সংগৃহীত
সারাদেশ

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় বাড়ির প্রধান গেটের একটি অংশে আগুন লাগে এবং ইট-পাটকেল নিক্ষেপে কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের গেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত বাড়ির প্রধান গেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে গেটের ওপরের অংশে আগুনের দাগ ও পোড়া চিহ্ন দেখা যায়। একই সময়ে বাড়ির জানালার দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, "রাত ৯টার দিকে ঘটনাটির খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির গেটে আগুনের কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।"

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান বলেন, "সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।"

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা