সারাদেশ

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি নয়াহাট এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

নিহতরা হলেন- চান্দগাঁও এলাকার মো. মোর্শেদ (৩৮), কাপ্তাই কর্ণফুলী পেপার মিল এলাকার কামরুল ইসলাম (২৭), রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার মো. ইদ্রিস (৫৫) ও নোয়াখালীর হাতিয়ার মো. সিরাজ (বয়স জানা যায়নি)। তারা সবাই অটোরিকশার যাত্রী।

পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম অভিমুখী বালিবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় অটোরিকশাটি পুরো দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটিও সড়কের ওপর উল্টে পড়ে। এর ফলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা অংশ নিলে প্রায় দুই ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার সময় চালক উচ্চ শব্দে গান শুনছিলেন বলে স্থানীয়দের বরাতে জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা