                <![CDATA[*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নতুন ঠিকানা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’। স্থানীয় ঐতিহ্য ও দেশীয় খাবারের স্বাদকে গুরুত্ব দিয়ে সাজানো নতুন এই রেস্তোরাঁয় থাকছে পদ্মা নদী ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের বিভিন্ন পদসহ নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন। পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানো, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনের জন্য রয়েছে পার্টি সেন্টারের সুবিধা।
শুক্রবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হান্নান শেখ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন ও ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল-হাসান'সহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা রেস্তোরাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খাবারের আয়োজন, পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। পরে তারা রেস্তোরাঁটির সফলতা কামনা করেন।
তাজা মাছ দেখে পছন্দ, এরপর রান্না
‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’-এর অন্যতম বিশেষত্ব হিসেবে থাকছে তাজা মাছ ও হাঁসের মাংস দেখে পছন্দ করে রান্না করে খাওয়ার ব্যবস্থা। উদ্যোক্তাদের দাবি, ভোজনরসিকদের কাছে তাজা মাছের স্বাদ ও মান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রেস্তোরাঁটির স্বত্বাধিকারী ও ব্যবসায়ী মো. কামরুল ইসলাম বলেন, আমরা চেয়েছি এমন একটি রেস্তোরাঁ তৈরি করতে, যেখানে মানুষ শুধু খাবার খেতে আসবেন না, বরং ভালো খাবারের সঙ্গে একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। এখানে তাজা হাঁস ও তাজা মাছ দেখে পছন্দ করে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, বিশেষ করে আমাদের এলাকার ঐতিহ্যের সঙ্গে মিল রেখে পদ্মা নদী ও আড়িয়াল বিলের তাজা মাছকে আমরা গুরুত্ব দিচ্ছি। একজন ক্রেতা নিজের পছন্দের মাছ দেখে নির্বাচন করতে পারবেন। এরপর সেটি তার পছন্দ অনুযায়ী রান্না করে পরিবেশন করা হবে। খাবারের স্বাদ, মান ও পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।
দেশি হাঁসের নানা পদে বিশেষ আকর্ষণ
রেস্তোরাঁটির বিশেষ আকর্ষণের তালিকায় রয়েছে দেশি হাঁস ভুনা, হাঁসের বিরিয়ানি, হাঁসের ঝিঙুড়িসহ হাঁসের মাংসের বিভিন্ন পদ। পাশাপাশি দেশীয় বিভিন্ন খাবারের আয়োজনও রাখা হয়েছে।
উদ্যোক্তা কামরুল ইসলাম বলেন, হাঁসের মাংস আমাদের অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই হাঁসের বিভিন্ন পদকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। ক্রেতারা যেন স্বাদ ও মানের দিক থেকে সন্তুষ্ট হন, সেটাই আমাদের চেষ্টা।
পদ্মা-আড়িয়াল বিলের মাছকে গুরুত্ব
মুন্সীগঞ্জের সঙ্গে পদ্মা নদী ও আড়িয়াল বিলের সম্পর্ক দীর্ঘদিনের। এ অঞ্চলের দেশীয় মাছের স্বাদ ও বৈচিত্র্য ভোজনরসিকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। সেই স্থানীয় ঐতিহ্যকে খাবারের আয়োজনে তুলে ধরতে চায় ‘তৈ তৈ রেস্তোরাঁ’।
রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রত্যাশা, পদ্মা নদী ও আড়িয়াল বিলের তাজা মাছ এবং দেশি হাঁসের ঐতিহ্যবাহী রান্না নতুন এ রেস্তোরাঁর অন্যতম প্রধান পরিচিতি হয়ে উঠবে। পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ
শুধু খাবারের আয়োজন নয়, পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর বিষয়টিও মাথায় রেখে রেস্তোরাঁটি সাজানো হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগ করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, সামাজিক অনুষ্ঠান, ব্যবসায়িক সভা ও ছোট-বড় আয়োজনের জন্য পার্টি সেন্টারের সুবিধা রাখা হয়েছে। কফিপ্রেমীদের জন্য রয়েছে প্রিমিয়াম কফির ব্যবস্থাও।
এক্সপ্রেসওয়ের পাশে হওয়ায় বাড়তি সুবিধা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে শ্রীনগরের উমপাড়ায় রেস্তোরাঁটির অবস্থান হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যাত্রীদের কাছেও এটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের দিকে যাতায়াতকারী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকার দিকে আসা যাত্রীরা যাত্রাবিরতির সময় এখানে খাবার গ্রহণের সুযোগ পাবেন। পরিবার নিয়ে ভ্রমণে বের হওয়া মানুষের জন্যও এটি হতে পারে খাবার ও বিশ্রামের একটি সুবিধাজনক স্থান।
মানসম্মত খাবার পরিবেশনের প্রত্যাশা:
রেস্তোরাঁটির স্বত্বাধিকারী মো. কামরুল ইসলাম আরও বলেন, আমরা চাই ‘তৈ তৈ’ নামটি মানুষের কাছে ভালো খাবার ও সুন্দর পরিবেশের সঙ্গে পরিচিত হোক। ব্যবসার পাশাপাশি ক্রেতাদের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। একজন মানুষ একবার এসে খাবার খেয়ে সন্তুষ্ট হয়ে আবার পরিবার-পরিজন নিয়ে ফিরে আসবেন—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
তিনি আরও বলেন, খাবারের মান ধরে রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং গ্রাহকদের সঙ্গে আন্তরিক আচরণ করার ক্ষেত্রে আমরা সবসময় সচেতন থাকব। স্থানীয় মানুষের পাশাপাশি দূর-দূরান্তের মানুষও যেন এখানে এসে মুন্সীগঞ্জের দেশীয় খাবারের স্বাদ নিতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নতুন এই উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি ও মানসম্মত খাবারের পরিবেশ তৈরির মাধ্যমে ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’ শ্রীনগরের খাবারের জগতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সব মিলিয়ে পদ্মার তাজা মাছ, আড়িয়াল বিলের দেশি মাছ, হাঁসের ঐতিহ্যবাহী রান্না, রুচিসম্মত পরিবেশ ও পার্টি আয়োজনের সুবিধা—এসবের সমন্বয়ে শ্রীনগরের উমপাড়ায় ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’ ভোজনরসিকদের জন্য নতুন এক গন্তব্য হিসেবে পরিচিতি পাওয়ার প্রত্যাশা করছে।
সান নিউজ/আরএ]]>
                <![CDATA[যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম’ ঘুরে দেখেছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির। সেখানে গিয়ে পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের নামের তারকা দেখে আবেগাপ্লুত হয়েছেন তিনি।
কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাফা কবির। এরই ধারাবাহিকতায় লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতে অবস্থিত ‘ওয়াক অব ফেম’ পরিদর্শনে যান তিনি। বিশ্বের খ্যাতনামা বিনোদন তারকাদের নাম খোদাই করা এই স্থানটি পর্যটকদের অন্যতম আকর্ষণ।
শনিবার (২২ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে ‘ওয়াক অব ফেম’ থেকে দুটি ছবি প্রকাশ করেন সাফা। ছবিতে হলুদ পোশাকে মাইকেল জ্যাকসনের নামের তারকার পাশে বসে থাকতে দেখা যায় তাকে। মুহূর্তটি তার মুখের উচ্ছ্বাসেও স্পষ্ট হয়ে ওঠে।
মাইকেল জ্যাকসনের ভক্ত সাফা এ অভিজ্ঞতাকে নিজের জন্য স্মরণীয় বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ‘ওয়াক অব ফেমে’ পৌঁছানোর পর প্রথমেই তিনি মাইকেল জ্যাকসনের নামটি খুঁজছিলেন। শেষ পর্যন্ত সেটি দেখতে পেয়ে তার হৃদয় আনন্দে ভরে যায়।
অভিনয়ে অবশ্য আগের তুলনায় কিছুটা কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। বড় কোনো উৎসব উপলক্ষে মাঝে মধ্যে নাটকে অভিনয় করছেন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে তার অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো কাজের খবর এখনো পাওয়া যায়নি।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হেয় করার অভিযোগে নিজের ফ্যান পেজের অ্যাডমিনদের কড়া বার্তা দিয়েছেন টালিউড অভিনেতা দেব অধিকারী। সহশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জিতের বিরুদ্ধে করা সব নেতিবাচক পোস্ট অবিলম্বে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের একটি ফ্যান পেজ থেকে কটাক্ষ করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর দেব নিজেই ওই পেজের মন্তব্যের ঘরে গিয়ে তীব্র আপত্তি জানান। একই সঙ্গে অ্যাডমিনদের সতর্ক করে নেতিবাচক আলোচনা বন্ধের নির্দেশ দেন তিনি।
পরে নিজের প্রোফাইলেও বিষয়টি নিয়ে পোস্ট করেন দেব। সেখানে তিনি লেখেন, ‘জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট ডিলেট করো। জিৎ আমার বড় ভাইয়ের মতো। টিকিট কাটো আর সিনেমা দেখতে যাও।’
প্রায় তিন লাখ অনুসারীর ওই ফ্যান পেজটি দেবের নির্দেশ পাওয়ার পরই জিতের বিরুদ্ধে করা সব নেতিবাচক পোস্ট, ছবি ও তথ্য সরিয়ে নেয়। পরে দেবের সৌজন্যবোধের প্রশংসা করে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে একটি পোস্ট দেন পেজটির অ্যাডমিনরা।
উল্লেখ্য, টালিউডে দেব ও জিতের ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তর্ক-বিতর্ক দেখা যায়। তবে সহশিল্পীর প্রতি দেবের এমন অবস্থানকে বিনোদন অঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে প্রশংসনীয় উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনরা।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[চিত্রনায়িকা মৌ খান এবার হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম নিয়ে। থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে দেখা যাবে এই অভিনেত্রীকে।
‘শিকারি’র গল্প আবর্তিত হয়েছে মনস্তাত্ত্বিক টানাপড়েন, অপরাধজগত ও একটি রোমাঞ্চকর মিশনকে ঘিরে। এতে মৌ খানকে দেখা যাবে রহস্যময় ও বুদ্ধিদীপ্ত একটি চরিত্রে। চরিত্রের প্রয়োজনে অ্যাকশন ও নাটকীয় বিভিন্ন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।
নিজের চরিত্র প্রসঙ্গে মৌ খান বলেন, ‘শিকারি’র স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছেন তিনি। গল্পের টুইস্ট দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখবে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। ভিন্ন লুক ও আবহে দর্শক তাকে দেখতে পাবেন জানিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছেন এবং দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ ও কারিগরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ওটিটি দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত ‘শিকারি’ খুব শিগগির একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ ও ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এর আগে শাহীন সুমনের পরিচালনায় ‘মাফিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা মৌ খান বর্তমানে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটির কাজও চলছে। এতে তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শুটিংয়ে বর্তমানে সুনামগঞ্জের হাওর এলাকায় অবস্থান করছেন তিনি। তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ, যা পুরো মাসজুড়ে চলবে।
‘জলপবন’ নির্মিত হচ্ছে হাওর অঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও অপেক্ষার গল্পকে কেন্দ্র করে। সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রুনা খান।
গণমাধ্যমকে রুনা খান বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবনের গল্প ও প্রতীক্ষার আবহ তাকে চরিত্রটির প্রতি আকৃষ্ট করেছে। চরিত্রটি পছন্দ হওয়ায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। দর্শকদের ভালো একটি কাজ উপহার দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন এই অভিনেত্রী।
সিনেমাটিতে রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। পাশাপাশি অন্যান্য শিল্পীদের নিয়েও প্রশংসা করেছেন রুনা খান।
এদিকে ‘জলপবন’-এর শুটিংয়ে ব্যস্ততার মধ্যেই মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরও কয়েকটি সিনেমা। এর মধ্যে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ রয়েছে। এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও মুক্তির প্রস্তুতিতে রয়েছে।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ শনিবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’-এর কনসার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির আয়োজনে ‘কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে রাত ৮টায় মঞ্চে উঠবে ব্যান্ডটি।
কনসার্ট উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ‘আভাস’-এর প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন শ্রোতা-দর্শকদের সরাসরি টিএসসিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
ভিডিও বার্তায় তুহীন বলেন, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত এ আয়োজনে সংগীতপ্রেমীদের সঙ্গে দেখা হবে। কনসার্টে গান পরিবেশনের পাশাপাশি দর্শকদের সঙ্গে আড্ডায়ও সময় কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ব্যান্ডটির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকেও আজ রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, কনসার্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংগীতপ্রেমীদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেব। তার মন্তব্যের জবাবে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রামদেবকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না।’
সম্প্রতি ‘জেন-জি’ প্রজন্মকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করেন কঙ্গনা। তার ওই মন্তব্যের সমালোচনা করতে গিয়ে রামদেবও কঙ্গনাকে নিয়ে মন্তব্য করেন।
টিভি৯কে দেওয়া এক সাক্ষাৎকারে রামদেব বলেন, কোনো ব্যক্তি তার যোগচর্চার প্রশংসা করলেই তার কথিত পাপকাজ বা ভুল আড়াল করা যায় না। তরুণ প্রজন্মকে ‘গাটার’ বলা নিয়েও কঙ্গনার সমালোচনা করেন তিনি।
রামদেবের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে যে কেউ কেবল অনুমানই করতে পারে।’
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও জবাব দেন কঙ্গনা। তিনি দাবি করেন, মিথ্যা বা প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের জন্য সুপ্রিম কোর্ট তাকে কখনো ভর্ৎসনা করেনি। একই সঙ্গে রামদেবকে তার চরিত্র নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন তিনি।
কঙ্গনার বক্তব্য, ‘আপনার চেয়ে তো আমার চরিত্র অনেক ভালো। এখানে কোনো প্রতারণা ধরা পড়েনি।’
মূলত কঙ্গনার ‘জেন-জি’ মন্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। এ বিষয়ে রামদেব বলেন, কোনো দেশের তরুণ প্রজন্মকে ‘গাটার’ বলা উচিত নয়। কঙ্গনার রাজনৈতিক দল বিজেপির সদস্যদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে কঙ্গনার যোগাভ্যাসের প্রতি আগ্রহ এবং নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দেওয়ার প্রসঙ্গও উঠে আসে। জবাবে রামদেব বলেন, কেউ তার যোগচর্চার প্রশংসা করলেই তার পাপকাজ বা ভুল আড়াল করা উচিত নয়।
এদিকে রাজনীতির পাশাপাশি অভিনয়েও ব্যস্ত কঙ্গনা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের সাহসী নার্স ও কর্মীদের ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রায় ৪০০ মানুষের জীবন রক্ষার গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি জি-ফাইভে মুক্তি পেয়েছে। পাশাপাশি আরও দুটি সিনেমার কাজ রয়েছে কঙ্গনার হাতে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[কোক স্টুডিও বাংলার নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’। সিজন ৪-এর চতুর্থ গান ‘মুল্লুক’-এ উঠে এসেছে বাংলাদেশের চা-বাগানের চা-শ্রমিকদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা শতবর্ষের পুরোনো ইতিহাস।
শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ, চা-শ্রমিকদের আবেগঘন কণ্ঠ এবং মেঘদলের সমকালীন সংগীতধারার মেলবন্ধনে গানটিতে ফুটে উঠেছে নিজের মাটিতে ফিরে যাওয়ার আকুলতা, পরিচয়ের সন্ধান ও আপন ঘরে ফেরার আকাঙ্ক্ষা।
কোক স্টুডিও বাংলা জানিয়েছে, ‘মুল্লুক’ শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ইতিহাসের গল্প নয়; বরং আপন মাটি ও ঘরে ফেরার আকাঙ্ক্ষার মতো চিরন্তন মানবিক অনুভূতিও এতে উঠে এসেছে। লোকসংগীতের শিকড়ের সঙ্গে আধুনিক সংগীতের এই মেলবন্ধনে একদিকে চা-শ্রমিকদের সংগ্রাম ও ইতিহাস স্মরণ করা হয়েছে, অন্যদিকে প্রতিদিন পরিশ্রম করে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা মানুষের নিজস্ব ঠিকানায় ফেরার আকাঙ্ক্ষাও তুলে ধরা হয়েছে।
এর আগে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে লোকঐতিহ্য ও সমকালীন সংগীতের মেলবন্ধনে ‘বনবিবি’ গানটি উপহার দিয়েছিল মেঘদল। লোকশিল্পী জহুরা বাউলের সঙ্গে সেই যৌথ পরিবেশনায় সুন্দরবনের লোকগাথা, প্রকৃতি, বাঘ ও জঙ্গলবাসীর বিশ্বাসের পাশাপাশি উঠে এসেছিল ‘খনার বচন’।
শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমনের লেখা এবং মেঘদলের সুর ও সংগীত পরিচালনায় তৈরি ‘বনবিবি’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মুল্লুক’ গানটি আজ রাত ৮টায় প্রকাশিত হবে। গানটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলেও শোনা যাবে।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[কলকাতার জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী বর্তমানে বাংলা ও হিন্দি সিনেমার পাশাপাশি তামিল ইন্ডাস্ট্রিতেও নিয়মিত কাজ করছেন। টালিগঞ্জের গণ্ডি পেরিয়ে বলিউডে নিজের জায়গা করে নেওয়া এই অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক উল্লেখযোগ্য কাজ। তবে ক্যারিয়ারে আসা হলিউডের একটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টোটা জানান, সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি। অভিনেতার কথায়, চরিত্রটি তার পছন্দ হয়েছিল। তবে হলিউডের ধাঁচে শয্যাদৃশ্য রাখার বিষয়ে তিনি নির্মাতাদের কাছে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। দৃশ্যটি বাদ দেওয়া হলে কাজ করবেন, অন্যথায় তাকে বাদ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
বাংলা সিনেমাতেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি টোটাকে। এর পেছনে ব্যক্তিগত কারণের কথাই জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, তার স্ত্রী ঘনিষ্ঠ দৃশ্য পছন্দ করেন না। তাই স্ত্রীর অস্বস্তি বা মনঃকষ্টের কারণ হতে পারে—এমন কোনো দৃশ্যে তিনি অভিনয় করতে চান না।
টোটা মনে করেন, পেশাদারভাবে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করা সম্ভব এবং বর্তমানে এ ধরনের দৃশ্য ধারণের নানা প্রযুক্তিগত ব্যবস্থাও রয়েছে। তবুও স্ত্রীর পছন্দকে গুরুত্ব দিয়েই তিনি এমন দৃশ্য এড়িয়ে চলেন।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[বয়স ও ক্যারিয়ারে দু’জন দুই প্রজন্মের হলেও পর্দায় এবার একসঙ্গে দেখা যাবে সাইফ আলি খান ও কিয়ারা আদভানিকে। ভৌতিক-থ্রিলার ঘরানার একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডের এই দুই অভিনেতা। সিনেমাটি পরিচালনা করবেন চিত্রনাট্যকার কনিকা ঢিলন। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির চিত্রনাট্যের কাজ বর্তমানে চলছে। সাইফ ও কিয়ারাকে কেন্দ্র করেই গল্পটি তৈরি করা হচ্ছে। বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে পিঙ্কভিলা জানিয়েছে, এটি একটি থ্রিলারধর্মী সিনেমা, যেখানে অতিপ্রাকৃত উপাদানও থাকবে। সাইফ ও কিয়ারাকে মাথায় রেখেই গল্প ও চরিত্র তৈরি করা হচ্ছে।
চিত্রনাট্যকার হিসেবে ইতোমধ্যে বলিউডে পরিচিতি পেয়েছেন কনিকা ঢিলন। তার লেখা ‘মনমর্জিয়া’, ‘কেদারনাথ’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘রক্ষা বন্ধন’ ও ‘ডাঙ্কি’ সিনেমাগুলো দর্শকের প্রশংসা পেয়েছে।
এবার চিত্রনাট্যের পাশাপাশি পরিচালনার দায়িত্বও নিতে যাচ্ছেন কনিকা। ফলে নতুন এই সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এর মধ্যেই ১৯৮০-এর দশকের জনপ্রিয় ‘অবুঝ হৃদয়’ সিনেমার একটি গান নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে গানের কথার মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
প্রয়াত অভিনেতা জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো আলোচিত গানটি হলো ‘তুমি আমার জীবন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।
গানটির ‘কেউ জানে না’ কথাটি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা আলোচনা। নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে অনেকে মজার ছলে গানটির ভিডিও শেয়ার করছেন।
রুবেল মাহমুদ নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা কবে শেষ হবে, তা জানা নেই। প্রতিদিনই নতুন নতুন খবর আসছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে—সেটিও যেন কেউ জানে না।
পে-স্কেল নিয়ে আলোচনা কবে চূড়ান্ত হবে, সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। আর এই ‘কবে’ প্রশ্নের সঙ্গে মিলিয়ে পুরোনো সিনেমার গানটি নতুন করে জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়।
ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, গানের কথার সঙ্গে সেটির বেশ মিল রয়েছে। প্রতিদিন নতুন খবর প্রকাশ হলেও শেষ পর্যন্ত প্রকৃত সিদ্ধান্ত কী, তা কেউ জানে না।
ইউটিউবে গানটির ভিডিও ১৮ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে বলে জানা গেছে। সিনেমাটির আলোচিত এ গানের প্রায় ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে।
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
সান নিউজ/জামান]]>
                <![CDATA[বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে নতুন কর্মজীবনে পা রাখার অপেক্ষায় ছিলেন মীর তানভীর আহমেদ (৩১)। ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে পরিবার ও স্বজনদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন আনন্দের খবর। নতুন চাকরিতে যোগ দেওয়ার প্রস্তুতিও চলছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরেছে তাঁর খণ্ডিত মরদেহ।
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে মীর তানভীর আহমেদের গলা কাটা ও শরীরের বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যু ট্রেন দুর্ঘটনায়, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে।
মীর তানভীর আহমেদ মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার মীর বজলুর রশিদের ছেলে। তিনি দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে ফার্ম সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তাঁকে পঞ্চগড়ে বদলি করা হয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে তানভীরের মোবাইল ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে স্বজনেরা জানতে পারেন, সৈয়দপুর এলাকার রেললাইনের পাশে একটি খণ্ডিত মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে তাঁরা সেখানে গিয়ে মরদেহটি তানভীরের বলে শনাক্ত করেন।
পরিবারের দাবি, তানভীরের মোবাইল ফোন ও মানিব্যাগ তাঁর কর্মস্থলেই পাওয়া গেছে। এ তথ্য জানার পর তাঁর মৃত্যুর ঘটনা নিয়ে স্বজনদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, স্থানীয়রা মঙ্গলবার রাতেই রেললাইনের পাশে খণ্ডিত মরদেহ দেখতে পেয়েছিলেন। তবে তানভীরের স্বজনেরা বিষয়টি জানতে পারেন বুধবার দুপুর ১২টার দিকে। মরদেহের গলা কাটা এবং শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়ায় এটি নিছক ট্রেন দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
তানভীরের স্বজনেরা জানান, বর্তমান চাকরি থেকে পদত্যাগ করে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি ক্যাডারে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জীবনের গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই তরুণের এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
তানভীরের বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্তির খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক প্রত্যাশা। তাঁকে ঘিরে ছিল নতুন ভবিষ্যতের নানা পরিকল্পনা। সেই স্বপ্নের পরিবর্তে এখন স্বজনদের সামনে পড়ে আছে তাঁর নিথর দেহ।
পরিবারের দাবি, মরদেহের অবস্থার সঙ্গে সাধারণ রেল দুর্ঘটনার বিষয়টি তাঁদের কাছে অসংগতিপূর্ণ মনে হচ্ছে। তাই ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এদিকে ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন, পরিবারের প্রত্যাশা আর নতুন জীবনের পরিকল্পনা—সবকিছুই এখন অতীত। স্বপ্নের চাকরিতে যোগ দেওয়ার আগেই মীর তানভীরের জীবন থেমে গেল রহস্যময় এক মৃত্যুর ঘটনায়।
                <![CDATA[সাহিত্য, সাংবাদিকতা ও চলচ্চিত্র তিন অঙ্গনেই অসামান্য অবদান রাখা জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহর কর্মসূত্রে কলকাতা আলিয়া মাদ্রাসার অ্যাংলো-পার্সিয়ান বিভাগে পড়াশোনা শুরু করলেও ১৯৪৭ সালের দেশভাগের পর পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন তিনি। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করে সাহিত্য ও সাংবাদিকতায় পুরোপুরি আত্মনিয়োগ করেন জহির রায়হান।
সাংবাদিক হিসেবে ‘যুগের আলো’ পত্রিকায় কর্মজীবন শুরু করেন তিনি। পরে ‘খাপছাড়া’, ‘যান্ত্রিক’, ‘সিনেমা’ ও ‘প্রবাহ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৫৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘সূর্যগ্রহণ’। এরপর ‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০), ‘আরেক ফাল্গুন’ ও ‘হাজার বছর ধরে’র মতো কালজয়ী উপন্যাস উপহার দেন তিনি। ‘হাজার বছর ধরে’ উপন্যাসের জন্য ১৯৬৪ সালে পান আদমজী সাহিত্য পুরস্কার।
চলচ্চিত্রে নতুন দিগন্ত
১৯৫৭ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে সহকারী হিসেবে চলচ্চিত্রজগতে যাত্রা শুরু করেন জহির রায়হান। ১৯৬১ সালে ‘কখনো আসেনি’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একের পর এক চলচ্চিত্র নির্মাণ করে বাংলা চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি।
১৯৬৪ সালে পাকিস্তানের প্রথম উর্দু রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’ এবং পরের বছর প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘বাহানা’ নির্মাণ করেন জহির রায়হান। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বেহুলা’, ‘কাঁচের দেয়াল’ ও ‘আনোয়ারা’।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন জহির রায়হান। একুশের চেতনা তাঁর সৃষ্টিশীলতায় গভীর প্রভাব ফেলেছিল। এরই অনন্য বহিঃপ্রকাশ ঘটে তাঁর কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’য়।
মুক্তিযুদ্ধের সময় কলকাতায় গিয়ে ‘জীবন থেকে নেয়া’ প্রদর্শন করেন তিনি। সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের মতো বরেণ্য নির্মাতাদের উপস্থিতিতে প্রদর্শিত হয় চলচ্চিত্রটি। মুক্তিযুদ্ধের ওপর নির্মিত তাঁর ঐতিহাসিক প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। চলচ্চিত্রটির প্রদর্শনী থেকে পাওয়া অর্থ তিনি মুক্তিযোদ্ধা তহবিলে দান করেন।
নিখোঁজ হওয়ার রহস্য
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর ঢাকায় ফেরেন জহির রায়হান। দেশে ফিরে তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তালিকা ও প্রমাণ সংগ্রহে উদ্যোগী হন। এ উদ্দেশ্যে গঠিত হয় বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনের মূল ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন।
কিন্তু সেই তদন্ত শেষ করার সুযোগ আর পাননি তিনি।
১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে মিরপুরে আটকে রাখার খবর পেয়ে তাঁকে উদ্ধারে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন জহির রায়হান। ছোট ভাই জাকারিয়া হাবিব, শ্যালক বাবুল ও শাহরিয়ার কবিরসহ কয়েকজনকে নিয়ে তিনি মিরপুরের উদ্দেশে রওনা হন। নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনী অন্যদের আটকে দিলেও জহির রায়হান সেনা ও পুলিশের বহরের সঙ্গে মিরপুর ১২ নম্বরের দিকে এগিয়ে যান।
এরপর মিরপুরের কালাপানি পানির ট্যাংকের সামনে অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলায় সেনাসদস্যদের পাশাপাশি জহির রায়হানও নিহত হন বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ করা হয়। পরদিন ৩১ জানুয়ারি মিরপুর এলাকা মুক্ত হলেও তাঁর মরদেহ আর পাওয়া যায়নি।
জহির রায়হানের অন্তর্ধান ও মৃত্যুকে ঘিরে আজও নানা প্রশ্ন ও মতভেদ রয়েছে। পরিবারের ধারণা, রাতের অন্ধকারে তাঁর মরদেহ গুম করা হয়েছিল। আবার প্রবীণ সাংবাদিক নির্মল সেন দাবি করেছিলেন, জহির রায়হান মুজিববাহিনীর হাতে নিহত হয়েছিলেন।
তবে মৃত্যুর পাঁচ দশকেরও বেশি সময় পরও তাঁর সাহিত্য, চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধের পক্ষে সাহসী অবস্থান তাঁকে বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে অমর করে রেখেছে। জহির রায়হান তাই শুধু একজন চলচ্চিত্র নির্মাতা বা সাহিত্যিক নন, তিনি এ দেশের ইতিহাস, সংস্কৃতি ও মুক্তির আকাঙ্ক্ষার এক অবিচ্ছেদ্য নাম।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। তিন বন্ধু অর্জুন, কবির ও ইমরানের বন্ধুত্ব, জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এবং নানা অভিজ্ঞতার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকের ব্যাপক প্রশংসা পায়। বক্স অফিসেও সফল হয় ছবিটি। মুক্তির এক যুগের বেশি সময় পরও সিনেমাটির জনপ্রিয়তা কমেনি, বরং সময়ের সঙ্গে এর আবেদন আরও বেড়েছে।
দীর্ঘদিন ধরেই ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনে সত্যতার সিলমোহর দিলেন নির্মাতা জোয়া আখতার নিজেই।
মনসুন ফিল্ম ফেস্টিভ্যালে দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া সাক্ষাৎকারে জোয়া জানান, ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর গল্প নিয়ে কাজ করছেন তারা। তিনি বলেন, ‘আমরা গল্পটি নিয়ে কাজ করছি। যদিও আমরা ঠিক জানি না, কী হবে; ওই চরিত্রগুলোকে এই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু করতে পারলে তো দারুণ হবে।’
‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেন অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতার। দীর্ঘ বিরতির পর গত বছর একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে দেখা যায় তাদের। তিন তারকাকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়। অনেকেই সেটিকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর প্রথম ঝলক বলে ধরে নিয়েছিলেন।
তবে সেটি ছিল কেবল একটি বিজ্ঞাপনচিত্র। পরে এ নিয়ে নির্মাতা জোয়া আখতারকে অনেকে নেতিবাচক বার্তাও পাঠিয়েছিলেন বলে জানা যায়।
সিক্যুয়েলের মুক্তির তারিখ বা নির্মাণের নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি। তবে জোয়ার বক্তব্যে আশাবাদী হয়ে উঠেছেন সিনেমাটির ভক্তরা। তিন বন্ধুর সেই পুরোনো গল্প নতুন সময়ের প্রেক্ষাপটে কীভাবে ফিরবে, এখন সেটিই দেখার বিষয়।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতারের পাশাপাশি অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, কাল্কি কোয়েচলিন, নাসিরুদ্দিন শাহসহ আরও অনেকে।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[ঘুরতে ভালোবাসেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কাজের ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন তিনি। পাহাড়, সমুদ্র কিংবা ঝরনা, বিভিন্ন জায়গায় ঘোরার মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
বর্তমানে সিনেমার শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখানে কাজের ফাঁকে পাহাড় ও ঝরনার সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেই মুহূর্তের ছবি-ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
তবে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে হঠাৎ সমুদ্রতটের কিছু ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন অপু। ছবিগুলো কোথায় তোলা, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি। বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। কারণ, নেপাল স্থলবেষ্টিত দেশ হওয়ায় সেখানে কোনো সমুদ্রসৈকত নেই।
তবে ছবির স্থান নয়, বরং অপুর পোশাক ও স্টাইলই বেশি নজর কেড়েছে। ছবিতে মাথায় ক্যাপ, চোখে রোদচশমা এবং স্লিভলেস কালো ক্যাজুয়াল টপসে দেখা গেছে তাকে। খোলা চুল ও হালকা হাসিতে বেশ সাবলীল ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
অপুর এমন স্টাইলিশ লুকের ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া দেখা যায়। মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়ার পাশাপাশি ভালোবাসা ও প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন দক্ষিণী তারকা যশ। এসব দৃশ্য নিয়ে দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা-সমালোচনা থাকলেও এবার সিনেমায় স্বামীর এমন দৃশ্য দেখে স্ত্রী রাধিকা পণ্ডিতের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছেন ‘কেজিএফ’খ্যাত এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানান, রাধিকা নিজেও একজন অভিনেত্রী হওয়ায় অভিনয়জগতের বাস্তবতা ভালোভাবেই বোঝেন। তারপরও বড় পর্দায় স্বামীকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখাটা তার জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না বলে মনে করেন যশ।
অভিনয় ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার বিষয়টি উল্লেখ করে যশ বলেন, রাধিকা এসব দৃশ্য দেখে হয়তো খুশি হবেন না। তবে এ কারণে তিনি রেগে যাবেন বা তাদের দাম্পত্য সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে—বিষয়টি এমন নয়। কারণ, স্বামীর প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।
যশের ভাষায়, “বিষয়টা স্বস্তিকর নয় ঠিকই। কিন্তু সেই দ্বিধার জায়গাটা আমি পেরিয়ে এসেছি। এই ধরনের দৃশ্যে অভিনয় করা আমার কাছেও সহজ নয়। কিন্তু গল্পের প্রয়োজনে এই দৃশ্যগুলো করতে হয়েছে। গল্পের ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ও (রাধিকা) খুশি হবে না। কিন্তু তার মানে এই নয় যে ও আমার ওপর রেগে যাবে। কারণ, ও আমাকে বিশ্বাস করে।”
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
সিনেমাটি মুক্তির আগেই যশের অভিনয় এবং বিশেষ করে ঘনিষ্ঠ দৃশ্যগুলো নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সান নিউজ/ জামান]]>
সান নিউজ/ জামান ]]>
সান নিউজ/ জামান ]]>
                <![CDATA[মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। একই সঙ্গে এটি ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে ভারতে সিনেমাটি ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। এর গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।
শুক্রবার মুক্তির প্রথম দিনে ‘আওয়ারাপান টু’ ভারতে আয় করে ২২ কোটি রুপি। শনিবার দর্শক উপস্থিতি আরও বাড়লে আয় দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে। আর রোববার ভারতে ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করে ২৬ কোটি রুপি।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। প্রথম কিস্তিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সিনেমাটির মোট আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। তবে নতুন কিস্তি মুক্তির প্রথম দিনেই সেই আয়কে ছাড়িয়ে যায়।
নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান টু’-তে ইমরান হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের মধ্যে সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি এবং ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে মুক্তির পর থেকেই সিনেমাটির বক্স অফিস সংগ্রহ ঊর্ধ্বমুখী।
তিন দিনের মধ্যেই ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করে ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন মাইলফলক তৈরি করেছে ‘আওয়ারাপান টু’।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটক, ফিল্ম ও ওয়েব ফিল্মে কাজ করে দর্শকদের প্রশংসা পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন, ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান জানান, কোনো গুঞ্জন নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করে বিতর্ক বাড়াতে চান না তিনি। বরং নিজের কাজ, পরিবার ও মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
গুঞ্জন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “গুঞ্জন তো গুঞ্জনই। গুঞ্জন নিয়ে বলার কিছু নেই, থাকেও না। তবে কিছু কথা না বললেও হয়। যখন একজন মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার দিকের গল্প বলি, তাহলে বিষয়টি অন্য রকম হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “আমি চাই না কাদা ছোড়াছুড়ি হোক। একজন একটি সাক্ষাৎকারে এক কথা বলবে, আবার আমি আরেক কথা বলব—এ ধরনের বিষয় আমি করতে চাই না। সত্য কখনো চাপা থাকে না, একসময় সত্য সামনে আসবেই।”
নিজের প্রেম ও বিয়ে প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, “আমি আগেও বলেছি, আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় নিজের সেটেলমেন্টের ওপর বিশ্বাসী। যখন মনে হবে সঠিক সময় ও সুযোগ এসেছে, তখন যা হওয়ার হবে।”
তিনি আরও বলেন, “আল্লাহ সবকিছু লিখে রেখেছেন। আমরা অনেক কিছু চাইলেও সব সময় তা হয় না। আমাদের পরিকল্পনা থাকলেও অনেক সময় তা পরিবর্তন হয়ে যায়। তাই সঠিক সময়ের অপেক্ষায় আছি।”
অভিনেত্রী জানান, বর্তমানে তিনি অযথা বিতর্ক থেকে দূরে থেকে নিজের কাজ ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিচ্ছেন।
সাদিয়া আয়মান বলেন, “আমার মনে হয় এখন সেই সময় না। আমি এখন অনেক ছোট, কাজ করে যেতে চাই। যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন আমার গল্পগুলো বলব। তখন সেগুলোর মূল্য আরও বেশি থাকবে।”
তিনি আরও বলেন, “শুটিংয়ের কাজ, পরিবার, আমার বিড়ালের যত্ন নেওয়া এসব নিয়েই ব্যস্ত থাকতে হয়। নিজের মানসিক স্বাস্থ্যকে আমি খুব গুরুত্ব দিই। যেসব বিষয় আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে, সেগুলোকে আমি পাত্তা দিই না।”
সান নিউজ/ হুমায়রা]]>