সারাদেশ

টিকা কার্যক্রমে কাজ করছে রেডক্রিসেন্ট সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় টিকাগ্রহণে আগ্রহী ব্যক্তিদের হাসপাতালে সার্বক্ষণিক সেবা দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট । ভয় কাটিয়ে উৎসাহর মধ্যে দিয়ে করোনা ভ্যাকসিন টিকা নিচ্ছেন দ্বীপ জেলা ভোলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সর্বসাধারণ মানুষ।

টিকা নিতে আসা ব্যক্তিদের কনসেশন ফর্ম (সম্মপ্তিপত্র) পূরণে সহায়তা, টিকা দেয়ার পর বিশ্রামাগারে নেয়াসহ সংশ্লিষ্ট কাজে ব্যস্ত থাকেন তারা। সরাসরি টিকা প্রদানকারী নার্সদেরকেও সহায়তা করতে দেখা গেছে রেডক্রিসেন্টের সদস্যদের।

টিকা দান কার্যক্রম সু-শৃঙ্খলভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে বাংলাদেশ রেডক্রিসেন্ট ভোলা জেলা ইউনিট এর যুব সদস্যরা। শুধু ভোলা সদর হাসপাতাল নয় জেলার ৭ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন তারা।

এ প্রসঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট এর যুব প্রধান আদিল হোসেন তপু বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর থেকে নিদর্শনা আশায় আমরা ভোলা জেলা ইউনিট টিকা কর্মসূচির প্রথম দিন থেকেই কাজ আসছি।

ভোলার ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের যুব সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।যারা টিকা দিচ্ছেন তাদের সবধরনের সহায়তা করছেন আমাদের কর্মীরা।’

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পঞ্চমদিনে জেলায় টিকা নিলেন ১০৩৭ জন। এখন পর্যন্ত জেলায় ৩১৮৮ জন করোনা ভ্যাকসিন এর টিকা নিয়েছেন।

পঞ্চমদিনে করোনার ভ্যাকসিনে টিকা নিলেন ১০৩৭ জন। জেলা ভোলা সদর উপজেলায় ২৮৫ জন, দৌলতখান উপজেলার ১১০ জন, বোরহানউদ্দিন উপজেলায় ২৫০ জন, তজুমদ্দিন উপজেলায় ৯৯ জন, লালমোহন উপজেলায় ৯৯ জন, চরফ্যাশন উপজেলায় ১৫৮ জন ও মনপুরা উপজেলায় ৩৬ জন পঞ্চমদিনে করোনার ভ্যাকসিনে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেন ।

সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম জানান, যারা ভ্যাকসিন টিকা নিচ্ছেন আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে ফলোআপ করছি, খোজঁ খবর রাখছি। এখন পর্যন্ত কারও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। ভ্যাকসিন নিয়ে সবাই সুস্থ রয়েছেন। সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত টিকা প্রদান চলবে। আমাদের পাশাপাশি বাংলাদেশে রেডক্রিসেন্ট ভোলা জেলা ইউনিট এর যুব সদস্যরাও কাজ করছে।

উল্লেখ্য, রাজধানীসহ সারাদেশে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে সোসাইটির প্রায় ১৫ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে যুক্ত আছেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা