সারাদেশ

ফরিদপুরে পিক আপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের সালথা উপজেলার ময়েনদিয়া-সালথা সড়কের নটখোলা উকিলের বাড়ির সামনে পিক আপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী সালথা উপজেলার নটখোলা গ্রামের কাছেদ মোল্যার ছেলেইলিয়াস মোল্যা (২৫)।

জানা যায়, মোটর সাইকেলযোগে ইলিয়াস সালথা থেকে গ্রামের বাড়ি নটখোলা আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয়।

মারাত্মক আহত অবস্থায় ইলিয়াসকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন পিক আপ চালককে আটক করে সালথা থানায় সোপর্দ করে।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা