শিল্প ও সাহিত্য

চিরনিদ্রায় শায়িত হাবীবুল্লাহ সিরাজী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টা ২৫ মিনিটে তার দাফন কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে আজিমপুর কবরস্থানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন কথাসাহিত্যিক আনিসুল হক, কবি মুহম্মদ নুরুল হুদা, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত, ছড়াকার আনজীর লিটন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, প্রকাশক আলমগীর সিকদার লোটন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, প্রকাশক শ্যামল পাল প্রমুখ।

এর আগে বাংলা একাডেমিতে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি।

মঙ্গলবার (২৫ মে) সকাল ৯টা ৫৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমাগার থেকে বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ।

এখানে বাংলা একাডেমির ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির নজরুল মঞ্চে তার শেষ শ্রদ্ধানুষ্ঠান হয়।

শুরুতেই বাংলা একাডেমির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বাংলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম লোকমান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। জাতীয় কবিতা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ এবং সাধারণ সম্পাদক তারিক সুজাত।

আরো শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ রাইর্টার্স ক্লাব, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বাংলা একাডেমি প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জ্ঞাপন শেষে এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে দাফন করা হবে তাকে।

কবি হাবীবুল্লাহ সিরাজী সোমবার (২৪ মে) রাত ১১টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা