সারাদেশ

ফেনীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীর ছাগলনাইয়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ মে) উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে থেকে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের জোরারগঞ্জ থানার আরিফুর রহমান ও হাজেরা বেগম ও লক্ষ্মীপুর জেলার আমতলী এলাকার নুরুল ইসলাম (৫৬)।

ছাগলনাইয়া মডেল থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা