ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ এপ্রিল) তার প্রতিষ্ঠিত সংগঠন প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) রাজধানীর ধানমণ্ডি ক্লাবে আয়োজন করে আলোচনা সভা, স্মৃতি পুরস্কার বিতরণ এবং সঙ্গীতানুষ্ঠান।

বছর বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পেয়েছেন শিল্পী, গবেষক এবং স্বরলিপিকার . পরিতোষ মণ্ডল। আলোচনায় অংশ নেন গোলাম ফারুক, প্রকৌশলী দিলীপ গুহঠাকুরতা এবং প্রনস প্রধান করিম হাসান খান।

অনুষ্ঠানের শেষ ভাগে ছিলো শিল্পী বিপাশা গুহঠাকুরতার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত নজরুল-সঙ্গীত। পরিবেশন করেন রেবেকা সুলতানা, করিম হাসান খান, পারভীন সুলতানা, ফেরদৌসী রহমান চন্দন, শহীদ কবির পলাশ, নাহীদ মোমেন, তাপসী রায়, বিজন মিস্ত্রী, জুলি শারমিলী, মিরাজুল জান্নাত সোনিয়া, মহুয়া বাবর, নাদিয়া আরেফিন শাওন, মাহমুদুল হাসান এবং পরিতোষ মণ্ডল।

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানটি বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা উপভোগ করেন।

প্রসঙ্গত, শিল্পী বিপাশা গুহঠাকুরতা বাংলাদেশে নজরুল-সংগীত চর্চায় একটি উল্লেখযোগ্য নাম। আশির দশকের শেষ ভাগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে নজরুল সংগীত চর্চায় মগ্ন ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রিধারী এই শিল্পী গান শিখেছেন সংগীত ভবন নজরুল ইন্সটিটিউট থেকে। তিনি ২০২২ সালে পরপারে পাড়ি জমান।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা