শিল্প ও সাহিত্য
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ

জাতীয় পর্যায়ে খেলাঘরের কর্মসূচী গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী পালনে শিশু পার্লামেন্ট, বই পড়া ও মুক্তিযুদ্ধের গানের প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর এক বৈঠকে দেশব্যাপী এই কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থির কারণে জাতীয় পর্যায়ের সকল কর্মসূচী অনলাইনে অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে সাননিউজ’কে জানানো হয়েছে, শিশুদের কথা শিশুরাই বলবে শীর্ষক ‘শিশু পার্লামেন্ট’ অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচিত বই পড়া ও প্রশ্নোত্তর প্রতিযোগিতাও হবে সকল জেলায়। ‘মুক্তিযুদ্ধের গান’ শীর্ষক সঙ্গীত প্রতিযোগিতায় সংগঠনের বন্ধুরা অংশ নিতে পারবে। ইতোমধ্যে কর্মসূচী বাস্তবায়নে পৃথক ৩টি সাব কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় পর্যায়ে এই কর্মসুচী সফল করতে জেলা, মহানগর, অঞ্চল ও শাখায় এ বিষয়ে বিস্তারিত সার্কুলার চলতি সপ্তাহের মধ্যেই পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সভাটি গতকাল রবিবার রাতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক প্রণয় সাহা, হান্নান চৌধুরী, হাসান তারেক, সুনীল কুমার সরকার, প্রবীর সাহা, নসরু কামাল খান, অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, শামীম আহমেদ, কোহিনুর আক্তার শিল্পী, সুজন মজুমদার প্রমুখ।

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা