সারাদেশ

মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর শহরের পিটিআই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়ার বাসিন্দা নয়ন হোসেন (২২) এবং একই উপজেলার বন্দর গ্রামের জীবন আলী (২১)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নয়ন তার মোটরসাইকেলে করে বন্ধু জীবনকে নিয়ে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পিটিআই মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলটির গতি এত বেশি ছিল যে নিয়ন্ত্রণ রাখা অসম্ভব ছিল। দুর্ঘটনার বিকট শব্দ শুনে তারা এসে দেখেন, একজন সড়কে নিথর হয়ে পড়ে আছেন এবং অন্যজন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালেহিন কবীর বলেন, দুর্ঘটনায় দুজনেরই মাথায় গুরুতর জখম হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই বা আনার পরপরই তাদের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

দুই আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদুল আজহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিব...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

সোনম কাপুরের ব্যতিক্রমী উদ্যোগ, আপত্তি প্রতিবেশীদের

দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন বলি...

হ্যারি কেনের হ্যাটট্রিক, জয় পেল বায়ার্ন মিউনিখ

আরও একবার জাত চেনালেন হ্যারি কেন। ডিএফবি পোকালের ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা