পুরনো ছবি
শিল্প ও সাহিত্য

চলে গেলেন কবি দেবারতি মিত্র 

আন্তর্জাতিক ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন নিভৃত সাধনার বিশিষ্ট কবি দেবারতি মিত্র। তিনি ছিলেন খ্যাতনামা কবি মণীন্দ্র গুপ্তের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আরও পড়ুন: ডিসেম্বরে মৃত্যু ১০ হাজার

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৩ টায় ভারতের কলকাতায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

১৯৪৬ সালের ১২ এপ্রিল কলকাতায় জন্ম কবি দেবারতি মিত্রের। তিনি অজিতকুমার মিত্র ও গীতা মিত্রের মেয়ে। এ কবি বালিকা বয়স থেকেই কবিতাচর্চা শুরু করেন। তার লেখা প্রথম কবিতা প্রকাশ হয় ১৯৬৭ সালে, যা প্রকাশ হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকায়।

আরও পড়ুন: সূর্যসেনের ফাঁসি হয়

দেবারতি মিত্রের প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধস্কুলে ঘণ্টা বাজে’ প্রকাশ হয় ১৯৭৪ সালে। এরপর ধারাবাহিকভাবে ‘আমার পুতুল’, ‘যুবকের স্নান’, ‘ভূতেরা ও খুকি’, ‘তুন্নুর কম্পিউটার’ প্রভৃতি কাব্যগ্রন্থ প্রকাশ হয়। তার কবিতা সমগ্র ও শ্রেষ্ঠ কবিতাও প্রকাশ হয়েছে। তিনি কবিতা বিষয়ক গদ্যও লিখেছেন।

যোগমায়া দেবী কলেজে পড়ালেখার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করেন দেবারতি মিত্র। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর করেন।

আরও পড়ুন: মোহাম্মদপুরে পৌষ উৎসবের আয়োজন

দেবারতি মিত্র নিভৃত সাধনায় বাংলা সাহিত্যে নিজস্ব এক আঙ্গিক গড়েছিলেন। তিনি কৃত্তিবাস পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কারের মতো একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১৮ সালে স্বামীর মৃত্যুর পর একাকী জীবন কাটাচ্ছিলেন এ কবি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা