সারাদেশ

বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশমন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ প্রমুখ।

সান নিউজ/কেএস/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা