ছবি: সংগৃহীত
খেলা

মেসিকে সমর্থন সৌরভের

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ম্যাচে লিওনেল মেসির নিষ্প্রভ পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা। তবে সেই সমালোচনাকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার মতে, একটি ম্যাচ দিয়ে মেসির মতো কিংবদন্তির ক্যারিয়ার বিচার করা অন্যায়।

গাঙ্গুলির মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দেরও খারাপ দিন আসতে পারে। তাই একটি ফাইনালের পারফরম্যান্সকে সামনে রেখে মেসির দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘লিওনেল মেসির উত্তরাধিকার কখনোই একটি ম্যাচের ভিত্তিতে বিচার করা উচিত নয়। আমাদের মনে রাখতে হবে, সেও একজন মানুষ। প্রতিদিন একই মানের পারফরম্যান্স করা সম্ভব নয়। খারাপ দিন আসবেই। একটি ফাইনাল বা একটি পারফরম্যান্স দিয়ে তার পুরো ক্যারিয়ারের মূল্যায়ন করা একেবারেই অন্যায়।’

পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা মেসি গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে ছিলেন। তবে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের বিপক্ষে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি তিনি। শৃঙ্খলাবদ্ধ স্প্যানিশ রক্ষণ আর্জেন্টিনার আক্রমণভাগকে কার্যকরভাবে আটকে রাখায় ৩৯ বছর বয়সি এই ফরোয়ার্ডকে অনেকটাই নিষ্প্রভ দেখায়। এরপরই তার পারফরম্যান্স নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

ফাইনালে আর্জেন্টিনার সামগ্রিক পারফরম্যান্স নিয়েও নিজের মতামত দিয়েছেন গাঙ্গুলি। তার মতে, তরুণ ও উদ্যমী স্পেনের বিপক্ষে কৌশলগত লড়াইয়ে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচে আর্জেন্টিনাকে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে দেয়নি স্পেন, আর সেটিই ম্যাচের বড় পার্থক্য গড়ে দিয়েছে।


গাঙ্গুলি বলেন, ‘আমি পুরো বিশ্বকাপ দেখিনি। তবে সেমিফাইনাল ও ফাইনালসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ দেখেছি। ফাইনালে আমার মনে হয়েছে, শুরু থেকেই স্পেন আর্জেন্টিনাকে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি। কৌশলগতভাবে স্পেন অনেক বেশি প্রস্তুত ছিল।’

তিনি আরও মনে করেন, ফাইনালে ওঠাটাই আর্জেন্টিনার জন্য বড় অর্জন। কাতার বিশ্বকাপ জয়, কোপা আমেরিকার শিরোপা এবং এবার আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো দলটির ধারাবাহিক সাফল্যেরই প্রমাণ।

মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়লেও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন মহাতারকা। তবে গাঙ্গুলির বিশ্বাস, একটি পরাজয় কিংবা একটি ম্যাচ কখনোই মেসির অসাধারণ ক্যারিয়ারের মূল্য কমিয়ে দিতে পারে না।

তার ভাষায়, ‘ফাইনালে ওঠাটাই আর্জেন্টিনার জন্য বড় সাফল্য। তবে ফুটবলে একটি দল জিতবে, আরেকটি দল হারবে—এটাই এই খেলার স্বাভাবিক নিয়ম।’

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা