স্বাস্থ্য

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যান্টিভেনম’ সরবরাহ স্বাস্থ্য অধিদপ্তরের 

বাসস

বর্ষা মৌসুমে সাপে কাটার ঘটনা বেড়ে যাওয়ায় দেশের সব জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে সাপে কাটা রোগীরা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) লাইন ডিরেক্টর মো. হালিমুর রশীদ জানান, বর্ষা ও বন্যা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে বর্ষা শুরুর আগেই সারাদেশের জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈজ্ঞানিকভাবে সাপের দংশনের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারাও পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জমান বলেন, তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসাও জানান, জেলার সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তিনি সাপে কাটার পর ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানান।

গবেষকদের মতে, বর্ষা মৌসুমে বিশেষ করে সকাল ও সন্ধ্যায় এবং বন্যাপ্রবণ এলাকায় সাপের দংশনের ঘটনা বেশি ঘটে। প্রত্যন্ত অঞ্চলে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় অনেক রোগীর মৃত্যু হয়। তাই সাপে কাটার পর কোনো ধরনের কুসংস্কার বা ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা