সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে ৩ ডাকাত আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় গাড়িতে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ফতুল্লায় জাহাজে আগুন

বুধবার (২৬ জুন) দুপুর ২ টার দিকে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ। আটককৃতরা হলেন, মো. শরীফ সরকারকে (২৬), মো. রানা (২৬) ও মো. সাজেদ আলম (২১)। তাদের তিনজনেরই বাড়ি গজারিয়া উপজেলার ভিন্ন ভিন্ন ইউনিয়নে।

আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দু'টি হেলমেট, একটি চাকু, একটি চাপাতি এবং ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি স্বর্নের চেইন ও একটি আইফোন এবং একটি সিম্পনি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অপস্ এন্ড ক্রাইম মোহাম্মদ বদিউজ্জামান জানান, গত বছরের ৮ রাত ৩ টার দিকে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতুর উপর ৬/৭ জন সংঘবদ্ধ ডাকাত দল মামলার বাদী প্রবাসী উসমান এবং তাহার ব্যবহৃত ভাড়া করা একটি প্রাইভেটকার আটক করে ডাকাতি করে। এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে ।

সংবাদ সম্মেলনের পুলিশ জানায়, ২৫ শে জুন রাতে শরীফ সরকারকে নারায়ণগঞ্জ জেলার কাচঁপুর এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে অপর দুই আসামি রানা ও সাজিদকে গ্রেফতার করা হয় একই রাতে। লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। ডাকাতদেরকে জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানায়। তারা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে উবার চালক সেজে যে সব গাড়িতে প্রবাসীরা যাতায়াত করে ওই সব গাড়ি টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে। ইতোমধ্যে তারা একাধিকবার গ্রেফতারও হয়েছে। তাদের নামে বিভিন্ন‌ জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা