শিল্প ও সাহিত্য

স্মৃতির কারাগারে

স্বর্ণা ভূঁইয়া:

এই শুনো, বললো খেয়া। আমাদের সন্তান কার মত হবে? শুনে মুচকি হেসে দিলাম আমি। আর কার মত হবে? তোমার মত সুন্দর আর সভাবটা হবে আমার মতো। না না,, তোমার মত নাক টা বুঁচু হবে চোখ গুলো হবে আমার মত মায়াবী বললো খেয়া। তোমার মত দাঁত উঁচু আর থাঁবড়ানো হবে না।

খেয়ার এসব পাগলামি দেখে হাসি পায় আমার। ৭ মাসের অন্তঃ সত্তা ও। খেয়া : ব্ড় হলে ওকে আমরা সেনাবাহিনীতে যোগ দেওয়াবো।
আমি বললাম না,, ও ডাক্তার হবে। অবশেষে পরাজিত হয়ে খেয়ার কাছে হার মানতেই হল।

খেয়া : মেয়ে হলে নদী,আর ছেলে হলে নীল রাখবো।
জাহিদ: যা বলবেন মহারানি।শুনে মুচকি হেসে রান্না করতে চলে গেল খেয়া।

খেয়া : মা অনেকদিন হল তার মেয়ের বাসায় গেছে। এত দিন কেও থাকে? এভাবেই বাইরের অবস্থা ভাল না। চারিদিকে এত গোলাগুলি। পরিস্থিতি খারাপ।আমার অনেক ভয় করে একা বাসায়। এমনিতেই তুমি কোন অপারেশন এর কাজে চলে যাও।
তোমাকে নিয়ে ও ভয় হয়। জাহিদ হল গেরিলা বাহিনীর নিয়মিত সদস্য।

জাহিদ : কোন ভয় পেও না। সবকিছু ঠিক হয়ে যাবে। খেয়ার কাল জন্মদিন। ক্রিং ক্রিং ওপাশের টেলিফোন টা বেজে উঠলো।
হ্যালো, স্যার কালকে একটা জরুরি অপারেশন এর কাজে যেতে হবে।

জাহিদ : খেয়া আমাকে কালকে একটা অপারেশন এর কাজে যেতে হবে। তুমি ভয় পেও না।
খেয়া : কালকে না গেলে হয় না? তুমি কিছু একটা ভুলে যাচ্ছ। জাহিদ ভালো করেই যানে কাল খেয়ার জন্মদিন। খেয়া কে সারপ্রাইজ দিবে।

জাহিদ। ২৯ সেপ্টেম্বর রাত ৮ঃ১০ মিনিট। একদল পাকিস্তানিরা খেয়ার ঘর এ ঢুকলো।
পাকিস্তানিরা : তোর হাসবেন্ড কে অনেকদিন ধরেই খুঁজছি। তারে পাই নাই ত কি হয়েছে? এবার মরার জন্য প্রস্তুত হ।

খেয়া : আমাকে মেরো না। আামার পেটের মধ্যে অনাগত সন্তান লালিত হচ্ছে। তার কথা ভেবে আমাকে মেরো না।ডুকরে কেদে উঠলো খেয়া।

টুশ টুশ মাটিতে লুটিয়ে পরলো খেয়া।

জাহিদ খবর পেয়ে ঘর এ ঢুকতে ই দেখে খেয়ার রক্তাক্ত মৃতদেহ মাটিতে পরে আছে। বলেছিল আজ সারপ্রাইজ দিবে খেয়ার মৃতদেহ দেখে কান্নায় লুটিয়ে পরে জাহিদ। আজ সাধিনতার ৪৯ বছর পার হয়ে গেল।

২৯ সেপ্টেম্বর এই দিনেই খেয়ার জন্মদিন ছিল আর এইদিনেই খেয়া মারা যায়।দেশ কে সাধীন করতে পারলেও পারে নি তার অনাগত সন্তান আর ওয়াইফ কে রক্ষা করতে। কোন তরুন কে দেখলেই জাহিদ ভাবে আজ যদি তার সন্তান বেচে থাকতো এমন বড় হতো। জীবনের সব কিছুই তার জীবনে অপূর্নতা রয়ে গেল।
স্মৃতির কারাগারে আজ সে বন্দি!

লেখক-শিক্ষার্থী , জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা