আর্টস

তুলার শঙ্কার দিনে মীনের প্রেম শুভ

সান নিউজ ডেস্ক : আজকের দিনে জন্মগ্রহণকারীরা কুম্ভ রাশির জাতক বা জাতিকা। তাই কুম্ভসহ অন্যান্যা রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নেই। তবে জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্য কিন্তু আপনার কর্ম ও বিচক্ষণতার ওপর নির্ভর করছে!

মেষ : আজ আপনার জন্য দিন শুভ হলেও বিপদের সম্ভাবনা রয়েছে। সাবধানতা আপনাকে বিপদ থেকে সরিয়ে রাখবে। ব্যবসায় লাভবান হওয়ার যোগ রয়েছে। সড়ক পারাপারে সাবধানতা অবলম্বন আপনাকে দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি দেবে। সঙ্গীর সঙ্গে কলহ এড়িয়ে চলুন।

বৃষ : দিন আপনার জন্য বেশ ভালোভাবে কাটতে পারে। তবে কষ্ট পাওয়ার আভাস রয়েছে। বাল্যপ্রেম মাথাচাড়া দেবে। নিজেকে নিয়ন্ত্রণ রাখুন। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ যাত্রা শুভ নয়। উদ্যোক্তাদের ভালো করার যোগ আছে। স্বজনদের মধ্যে কারো সুস্থতার খবর আপনাকে আনন্দিত করবে।

মিথুন : আজ আপনাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সামান্য কারণে কাছের কাউকে অনেক দূরে ঠেলে দিতে হতে পারে, আবার দূরের কেউ হতে পারে খুব আপন। প্রেমের ফুলটি বাসি হতে চলেছে, লজ্জা না করে এখনই হাতবদলের ব্যবস্থা করুন। কর্মক্ষেত্রে কৃতকর্মের উচ্ছ্বসিত প্রশংসা পাবেন। বাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার হস্তক্ষেপ থাকবে উল্লেখ করার মতো। দূরযাত্রা শুভ।

কর্কট : আজকের দিনে আর্তমানবতার সেবায় নিজেকে খুব বেশি দরদী মনে হতে পারে। দুঃস্থ সেবায় বেশ কিছু টাকা ব্যয় হতে পারে। প্রেমিক মন আজ সৃজনশীল কাজে উৎসাহ পাবে প্রিয়জনের কাছ থেকে। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে গেলে বিকেলের কিছু কাজে ভুল হওয়ার আশঙ্কা থেকে যাবে।

সিংহ : ঘুম থেকে উঠেই বেশ সুখী সুখী মনে হবে। দিন গড়ানোর সঙ্গে ছোট্ট একটি কারণ ক্ষণিকের জন্য দুঃখিত করে দিতে পারে। তবে সে দুঃখ আপনার ভেতর এমন এক জিদ তৈরি করবে যা সফলতার দিকে ধাবিত করবে। ভালোবাসার মানুষটি আজ আপনার প্রতি বড্ড যত্নশীল হয়ে উঠবে। অর্থকড়িতে টানাটানি না থাকার সম্ভাবনায় বেশি।

কন্যা : ভালোবাসার মানুষকে তার প্রাপ্য সময়টা দিন। অর্থভাগ্য আজ ভোগাবে, ভালো খারাপের মধ্যে দুলতে থাকবে অনবরত। গ্রহের কল্যাণে অশুভ আজ দূরে সরে যাবে। অর্থ লেনদেনে সাবধানতা রাখুন।

তুলা : আজ রূপ সচেতনতায় আপনার অনেকটা সময় নষ্ট হবে সেটা আপনি যেই জাতিকা হোন। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে মন বিগলিত হতে পারে।

বৃশ্চিক : আজ প্রেমে ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। ধার দেয়া অর্থ আদায়ে বেগ পেতে হবে। দূরযাত্রায় সামান্য জটিলতা আনন্দকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শ্রদ্ধেয় কোনো ব্যক্তির কাছ থেকে আশার বাণী শুনতে পারবেন । পরিবারের কারো সফলতা আনন্দের উদ্রেক ঘটাবে।

ধনু : ইতিবাচক আবেগ আজ নতুন কিছু সৃষ্টি করবে। দিনের প্রথমভাগে আপনার কাঁধে বাড়তি কাজের চাপ এসে জুটবে। আপনার গ্রহ বন্ধুদের সঙ্গে যৌথ বিনিয়োগে বিরত থাকতে বলছে। রাজনৈতিক কোনো চাপ অনৈতিকভাবে আপনাকে পাকড়াও করতে চাইতে পারে। সাবধানের ওপর বাড়তি সাবধান থাকতে হবে। প্রিয় মানুষটিকে যেকোনো অজুহাতে আজ উপহার দিতে হবে।

মকর : বাড়িতে অপ্রত্যাশিত কারো আগমনে দিনের সব পরিকল্পনা এলোমেলো হয়ে যেতে পারে। প্রজাপতির পালক মনকে করে দিতে পারে উতলা। বিনিয়োগে বিশেষ সুবিধা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তবে অবশ্যই রাস্তা পারাপারে সচেতন হতে হবে।

কুম্ভ : নতুন পরিকল্পনা আশানুরূপ ফল দিতে পারে। প্রতিবেশীর কারো উপকার করতে গিয়ে ফেঁসে যাওয়ার আশঙ্কা আছে। আজ সমাজের মুরব্বীদের সঙ্গে কোনো বিচার কার্যে ভূমিকা রাখতে হতে পারে। কর্মক্ষেত্রে অযথায় সহকর্মীর সঙ্গে কাজের ব্যাপারে মতবিরোধ বাধতে পারে। বেকারদের কারো চাকরি প্রাপ্তির শুভ সংবাদ আসতে পারে।

মীন : আপনাকে আজ খুব করে ভাবাবে অভ্যন্তরীণ কোনো বিষয়ের পরিবর্তন। প্রেমের সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। লেগে থাকা কাজের সফলতা নাকের ডগায় ঝুলবে, হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। আপনার আচরণের বিশেষ প্রশংসা জুটে যাবে সামান্য পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে। পারিবারিক ঝামেলার সমাধান আজ আপনার হাত দিয়েই হওয়া সম্ভব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা