রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার সহস্রাইল বাজার মসজিদ মার্কেটসংলগ্ন একটি তিনতলা ভবনের ভাড়া বাসার কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইলিয়াস শেখ আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের হারুন শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সহস্রাইল বাজারের ওই ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে ইলিয়াস কিছু সময়ের জন্য বাইরে যান। পরে বাসায় ফিরে নিজের শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা নাশতার জন্য তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের বিষয়টি জানান।
পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ দরজা খুলে ইলিয়াসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি শোবার ঘরের জানালার গ্রিলের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতের স্বজনদের দাবি, স্ত্রী সনিয়া বেগমের সঙ্গে ইলিয়াসের দীর্ঘদিন ধরে দাম্পত্য বিরোধ চলছিল। তাদের দাবি, ওই বিরোধের জেরে ইলিয়াসের বিরুদ্ধে তার স্ত্রী ধর্ষণের মামলা করেছিলেন। ওই মামলায় তিনি প্রায় আট মাস কারাগারে ছিলেন বলেও স্বজনেরা জানান। মামলা ও পারিবারিক নানা বিষয় নিয়ে ইলিয়াস মানসিক চাপে ছিলেন বলে তাদের দাবি ।
নিহতের বাবা হারুন শেখ বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে তার স্ত্রী মামলা দিয়েছিল। মামলা ও পারিবারিক নানা বিষয় নিয়ে সে চাপে ছিল। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
ইলিয়াসের স্ত্রী সনিয়া বেগম বলেন, সকালে রাগ করে ইলিয়াস ঘর থেকে বের হয়ে যান। পরে বাসায় ফিরে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। নাশতার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের বাসার লোকজনকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা খুলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে বন্ধ দরজা খুলে ইলিয়াসের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে দাম্পত্য ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) তাসলিমা ইসলামের আদালতে তিনি জবানবন্দি দেন।
আসামি খোকন (৫৫) লক্ষীপুরের সদর উপজেলার সাহাপুর গ্রামের নাছির উদ্দিনের বাড়ির মৃত আলী আকবরের ছেলে।
পিবিআই নোয়াখালী জেলা কার্যালয় জানায়, লক্ষ্মীপুর সদর থানার একটি মামলার তদন্তে উঠে এসেছে, মো. নাছির উদ্দিন ওরফে খোকন ২০১৯ সাল থেকে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির লক্ষ্মীপুর জেলার এজেন্ট ব্যাংকিংয়ের আওতাভুক্ত মিরিকপুর শাখার একটি আউটলেটের দায়িত্বে ছিলেন। তিনি মো. শহিদুল্লাহ ওরফে জিয়াকে ট্রেইলার হিসেবে নিয়োগ দেন।
অভিযোগ অনুযায়ী, তারা পরস্পর যোগসাজশে গ্রাহকদের জমা দেওয়া টাকা ব্যাংকের এজেন্ট শাখায় জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে গ্রাহকেরা টাকা উত্তোলন বা হিসাব হালনাগাদ করতে গেলে বিষয়টি সামনে আসে এবং আসামিরা আত্মগোপনে চলে যান।
পিবিআইয়ের তদন্তে জানা গেছে, ব্যাংকের সার্ভারে ত্রুটির কথা বলে ৪৮ জন গ্রাহককে ভুয়া, হাতে লেখা এবং ভুয়া বায়োমেট্রিক ফিক্সড ডিপোজিট স্লিপ দেওয়া হয়। এভাবে মোট ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
মামলাটি লক্ষ্মীপুর সদর থানায় ২০২৫ সালের ১ জুলাই দণ্ডবিধির ৪০৬, ৪০৮, ৪০৯ ও ৪২০ ধারায় দায়ের করা হয়। লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ২০২৫ সালের ৩ আগস্ট মো. নাছির উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তভার পিবিআই নোয়াখালী জেলার ওপর ন্যস্ত করেন। মামলাটির তদন্তভার গ্রহণ করেন পিবিআই নোয়াখালী জেলার এসআই (নিরস্ত্র) মো. কামাল আব্বাস। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের লক্ষ্যে আদালতের অনুমতি নিয়ে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটির নিরবচ্ছিন্ন তদন্ত পরিচালনা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের বিস্তারিত তথ্য বেরিয়ে আসে। পরে মূল আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পিবিআই নোয়াখালীর অভিযান অব্যাহত রয়েছে।
সভায় জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায় এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাজস্ব বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক বলেন, জনবান্ধব ও কার্যকর রাজস্ব প্রশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসন, পিরোজপুরের কার্যক্রম অব্যাহত থাকবে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার আগে স্থানীয় আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ২-৩ বছর আগে তিনি শিক্ষকতা ছেড়ে দেন।
স্থানীয়দের অভিযোগ, এর আগে গত ৪ আগস্ট একই এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হেলাল উদ্দিনের বিরুদ্ধে সামাজিকভাবে বিচার বসানো হয়। ওই ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাত ধার্য করা হয়। তিনি একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন।
হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা বলেন, হেলাল জামায়াতের কোনো কর্মী নন। তিনি আগে যুবলীগ করতেন। নিজেকে বাঁচাতে ৫ আগস্টের পর একটি বড় মিছিলে তিনি ঢুকে যান।
এ বিষয়ে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাসেদ বলেন, খবর পেয়ে স্থানীয়দের আটক করা অভিযুক্তকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভিকটিমের স্বজনেরা হাতিয়া থানায় মামলা দায়ের করবেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করবেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
রবিবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেলোয়ার বেপারীর বিরুদ্ধে শিবচর থানায় একাধিক মামলা রয়েছে।
ওই মামলাগুলোর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই তাকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর দেলোয়ার বেপারীকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দেলোয়ার বেপারী শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাফা কবির। এরই ধারাবাহিকতায় লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতে অবস্থিত ‘ওয়াক অব ফেম’ পরিদর্শনে যান তিনি। বিশ্বের খ্যাতনামা বিনোদন তারকাদের নাম খোদাই করা এই স্থানটি পর্যটকদের অন্যতম আকর্ষণ।
শনিবার (২২ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে ‘ওয়াক অব ফেম’ থেকে দুটি ছবি প্রকাশ করেন সাফা। ছবিতে হলুদ পোশাকে মাইকেল জ্যাকসনের নামের তারকার পাশে বসে থাকতে দেখা যায় তাকে। মুহূর্তটি তার মুখের উচ্ছ্বাসেও স্পষ্ট হয়ে ওঠে।
মাইকেল জ্যাকসনের ভক্ত সাফা এ অভিজ্ঞতাকে নিজের জন্য স্মরণীয় বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ‘ওয়াক অব ফেমে’ পৌঁছানোর পর প্রথমেই তিনি মাইকেল জ্যাকসনের নামটি খুঁজছিলেন। শেষ পর্যন্ত সেটি দেখতে পেয়ে তার হৃদয় আনন্দে ভরে যায়।
অভিনয়ে অবশ্য আগের তুলনায় কিছুটা কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। বড় কোনো উৎসব উপলক্ষে মাঝে মধ্যে নাটকে অভিনয় করছেন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে তার অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো কাজের খবর এখনো পাওয়া যায়নি।
সরকারের ছয় মাস পূর্তিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে কর্মদক্ষতা, মন্ত্রণালয়ের কার্যক্রম এবং সংশ্লিষ্টদের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করে কয়েকজনকে সরিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এসব মন্ত্রণালয়ে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং আগের আলোচনায় খুব বেশি না থাকা তথ্য মন্ত্রণালয়ে পরিবর্তন আসায় রাজনৈতিক মহলে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যের ভাষ্য, এবার বড় ধরনের রদবদল না হলেও যেসব মন্ত্রীকে নিয়ে সমালোচনা ছিল, তাদের জন্য এটি স্থায়ী স্বস্তির বিষয় নাও হতে পারে।
তার মতে, আগামীতে মন্ত্রিসভা পুনর্গঠনের সময় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাজের গতি, রাজনৈতিক ভূমিকা এবং জনসম্পৃক্ততা আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতে পারে। সরকারের প্রথম ছয় মাসে প্রত্যেক মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে ইতোমধ্যে একটি সামগ্রিক চিত্র তৈরি হয়েছে বলেও তিনি মনে করেন।
সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও লোডশেডিং নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ঘিরে রদবদলের আলোচনা জোরালো হয়েছিল।
তবে সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন, বর্তমান পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর সরাসরি দায় নির্ধারণ করা ঠিক হবে না। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবেও দেশের পরিস্থিতি কঠিন হয়েছে।
এমন বাস্তবতায় সরকার অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান নেতৃত্বের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
শিক্ষাঙ্গনের বিভিন্ন ঘটনা ও বিতর্কের কারণে শিক্ষা মন্ত্রণালয় নিয়েও পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। এমনকি এসব গুঞ্জনের প্রভাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমেও পড়েছিল বলে একটি সূত্র দাবি করেছে।
তবে শেষ পর্যন্ত রাজনৈতিক ভারসাম্য ও দলীয় বিভিন্ন হিসাব-নিকাশের কারণে মন্ত্রণালয়টিতে পরিবর্তন আনা হয়নি বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
রাজনৈতিক বিবেচনায় আরও একটি বিষয় গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের নির্বাচনের আগে বিভিন্ন চাপ ও প্রলোভন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রী বিএনপির সঙ্গে ছিলেন এবং দলীয় নেতৃত্বের প্রতি আস্থা বজায় রেখেছিলেন—এ বিষয়টিও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ রদবদলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তন। মন্ত্রিসভা পুনর্গঠনের আগের আলোচনায় জহির উদ্দিন স্বপনের নাম বিশেষভাবে সামনে ছিল না। তার কর্মদক্ষতা নিয়েও বড় ধরনের প্রশ্ন বা বিতর্ক ছিল না বলে রাজনৈতিক মহলে ধারণা ছিল।
সাংবাদিকদের সঙ্গে তার যোগাযোগ এবং সরকারের নীতি ও কার্যক্রম তুলে ধরার ক্ষেত্রে সক্রিয় থাকার বিষয়টিও আলোচিত ছিল। এরপরও তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দালিভ রহমান পার্থ। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে পরিচিত এই নেতা সংসদীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন। তরুণদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করা হয়।
তবে তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে প্রশাসনিক কাজের পাশাপাশি রাজনৈতিক যোগাযোগ ও গণমাধ্যমসংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। একই মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা ও একজন প্রতিমন্ত্রী থাকায় সমন্বয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও এসেছে ব্যতিক্রমী কাঠামো। একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর পাশাপাশি আরও একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়ায় এখন একই মন্ত্রণালয়ে একজন মন্ত্রীর সঙ্গে দুজন প্রতিমন্ত্রী কাজ করবেন।
স্বাধীনতার পর একই মন্ত্রণালয়ে একই পদমর্যাদার দুজন প্রতিমন্ত্রী থাকার ঘটনা খুব বেশি দেখা যায়নি। ফলে তিনজনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ কতটা কার্যকরভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
রদবদলের সম্ভাব্য তালিকায় উত্তরবঙ্গের দুই প্রতিমন্ত্রী এবং ঢাকার একজন পূর্ণ মন্ত্রীর নামও ঘুরছিল। তাদের কর্মকাণ্ড ও বিভিন্ন ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ছিল।
এক প্রতিমন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লেও সেটি সরকারের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্যতা পায়নি বলে জানা গেছে। অন্য একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি প্রকাশ্যে কম সক্রিয় থাকার কৌশল নিয়েছেন বলে সূত্রের দাবি।
ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রীও সাম্প্রতিক সময়ে বক্তব্য ও কর্মকাণ্ডে তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। ফলে আপাতত তিনজনই নিজ নিজ দায়িত্বে বহাল রয়েছেন।
সর্বশেষ রদবদলে বড় ধরনের পরিবর্তন না এলেও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি এখানেই শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে না। বরং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পরবর্তী কয়েক মাসের কর্মদক্ষতা, রাজনৈতিক প্রয়োজন, জনসম্পৃক্ততা এবং বিতর্কের বিষয়গুলো নতুন করে মূল্যায়ন করা হতে পারে।
সরকারের কার্যক্রম এগিয়ে নিতে যেসব মন্ত্রণালয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না, সেসব জায়গায় ভবিষ্যতে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
ফলে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা আপাতত থামলেও এটি সাময়িক বিরতি মাত্র কি না, সেটিই এখন দেখার বিষয়। সামনে সরকারের সিদ্ধান্ত ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কার্যক্রমের ওপরই নির্ভর করবে পরবর্তী পুনর্গঠনের সমীকরণ।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিসকক্ষে অবস্থান করে বিভিন্ন দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন—চীনা নাগরিককে বিয়ে করা বা বিয়ের পর চীনে যাওয়া নিজেই কোনো অপরাধের প্রমাণ নয়। একইভাবে চীনে যাওয়া সব বাংলাদেশি নারী পাচারের শিকার—এমন দাবিও তথ্যভিত্তিক নয়। বৈধভাবে বিয়ে করে স্বাভাবিক পারিবারিক জীবনের উদ্দেশ্যে বহু নারীই বিদেশে যাচ্ছেন।
তবে বিভিন্ন অভিযোগ, তদন্ত এবং সংশ্লিষ্ট তথ্য ইঙ্গিত করছে, বৈধ বিয়ে ও পারিবারিক ভিসার ব্যবস্থাকে কিছু অপরাধী চক্র অপব্যবহারের চেষ্টা করতে পারে। ফলে বিষয়টি নিয়ে আগেভাগেই কার্যকর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
মানবপাচারবিষয়ক একটি সাম্প্রতিক কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ হাজার ২২৬ জন বাংলাদেশি নারী চীনে যাওয়ার জন্য কিউ-১ বা পারিবারিক পুনর্মিলন ভিসা নিয়েছেন।
তথ্যে দেখা যায়, ২০২২ সালে এই সংখ্যা ছিল মাত্র ৩৫। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৬ জনে। ২০২৪ সালে ১ হাজার ৩৭৮ এবং ২০২৫ সালে ১ হাজার ৭২১ জন নারী এই ভিসায় চীনে যান।
শুধু ভিসার সংখ্যা বৃদ্ধি কোনো অপরাধের প্রমাণ নয়। তবে মাত্র কয়েক বছরের ব্যবধানে এত বড় পরিবর্তনের পেছনে কী কারণ রয়েছে, তা বিশদভাবে পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে বিদেশে বিয়ে ও উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে নারীকে চীনে নেওয়ার অভিযোগ যখন বিভিন্ন সময়ে সামনে এসেছে।
অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে দালাল বা মধ্যস্থতাকারীরা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের নারীদের কাছে বিদেশে বিয়ের মাধ্যমে নিরাপদ ও স্বচ্ছল জীবনের স্বপ্ন দেখান। কখনো বলা হয়, পাত্র বিত্তশালী; কখনো উন্নত বাড়ি, স্থায়ী বসবাস কিংবা পরিবারের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
কিছু অভিযোগে জাল কাগজপত্র, ভুয়া ঠিকানা এবং সন্দেহজনক বিয়ের নথি ব্যবহারের কথাও এসেছে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।
আরও গুরুতর কিছু অভিযোগে শারীরিক ও মানসিক নির্যাতন, অচেতন করার জন্য মাদক প্রয়োগ এবং ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর মতো বিষয় উঠে এসেছে। এসব অভিযোগ অবশ্যই পৃথকভাবে তদন্ত ও আদালতের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
তবে ঘটনাগুলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে—বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের প্রক্রিয়াকে ব্যবহার করে কোনো সংঘবদ্ধ চক্র বাংলাদেশি নারীদের পাচার করছে কি না, তা কি যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে?
মানবপাচারকারীরা সাধারণত মানুষের দুর্বলতা ও স্বপ্নকে কাজে লাগায়। দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব, সামাজিক বৈষম্য এবং বিদেশে উন্নত জীবনের আকাঙ্ক্ষা তাদের জন্য সুযোগ তৈরি করে।
বিদেশে বিয়ের প্রস্তাবের ক্ষেত্রে পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত পাত্রের পরিচয়, ঠিকানা, বৈবাহিক অবস্থা, পেশা, আয় এবং পারিবারিক তথ্য যথাযথভাবে যাচাই করা। একই সঙ্গে যিনি বিদেশে যাচ্ছেন, তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় যাচ্ছেন কি না এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবগত কি না, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশে চীনা বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম গত কয়েক বছরে বিভিন্ন খাতে বিস্তৃত হয়েছে। অবকাঠামো, বিদ্যুৎ, উৎপাদন, প্রযুক্তি, টেলিযোগাযোগসহ নানা ক্ষেত্রে দুই দেশের অর্থনৈতিক যোগাযোগ বেড়েছে।
এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ তৈরি করছে। কিন্তু মানুষের চলাচল ও ব্যবসায়িক যোগাযোগ যত বাড়বে, বৈধ ব্যবস্থার আড়ালে অপরাধী চক্র ঢোকার সম্ভাবনাও ততটা বিবেচনায় রাখতে হবে।
তাই বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মালিকানা, প্রকৃত সুবিধাভোগী, অর্থের উৎস ও গন্তব্য এবং স্থানীয় মধ্যস্থতাকারীদের বিষয়ে কার্যকর নজরদারি থাকা প্রয়োজন। এই নীতি কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য নয়, সব বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা উচিত।
বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের মাধ্যমে নারী পাচারের ঘটনা শুধু বাংলাদেশের জন্য নতুন নয়। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও প্রতারণা, জোরপূর্বক বিয়ে কিংবা পাচারের অভিযোগ রয়েছে।
তবে এসব ঘটনার পেছনে একাধিক সামাজিক ও অর্থনৈতিক কারণ থাকে। দারিদ্র্য, লিঙ্গবৈষম্য, পরিচয় যাচাইয়ের দুর্বলতা, সীমান্ত নজরদারির ঘাটতি এবং সক্রিয় দালালচক্র—সব মিলেই পাচারের ঝুঁকি তৈরি করতে পারে।
চীনের কিছু অঞ্চলের জনসংখ্যাগত ভারসাম্যহীনতাকে এ বিষয়ে একটি প্রেক্ষাপট হিসেবে আলোচনা করা হলেও সেটিকে কোনো অপরাধের সরল কারণ হিসেবে দেখার সুযোগ নেই। অপরাধের দায় সবসময় অপরাধীরই।
মানবপাচার প্রতিরোধে বাংলাদেশের আইন ও নীতিমালা রয়েছে। বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে আরও কার্যকর যাচাইব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে শুধু আইন প্রণয়ন করলেই ঝুঁকি দূর হবে না।
পুলিশ, সিআইডি, বিশেষ শাখা, ইমিগ্রেশন, স্থানীয় প্রশাসন এবং আর্থিক গোয়েন্দা সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা প্রয়োজন। কোনো বিয়ের ক্ষেত্রে অস্বাভাবিকতা থাকলে একাধিক সংস্থার তথ্য সমন্বয়ের মাধ্যমে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হতে পারে।
বিয়ে নিবন্ধনকারী বা কাজির কার্যালয় কোনো ধরনের জালিয়াতি বা পাচারে সহযোগিতা করলে তাদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সন্দেহজনক বড় অঙ্কের লেনদেন শনাক্ত করার সক্ষমতা বাড়ানো জরুরি।
পাচার ঠেকানোর নামে বিদেশগামী সব নারীকে সন্দেহের চোখে দেখা কোনো সমাধান নয়। বাংলাদেশি নারীদের শিক্ষা, চাকরি, ব্যবসা, বিয়ে কিংবা পারিবারিক কারণে বিদেশ যাওয়ার অধিকার রয়েছে।
তাই বিমানবন্দরে নজরদারি হতে হবে তথ্য ও ঝুঁকির ভিত্তিতে। বিয়ের নথিতে অসঙ্গতি, যাত্রাপথে অস্বাভাবিকতা, সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ কিংবা যাত্রীর ওপর চাপ প্রয়োগের মতো নির্দিষ্ট আলামত থাকলে তা গুরুত্ব দিয়ে যাচাই করা যেতে পারে।
লক্ষ্য হওয়া উচিত সম্ভাব্য পাচারের শিকারকে শনাক্ত করা, বিদেশযাত্রার অধিকার অযথা বাধাগ্রস্ত করা নয়।
কোনো বাংলাদেশি নারী চীনে গিয়ে পাচার বা নির্যাতনের শিকার হলে শুধু বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সব তথ্য সংগ্রহ করা সবসময় সম্ভব নাও হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, বিয়ের নথি, বসবাসের ঠিকানা, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য দালালদের তথ্য জানতে দুই দেশের সংস্থার সহযোগিতা প্রয়োজন।
তাই তথ্য বিনিময়, যৌথ তদন্ত, আর্থিক লেনদেনের অনুসরণ, ভুক্তভোগী শনাক্তকরণ এবং প্রয়োজন হলে দ্রুত দেশে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে কার্যকর যোগাযোগ আরও জোরদার করা দরকার।
বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের প্রস্তাব এলে পরিবারকে আবেগের পরিবর্তে তথ্য যাচাইকে অগ্রাধিকার দিতে হবে। পাত্রের প্রকৃত পরিচয়, ঠিকানা, পেশা, আয়, বৈবাহিক ইতিহাস এবং বাংলাদেশে তার সঙ্গে যোগাযোগকারী ব্যক্তিদের সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি।
একই সঙ্গে বিদেশে যাওয়ার আগে নারীদের জন্য নিরাপদ ও গোপনীয় পরামর্শসেবা থাকা প্রয়োজন। সেখানে তারা কোনো ধরনের পারিবারিক চাপ ছাড়াই বিয়ে, ভিসা ও বিদেশযাত্রার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে তথ্য জানতে পারবেন।
চীনে যাওয়ার জন্য ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ হাজার ২২৬ জন বাংলাদেশি নারীর কিউ-১ ভিসা নেওয়া কোনোভাবেই নারী পাচারের পরিসংখ্যান নয়। এই নারীদের কতজন কোনো অপরাধের শিকার হয়েছেন, সেই সংখ্যাও স্পষ্ট নয়।
কিন্তু ভিসা গ্রহণের সংখ্যায় দ্রুত পরিবর্তন এবং পাশাপাশি উঠে আসা প্রতারণা ও পাচারের অভিযোগগুলোকে উপেক্ষা করারও সুযোগ নেই। তাই আতঙ্ক সৃষ্টি না করে তথ্যভিত্তিক তদন্ত, কঠোর যাচাই এবং আন্তদেশীয় সহযোগিতার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করা প্রয়োজন।
চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। সেই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করে একই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
বিদেশে বিয়ের সুযোগ যেন কোনো অপরাধী চক্রের হাতে পাচারের পথ হয়ে না ওঠে—এ জন্য এখনই সমন্বিত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ, ঢাকার আওতাধীন পাঁচ্চর এলাকার প্রায় ০.২৪ একর কৃষিজমি রাসেল মিয়া ও সেলিম রেজার নামে কৃষি লাইসেন্সে দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। লাইসেন্সের নথি নম্বর—ডিইও/ঢাকা/কৃষি নিলাম শিবচর/৯২৩৪।
স্থানীয়দের অভিযোগ, কৃষিকাজের জন্য বরাদ্দ নেওয়া জমি পরবর্তীতে নির্মাণ ও বাণিজ্যিক কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি নিয়ে বিরোধের জেরে রেলওয়ে কর্তৃপক্ষ ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট দুটি কৃষি লাইসেন্স বাতিল ও অকার্যকর ঘোষণা করে।
রেলওয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাসেল মিয়া ও সেলিম রেজা সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। মামলার নথি অনুযায়ী, রিট পিটিশন নম্বর ১৬০১৩/২০২৫ ও ১৬০১৪/২০২৫-এর শুনানি হয় ২০২৬ সালের ৩০ জুন। শুনানি শেষে আদালত আবেদনকারীদের পক্ষে উপস্থাপিত যুক্তিতে যথেষ্ট ভিত্তি না পাওয়ায় রিট আবেদন দুটি খারিজ করে দেন।
আদালতের আদেশে বিরোধপূর্ণ সম্পত্তিতে মামলার ৪ নম্বর বিবাদীর সরাসরি স্বার্থ থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তার দাবির পরিপ্রেক্ষিতে তিনি ওই সম্পত্তির পূর্ববর্তী মালিক ছিলেন—এমন বক্তব্য আদালতের নথিতে এসেছে। এ কারণে তাকে মামলায় পক্ষভুক্তির অনুমতিও দেওয়া হয়।
বন্ধ চলাচলের পথ, দুর্ভোগে শিক্ষার্থীরা
রেলওয়ের জমি ঘিরে বিরোধের পাশাপাশি স্থানীয়দের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এলাকাবাসীর দাবি, রেলওয়ের অধিগ্রহণকৃত জমির পাশ দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করতেন। কিন্তু জমি ঘিরে নির্মাণকাজ ও দখল নিয়ে বিরোধের কারণে সেই পথ বন্ধ হয়ে গেছে।
এতে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন তারা। দ্রুত জমির সীমানা নির্ধারণ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রিট খারিজের পরও ‘লিজ বৈধ’ দাবি
স্থানীয়দের অভিযোগ, হাইকোর্টে রিট আবেদন খারিজ হওয়ার পরও সংশ্লিষ্টরা নিজেদের বৈধ লিজগ্রহীতা দাবি করে এলাকায় সতর্কীকরণ ব্যানার টানিয়েছেন। ওই ব্যানারে হাইকোর্টে করা রিটের নম্বর উল্লেখ করে লিজ বৈধ বলে দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, রিট আবেদন খারিজ হওয়ার পর কোন ভিত্তিতে জমির লিজ বৈধ দাবি করা হচ্ছে। তবে আদালতের আদেশের ব্যাখ্যা নিয়ে কোনো পক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মতো গুরুতর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি ও আদালতের প্রত্যয়ন ছাড়া চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।
তদন্ত ও নজরদারির দাবি
স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের কৃষিজমি কৃষিকাজের জন্য লিজ নিয়ে তা নির্মাণ বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হলে সেটি লিজের শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে রেলওয়ের জমিতে কোনো অবৈধ স্থাপনা হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর আরও দাবি, হাইকোর্টের আদেশ এবং রেলওয়ে কর্তৃপক্ষের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলের পথটি পুনরায় উন্মুক্ত করার ব্যবস্থা করতে হবে।
রেলওয়ের বিপুল পরিমাণ জমি বিভিন্ন কাজে লিজ দেওয়ার পর সেগুলো নির্ধারিত শর্ত অনুযায়ী ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির আওতায় আনারও দাবি উঠেছে। পাঁচ্চর এলাকার এই বিরোধে শেষ পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়।
রবিবার (২৩ আগষ্ট ) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বোয়ালখালী বাজার থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১.মোঃ সাইফুল ইসলাম (২৬) ২. কাকো মনি ত্রিপুরা (৩৫) ৩.আবু তৈয়ব (৩৮) তাদের একজনের বাড়ি রাঙামাটি জেলার সাজেক থানায়,অপর দুজন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি ডিবি (গোয়েন্দা) পুলিশের গোপন তথ্যতের ভিত্তিতে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে সেলিম ষ্টোরের গোডাউন অভিযান চালায় পুলিশ। এসময় গোডাউন থাকা উপস্থিত ব্যক্তির দেহ তল্লাশি করার সময় তার ভাষ্য অনুযায়ী সারিবদ্ধ ভাবে রাখা চাউলের বস্তার চিপায় লুকিয়ে রাখা ২০০পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বর্তমান আনুমানিক বাজার মূল্য: ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জানায় পুলিশ।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মাদক মুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গত ২০ আগস্ট এমসিসিআই সভাপতি হাবিবুর রহমান হাওলাদার (কাওসার) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রতিটি জেলায় সংশ্লিষ্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুমতি সাপেক্ষে বছরে একটি শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করা যেতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চেম্বার বা অ্যাসোসিয়েশনের সুপারিশ এবং স্থানীয় পুলিশ বিভাগের মতামতসহ নির্ধারিত শর্ত পূরণের বিধান রয়েছে।
তবে মাদারীপুর চেম্বারের দাবি, জেলার ব্যবসায়ীদের সার্বিক ক্ষতির বিষয়টি বিবেচনা করে তারা এ বছর কোনো শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি বা উদ্যোগ নেয়নি।
চিঠিতে অভিযোগ করা হয়, চেম্বারের অনুমতি ছাড়াই সম্প্রতি মাদারীপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে একটি বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। জেলার কুলপদী এলাকার স্থানীয় শেখার মাঠে কে বা কারা মাসব্যাপী ‘বাণিজ্য মেলা-২০২৬’ আয়োজন করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ ধরনের মেলা আয়োজনের কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলেও দাবি করেছে এমসিসিআই। সংগঠনটির ভাষ্য, মেলায় বিভিন্ন ধরনের পণ্য বিক্রির কারণে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিক্রি কমে যেতে পারে। এতে জেলার ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ওই বাণিজ্য মেলার আয়োজনকে কোনোভাবেই সমর্থন করে না।
এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি এবং মাদারীপুর জেলার ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয় বিবেচনা করে কুলপদীর শেখার মাঠে চলমান ‘বাণিজ্য মেলা-২০২৬’-এর সব ধরনের কার্যক্রম অনতিবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছে এমসিসিআই।
এ বিষয়ে দেওয়া চিঠির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, মাদারীপুরের পুলিশ সুপার, মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দেবিসিংহপুর গ্রামের সুলতান বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে নিজ বাড়িতে গরুর জন্য ঘাস কাটার কাজ করছিলে নূর জামান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। অভিযোগ না থানায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৪ ঘন্টায় লঞ্চঘাটকে কেন্দ্র করে গড়ে উঠা ছোট বড় অন্তত ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে খাবার হোটেল,চায়ের দোকান, টংঘর সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশেপাশের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে উঠে।
তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই হুট করে রবিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
উচ্ছেদ অভিযানের বিষয়ে বিআইডব্লিউটিএ'র যুগ্ম- পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। পুনরায় আবার সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠায় সেগুলো গুড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) এবং মো. হোসেনের ছেলে মো. সাহের।
স্থানীয়দের ভাষ্য, নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে করে বাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর বাংলা বাজার এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, দুজনের শরীরে সামান্য লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল (১৭) এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। শনিবার রাত ৮টার দিকে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান। পরে এলাকা থেকে চলে যাওয়ার জন্য একটি বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। রবিবার সকালে তাদের পুনরায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রোহিঙ্গাতো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, রোহিঙ্গা আর আটকের কি।
রোববার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনীর সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং দায়িত্ব পালনের উপযুক্ততাকে গুরুত্ব দিতে হবে। নির্বাচনী পর্ষদের সদস্যদের তিনি এ বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেন।
২০২৬ সালের এই নির্বাচনী পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় নৌবাহিনী প্রধান দেশের নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।
নির্বাচনী পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহতদের এবং বিভিন্ন সময়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে হতাহতদের অবদানের কথাও স্মরণ করেন।
তিনি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের আত্মত্যাগের প্রতিও শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনী ও বিমানবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রেও দুই বাহিনীর সদস্যদের অবদান রয়েছে।
দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য তিনি নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সব সদস্যকে ধন্যবাদ জানান।
নির্বাচনী পর্ষদের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনাল ও গবেষণামূলক স্থাপনা পরিদর্শন করেন।
প্রথমে ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে স্থাপিত এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন (এডিএসআই) কার্যক্রমের উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন তিনি। পরে এডিএসআইয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এরপর প্রধানমন্ত্রী বিমানবাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টার (এসিওসি) পরিদর্শন করেন। সেখানে ডিজিটাল লার্জ ডিসপ্লের মাধ্যমে বিমানবাহিনীর যুদ্ধবিমান দিয়ে শত্রু বিমানের ইন্টারসেপশন এবং চট্টগ্রাম থেকে ইউএভির লাইভ ফিডের মাধ্যমে হেলিকপ্টারে ট্রুপস ইনসার্শনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এআরডিসি) পরিদর্শন করেন। সেখানে চলমান বিভিন্ন গবেষণা ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।
এ সময় বিমানবাহিনীর নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় তৈরি বিভিন্ন ধরনের ইউএভি প্রদর্শন করা হয়। এর মধ্যে ড্রোন, কামিকাজি ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভি-টল প্রযুক্তির উড়োজাহাজ ছিল। প্রধানমন্ত্রী একটি কোয়াডকপ্টারের উড্ডয়নও প্রত্যক্ষ করেন।
দেশীয় প্রযুক্তিতে আধুনিক উড্ডয়নব্যবস্থা তৈরির সক্ষমতা বিমানবাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান ও পরিদর্শন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ ও বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর ফলে বনানী থেকে মহাখালীমুখী যান চলাচলে বিঘ্ন ঘটে এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সক্রিয় ভূমিকা খুব একটা দেখা যায়নি।
আন্দোলনে যাওয়ার আগে সাংবাদিকদের কাছে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন স্লিপার বাস মালিক সমিতির নেতারা। তাদের দাবি, স্লিপার বাস চলাচল নিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বলপ্রয়োগ করা যাবে না।
মালিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—স্লিপার বাস পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি, ফিটনেস ও রুট পারমিটের জটিলতা দ্রুত নিরসন এবং আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও বাস আটক বন্ধ করা।
তাদের ভাষ্য, সড়ক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর ও নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনা সম্ভব। বাস বন্ধ করে দেওয়ার পরিবর্তে কারিগরি, নিরাপত্তা ও পরিচালনসংক্রান্ত স্পষ্ট নিয়ম তৈরি করা প্রয়োজন বলেও তারা মনে করেন।
সমিতির নেতারা জানান, স্লিপার বাস খাতে ইতোমধ্যে শত শত কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই পরিবহনসেবার সঙ্গে চালক, হেলপার, সুপারভাইজার, মেকানিকসহ বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে গেলে মালিকদের পাশাপাশি এসব শ্রমিকও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
তারা আরও জানান, স্লিপার বাসের চলাচল সংক্রান্ত একটি রিট পিটিশন—নং ১২৯০/২০২৫—হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এ কারণে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা বা কঠোর ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
মালিক সমিতির পক্ষ থেকে বিআরটিএকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্লিপার বাসের কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ফিটনেস সনদ ও রুট পারমিটসংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানেরও দাবি জানানো হয়েছে।
সমিতির নেতাদের বক্তব্য, তারা সরকারি আইন ও বিধিবিধান মেনে পরিবহনসেবা পরিচালনা করতে আগ্রহী। তবে আধুনিক এই পরিবহনব্যবস্থা পুরোপুরি বন্ধ না করে মালিক, শ্রমিক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা উচিত।
স্মারকলিপি দিতে বিআরটিএ কার্যালয়ে যান বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ সংগঠনের কয়েকজন নেতা।
এদিকে, ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর জানান, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা বাস চলাচলের অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এবং ঘটনাস্থলে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি বলেছেন, "আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের (নিয়ন্ত্রণ) দিকে না যাই।"
রোববার (২৩ আগস্ট) সকালে প্রথম কর্মদিবসে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান তথ্যমন্ত্রী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় তিনি মন্ত্রণালয়ের সভায় যোগ দেন।
মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, "সরকারের সব উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে পৌঁছে দেওয়া আমাদের অনেক বড় দায়িত্ব। মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনের যেসব বিষয় নিয়ে দেশের মানুষ গর্ব করে, সেগুলোতেও যেন ইতিবাচক প্রভাব ফেলা যায়—সেই গুরুদায়িত্ব আমাদের পালন করতে হবে।"
বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত কঠিন এক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার এসেছে উল্লেখ করে পার্থ বলেন, "আমরা শতভাগ চেষ্টা করছি। ভুল-ত্রুটি তো হতেই পারে, আমাদের সবারই হতে পারে। তবে নৈতিকতার জায়গা থেকে আমরা অত্যন্ত শক্ত অবস্থানে আছি।"
তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনে গণমাধ্যম বা সংশ্লিষ্টদের ভূমিকা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ড্যামেজগুলো রিপেয়ার করা এবং নতুন সিস্টেম ডেভেলপ করাই সরকারের লক্ষ্য।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে তাকে নির্ধারিত প্রটোকল অনুযায়ী আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার পরিবেশন করে। এরপর তিনি বঙ্গভবনে নিজের নির্ধারিত দাপ্তরিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে আয়োজিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি। ২১ বছর পর বিশ্বের প্রথম দল হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার লজ্জাজনক নজির গড়ল টাইগাররা (২০০৫ সালে জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এমন নজির গড়েছিল)।
১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে সফরকারীরা। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে সাদমান ইসলাম (১) ও মুমিনুল হককে (০) সাজঘরে ফেরান স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিম ৯ রান করে প্যাট কামিন্সের শিকার হলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে ৩১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে দ্রুত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। নাথান লায়নের বলে দলীয় ৬৬ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২৩) আউট হওয়ার পর ধস নামে। টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হন লিটন দাস। এরপর প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের বোলিংয়ের সামনে টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ (১), হাসান মাহমুদ (২) ও তাইজুল ইসলাম (৭)। ম্যাচে দশম উইকেট পূর্ণ করেন স্টার্ক।
শেষদিকে একপ্রান্ত ধরে রেখে লড়াই চালান অভিজ্ঞ মুশফিকুর রহিম (২৯*)। তবে অন্যপ্রান্তে বাকি ব্যাটারদের দ্রুত বিদায়ে ৩৯.৫ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এর আগে দ্বিতীয় দিনের সকালে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে পেসার শরিফুল ইসলাম ৪৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার অর্জন করেন। অজিদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন এবং নাথান লায়ন ৩২ রানে অপরাজিত থাকেন।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই রক্ষণ সামলে খেলায় কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট দ্রুত বদলে যায়। ৫৯ মিনিটে ড্যানিয়েল সালইয়ের পাস থেকে গোল করে টরন্টোকে লিড এনে দেন জোশ সার্জেন্ট। এর ঠিক তিন মিনিট পর (৬২ মিনিটে) ডেরেক ইতিয়েন জুনিয়র একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করেন।
পিছিয়ে পড়া মিয়ামির হয়ে ৮২ মিনিটে রদ্রিগো ডি পলের বাড়ানো বল থেকে দর্শনীয় এক গোল করে ব্যবধান কমান অধিনায়ক লিওনেল মেসি। চলতি এমএলএস মৌসুমে এটি মেসির ১৪তম গোল। তবে এই গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে, দলের পরাজয় এড়াতে পারেনি।
এ হারের ফলে ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষ দল ন্যাশভিলের চেয়ে পিছিয়ে পড়ল মিয়ামি। আগামী শনিবার পরবর্তী ম্যাচে সিএফ মন্ট্রিয়লের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি।
শনিবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় অবস্থিত ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত ‘উপাচার্যদের সাথে সংলাপ’ শীর্ষক দুদিনব্যাপী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা খাতের মানোন্নয়ন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী ১৯৮১ সালের ১৭ জানুয়ারির ‘হিজবুল বাহার’ নৌবিহারের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ওই শিক্ষা সফরের আয়োজন করেছিলেন। তখনও ব্যাপক সমালোচনা হয়েছিল। জিয়াউর রহমান সেদিন শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না। সেই শিক্ষা থেকেই আমি থমকে যাব না।”
দেশের উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী শিক্ষকদের গবেষণায় আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান। অতীতে যত্রতত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোই বড় কথা নয়, শিক্ষার মান নিশ্চিত করাটাই আসল। আর সে কারণেই বর্তমান সরকার ঢালাওভাবে নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিচ্ছে না।”
বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষা নিশ্চিত করতে ইউজিসির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য উপাচার্যদের প্রতি তাগিদ দেন তিনি।
ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘উচ্চশিক্ষার উদ্দীপনা ও রূপান্তর’ (হিট) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫০ জনেরও বেশি উপাচার্য, নীতিনির্ধারক, দেশি-বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার সকালে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, আর একই সময়ে তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় ৯১ শতাংশ। এর আগে শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।
১. দ্রুত, ধড়ফড় করা বা অনিয়মিত হৃৎস্পন্দন
ব্যায়াম, ক্যাফেইন, উত্তেজনা বা মানসিক চাপের পর আপনি মাঝে মাঝে আপনার হৃৎস্পন্দন দ্রুত হতে দেখতে পারেন। এটি সাধারণত অস্থায়ী। কিন্তু বারবার দ্রুত, ধড়ফড় করা, কাঁপুনি বা অনিয়মিত হৃৎস্পন্দন অস্বাভাবিক হৃদছন্দের ইঙ্গিত দিতে পারে, যা অ্যারিথমিয়া নামে পরিচিত। কিছু অ্যারিথমিয়া ক্ষতিকর নয়, আবার অন্যগুলো স্ট্রোক বা হার্ট ফেইলিউরের মতো জটিলতার ঝুঁকি বাড়াতে পারে। এই সমস্যাগুলো কত ঘন ঘন হচ্ছে, কতক্ষণ স্থায়ী হচ্ছে এবং এর সঙ্গে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা জ্ঞান হারানোর মতো লক্ষণ দেখা যাচ্ছে কি না, সেদিকে মনোযোগ দিন।
২. অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী বুকের অস্বস্তি
বুকে ব্যথা হার্টের সমস্যার অন্যতম পরিচিত লক্ষণ, কিন্তু এটি সবসময় তীব্র ব্যথার মতো অনুভূত হয় না। কিছু মানুষ এটিকে এভাবে বর্ণনা করেন- চাপ বা আঁটসাঁট ভাব, ভারী ভাব, জ্বালা, চাপ দেওয়া, বুকে কিছু চেপে ধরার অনুভূতি। এই অস্বস্তি হাত, কাঁধ, পিঠ, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে।
শারীরিক কার্যকলাপ বা মানসিক চাপের সময় বুকে যে অস্বস্তি দেখা দেয় এবং বিশ্রামে ভালো হয়ে যায়, তা এনজাইনার লক্ষণ হতে পারে। হঠাৎ বা তীব্র বুকের ব্যথা, বিশেষ করে যখন এর সাথে ঘাম, বমি বমি ভাব বা শ্বাসকষ্ট থাকে তখন তা হার্ট অ্যাটাকের ইঙ্গিত দিতে পারে এবং এর জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন।
৩. দৈনন্দিন কাজকর্মের সময় শ্বাসকষ্ট
তীব্র ব্যায়ামের পর শ্বাসকষ্ট হওয়া সাধারণত স্বাভাবিক। কিন্তু হাঁটার সময়, কয়েকটি সিঁড়ি বেয়ে ওঠার সময় বা দৈনন্দিন গৃহস্থালীর কাজ করার সময় অস্বাভাবিকভাবে শ্বাসকষ্ট হওয়া একটি সতর্কতামূলক লক্ষণ হতে পারে। হৃদরোগের কারণে হৃৎপিণ্ডের কার্যকরভাবে রক্ত ​​পাম্প করার ক্ষমতা কমে যেতে পারে। এর ফলে ফুসফুসে তরল জমতে পারে, যা শ্বাস-প্রশ্বাসকে কঠিন করে তোলে।
জার্নাল অফ দ্য ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটিতে প্রকাশিত একটি পর্যালোচনা অনুসারে, ফুসফুসের রোগ, রক্তস্বল্পতা, সংক্রমণ এবং অন্যান্য অসুস্থতার কারণেও শ্বাসকষ্ট হতে পারে। তবে যদি এটি নতুন হয়, অবস্থার অবনতি ঘটে অথবা বুকের অস্বস্তি, মাথা ঘোরা বা অস্বাভাবিক ক্লান্তির সাথে দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৪. মাথা ঘোরা বা জ্ঞান হারানোর অনুভূতি
হঠাৎ উঠে দাঁড়ালে, শরীরে পানির অভাব হলে বা অনেকক্ষণ ধরে কিছু না খেলে মাঝে মাঝে মাথা হালকা লাগতে পারে। তবে বারবার মাথা ঘোরা, জ্ঞান হারানোর মতো অবস্থা বা জ্ঞান হারানো, বিশেষ করে ব্যায়ামের সময়, কখনও কখনও হৃদস্পন্দনের সমস্যা বা অন্য কোনো কার্ডিওভাসকুলার রোগের ইঙ্গিত দিতে পারে।
হৃদস্পন্দনের অস্বাভাবিকতার কারণে হৃৎপিণ্ড খুব দ্রুত, খুব ধীরে বা অনিয়মিতভাবে স্পন্দিত হতে পারে, যা সাময়িকভাবে মস্তিষ্কে রক্ত ​​প্রবাহ কমিয়ে দেয়। শারীরিক কার্যকলাপের সময় জ্ঞান হারানো বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং অবিলম্বে এর মূল্যায়ন করা উচিত।
৫. গোড়ালি বা পায়ে ফোলাভাব
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর, গরম আবহাওয়ায় বা অনেকক্ষণ বসে থাকার পর পা এবং গোড়ালি ফুলে যাওয়া একটি সাধারণ ঘটনা। তবে কোনো সুস্পষ্ট কারণ ছাড়া ক্রমাগত ফোলাভাব কখনো কখনো হার্ট ফেইলিউরের সাথে সম্পর্কিত হতে পারে। যখন হৃৎপিণ্ড কার্যকরভাবে পাম্প করতে হিমশিম খায়, তখন শরীরের নিচের অংশে তরল জমা হতে পারে।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের মতে, হৃৎপিণ্ড-সম্পর্কিত ফোলাভাব বেশিরভাগ সময় উভয় পায়ে দেখা যায় এবং এর সঙ্গে শ্বাসকষ্ট, ক্লান্তি বা শুয়ে থাকার সময় শ্বাস নিতে অসুবিধা হতে পারে। শুধুমাত্র একটি পায়ে হঠাৎ ফোলাভাব, বিশেষ করে ব্যথা, উষ্ণতা বা লালচে ভাব থাকলে, এর অন্যান্য কারণ থাকতে পারে এবং এর জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
৬. চোয়াল, পিঠ, কাঁধ বা বাহুতে ব্যথা বা অস্বস্তি
হৃদপিণ্ডের সমস্যার কারণে সবসময় সরাসরি হৃদপিণ্ডের উপরে ব্যথা হয় না। হার্ট অ্যাটাকের সময় অস্বস্তি বুক থেকে বাম বা উভয় বাহু, কাঁধ, পিঠ, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। কিছু লোক স্পষ্ট বুকে ব্যথা ছাড়াই এই জায়গাগুলোতে অস্বস্তি অনুভব করতে পারেন। এর ফলে, হৃদপিণ্ড-সম্পর্কিত লক্ষণগুলোকে সহজেই পেশীর টান, বদহজম বা দাঁতের সমস্যা বলে ভুল হতে পারে।
এই জায়গাগুলোতে হঠাৎ করে কোনো কারণ ছাড়া ব্যথা, বিশেষ করে যখন এর সাথে ঘাম, বমি বমি ভাব, শ্বাসকষ্ট বা বুকে চাপ থাকে, তখন এটিকে একটি জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা উচিত।
৭. কারণ ছাড়াই চরম ক্লান্তি
ব্যস্ত দিনের পর সবাই ক্লান্ত বোধ করে। কিন্তু দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক ক্লান্তি, যা আপনার পরিশ্রমের মাত্রার তুলনায় অনেক বেশি, তা মনোযোগের দাবি রাখে। কেউ কেউ, বিশেষ করে নারী এবং বয়স্ক ব্যক্তিরা, হার্টের সমস্যার আগে বা চলাকালীন সময়ে অস্বাভাবিক ক্লান্তি অনুভব করতে পারেন, যা বুকের ব্যথার চেয়েও বেশি স্পষ্ট। যদি হঠাৎ করে সাধারণ কাজকর্ম করতে গিয়ে ক্লান্ত লাগে অথবা ক্লান্তির সঙ্গে শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা বুকে অস্বস্তি হয় তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলুন।
পাবমেড সেন্ট্রালের একটি সমীক্ষায় দেখা গেছে যে, দীর্ঘস্থায়ী ক্লান্তির অনেক কারণ থাকতে পারে, যার মধ্যে রয়েছে রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা, অপর্যাপ্ত ঘুম এবং সংক্রমণ। তাই এটিকে স্বয়ংক্রিয়ভাবে হৃদরোগজনিত বলে ধরে নেওয়া উচিত নয়।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিভাগভিত্তিক অভিযানে সবচেয়ে বেশি ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া মতিঝিল বিভাগে ৬৪ জন, উত্তরা বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানকালে পুলিশ আসামীদের কাছ থেকে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, পাঁচটি মোবাইল ফোন, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল ও একটি মোটরসাইকেল জব্দ করে। পাশাপাশি ইয়াবা সেবনের সরঞ্জাম হিসেবে তিনটি ফয়েল পেপার, পাঁচটি গ্যাস লাইট, দুটি পাইপ, একটি কর্ক ও দুটি কয়েন উদ্ধার করা হয়।
ডিএমপি সূত্রে জানানো হয়েছে, রাজধানীর শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এই নিয়মিত অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট নিউইয়র্কে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, “সামনে ইরান খুব বাজেভাবে হারতে যাচ্ছে এবং ইরানকে পরাজিত করার পর আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।”
উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি বৈশ্বিক জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের প্রধান পথ। প্রণালিটির একদিকে ইরান এবং অন্যদিকে ওমান অবস্থিত।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে ইরানি অভিযানের পর তেহরান এই প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। পরবর্তীতে ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে দুই দেশই তাদের অবরোধ তুলে নেয়। তবে ১৩ জুলাই ইরান চুক্তি থেকে বেরিয়ে এসে পুনরায় হরমুজে অবরোধ আরোপ করে, যা এখনও বহাল রয়েছে।
সম্প্রতি গত ১২ আগস্ট মেরিল্যান্ডে ‘জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ’ সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজে স্থাপন করা ইরানি মাইনগুলো মার্কিন নৌবাহিনী অপসারণ করছে এবং পুরো প্রণালিটি এখন মার্কিন সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র : এএফপি, এনডিটিভি
নিহত ব্যক্তিরা হলেন—অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর নগরীর ওই বাসায় গণপতি চক্রবর্তী পরিবার নিয়ে বসবাস করতেন। কয়েক দিন ধরে বাড়িটির প্রধান গেট বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তবে আজ বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন কোতোয়ালি থানায় খবর দেন। পরে পুলিশ এসে দোতলা বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে তল্লাশি চালায়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোতলার ঘরের খাটের নিচ থেকে ছেলে প্রীয়ম, তিনতলায় ওঠার সিঁড়ি থেকে স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থী এবং ছাদ থেকে গৃহকর্তা গণপতি চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, "এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক কোনো মর্মান্তিক ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।"
ঘটনার খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আলামত বিশ্লেষণের কাজ চলছে।
পুলিশ জানায়, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় নির্ধারণের জন্য মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমি গ্রামের জিয়ানগর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চরএলাহী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ইসমাঈল হোসেন তোতা, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আবুল খায়ের, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফকির আলম, সাবেক সাধারণ সম্পাদক বশির মেম্বার এবং যুবদল নেতা ইব্রাহীম তোতাসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ইসমাঈল হোসেন তোতার পরিবার দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নানা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। ৫ আগস্টের পর বিএনপি নেতা তোতা চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়। তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত ও দলের জন্য ত্যাগ স্বীকারকারী যুবদল নেতা ইসমাঈল হোসেন তোতাকে চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কামরুজ্জামান বলেন, কলেরা একটি প্রতিরোধযোগ্য রোগ। টিকা নেওয়ার পাশাপাশি নিরাপদ পানি পান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সদর উপজেলার প্রতিটি এলাকায় যেন মানুষ সহজে টিকা গ্রহণ করতে পারে, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে না গিয়ে নির্ধারিত সময়ে সবাইকে ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশের পাঁচটি জেলার সাতটি উপজেলায় একযোগে ওরাল কলেরা টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও মিরকাদিম পৌরসভায় মোট ৬৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপজেলায় মোট ৩ লাখ ৫৪ হাজার ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তি ছাড়া এক বছর বয়সের ঊর্ধ্বে সকল জনগোষ্ঠীকে ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলবে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। প্রথম ডোজ গ্রহণের ১৪ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে এবং দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম ২৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কলেরা প্রতিরোধে টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শুধু টিকা গ্রহণই যথেষ্ট নয়। নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা, খাবার প্রস্তুত ও গ্রহণের আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া এবং সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।
তারা জানান, টিকা গ্রহণের জন্য vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
গতকাল মধ্যরাতে টানা তিনঘন্টা মেঘ বিস্ফোরণ (Cloudburst) ঘটনার ফলে নিচু এলাকা তলিয়ে গেছে।
মধ্যরাতে টানা তিনঘন্টা ভারীবর্ষণের ফলে খাগড়াছড়ির সদর উপজেলা ও পৌর এলাকায় আকষ্মিক জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সরেজমিনে পরিদর্শনে ছুটে যান জেলা প্রশাসক আনোয়ার সাদাত। তিনি সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়া সাধারণ মানুষের খোঁজ খবর নেন। এছাড়া তিনি তাদের আশ্রয় ও তাৎক্ষণিক ভাবে খাবার এবং ত্রাণ সামগ্রীর ব্যবস্হা করেন।
এদিকে জেলার দীঘিনালা উপজেলার কবাখালী, বোয়ালখালী এবং মেরুং এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় দীঘিনালা-সাজেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়ে শত শত পর্যটক, পরে বিকল্প সড়ক ব্যবহার করে পর্যটকদের যাতায়াতের ব্যবস্হা করে দেয়া হয়।
ক্লাউডবার্স্ট (Cloudburst) যা সাধারণত কোনো ছোট ভৌগোলিক এলাকায় (প্রায় ২০-৩০ বর্গকিলোমিটার) এক ঘণ্টায় ১০০ মিলিমিটার (৪ ইঞ্চি) বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ বলা হয়। এটি কোনো মেঘের আকস্মিক ফেটে যাওয়া নয়, বরং আকস্মিক ও তীব্র বৃষ্টিপাতের একটি চরম রূপ। খাগড়াছড়িতে এ সময় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, রেডক্রিসেন্ট সদস্যরা,গনমাধ্যমকর্মী প্রমূখ।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২০ আগস্ট)। নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফেসবুকে প্রীতি চৌধুরীর রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সঙ্গে প্রীতির অতীত ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাকে ‘সুযোগসন্ধানী’ বলেও মন্তব্য করেন তিনি।
এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা পোস্ট দেন প্রীতি চৌধুরী। তিনি প্রিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দাবি করেন, ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে প্রীতিও প্রিয়ার রাজনৈতিক ভূমিকা ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। তাদের কথোপকথনসংক্রান্ত আরও কিছু স্ক্রিনশট ও তথ্য প্রকাশের ইঙ্গিতও দেন তিনি।
এদিকে, ২০২৪ সালের গণআন্দোলনে রাজশাহী কলেজে প্রীতি চৌধুরী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে দাবি করছেন তার সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘জুলাইযোদ্ধা’ উল্লেখ করে বিভিন্ন পোস্টও দেওয়া হচ্ছে।
পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে প্রীতির পাশে দাঁড়িয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির নেতাকর্মীরা। এক ফেসবুক পোস্টে প্রীতম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী কলেজে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রীতি চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ভয়ভীতি বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোনো প্রতিবাদী কণ্ঠকে থামানো যাবে না মন্তব্য করে প্রীতিসহ সব ছাত্রীর মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার কথা জানান তিনি।
এরপর রাজশাহী কলেজ ছাত্রদলের একাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতির সমর্থনে সরব হন। তারা সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানান।
এ ঘটনায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ-পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শিল্প খাতের এই সংকটের প্রভাব শুধু কারখানার উৎপাদনেই সীমাবদ্ধ থাকছে না। উৎপাদন ব্যয় বৃদ্ধি, রপ্তানি আদেশ পূরণে অনিশ্চয়তা, শ্রমিকদের কর্মসংস্থান এবং বাজারে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।
সাম্প্রতিক সময়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ একপর্যায়ে প্রায় ১ হাজার ৯৩০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। একই সময়ে দৈনিক চাহিদা ছিল প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রয়োজনের তুলনায় সরবরাহ ছিল প্রায় অর্ধেক।
পরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ কিছুটা বাড়লেও মোট গ্যাসের প্রাপ্যতা এখনো চাহিদার তুলনায় কম। এর সরাসরি প্রভাব পড়ছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জানিয়েছেন, ১০ আগস্ট রাত থেকে তাদের ৫৭টি কারখানা গ্যাস ও বিদ্যুৎ সংকটে বন্ধ রয়েছে।
মেঘনা গ্রুপ চিনি, ভোজ্যতেল, গম, আটা, ময়দা, সুজি, সিমেন্ট, কাগজ, এলপিজি ও পশুখাদ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে। একইভাবে টি কে গ্রুপের প্রায় ২০টি কারখানা বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। নাবিল গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদন সক্ষমতা কমে ৪০ থেকে ৫০ শতাংশে নেমেছে। বিএসআরএমেরও ১০টি প্রধান কারখানা বন্ধ থাকার তথ্য রয়েছে।
শুধু বড় শিল্পগোষ্ঠী নয়, বিভিন্ন শিল্পাঞ্চলেও জ্বালানি সংকটের প্রভাব স্পষ্ট। হবিগঞ্জে ১৭১টি কারখানা কয়েক দিন পুরোপুরি বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। নরসিংদী-মাধবদী, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলেও গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হয়েছে।
বিশেষ করে টেক্সটাইল কারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাসচাপ না থাকায় উৎপাদন সক্ষমতা কমেছে। শিল্পসংশ্লিষ্টদের মতে, গ্যাসের চাপ স্বাভাবিক না হলে অনেক কারখানার যন্ত্রপাতি পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না।
জ্বালানি সংকট নিয়ে তৈরি পোশাক খাতেও উদ্বেগ রয়েছে। বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু জানিয়েছেন, বিদেশি ক্রেতারা এখন রপ্তানিকারকদের জ্বালানি পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নিচ্ছেন। নতুন অর্ডার দেওয়ার আগে অনেক ক্রেতার প্রশ্ন থাকছে—নির্ধারিত সময়ে পণ্য উৎপাদন ও শিপমেন্ট করা সম্ভব হবে কি না।
তৈরি পোশাক কারখানায় তুলনামূলকভাবে তেলের ব্যবহার বেশি হওয়ায় সরাসরি প্রভাব কিছুটা কম হলেও সুতা উৎপাদনকারী স্পিনিং মিলগুলোতে সংকটের প্রভাব স্পষ্ট। ফলে পোশাকশিল্পের সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ ঝুঁকির মধ্যে পড়ছে।
বর্তমান সংকটের তাৎক্ষণিক কারণগুলোর মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের সরবরাহ-বিঘ্ন অন্যতম। ২১ জুলাই অগ্নিকাণ্ডে টার্মিনালের বৈদ্যুতিক কেবল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি দুই সপ্তাহের বেশি সময় বন্ধ ছিল।
এর ফলে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। পরে একটি রিগ্যাসিফিকেশন ইউনিট আংশিকভাবে চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ১১ দশমিক ৫ কোটি ঘনফুট গ্যাস যুক্ত হয়।
এর আগে বৈরী আবহাওয়ার কারণেও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটে। জুলাইয়ের শুরুতে একটি এলএনজি কার্গো টার্মিনালে প্রবেশ করতে না পারায় গ্যাস সরবরাহ প্রায় ৩০ কোটি ঘনফুট কমে যায়। ওই সময় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল প্রায় ২৫৩ কোটি ৪০ লাখ ঘনফুট, যেখানে সরকারি হিসাবে চাহিদা ছিল প্রায় ৩৮৫ কোটি ৪০ লাখ ঘনফুট।
তবে বর্তমান সংকটের পেছনে শুধু সাময়িক সরবরাহ-বিঘ্ন দায়ী নয়। দেশের নিজস্ব গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে কমছে, বিপরীতে শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতে গ্যাসের চাহিদা বাড়ছে। ফলে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশে দৈনিক দেশীয় গ্যাস উৎপাদন প্রায় ২৭০ কোটি ঘনফুট ছিল। গত এক দশকে সেই উৎপাদন ১০০ কোটির বেশি ঘনফুট কমেছে। বর্তমানে দেশীয় গ্যাস ও এলএনজি মিলিয়ে সর্বোচ্চ সরবরাহ প্রায় ২৭০ কোটি ঘনফুটের কাছাকাছি বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।
গ্যাস সরবরাহ কমে যাওয়ার প্রভাব বিদ্যুৎ খাতেও পড়েছে। জুলাইয়ের শেষ দিকে একপর্যায়ে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার মেগাওয়াটের নিচে নেমে যায়। পরে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সর্বোচ্চ প্রায় ৫ হাজার ৩০০ মেগাওয়াট উৎপাদনে ফিরতে সক্ষম হয়।
ফলে শিল্পের ওপর দ্বিমুখী চাপ তৈরি হয়েছে। গ্যাসের অভাবে বয়লার, চুল্লি ও উৎপাদনযন্ত্র স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। অন্যদিকে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হলে সরাসরি উৎপাদন লাইন বন্ধ রাখতে হচ্ছে।
সংকটের মধ্যেও উৎপাদন সচল রাখতে কিছু উদ্যোক্তা বিকল্প জ্বালানির ওপর নির্ভর করছেন। বিশেষ করে ডিজেল ব্যবহার বাড়ায় অনেক প্রতিষ্ঠানের জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এর ফলে উৎপাদন খরচ বাড়ছে এবং একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা কঠিন হয়ে উঠছে। দীর্ঘস্থায়ী সংকট হলে বাড়তি ব্যয়ের চাপ পণ্যের মূল্যেও প্রভাব ফেলতে পারে।
গ্যাসের নিম্নচাপের কারণে টেক্সটাইল শিল্পে পরিস্থিতি আরও কঠিন হয়েছে। শিল্পভিত্তিক তথ্য অনুযায়ী, সরবরাহ কমে যাওয়ার পর অনেক কারখানায় প্রয়োজনীয় ৮ পিএসআই চাপের বিপরীতে মাত্র ২ থেকে ৩ পিএসআই গ্যাসচাপ পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে কারখানার মেশিন ও বয়লার পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হয় না। ফলে উৎপাদন কমার পাশাপাশি সময়মতো কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ এবং পরবর্তী ধাপের শিল্পে সরবরাহও বাধাগ্রস্ত হয়।
বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের পুরো উৎপাদন প্রক্রিয়া একটি সমন্বিত সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরশীল। সুতা উৎপাদন, বয়ন, ডাইং, ফিনিশিং এবং পোশাক তৈরির প্রতিটি ধাপ পরস্পরের সঙ্গে যুক্ত।
একটি ধাপে উৎপাদন বন্ধ বা ধীর হয়ে গেলে তার প্রভাব পরবর্তী ধাপেও পড়ে। এতে নির্ধারিত সময়ে রপ্তানি আদেশ সম্পন্ন করা কঠিন হতে পারে। দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট তৈরি হলে ক্রেতাদের আস্থাতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
জ্বালানি সংকটের প্রভাব কেবল রপ্তানিমুখী শিল্পে সীমিত নয়। চিনি, ভোজ্যতেল, আটা, ময়দা, সুজি, পশুখাদ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনেও গ্যাস ও বিদ্যুতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এসব পণ্যের উৎপাদন দীর্ঘ সময় কমে গেলে বাজারে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে উৎপাদন ব্যয় বেড়ে গেলে বাজারদরেও তার প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
শিল্প উদ্যোক্তাদের মতে, সংকটের সময় প্রয়োজনে পরিকল্পিতভাবে জ্বালানি রেশনিং করা যেতে পারে। তবে কোন শিল্পাঞ্চলে কখন গ্যাসের চাপ কমবে বা সরবরাহে সীমাবদ্ধতা থাকবে—এ বিষয়ে আগাম একটি নির্ভরযোগ্য সময়সূচি থাকা জরুরি।
এতে কারখানাগুলো উৎপাদন পরিকল্পনা, শ্রমিকদের কর্মঘণ্টা, কাঁচামাল ব্যবস্থাপনা এবং রপ্তানি চালানের সময়সূচি আগেভাগে নির্ধারণ করতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, তাৎক্ষণিকভাবে গ্যাস সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে এলএনজি আমদানি ও টার্মিনাল পরিচালনার সক্ষমতা জোরদার করা এবং জ্বালানির উৎস বহুমুখী করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সাম্প্রতিক পরিস্থিতি আবারও দেখিয়ে দিয়েছে, একটি এলএনজি টার্মিনালে বড় ধরনের সমস্যা হলে তার প্রভাব শুধু গ্যাস সরবরাহেই আটকে থাকে না। বিদ্যুৎ উৎপাদন থেকে শিল্পকারখানা, রপ্তানি, কর্মসংস্থান এবং বাজারে পণ্যের সরবরাহ—সব ক্ষেত্রেই এর প্রভাব ছড়িয়ে পড়ে।
তাই সাময়িক সংকট মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য, স্থিতিশীল ও বহুমুখী জ্বালানি সরবরাহব্যবস্থা গড়ে তোলাই এখন বাংলাদেশের শিল্প ও অর্থনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের একটি ফ্যান পেজ থেকে কটাক্ষ করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর দেব নিজেই ওই পেজের মন্তব্যের ঘরে গিয়ে তীব্র আপত্তি জানান। একই সঙ্গে অ্যাডমিনদের সতর্ক করে নেতিবাচক আলোচনা বন্ধের নির্দেশ দেন তিনি।
পরে নিজের প্রোফাইলেও বিষয়টি নিয়ে পোস্ট করেন দেব। সেখানে তিনি লেখেন, ‘জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট ডিলেট করো। জিৎ আমার বড় ভাইয়ের মতো। টিকিট কাটো আর সিনেমা দেখতে যাও।’
প্রায় তিন লাখ অনুসারীর ওই ফ্যান পেজটি দেবের নির্দেশ পাওয়ার পরই জিতের বিরুদ্ধে করা সব নেতিবাচক পোস্ট, ছবি ও তথ্য সরিয়ে নেয়। পরে দেবের সৌজন্যবোধের প্রশংসা করে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে একটি পোস্ট দেন পেজটির অ্যাডমিনরা।
উল্লেখ্য, টালিউডে দেব ও জিতের ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তর্ক-বিতর্ক দেখা যায়। তবে সহশিল্পীর প্রতি দেবের এমন অবস্থানকে বিনোদন অঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে প্রশংসনীয় উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনরা।
গত শুক্রবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর ৪২ বডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩টি কাচের জারে আনুমানিক ৫ কেজি ৭শ’ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্রাইভেটকার, দু’টি মোটরসাইকেল, ৪ টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- জেলার চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মো. মোখলেছুর রহমানের পুত্র মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর শহরের ছোট গুড়গোলা মহল্লার শহিদুল ইসলামের পুত্র মো. সালাউদ্দিন সান্জু (৪১), জেলার ফুলবাড়ী উপজেলার খেতদিঘী গ্রামের আব্দুল মজিদের পুত্র মো. আনিছুর রহমান (৫৫) এবং জেলার বিরামপুর উপজেলার কুন্দনহাট গ্রামের মোবারক আলীর পুত্র মো. উজ্জল আলী (৫৪)।
বিজিবি’র সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে স্বীকার করেছে। এরআগে তারা বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উদ্ধার সাপের বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে বিজিবি’র সূত্র নিশ্চিত করেন।
বিজিবি জানায়, উদ্ধার সাপের বিষ, যানবাহন ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।
আটকদের গত ১৩ আগস্ট উদ্ধার মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুরের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।
পরে আদালতের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধার করা নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে। এ সংক্রান্ত তথ্য শুক্রবার রাতে হাবিপ্রবি কর্তৃপক্ষ বিজিবিসহ যৌথ বাহিনী অভিযান টীমকে পত্রের মাধ্যমে অবগত করেন। ফলে উদ্ধার আলামত সাপের বিষ এবং মূল্যবান সম্পদ বিদেশে পাচারে প্রস্তুতির বিষয় নিশ্চিত হয়ে। বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের গতকাল শুক্রবার রাতে অবহিত করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বাসস’কে বলেন, অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যে কোন অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।
জেলার চিরিরবন্দর থানার ওসি পরিদর্শক মো. মাহামুদুন নবী জানান,আজ শুক্রবার রাতে দিনাজপুর হাবিপ্রবি থেকে যৌথ বাহিনীর অভিযান উদ্ধার আলামত পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টে উদ্ধার আলামত সাপের বিষ হিসেবে নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, শুক্রবার রাতে বিজিবি’র পক্ষ হতে গ্রেপ্তার ৪ জন এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার গ্রেপ্তার ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করা হবে। বিচারক আসামিদের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে এই চক্রের গড ফাদারদের গ্রেপ্তারসহ আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে তিনি বলেন।
গত ২০ শে আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গোপন সূত্রে সংবাদ পেয়ে এর অধীনস্থ রসুলপুর বিওপি, আমড়া বিওপি অভিযান চালিয়ে ১ হাজার ৬ শত ৪০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৩২ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করেন। যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকা।
গত ২২ শে আগস্ট খানপুর ও বড়গ্রাম সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৪ হাজার ৩ শত ৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেন। যার মূল্য ৩ লক্ষ ৫১ হাজার টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ আরিফ-উজ-জামান (পিএসসি) এর সাথে আটকের বিষয়ে কথা বললে তিনি জানান, সীমান্ত এলাকার টহল জোরদার করা হয়েছে। দায়িত্বরত বিজিবিকে সীমান্ত রক্ষায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনার পর, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও কানাডীয়দের জন্য আমাদের লক্ষ্য অর্জনের মতো যথেষ্ট অগ্রগতি হয়নি।
সময়সীমা অতিক্রমের ঠিক কয়েক মিনিট আগে এক ইমেইল বিবৃতিতে কার্নি বলেন, “এর ফলে, আজ সন্ধ্যায় আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং কানাডার আলোচনাকারীদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছি।”
মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই শুল্কের ফলে কানাডা থেকে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন আমদানির ওপর প্রভাব পড়বে।
কার্নি বলেন, আমাদের শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে কানাডা ডলারের বিপরীতে ডলার দিয়ে সেই শুল্কের জবাব দেবে।
প্রায় দুই সপ্তাহ ধরে চলা আলোচনার পর যুক্তরাষ্ট্র ও কানাডা চুক্তি করতে ব্যর্থ হয়। এর আগে মঙ্গলবারের সেই পরিস্থিতির সাথে এর একটি নাটকীয় বিপরীত রূপ দেখা যায়, যখন ট্রাম্প তিন দিনের জন্য শুল্ক স্থগিত করেছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছেছে!
সর্বশেষ মুহূর্ত পর্যন্ত দুই পক্ষের কর্মকর্তারাই একটি চুক্তির বিষয়ে আশাবাদী ছিলেন। বৃহস্পতিবার, মার্কিন বাণিজ্য সম্পর্কের দায়িত্বে থাকা কানাডার মন্ত্রী মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রীরের সাথে বেশ কয়েক ঘণ্টা বৈঠক করেন।
গ্রীরের কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে বেরিয়ে যাওয়ার সময় ডমিনিক লেব্ল্যাঙ্ক সাংবাদিকদের বলেন, “আমরা খুব কাছাকাছি আছি, আমরা অগ্রগতি অব্যাহত রাখছি এবং কাঙ্ক্ষিত পয়েন্টে পৌঁছানো পর্যন্ত প্রয়োজনীয় কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা এখানেই থাকব।”
শুক্রবার কানাডার আলোচনাকারীরা তাদের মার্কিন সমকক্ষদের সাথে আবারও বৈঠক করেন এবং আলোচনা রাতের শেষ ঘণ্টা পর্যন্ত গড়ায়। কর্মকর্তারা শুক্রবার রাত সাড়ে ১০টার পরেও মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে অবস্থান করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
কার্নি তার বিবৃতিতে জানান, “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তসমূহের শেষ মুহূর্তের পরিবর্তনগুলো ছিল অন্যায়, অর্থনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং যেকোনো চুক্তির নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।”
কার্নি আরও বলেন, আমরা শুরু থেকেই বুঝতে পেরেছি যে আমেরিকা বদলে গেছে, এবং আমরা আমাদের পুরনো সম্পর্কে ফিরে যাব না। কানাডার কাছে যা আছে তা বিশ্ব চায়। এবং আমরা কোনো দেশকে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেব না।
শনিবার ভোরে এক বিবৃতিতে গ্রীর জানায়, কানাডা চলতি সপ্তাহের শুরুতে সম্মত শর্তের অধীনে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে অস্বীকার করেছে।
মার্কিন চেম্বার অব কমার্স এই সপ্তাহে একটি বিবৃতিতে সতর্ক করে বলেছে যে, উচ্চতর শুল্ক উভয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, মার্কিন পরিবারগুলোর খরচ বাড়িয়ে দেবে, গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলকে আরও ব্যাহত করবে এবং উত্তর আমেরিকান বাণিজ্য চুক্তির ওপর নির্ভরশীল ১ কোটি ৩০ লক্ষ মার্কিন চাকরির ঝুঁকি তৈরি করবে।
শুক্রবার কার্নির ঘোষণার পর, কানাডিয়ান চেম্বার অব কমার্সও একই সুর গেয়ে এটিকে “এই আত্মঘাতী বাণিজ্য গাথায় উত্তর আমেরিকান প্রতিযোগিতক্ষমতার ওপর একটি বড় আঘাত” বলে অভিহিত করেছে।
কানাডিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও ক্যান্ডেস লাং বলেছেন, আমেরিকানরা তাদের খরচ বাড়তে দেখবে, এবং কানাডিয়ানরা গ্রাহক, বিনিয়োগ এবং ছোট ব্যবসাগুলোকে হারিয়ে যেতে দেখবে।
১৯৩০ সালের শুল্ক আইনের ধারা ৩৩৮ দ্বারা প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমতার অধীনে নতুন শুল্কগুলো আরোপ করা হয়েছিল, যা আগে কখনো ব্যবহার করা হয়নি।
এই আইন হোয়াইট হাউসকে যেকোনো বৈদেশিক বাণিজ্য অংশীদারদের ওপর ৫০% পর্যন্ত শুল্ক বাস্তবায়নের অনুমতি দেয় যারা মার্কিন বাণিজ্যের সাথে বৈষম্য করে।
সূত্র: সিবিসি নিউজ
এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুমায়ুন কবির এবং ধর্ম মন্ত্রণালয়ের মোহাম্মদ শামীম কায়সার লিংকনও জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত থাকতে দেখা যায়নি।
পুষ্পস্তবক অর্পণের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে।
মাত্র ২২ বলের মধ্যে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দেন স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসারের এমন আগুনে বোলিংয়ের জবাবটা বল হাতেই দিয়েছেন শরিফুল। ইনজুরি কাটিয়ে ইবাদত হোসেনের জায়গায় একাদশে ফিরে অগ্নিমূর্তি ধারণ করেন এই পেসার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করার পর বল হাতেও নিয়েছেন ৬ উইকেট।
দিনের শেষদিকে শরিফুলের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামে। নিজের নবম ও দলের ৩২তম ওভারে মাত্র তিন বলের মধ্যে বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। পরের ওভারেই মিচেল স্টার্ককে ফেরান শরিফুল। মাত্র ৫ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে ১৪৮ রানে পরিণত করেন তিনি।
অবশ্য শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিন ও নাথান লায়নের অবিচ্ছিন্ন ১৭ রানের জুটিতে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। গ্রিন ৫১ এবং লায়ন ১০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের চেয়ে ১০১ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।
এর আগে দ্বিতীয় সেশনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মিলিয়ে মোট সাতটি উইকেট পড়ে। বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করার পর চা বিরতির আগে ৩ উইকেটে ৫০ রান করে অস্ট্রেলিয়া। শরিফুলের জোড়া আঘাতে ৪১ রানের মধ্যেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। তবে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের পঞ্চাশোর্ধ্ব জুটিতে ম্যাচে ফিরছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত এই জুটিও ভাঙেন শরিফুল।
এর আগে প্রথম সেশনেও বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়াকে চাপে ফেলার আভাস দেন। তৃতীয় ওভারে ম্যাট রেনশকে স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানান তাসকিন আহমেদ। জেক ওয়েদারাল্ডের বদলে একাদশে সুযোগ পাওয়া রেনশ মাত্র ৮ রান করেন। ২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
অষ্টম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলেই ট্র্যাভিস হেডকে ফেরান শরিফুল। ইনসাইড এজ হয়ে বোল্ড হন হেড, করেন ২২ রান। চার বল পরই দ্বিতীয় উইকেট তুলে নেন শরিফুল। ৯ বলে ৪ রান করে বোল্ড হন মার্নাস লাবুশেন। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে তখন চাপে ছিল অস্ট্রেলিয়া।
এর আগে স্টার্কের বোলিং তোপে পড়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল। এরপর বল হাতেও প্রথম ওভারেই আঘাত হানেন তিনি।
শেষ সেশনে দ্বিতীয় স্পেলে ফিরে গ্রিন ও স্মিথের ৭৭ রানের জুটি ভাঙেন শরিফুল। স্মিথের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত দিলে রিভিউ নেন অস্ট্রেলিয়ান ব্যাটার। তবে আম্পায়ার্স কলে সিদ্ধান্ত বহাল থাকে। ৭৪ বলে ৪২ রান করেন স্মিথ। ১১৮ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর গ্রিনের সঙ্গে জুটি গড়ে লিড বাড়ানোর চেষ্টা করেন অ্যালেক্স ক্যারি। তবে মেহেদী হাসান মিরাজের বলে হাসান মাহমুদের ক্যাচ হয়ে ৫ রানে ফেরেন তিনি। এরপরই ব্যাটিং ধসে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৩ রানের মধ্যে চার উইকেট হারায় স্বাগতিকরা।
পরের ওভারে শরিফুলের বলে গোল্ডেন ডাকের শিকার হন ওয়েবস্টার। এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করেও বদলাতে পারেননি তিনি। দুই বল পর কামিন্সকে লিটনের ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল। নতুন ব্যাটার কামিন্স এরপর মাত্র ১ রান করে শরিফুলের বলে বোল্ড হন।
বাংলাদেশের ইনিংসে ৬ উইকেট নেওয়া স্টার্ককেও নিজের ষষ্ঠ শিকার বানান শরিফুল। এরপর গ্রিন ও লায়ন আর কোনো বিপদ হতে দেননি। ১১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে দিন শেষ করেছেন শরিফুল। দ্বিতীয় দিনেও তার কাছ থেকে আরও আগুনঝরা বোলিংয়ের প্রত্যাশায় থাকবে বাংলাদেশ।
রায়ে বলা হয়, এ নীতি বাস্তবায়নের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
বিচারক জিনেট ভার্গাস বলেন, জানুয়ারিতে পররাষ্ট্র দপ্তরের ঘোষিত নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং এটি ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা আইন অনুযায়ী স্পষ্টভাবে সীমিত।
সাধারণত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসার আবেদন যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট আবেদনকারীকে অভিবাসন ভিসা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেন ভিসা কর্মকর্তারা।
সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ দেওয়া বিচারক ভার্গাস তার রায়ে বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার এ নীতি প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।
জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতির আওতায় ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছিল। তালিকায় লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে; বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া এবং দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ ছিল। এ ছাড়া আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের আরও বেশ কয়েকটি দেশও এ তালিকায় ছিল।
সান নিউজ/ হুমায়রা
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৬৫০ টাকা দরে। গরুর মাংসের দামও কম নয়—কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।
ডিমের বাজারেও ক্রেতাদের জন্য স্বস্তির খবর নেই। বাজারভেদে সাদা ডিমের ডজন ১৩০ টাকা এবং বাদামি ডিম ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু পাড়া-মহল্লার দোকানে একই ডজন ডিমের দাম ১৫৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত উঠেছে।
একজন মুরগি বিক্রেতা জানান, আগের সপ্তাহের তুলনায় মুরগির দামে বড় কোনো পরিবর্তন হয়নি। ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ কিনতে গিয়েও ক্রেতাদের বাজেট বেড়ে যাচ্ছে। বাজারে তেলাপিয়া কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা এবং রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিংড়ির দাম আকার ও মানভেদে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত।
এ ছাড়া পাবদা ৩৫০-৪০০ টাকা, বড় রুই ৪৫০-৫০০ টাকা, ট্যাংরা প্রায় ৭০০ টাকা এবং ভেটকি ৪০০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মৃগেল ২৫০-৩০০ টাকা, বাইন ৬০০-৮০০ টাকা এবং দেশি কই ৭০০-৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চাষের কইয়ের দাম প্রায় ৩০০ টাকা এবং চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি।
মাঝারি আকারের রুইয়ের দাম পড়ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি। অন্যদিকে ইলিশের বাজারও বেশ চড়া। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ টাকায়। আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় ৩ হাজার টাকা।
মিরপুরের এক ক্রেতা মীর শাহাদাত হোসেন দারু বলেন, মাছ কিনতে এসে প্রতিদিনই নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে। ২৫০ টাকার নিচে মাছ পাওয়া কঠিন হয়ে পড়েছে। তেলাপিয়ার মতো তুলনামূলক কম দামের মাছও এখন কেজিতে আড়াইশ টাকার কাছাকাছি।
তার ভাষ্য, পরিবারের আয় বাড়েনি, অথচ বাজার খরচ ক্রমেই বাড়ছে। ফলে মাসের অন্যান্য প্রয়োজনীয় ব্যয় সামলে খাবারের খরচ চালানো মধ্যবিত্ত পরিবারের জন্য কঠিন হয়ে উঠছে।
এক মাছ বিক্রেতা জাকির হোসেন এর দাবি, মাছের দামে প্রতিদিন কিছুটা ওঠানামা থাকলেও বড় ধরনের পরিবর্তন হয়নি। কোনো দিন ২০-৩০ টাকা কমলেও পরদিন আবার দাম বেড়ে যাচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, মাছ, মুরগি ও ডিম—এই তিনটি মৌলিক খাদ্যপণ্য কিনতেই এখন আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। একটি পণ্যের দাম সামান্য কমলে অন্যটির দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক বাজার ব্যয়ে তেমন কোনো স্বস্তি মিলছে না।
বাজারের এই পরিস্থিতিতে সীমিত আয়ের পরিবারগুলোর খাদ্য বাজেটের ওপর চাপ আরও বাড়ছে। ক্রেতাদের প্রত্যাশা, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (২২ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ১২ দিন ও ৪০ দিনের যুদ্ধের অভিজ্ঞতার মধ্য দিয়ে ধীরে ধীরে দেশটির সামরিক কৌশলে পরিবর্তন এসেছে।
তিনি জানান, নতুন কৌশলের আওতায় ভবিষ্যতে যেকোনো হামলার বিরুদ্ধে দ্রুত ও ব্যাপক পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে আগাম প্রতিরোধমূলক অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।
মার্কিন স্থল হামলার আশঙ্কার কথাও জানিয়েছেন আকরামিনিয়া। তার দাবি, মার্কিন সেনাদের হত্যা বা বন্দী করতে পারলে পুরস্কার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্য বা বৈধভাবে অস্ত্রের মালিক কোনো নাগরিক মার্কিন সেনাকে হত্যা বা বন্দী করতে পারলে তাকে ৫ বিলিয়ন তোমান, যা প্রায় ২৬ হাজার ডলারের সমান, পুরস্কার দেওয়া হবে। কোনো নারী এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিলে পুরস্কারের অর্থ দ্বিগুণ হয়ে ১০ বিলিয়ন তোমান বা প্রায় ৫৩ হাজার ডলার হবে বলেও জানান তিনি।
এ ছাড়া হামলায় ব্যবহৃত অস্ত্রটি মূল্যের দ্বিগুণ দামে কিনে নেওয়ার পরিকল্পনার কথাও জানান ইরানি এই সামরিক কর্মকর্তা। পরে অস্ত্রটি মূল মালিকের নামে সামরিক জাদুঘরে সংরক্ষণ এবং তাকে নতুন একটি বিকল্প অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও দাবি করেছেন আকরামিনিয়া। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি স্বতন্ত্র প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে।
আকরামিনিয়ার দাবি, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠা মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতার ইঙ্গিত এবং অঞ্চলটিতে ওয়াশিংটনের রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার প্রমাণ।
এ প্রশ্নের উত্তর খুঁজতে সঙ্গীর প্রতিদিনের আচরণের দিকে নজর দেওয়া যেতে পারে। কারণ ভালোবাসা সবসময় বড় আয়োজন বা দামি উপহারে প্রকাশ পায় না; অনেক সময় তা প্রকাশ পায় ছোট ছোট যত্ন, মনোযোগ ও সম্মানের মধ্য দিয়ে।
আপনার কথা কি মন দিয়ে শোনেন?
আপনি কথা বলার সময় সঙ্গী কি মনোযোগ দিয়ে শোনেন? আপনার বলা ছোটখাটো বিষয় মনে রাখেন? কোনো সমস্যা হলে খোঁজ নেন?
আপনার কথাকে গুরুত্ব দেওয়া ভালোবাসার অন্যতম প্রকাশ। কাজের চাপ বা ক্লান্তির কারণে কখনো মনোযোগ কম থাকতেই পারে। তবে নিয়মিতভাবে আপনার কথা এড়িয়ে যাওয়া, বিরক্তি প্রকাশ করা কিংবা মাঝপথে থামিয়ে দেওয়ার প্রবণতা থাকলে বিষয়টি নিয়ে ভাবা প্রয়োজন।
না বললেও কি আপনার যত্ন নেন?
