সারাদেশ

নওগাঁ লকডাউন

নওগাঁ প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন।
এতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য নওগাঁ জেলাকে লকডাউন করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১১টি উপজেলাসহ পুরো নওগাঁ জেলা অবরুদ্ধ থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ জানান, ‘ইতিমধ্যে জেলার প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। একইসঙ্গে সরকারি নির্দেশ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে।

বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত দায়িত্ব পালন করবেন।’

তবে চিকিৎসা, খাদ্যেপণ্যের জরুরি পরিষেবা এর আওতার বাইরে থাকবে।

জেলা প্রশাসক আরও জানান, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও নওগাঁ জেলা এখনও মুক্ত রয়েছে। তবে জেলার মানুষের দাবির প্রেক্ষিতে নওগাঁকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা