শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমি গ্রামের জিয়ানগর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চরএলাহী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ইসমাঈল হোসেন তোতা, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আবুল খায়ের, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফকির আলম, সাবেক সাধারণ সম্পাদক বশির মেম্বার এবং যুবদল নেতা ইব্রাহীম তোতাসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ইসমাঈল হোসেন তোতার পরিবার দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নানা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। ৫ আগস্টের পর বিএনপি নেতা তোতা চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়। তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত ও দলের জন্য ত্যাগ স্বীকারকারী যুবদল নেতা ইসমাঈল হোসেন তোতাকে চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২০ আগস্ট)। নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফেসবুকে প্রীতি চৌধুরীর রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সঙ্গে প্রীতির অতীত ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাকে ‘সুযোগসন্ধানী’ বলেও মন্তব্য করেন তিনি।
এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা পোস্ট দেন প্রীতি চৌধুরী। তিনি প্রিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দাবি করেন, ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে প্রীতিও প্রিয়ার রাজনৈতিক ভূমিকা ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। তাদের কথোপকথনসংক্রান্ত আরও কিছু স্ক্রিনশট ও তথ্য প্রকাশের ইঙ্গিতও দেন তিনি।
এদিকে, ২০২৪ সালের গণআন্দোলনে রাজশাহী কলেজে প্রীতি চৌধুরী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে দাবি করছেন তার সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘জুলাইযোদ্ধা’ উল্লেখ করে বিভিন্ন পোস্টও দেওয়া হচ্ছে।
পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে প্রীতির পাশে দাঁড়িয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির নেতাকর্মীরা। এক ফেসবুক পোস্টে প্রীতম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী কলেজে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রীতি চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ভয়ভীতি বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোনো প্রতিবাদী কণ্ঠকে থামানো যাবে না মন্তব্য করে প্রীতিসহ সব ছাত্রীর মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার কথা জানান তিনি।
এরপর রাজশাহী কলেজ ছাত্রদলের একাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতির সমর্থনে সরব হন। তারা সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানান।
এ ঘটনায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ-পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এ নিয়োগের প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর প্রত্যাশার সঙ্গে এ সিদ্ধান্তের সামঞ্জস্য নেই।
হেফাজতে ইসলামের নেতারা দাবি করেন, এর আগের দিন ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। তাদের অভিযোগ, তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী।
বিবৃতিতে আরও বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় একটি সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে দেওয়া উচিত। অন্যথায় ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে হেফাজত।
সরকারকে সতর্ক করে সংগঠনটি বলেছে, কওমি আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগণের অবদান ও পরামর্শ উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সম্পর্ক ও আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করার কথা থাকলেও তা করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তারা সেটা করছেন না।
তিনি বলেন, ‘প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চার জন্য (রাষ্ট্রপতি) নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিএনপি মুখে এক কথা বললেও ভিন্ন কাজ করছে। বিএনপি জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে কাজ করছে।’
সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকার আমাদের যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে প্রতারণা করেছে। তারা সারাদেশে দলীয়করণ করছে। প্রশাসনের সব জায়গায় এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না।’
তিনি বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, সে ধরনের ভারসাম্যের দিকে আমরা আর এগোতে পারছি না। আর আমি কিন্তু এটা অনেকবারই বললাম, একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল।’
তিনি আরও বলেন, ‘সরকার কোনো সংস্কার না করলেও বিরোধীদল এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। যাতে এই আলোচনাটা আসে, নির্বাচনটা কম্পিটিটিভ হয়, নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয়।’
হামলায় শরিফের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম শরিফ প্রাইভেটকার চালিয়ে জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার গাড়ির সামনে থেকে গুলি ছোড়েন। গুলির পর গাড়িটি থেমে গেলে তারা শরিফকে গাড়ি থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদের (জাসাস) সাধারণ সম্পাদক এনামুল হক জানান, হামলায় শরিফুল ইসলাম শরিফ গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পেছনে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী তিন নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে হেনস্তাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করার দাবি জানানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মুস্তাকিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীরুল ইসলাম। প্রথম দফার সংঘর্ষে অভিযুক্তদের একজনও মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ভুক্তভোগী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের দাবি, হেনস্তায় অভিযুক্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তারা নিজেদের ছাত্রদলের মিছিলের সঙ্গে আসা ব্যক্তি হিসেবে পরিচয় দেন। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী বলেন, তারা রাজু ভাস্কর্য এলাকা থেকে রিকশায় উঠছিলেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক তাদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। প্রতিবাদ করলে তারা আরও বাজে মন্তব্য করেন এবং রিকশাটি ঘিরে দাঁড়ান।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পরে অভিযুক্তরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে জানান এবং ছাত্রদলের ‘ভাই-ব্রাদার’ থাকার কথা বলেন। এরপর ফোন করে আরও লোকজন ডেকে আনা হয়।
তিনি বলেন, ‘কিছুক্ষণের মধ্যে ২৫ থেকে ৩০ জনের মতো লোক জড়ো হয় এবং আমাদের ওপর হামলা করে। এই হামলায় শিমুলদা, মুস্তাকিম ভাইসহ কয়েকজন আহত হন। থামাতে গিয়ে আমিও আহত হই।’
ছাত্র ইউনিয়নের নেতা শিমুল কুম্ভকার বলেন, ঘটনার শুরুতে তিনি সেখানে ছিলেন না। নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে মুস্তাকিম, তানভীরসহ কয়েকজন অভিযুক্তদের কাছে গিয়ে তাদের পরিচয় ও এ ধরনের আচরণের কারণ জানতে চান। তখন তারা নিজেদের ক্যাম্পাসের শিক্ষার্থী নন জানিয়ে ছাত্রদলের ‘ভাই-ব্রাদার’ থাকার কথা বলেন। একপর্যায়ে ধাক্কাধাক্কি থেকে প্রথম দফায় মারামারি হয়।
তিনি বলেন, পরে বিষয়টি সমাধানের চেষ্টা চলছিল। এর মধ্যে অভিযুক্তরা ফোন করে ২০ থেকে ২৫ জনকে ডেকে আনেন। তারা এসে কোনো আলোচনা ছাড়াই ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে মুস্তাকিমকে লক্ষ্য করে মারধর করা হয়। মারামারি থামাতে গিয়ে তিনিও চোখে আঘাত পান। পরে তিনি চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসা নেন।
এদিকে, ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ঘটনাস্থলের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী রবিনকে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
ঘটনার আগে শিক্ষা ক্ষেত্রে বিএনপি সরকারের অর্জন ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মনজুরুল রিয়াদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী রবিন বলেন, ছাত্রদলের কর্মসূচি শেষে তিনি বাসায় ফিরছিলেন। তখন সেখানে ঝামেলা দেখতে পেয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
সংঘর্ষে জড়িত ব্যক্তিরা ছাত্রদলের নেতাকর্মী—এ অভিযোগ অস্বীকার করে রবিন বলেন, ‘আমি তাদের চিনি না। আমি শুধু বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।’
ঘটনার পর ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে আসা লোকজন না হলে ক্যাম্পাসের ভেতরে ১৫ থেকে ২০ জন কীভাবে জড়ো হলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তাদের চিনি না।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা একটি রাজনৈতিক সংগঠনের নাম উল্লেখ করেছেন। প্রাথমিকভাবে তাদের ফুটেজ দেখানো হয়েছে। আইনগত যে প্রক্রিয়া আছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সেটা সম্পন্ন করা হবে। এতে কোনো শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই।’
বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রথম প্রহরে তিনি দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং নাগরিক সেবার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে এলাকার সড়ক, যানজট, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি দেখেন ইশরাক হোসেন। পাশাপাশি মাদক, সামাজিক নিরাপত্তা ও জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এ সময় ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তার কাছে তুলে ধরেন। বিশেষ করে মাদকের বিস্তার, সামাজিক নিরাপত্তার ঘাটতি, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগের কথা জানান তারা।
স্থানীয়রা বলেন, সড়কের বিভিন্ন সমস্যা, যানজট ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। এর পাশাপাশি মাদকের বিস্তার ও সামাজিক নিরাপত্তার বিষয়টিও তাদের অন্যতম উদ্বেগের কারণ।
পরিদর্শনের সময় ইশরাক হোসেন বিভিন্ন স্থানে গিয়ে সমস্যাগুলো সরাসরি দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। নাগরিকদের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন।
পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এই দুই ওয়ার্ডে নাগরিক সেবার মানোন্নয়ন ও জনদুর্ভোগ কমানো দীর্ঘদিনের দাবি। সরেজমিনে সমস্যাগুলো চিহ্নিত করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ডের পর আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন।
পরে মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন আদালত। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, ড. রেজওয়ানা হাসান, শফিকুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরওয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারাসহ ২৭ জনকে আসামি করা হয়। একই ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করার আবেদন করা হয়েছিল।
আবেদনে যত অভিযোগ
মামলার আবেদনে বলা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট আসামিদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত, উসকানি ও সহযোগিতায় বিপুলসংখ্যক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা চালান। এ সময় ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন, বিভিন্ন দলিল, বই ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত ও লুটপাট করা হয়।
পরে বুলডোজার, এক্সকাভেটর ও হ্যামারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়। এ কার্যক্রম পরদিন ৬ আগস্ট বিকেল পর্যন্ত চলে বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আমলে নেওয়া এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
তবে শুনানি শেষে মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না পাওয়ায় আদালত আবেদনটি খারিজ করে দেন।
বুধবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, স্বার্থের বিষয় না থাকলে ভারত বন্ধুত্বপূর্ণভাবে আমন্ত্রণ জানালে বাংলাদেশ সরকার তা স্বাগত জানাবে। তবে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকলে বাংলাদেশ তাতে এগিয়ে যাবে না। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতেই হবে। এর বাইরে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে বিএনপি সরকার সম্মতি দেবে না।
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে বলেও আশা প্রকাশ করেন রিজভী।
আহতরা হলেন—শাখা ছাত্রদলের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ফলিত গণিত বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হাসান এবং কৃষি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক দুইটার দিকে আব্দুল মালেক উকিল হলের একটি কক্ষের সিট পরিবর্তন (এক্সচেঞ্জ) নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সিনিয়র-জুনিয়র কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর রাত তিনটার দিকে শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীরা সংঘবদ্ধ হয়ে সিনিয়র সহ-সভাপতি সাব্বির হাসানের অনুসারী আনিসুর রহমান সিফাতের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরে সিফাতকে মারধর করে হল থেকে বের করে দেওয়া হলে তিনি পকেট গেটের দিকে চলে যান।
এরপর পকেট গেট এলাকায় সামিউল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তাঁর ঠোঁট ফেটে যায় এবং পরে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে, ঘটনা থামাতে গেলে হলের ভেতরে মারধরের শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাহিদুল ইসলাম হাসান। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিকও হেনস্তার শিকার হন।
মারধরের শিকার ছাত্রদল নেতা আনিসুর রহমান সিফাত বলেন, “সিট নিয়ে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা অন্যায়ভাবে আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় এবং মারধর করে হল থেকে বের করে দেয়, বিশেষ করে ফিশারিজের রায়হান কবির রাশেদ ও ইকোনমিক্সের তানভীর ভুইঁয়া।”
নিজের ওপর হামলাকারীদের প্রসঙ্গে তিনি বলেন, “আগস্টের ১০ তারিখও ওরা ছাত্রলীগ করেছে, এখন বড় ছাত্রদল হয়ে গেছে। ছাত্রলীগ দিয়ে ছাত্রদলের রাজনীতি চলে না। আর ছাত্রলীগের স্টাইলে পেশিশক্তির রাজনীতি নোবিপ্রবি ক্যাম্পাসে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গুপ্ত শিবিরকে দিয়ে যখন কমিটি দেওয়া হয় আর ছাত্রলীগ দিয়ে রাজনীতি করা হয় তখন তাদের থেকে এর চেয়ে বেশি কিইবা আশা করতে পারি।”
ঘটনার বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির হাসান বলেন, “আমি ঐ রুমে রাতের খাবার খেতে গিয়েছিলাম। একটা সিট এক্সচেঞ্জ নিয়ে বাক-বিতণ্ডার হয়, পরে সেটার একটা সমাধান হয় এবং সবাই চলে যায়। কিন্তু পরবর্তীতে তারা পরিকল্পিতভাবে এসে ছাত্রদলের দায়িত্বশীল এক নেতার ওপর এমন হামলা করে। যা সুস্পষ্ট সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের শামিল। আমি ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রে জানিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, “এ বিষয়ে বিস্তারিত জানি না। তবে যতটা জানি এটা সিনিয়র ও জুনিয়রের মধ্যকার ঝামেলা কোনো পলিটিক্যাল বিষয় নয়। আমি বিষয়টি ভালোভাবে খুঁজে দেখে বিস্তারিত বলতে পারব।”
এদিকে, এ বিষয়ে একাধিকবার কল দিয়েও শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ ফ ম আরিফুর রহমান বলেন, “আমি এই বিষয়ে অবগত রয়েছি। হলের প্রভোস্ট বডির সবাইকে বিষয়টি জানানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবহিত করা হয়েছে। আনসার সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং আমরা প্রক্টরিয়াল বডির একটি সভা ডাকছি। আনুষ্ঠানিকভাবে অভিযোগ এলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এরই মধ্যে আমরা আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, ‘আমাদের দলের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করতে হবে। আমরা সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব।’
তিনি বলেন, ‘দল আমাদের সুযোগ দিয়েছে। জনগণ দলকে সুযোগ দিয়েছে। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতা করব।’
স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হলেও তিনি কখনো বক্তব্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাননি। একইভাবে, প্রধানমন্ত্রীর ওপরও অনেক অত্যাচার করা হয়েছে; কিন্তু তিনি কোনো বিরোধী দল বা অন্য কাউকে অবজ্ঞা করে কথা বলেননি। এটিকে তিনি তার একটি মহৎ গুণ হিসেবে উল্লেখ করেন।
ফরহাদ হালিম ডোনার আরও বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসসহ কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার চেষ্টা করছে এবং অল্প সময়ের মধ্যে এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মোংলা বন্দরের উন্নয়ন ও জ্বালানি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বন্দরের উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শনে এসেছি। নৌপথে ২৩ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে মোংরা-বাগেরহাট ও খুলনা সহ দক্ষিনাঞ্চলের প্রতিটি জেলায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে। তা হলেই এই অঞ্চলের অর্থনীতি, জ¦ালানী ও বিদ্যুতের চাহিদা মিটানো সম্ভব হবে। অর্থনীতি হাব তৈরী হবে মোংলা বন্দরে, আমরা চট্ট্রগ্রামকে ছড়িয়ে যেতে চাই, সেই উদ্দোগ নিয়ে কাজ করছে সরকার।
১৬ আগষ্ট রবিবার দুপুরের পর মোংলা বন্দরের আকরাম পয়েন্ট, মোংলা বন্দর, ইপিজেড, ইকোনোমিক জোন সহ বন্দরের শিল্প প্রতিষ্ঠান পরির্দন শেষে এক সংবার্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাথে নৌপরিবহনমন্ত্রীর নেতৃত্বে দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান নৌপথে বন্দরের বিভিন্ন এলাকা ও শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মন্ত্রী আরো জানান, মোংলাকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও শিল্প হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ ও বিভিন্ন উন্নয়ন মুলক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। উন্য়নের মাধ্যমে মোংলা বন্দরকে দেশের প্রধান নৌবন্দর চট্টগ্রাম বন্দরকেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বন্দরের আকরাম পয়েন্টের কাছাকাছি দুটি এলএনজি স্টেশন তৈরি করা হবে, যা থেকে ২৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ সঞ্চালন করা হবে। এর ফলে পুরো অঞ্চলের অর্থনীতি, জ্বালানি ও বিদ্যুতের চাহিদা মিটবে।
তিনি আরও জানান, এরই মধ্যে মোংলা বন্দরে নতুন জেটি তৈরির জন্য চীন সরকারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে, যার কাজ আগামী ১৮ মাসের মধ্যে শেষ হওয়ারও কথা রয়েছে। এছাড়া মোংলা নদী পারাপারের জন্য ব্রিজ নির্মাণ, বন্দর সংলগ্ন ইকোনমিক জোন চালু এবং মোংলা বন্দর থেকে একটি ফোর-লেন সড়ক তৈরি করা হবে। ইকোনমিক জোন চালু হলে প্রথম শেষনে ২৫ হাজার লোকের কর্মসংস্তান তৈরী হবে। আর পুর্নাঙ্গভাবে মিল-কলকারকানা চালু হলে প্রায় ৬০ হাজার নারী-পুরুষের কর্মসংস্তানের ব্যাবস্তা হবে বন্দর সংলগ্ন এই ইকোনমিক জোনে।
বন্দর চেয়ারম্যান আমাকে বলার সাথে সাথে সড়কের প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়ার জন্য বলা হয়েছে, দুই মাসের মধ্যেই ফোর-লেন সড়কের কাজ শুরু হবে। বর্তমান সরকারের মেয়াদে প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে মোংলা-রামপালের এসব গুরুত্বপূর্ণ প্রকল্প পর্যায়ক্রমে সম্পন্ন করে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী। এসময় সাথে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ (বিডা) ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সরকারের অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
বন্দর পরির্দশন শেষে বিকালে পৌর বিএনপির আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগদেন দেন মন্ত্রী। পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেল মন্ত্রী শেখ রবিউল আলম মহোদয়-কে মোংলা পৌর বিএনপি'র পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এসময় বাগেরহাট জেলা বিএনপি সাবেক সভাপতি ও সমন্বায়ক এম, এ সালাম, জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফার হোসেন, আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান, জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন আর রশিদ, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
নতুন কমিটির শীর্ষ পদগুলো নিয়ে শেষ সময়ে এসে কয়েকজন ছাত্রনেতার নাম বেশি আলোচনায় রয়েছে। এর মধ্যে সভাপতি পদে মো. আমানউল্লাহ আমান ও মমিনুল ইসলাম জিসানের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। আর সাধারণ সম্পাদক পদে শেখ তানভীর বারী হামিমের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।
সভাপতি পদে আলোচনায় আমান
মো. আমানউল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব। বর্তমানে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ের রাজনীতি ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে নতুন কমিটির সভাপতি পদের অন্যতম দাবিদার হিসেবে তার নাম আলোচনায় রয়েছে।
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও রাজপথে তার সক্রিয় ভূমিকা ছিল বলে দলীয় নেতাকর্মীরা জানান। সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করার পাশাপাশি আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণ নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
জিসানের নামও আলোচনায়
মমিনুল ইসলাম জিসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সদ্য সাবেক কেন্দ্রীয় ছাত্রদল কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওয়ার্ড পর্যায় থেকে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়ে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন জিসান। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কারণে তিনি কারাবরণ ও আটকের শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাধারণ সম্পাদক পদে তানভীর বারী হামিম
কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শেখ তানভীর বারী হামিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন তিনি।
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা ছিল বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেন। আন্দোলনে শিক্ষার্থীদের সংগঠিত করা এবং রাজপথের কর্মসূচিতে সামনের সারিতে থাকার কারণে সাধারণ সম্পাদক পদের দৌড়ে তার অবস্থান শক্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভাপতি পদে আরও যাদের নাম
আমান ও জিসান ছাড়াও সভাপতি পদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নাম আলোচনায় রয়েছে। এছাড়া খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, সাফি ইসলাম, এজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনানের নামও রয়েছে আলোচনায়।
সাধারণ সম্পাদক পদে আরও কয়েকজন
তানভীর বারী হামিমের পাশাপাশি সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং মাসুম বিল্লাহর নামও আলোচনায় রয়েছে।
এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, শামীম আখতার শুভ, গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল ও তারেক হাসান মামুনের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে বলে জানা গেছে।
জুলাই আন্দোলনের ভূমিকা গুরুত্ব পাচ্ছে
দলীয় সূত্র বলছে, নতুন কমিটি গঠনে জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা, শিক্ষার্থীবান্ধব ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, জুলাই আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ও সাহসী ভূমিকা রেখেছেন, তাদের মধ্য থেকেই পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। দলীয় সূত্রের দাবি, প্রক্রিয়া শেষ করে শিগগিরই নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বিদায়ী বার্তা বর্তমান নেতৃত্বের
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিদায়ী বার্তা দিয়েছেন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে তারা দায়িত্ব পালনের শেষদিনের কথা জানান।
এর আগে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একজন আপসহীন নেত্রী। তিনি জীবনের দীর্ঘ সময় দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রতি অবিচল অবস্থান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
সভায় ভালুকা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব হাতেম খান ও রুবেল খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন এবং শাখাওয়াত হোসেন পাঠান বক্তব্য দেন।
এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় বক্তব্য দেন। বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে তাঁর রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের জন্য তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে উপস্থিতির সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।
খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তাঁর জন্মদিন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের সংগঠন প্রতিবছর নানা কর্মসূচি পালন করে থাকে। এর অংশ হিসেবে ভালুকায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ৮ মিনিটের দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে মোটরসাইকেল শোডাউন চলাকালে এ ঘটনা ঘটে।
নেতাকর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো ধরনের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। এর অংশ হিসেবে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার মাতুব্বর এ নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে অবস্থান ও শোডাউন করেন তারা।শোডাউনের সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এক নেতার মুখ থেকে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়। মুহূর্তের ওই ঘটনাটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য তারা মাঠে সতর্ক ছিলেন। তবে শোডাউনে ওই স্লোগান কীভাবে এসেছে, তা নিয়ে কেউ বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো পক্ষ যাতে সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
এ বিষয়ে জানতে জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ আবুল বাসার মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা কৃষকদলের সদস্য সচিব সদস্য সচিব অহিদুজ্জামান খান ওহিদ বলেন, কে বা কারা শোডাউন করেছে আমার জানা নেই। বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি।
জেলা কৃষক দলের আহবায়ক এডভোকেট অলিউর রহমান দর্জি বলেন, যদি আমাদের দলের লোকের মোটরসাইকেল শোডাউনে এরকম কেউ স্লোগান দিয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, স্লোগানের বিষয়ে আমাদের জানা নেই যদি এরকম কেউ দিয়ে থাকে বিষয়টা অবশ্যই আইনের বহিরভুক্ত। তদন্ত করে খতিয়ে দেখব কি কারণে দেওয়া হয়েছে।
গত ৪ জুন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই আন্দোলনকারী পদবন্চিত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন এই কমিটি একটি বিশেষ মহলের পকেট ও প্রহসনের কমিটি।কমিটিতে রাজপথের দীর্ঘদিনের পরীক্ষিত,ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে রাজনীতি থেকে নিস্ক্রিয়,অপরিচিত,ভীতু ও বিতর্কীত ব্যক্তিদের দিয়ে কমিটি করা হয়েছে। বিতর্কিতদের কমিটিতে অন্তর্ভুক্তি করনের দায় নিয়ে ইতিপূর্বে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি ও সাধারন সম্পাদকের মধ্যে তুমুল বাক বিতন্ডার সৃষ্টি হয়,যা এক পর্যায়ে তুই-তোকারীতে রুপ নেয়। এই সংবাদ পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।নেতৃবৃন্দ আরও বলেন - ১৫১ সদস্যের অধিকাংশই দলের দুঃসময়ে রাজপথের আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন না বরং কেউ কেউ আওলীগের নেতাদের সাথে মিশে ব্যবসা বানিজ্য করেছেন এমনকি নিজ পরিবারের সদস্যদেরও আওয়ামী মনা করে সমাজে ব্যালেন্স করে চলেছেন।
নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন দল যদি আবার কখনো দুঃসময়ে পড়েন তাহলে এই সমস্ত বিতর্কীত পদায়িত ব্যক্তিরা আবারও দল ছেড়ে পালাবে বা বিদেশ পাড়ি জমাবে।
নেতৃবৃন্দ দলের নীতিনির্ধারদের দৃষ্টি আকর্শন করে আহবান জানান যুবদলের বৃহত্তর স্বার্থে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিতর্কীতদের কমিটি থেকে বাদ এবং বাদ পড়া ত্যাগীদের কমিটিতে অন্তর্ভুক্তি করনের জোর দাবী জানান।এছাড়া কমিটির অনিয়মের বিষয়ে দলের চেয়ারম্যানকে অবহিত করার জন্য তার সাথে সাক্ষাতের সকল চেষ্টা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন।
অবস্থান কর্মসুচীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ, সাবেক সহ ক্রীড়াসম্পাদক আমান উল্লাহ বিপুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক বাছেদুর রহমান সোহেল,ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সেকত, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, ছাত্রদল ঢাবি জিয়া হল শাখার সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন ইমন,সাবেক সদস্য মাসুদ আহমেদ,,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান খান, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি শরীফ আল ফরহাদ দিপু,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,শাহীন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক কাজী মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, আনোয়ার জাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, সুমন চৌধুরী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, সাবেক সহ সাধারণ সম্পাদক ফজলুল হক নীরব, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক বে-সরকারী বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আযম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন কুমার মন্ডল, সাবেক সহ ক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম নাহিদ, বিশ্বজিৎ ভদ্র, ফরিদ খান,সাবেক সদস্য মহিবুল্লাহ জয়,সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন মিরাজ,সাবেক সদস্য এম কামরুল ইসলাম, ঢাবি জহুরুল হক হলের সিনিয়র সহ সভাপতি খসরু আহমেদ হিরন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর অনুষদের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আমিনুল হক আকন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, ঢাবি সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, সাবেক যুবদল নেতা মাইন উদ্দিন বেগ সুজন, জবি সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা এমদাদুল হক পারভেজ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম হিরন, সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা সাবেক যুবদল নেতা মাহমুদ খান, ঢাকা মহানগর পুর্ব সাবেক ছাত্রনেতা দুলাল মাতব্বর, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা,সাবেক ছাত্রনেতা মানিক হোসেন প্রমুখ।
বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠক চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিজভী বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
এরপর বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর রয়েছে। তিনি দলের নেতাদের সঙ্গে মতামত নিয়ে যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবেন, পরে তা জানানো হবে।
রিজভী বলেন, ‘এখন শুধু দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার কথা আমরা জানালাম।’ পরবর্তী মহাসচিবের বিষয়ে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন। বৈঠকের মধ্যেই দলের চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন বলে জানান রিজভী।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান, শহীদ উদ্দিন চৌধুরী, আবদুস সালাম, জিকে গউস ও রকিবুল ইসলাম বকুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মির্জা ফখরুলের প্রস্তাবক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থন করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা, জাতীয় সংসদের চিফ হুইপ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হুইপ মিয়া নুরুদ্দিন অপু, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ দলের নেতারা।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাৎতের হুমকি মোকাবেলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, সরকার দায়িত্ব নিয়েছে এখনো ছয় মাসও হয়নি। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়। তারা এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়।
মন্ত্রী আরও বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চায়, এর দায়দায়িত্ব তাদের নিতে হবে। এ দেশের জনগণ রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে। সামনের দিনেও রাজপথ থেকেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড খান মো. নুরে আলম প্রমুখ।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। সে কারণেই তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবার নিয়ে নানামুখী ষড়যন্ত্র করেন।
বুধবার সকালে বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করার জন্য কোনো কিছু বাদ রাখেননি পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার। হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম বরদাশত করেননি। এখন সে জনগণের ধাওয়া খেয়ে পালিয়েছে।