ভালোবাসা মানেই দামি উপহার কিংবা বড় কোনো আয়োজন নয়। মন খারাপ বুঝে পাশে থাকা, আপনার পছন্দ মনে রাখা বা প্রয়োজনের সময় সহযোগিতা করাও আন্তরিকতার পরিচয়।
আপনি কিছু না বললেও সঙ্গী যদি আপনার প্রয়োজন ও অনুভূতির প্রতি খেয়াল রাখেন, তাহলে সেটি তার যত্নের ইঙ্গিত হতে পারে। সত্যিকারের যত্ন অনেক সময় কথার আগেই আচরণে প্রকাশ পায়।
ভবিষ্যতের ভাবনায় কি আপনি আছেন?
সঙ্গী যখন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেন, সেখানে কি আপনার উপস্থিতি থাকে? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কি আপনার মতামত জানতে চান?
ভালোবাসার সম্পর্কে মানুষ প্রিয়জনকে শুধু বর্তমানের সঙ্গী হিসেবে নয়, ভবিষ্যতের পথচলার অংশ হিসেবেও দেখতে চান। এর অর্থ সব সম্পর্কেই দ্রুত বিয়ে বা বড় কোনো প্রতিশ্রুতি আসতে হবে এমন নয়। তবে জীবনের গুরুত্বপূর্ণ পরিকল্পনায় আপনার মতামত ও উপস্থিতি থাকা ইতিবাচক লক্ষণ।
তার সঙ্গে থাকলে কি নিজেকে বিশেষ মনে হয়?
সম্পর্ক যত পুরোনোই হোক, ভালোবাসার পাশাপাশি সম্মান ও গুরুত্ব থাকা জরুরি। সঙ্গী যদি আপনার সুখ-দুঃখের প্রতি মনোযোগী হন, অনুভূতিকে গুরুত্ব দেন এবং আপনাকে তার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে অনুভব করান, তাহলে সম্পর্কের ভালোবাসা এখনও সক্রিয় থাকার ইঙ্গিত পাওয়া যায়।
অন্যদিকে, শুধু প্রয়োজনের সময় আপনাকে মনে করা, আপনার অনুভূতিকে গুরুত্ব না দেওয়া কিংবা সবসময় আপনাকে হালকাভাবে নেওয়ার মতো আচরণ সম্পর্কটি ভালোবাসার চেয়ে অভ্যাসে পরিণত হয়েছে কি না, সে প্রশ্ন তুলতে পারে।
তবে একটি-দুটি আচরণ দেখে সম্পর্কের ভালোবাসা বিচার করা ঠিক নয়। সময়ের সঙ্গে মানুষের ভালোবাসা প্রকাশের ধরন বদলাতে পারে। তাই সন্দেহ বা দূরত্ব তৈরি হলে অনুমানের ওপর নির্ভর না করে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করাই সবচেয়ে কার্যকর পথ।
‘শিকারি’র গল্প আবর্তিত হয়েছে মনস্তাত্ত্বিক টানাপড়েন, অপরাধজগত ও একটি রোমাঞ্চকর মিশনকে ঘিরে। এতে মৌ খানকে দেখা যাবে রহস্যময় ও বুদ্ধিদীপ্ত একটি চরিত্রে। চরিত্রের প্রয়োজনে অ্যাকশন ও নাটকীয় বিভিন্ন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।
নিজের চরিত্র প্রসঙ্গে মৌ খান বলেন, ‘শিকারি’র স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছেন তিনি। গল্পের টুইস্ট দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখবে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। ভিন্ন লুক ও আবহে দর্শক তাকে দেখতে পাবেন জানিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছেন এবং দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ ও কারিগরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ওটিটি দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত ‘শিকারি’ খুব শিগগির একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ ও ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এর আগে শাহীন সুমনের পরিচালনায় ‘মাফিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা মৌ খান বর্তমানে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটির কাজও চলছে। এতে তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর তথ্য বলছে, গত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১০৩টি জাহাজ প্রবেশ করেছে এবং ৮৯টি জাহাজ বের হয়েছে। যুদ্ধের আগে সাত দিনে এই নৌপথে যে পরিমাণ জাহাজ চলাচল করত, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে তার মাত্র এক-পঞ্চমাংশে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের বাধার কারণে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে ইউকেএমটিও। জাহাজ চলাচলে বাধা দেওয়ার ক্ষেত্রে ড্রোন দিয়ে নজরদারি, রেডিও যোগাযোগের মাধ্যমে জাহাজকে সতর্ক বা থামানোর চেষ্টা এবং নৌপথের বিভিন্ন এলাকায় মাইন থাকার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তেলবাহী ট্যাংকারে। কমে যাওয়া জাহাজগুলোর প্রায় ৪৫ শতাংশই ছিল তেলবাহী ট্যাংকার।
ইউকেএমটিও আরও জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের উপকূলসংলগ্ন নৌপথটি বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ৬ জুলাইয়ের পর নৌপথে রিপোর্ট হওয়া ১৮টি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলার মধ্যে ১৬টিই এই এলাকায় ঘটেছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
পুলিশ জানায়, পৌরসদর বাজারের আজাহার মার্কেটের ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তার পরনের পায়জামা ছাদের পাশে ইন্টারনেটের তারে ঝুলতে দেখা যায়।
পুলিশ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ওই নারী মার্কেটের ছাদে ওঠেন। পরে শনিবার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে অসাবধানতাবশত ছাদ থেকে নিচের সড়কে পড়ে যান। ওই সময় তার পরনের পায়জামা ছিল না বলে পুলিশ জানিয়েছে।
খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে, ওই নারী মার্কেটের ছাদ থেকে পড়ে মারা গেছেন। তার পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহযোগিতা নেওয়া হবে। পরিচয় নিশ্চিত না হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।’
বুধবার রাতে কুচাই লামা ও জালান গেলুগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার কর্মকর্তারা রাত ১০টা ৫০ মিনিটে অভিযান শুরু করেন। এর আগে প্রায় দুই সপ্তাহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নজরদারি চালানো হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ২৬ জনের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন বাংলাদেশি পুরুষ, একজন থাই নারী, একজন মালয়েশীয় পুরুষ, তিনজন মিয়ানমারের পুরুষ, তিনজন বাংলাদেশি নারী, ১৪ জন ইন্দোনেশীয় নারী, দুইজন ভিয়েতনামী নারী ও একজন মিয়ানমারের নারী রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক বিদেশিদের কারও কাছেই মালয়েশিয়ায় অবস্থানের বৈধ ভ্রমণ নথি বা পাস ছিল না। অভিযানে চারটি বাংলাদেশি, একটি থাই ও একটি ইন্দোনেশীয় পাসপোর্ট, কয়েকটি মোবাইল ফোন, কনডম এবং ১ হাজার ২১৫ রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবাসিক ও বাণিজ্যিক দুটি স্থাপনা ব্যবহার করে বিদেশি নারীদের দিয়ে কথিত অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে বিশেষ করে ক্লাং ভ্যালিতে বসবাসরত বাংলাদেশিদের লক্ষ্য করে গ্রাহক আকৃষ্ট করা হতো বলে অভিযোগ রয়েছে।
তদন্তে আরও জানা গেছে, চক্রটির মূলহোতারা কর্মীদের চলাচল নিয়ন্ত্রণ করতেন এবং তাদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রাখতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে আবাসিক স্থাপনাটিতে গোপনে কার্যক্রম পরিচালনা করা হতো।
অন্যদিকে, বাণিজ্যিক স্থাপনাটির কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন এক স্থানীয় ব্যক্তি। কর্তৃপক্ষের ধারণা, তিনি সেখানে ‘ক্যাপ্টেন’ বা পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আবাসিক স্থাপনায় ৬০ মিনিটের জন্য গ্রাহকদের কাছ থেকে ২০০ রিঙ্গিত এবং বাণিজ্যিক স্থাপনায় ৯০ মিনিটের জন্য ২৬০ থেকে ৪০০ রিঙ্গিত নেওয়া হতো। চক্রটি প্রায় দুই মাস ধরে এ কার্যক্রম চালিয়ে আসছিল বলে তদন্তে উঠে এসেছে।
আটক বিদেশি দম্পতি ও স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৫৬(১)(ডি) ধারায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য বিদেশিদের একই আইনের ৬(১)(সি) ধারায় আটক করা হয়েছে।
আটকদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন কার্যালয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তে সহায়তার জন্য আরও সাতজন স্থানীয় পুরুষকে ইমিগ্রেশন কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।
জাকারিয়া শাবান বলেন, দেশের আইন লঙ্ঘন করে পরিচালিত যেকোনো কর্মকাণ্ড বন্ধে ইমিগ্রেশন বিভাগের অভিযান ও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। মালয়েশিয়ার স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সরকারি গেজেটও প্রকাশ করা হয়।
নতুন দায়িত্ব অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন ড. আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকারমন্ত্রীর পদটি শূন্য হয়েছিল।
এদিকে, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন। আর এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
এ ছাড়া হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শামা ওবায়েদ ইসলামও বহাল থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী থাকছেন। শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন সদস্য যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।
এর আগে মন্ত্রিসভায় সদস্য ছিলেন ৪৮ জন। তখন প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ছিলেন ২৪ জন এবং প্রতিমন্ত্রী ছিলেন ২৩ জন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সুযোগ সীমিত হয়ে এসেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এর অর্থ হলো, আমরা দেখছি কী ঘটে।’
তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালিকে ঘিরে পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’ এমনকি স্থলভাগের বিস্তীর্ণ এলাকাতেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) অবশ্যই একটি চুক্তি করতে চায়। কিন্তু আমার মতে, তারা এখনো সঠিক চুক্তিতে রাজি হওয়ার জন্য প্রস্তুত নয়।’
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখনই শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, বর্তমানে ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক আলোচনা স্থবির থাকলেও যুদ্ধ বন্ধের এটাই উপযুক্ত সময়।
শুক্রবার (২২ আগস্ট) চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘আমরা এখন শক্তি ও মর্যাদার অবস্থানে আছি। তাই যুদ্ধটি এখনই শেষ করা আমাদের জন্য ভালো হবে।’
তিনি আরও দাবি করেন, ‘বিশ্ব এখন ইরানের বিজয় স্বীকার করছে।’
সান নিউজ/ হুমায়রা
৪১ বছর বয়সি রোনালদো ম্যাচটি শুরু করেছিলেন বেঞ্চে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নতুন মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান। ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে আল-রিয়াদের জালে বল পাঠান রোনালদো।
এই গোলের মাধ্যমে টানা মৌসুমে গোল করার রেকর্ডে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে গেছেন তিনি। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ।
রোনালদোর এই ধারাবাহিকতা আরও উল্লেখযোগ্য, কারণ চারটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে গোল করে তিনি এই রেকর্ড গড়েছেন। স্পোর্টিংয়ে ক্যারিয়ার শুরুর পর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম অধ্যায়ের প্রতিটি মৌসুমে গোল করেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে টানা নয় মৌসুম এবং জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে গোল করার পর আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। ২০২২-২৩ মৌসুমের মাঝপথে সৌদি আরবে পাড়ি দিয়ে আল-নাসরের হয়েও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন পর্তুগিজ তারকা।
আল-রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম। অর্থাৎ ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে তিনি।
রোনালদোর মোট গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের দুই মেয়াদে ১৪৫টি, জুভেন্টাসে ১০১টি, স্পোর্টিংয়ে ৫টি এবং আল-নাসরের হয়ে ১৩০টি। জাতীয় দলের জার্সিতে পর্তুগালের হয়ে করেছেন আরও ১৪৬ গোল।
২০২৬-২৭ মৌসুমই পেশাদার ফুটবলে রোনালদোর শেষ মৌসুম হতে পারে বলে জোরালো আলোচনা রয়েছে। সম্প্রতি ‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চাই।’
সাক্ষাৎকারের সময় তার গোলসংখ্যা ছিল ৯৭৬। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই আরও একটি গোল যোগ করে সেই সংখ্যা ৯৭৭-এ নিয়ে গেছেন তিনি। আল-নাসরের সঙ্গে চলতি মৌসুম পর্যন্ত চুক্তি থাকা রোনালদো এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন।