শিল্প ও সাহিত্য

মান্নান হীরা স্মরণ উৎসব শুক্রবার শুরু 

হাসনাত শাহীন: দেশের পথনাটকের পথিকৃৎ ও সংস্কৃতি সংগঠক নাট্যকার মান্নান হীরা। নাটকে তিনি তুলে ধরেছেন দেশের নিরন্ন মানুষ ও দরিদ্র জনপদের কথা। যা নিয়েই তিনি বিচরণ করেছেন মঞ্চ, টেলিভিশন ও পথনাটকসহ নাটকের বিভিন্ন শাখায়।

বিগত ২৩ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান নাটকের বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই নাট্যকার। তাকে স্মরণ করতে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপি স্মরণ উৎসব।

আরণ্যক নাট্যদলের আয়োজনে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে দলটির প্রাক্তন প্রধান সম্পাদক মান্নান হীরার স্মরণের এই আয়োজন। উৎসবের শিরোনাম ‘নাটক আমার প্রিয় ভূমি, আমার জীবন মরণ’।

দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনের আয়োজন ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার চিলেকোঠায় অনুষ্ঠিত হবে এ উৎসবের উদ্বোধনী আয়োজন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে সেমিনার। এরপর জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে মান্নান হীরার রচিত নাটক ‘ময়ূর সিংহাসন’। এ নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল।

উৎসবের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় শিল্পকলা একাডেমির কফি হাউস সংলগ্ন খোলা মঞ্চে অনুষ্ঠিত হবে পথ নাটক উৎসব। এতে উৎস নাট্যদল পরিবেশন করবে ‘ইঁদারা’, আরণ্যক নাট্যদল পরিবেশন করবে নাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও ‘ঘুমের মানুষ’, থিয়েটার অঙ্গন দেখাবে তাদের প্রযোজনার পথনাটক ‘ফুলেশ্বরীর কাব্যগাঁথা’ এবং সুবচন নাট্য সংসদ পরিবেশন করবে পথনাটক ‘বৌ’।

প্রসঙ্গত, দেশের বিশাল কৃষিজীবী মানুষ, তাদের উৎপাদন ও উপকরণ কেন্দ্র করে লেখা তীক্ষ্ন সংলাপের ঘাত-প্রতিঘাতে মান্নান হীরার নাটক যেমন অভিনয় উপযোগী, তেমনি সুখপাঠ্য। প্রচ্ছন্ন রাজনীতিকে কেন্দ্রে রেখে প্রেম ও অন্যান্য সামাজিক সম্পর্ক আবর্তিত হয় তার নাটকে। প্রথাগত সমাজ ও রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলতে অনুপ্রেরণা জোগায় তার লেখা নাটক।

তিনি প্রায় ১৫টি নাটক লিখেছেন। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক। ২০০৬ সালে তিনি নাটক শ্রেণিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা