আর্টস

দিনটি কেমন যাবে?

৩১ অক্টোবর: আজকের দিনটি কেমন যাবে?
আজ ৩১ অক্টোবর ২০১৮, বুধবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:


মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)
আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। মায়ের শরীর ভালো যাবে না। কোনো আত্মীয়ের সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা মোকাবেলা করতে হবে। বাল্য বন্ধুর সাহায্য পেতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২

বৃষ (২১ এপ্রিল - ২১ মে)
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। গার্মেন্টস ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংবাদিকরা কোনো গোপন তথ্য পেতে পারেন। রহস্যজনক কাজে অগ্রগতি হতে পারে। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় অহেতুক বাধা বিপত্তি অব্যাহত থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩

মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র। আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। বাড়িতে কোনো প্রবাসী শ্যালক শ্যালিকার আগমন হতে পারে। ব্যবসায়িক আয় রোজগার বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের নিয়ে কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন। বকেয়া টাকা আদায় হওয়াতে খুচরা ব্যবসায়ীরা শান্তি পাবেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কাজে কোনো রহস্যজনক সুযোগ পেতে পারেন। জীবনসাথীর সাথে কলহ এড়িয়ে চলতে হবে। অংশিদারী কাজের বিষয়ে দুশ্চিন্তা করতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। অন্যমনষ্কতার জন্য ছোট খাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। আয় রোজগার ব্যাহত হতে পারে। যানবাহন সংক্রান্ত ব্যয় বৃদ্ধির যোগ। তবে প্রবাসীরা আজ সফল হতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় রহস্যজনক ঘটনা ঘটতে পারে। ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে।
শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যার জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে পারেন। বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় করা সম্ভব হবে। বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয় নিয়ে মতভেদ তৈরী হতে যাচ্ছে। কোনো বন্ধুর বিবাহ বা বিবাহ বার্ষিকীতে অংশ নিতে পারেন। কাজের প্রতি সিরিয়াস হতে হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। চাকরীজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সামাজিক ও সাংগঠনিক কাজে সফল হবেন। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হওয়ার সুযোগ আসতে পারে। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে কোনো রহস্যজনক ভুল বোঝাবুঝি বা কোন্দলে জড়িয়ে পড়তে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি কিছুটা মিশ্র যাবে। ভাগ্য উন্নতি আশা করতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। বিদ্যার্থীরা কোনো বৃত্তির প্রচেষ্টায় সফল হবেন। ধর্মীয় বা আধ্যাত্মীক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ব্যবসা বাণিজ্যের জন্য দূরের যাত্রার যোগ প্রবল। পিতার সাথে মনমালিন্য হবার আশঙ্কা।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। সময় কিছুটা ঝামেলা পূর্ণ। কোনো বন্ধু বা আত্মীয়ের মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বীমা বা শেয়ার ব্যবসা থেকে ভালো লাভ হবে। রহস্যজনক উৎস থেকে কিছু দ্রব্য লাভের যোগ। পরধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৫

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মকর রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। ব্যবসায়ীক উন্নতি আশা করা যায়। জীবনসাথীর জন্য কেনাকাটার যোগ রয়েছে। বৈদেশিক পণ্যের ব্যবসায় ভালো আয় রোজগার হবে। অংশিদারী কোনো চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। বৈবাহিক জীবনে রহস্যজনক বাধা বিপত্তি দেখা দিতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির জাতক জাতিকারর দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। শরীর দূর্বল হয়ে পড়তে পারে। ব্যবসায়ীরা কোনো প্রকার ঝামেলায় পড়তে পারেন। শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। রোমান্টিক বিষয়ে প্রতারিত হতে পারেন। প্রেমের আঘাতে ছটফট করতে হবে। পরীক্ষার্থীরা পড়াশোনায় খুব একটা সুবিধা করতে পারবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল থাকতে পারে। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা