রাজৈ ইউনিয়নের উন্মুক্ত জলাশয়, খাল-বিল ও আশপাশের বাজার সংলগ্ন এলাকায় অবৈধ জালের ব্যবহার বাড়ছে-এমন খবরের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তর বিশেষ এই অভিযানের পরিকল্পনা করে। অভিযান পরিচালনাকালে স্থানীয় জলাশয়ে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত এবং বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল হাতেনাতে জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এসব জাল পুনরায় ব্যবহারের সুযোগ না থাকে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান এ প্রসঙ্গে জানান, দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও ছোট মাছের প্রজনন নির্বিঘ্ন রাখতে তাদের এই অবস্থান জিরো টলারেন্স। তিনি বলেন, দেশীয় প্রজাতি ও ছোট মাছ রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জনস্বার্থে আমাদের এই তদারকি ও অভিযান নিয়মিত চলমান থাকবে।
মৎস্য বিশেষজ্ঞ ও স্থানীয় সচেতন মহলের মতে, কারেন্ট জালের সূক্ষ্ম বুননের কারণে ছোট-বড় সব ধরনের মাছ এবং পোনা মাছ আটকে যায়, যা স্থানীয় জলাশয়ের প্রাকৃতিক মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতিসাধন করে। বর্ষা ও পরবর্তী সময়ে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মৌসুমে এ ধরনের নিষিদ্ধ জালের অবাধ ব্যবহার রূদ্ধ করা না গেলে ভবিষ্যৎ মৎস্য উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়বে।
অভিযান পরিচালনা করার সময় উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা মৎস্য দপ্তরের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত অভিযানের মাধ্যমে জলাশয়গুলোকে অবৈধ জাল মুক্ত রাখার দাবি জানিয়েছেন। মৎস্য দপ্তর জানিয়েছে, আইন অমান্য করে যারা নিষিদ্ধ জাল ব্যবহার ও বিক্রি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রোববার ৩০ আগস্ট দুপুরে কুলাউড়া আমলী আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে এনসিপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে।
মামলার বাদী তামিম আহমদের অভিযোগ, এনসিপিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়া উত্তর বাজার এলাকায় পৌঁছালে আসামিরা পরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে মারাত্মক আঘাত করে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পঞ্চাশজন মানুষ হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবৈধ পুকুর ভরাট বন্ধ, পরিবেশ রক্ষা এবং অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পোড়া স্কুল) সংলগ্ন ৬৬ শতাংশের পুকুর ভরাটে এলাকার স্বাভাবিক পরিবেশ ও জলাবদ্ধতা ব্যবস্থাপনা হুমকির মুখে পড়ছে। একটি পুকুর বা জলাশয় ভরাট করা হলে শুধু পরিবেশের ভারসাম্যই নষ্ট হয় না, বরং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনেও নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। আমরা এ অবৈধ ভরাট বন্ধ চাই।
স্হানীয় সাজ্জাদ হোসেন বলেন, উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পুকুরটি ৬৫ শতাংশ পুকুর। ভরাটের ফলে এ এলাকায় কোন পুকুর অবশিষ্ট থাকবে না। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে মো. নাফিজ প্রধান বলেন, আমি আমার ক্রয় করা দুই শতাংশ ভরাট করেছি। এই পুকুরটিতে ৬৬ শতাংশ জমি। আমার মোট ৩৪ শতাংশ কেনা। আমার নামে নামজারি রয়েছে। আমি কারো জমি ভরাট করছি না, তারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিচ্ছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমি শহরে পুকুর ভরাটের বিষয় অবগত হয়েছি। এবং এসিল্যান্ডকে নির্দেশ দেয়া হয়েছে, সরেজমিনে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে প্রায় ১০ বছর আগে সরকারি উদ্যোগে জাতীয় চার নেতা, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি সংবলিত একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা সেখানে শ্রদ্ধা নিবেদন করতেন।
স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী জাতীয় চার নেতার স্মৃতি সংরক্ষণ করা রাষ্ট্রীয় দায়িত্ব। তাদের স্মৃতিবিজড়িত মুরাল অপসারণের বিষয়টি কোনোভাবেই কাম্য নয়।
মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আগের সরকার তাদের মুরাল সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় স্থাপন করেছিল। এখন সরকারের নির্দেশে সেটি সরানো হয়েছে বলে আমরা শুনেছি। বর্তমানে সেখানে জাতীয় চার নেতার পরিবর্তে ১১ জন সেক্টর কমান্ডারের পাশাপাশি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর নাম ও ছবি সংযুক্ত করে নতুন মুরাল নির্মাণের কথা শোনা যাচ্ছে। আমরা এ ধরনের কাজকে সমর্থন করি না।
তবে বর্তমান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মাধবপুর উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্তে ওই মুরাল অপসারণ করা হয়নি। নতুন মুরাল তৈরির ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্ত নেই।
এদিকে জাতীয় চার নেতার অন্যতম এবং মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ মুরাল অপসারণের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।
গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি মৌজার ২৮৫১ হালদাগের ওই সম্পত্তি দখলের ঘটনা ঘটে।
মো. ইসমাঈল হোসেন বলেন, চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি মৌজায় তাঁর বেশ কিছু ক্রয়কৃত জায়গা রয়েছে। এর মধ্যে ২৮৫১ নম্বর হালদাগের প্রায় এক ডিসমিল জায়গা স্থানীয় একেএম জায়েদুল হক জাবেদ পুরোনো সীমানা প্রাচীর ভেঙে দখল করে নেন। পরে রাতের আঁধারে সেখানে নতুন সীমানাপ্রাচীর নির্মাণ করে জায়গাটি পুরোপুরি দখলে নেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে জাবেদ গং তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। এছাড়া তিনি বা তাঁর লোকজন জায়গায় গেলে শিক্ষক পরিচয় দেওয়া এক নারী তাদের বেজায় গালমন্দ করেন বলেও অভিযোগ করেন।
অভিযোগ নাকচ করে দিয়ে একেএম জায়েদুল হক জাবেদ বলেন, জায়গাটি তাঁর পৈতৃক সম্পত্তি। সাবেক সরকারি কর্মকর্তা ইসমাঈল হোসেন সেখানে কিছু জায়গা কিনেছেন, তবে কতটুকু কিনেছেন তা কাউকে জানাননি।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষ স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধান করবে বলে জানা গেছে।
সম্প্রতি কাজিহাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি সদস্য মোঃ খাজানুর ইসলামকে আহ্বায়ক করে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার সীমাহীন দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারীতার কারণে এবং ইউনিয়ন পরিষদ থেকে ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স ও রিক্সাভ্যানের লাইসেন্স এর লাখ, লাখ টাকা আত্মসাৎ ইউপি তহবিল লুটপাট, বনবিভাগ থেকে ৭ লক্ষ টাকার ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ, ভূয়া ফ্যামেলি কার্ড দিয়ে ইউনিয়নের সাধারণ জনগণের কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎসহ ইউপি সদস্যদের ভাতা ও বিবিধ বিষয়ের উপর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে যথাযথ তদন্তপূর্বক স্থানীয় সরকার আইনে ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত বিধি বিধানের আলোকে ৩ নং কাজিহাল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়াকে অপসারণের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, বিভাগীয় কমিশনার রংপুর, জেলা প্রশাসক দিনাজপুর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিনাজপুর, ১১ জন ইউপি সদস্য/সদস্যা গণ স্বাক্ষরিত একটি অভিযোগ গত ২৩ শে আগস্ট প্রেরণ করেন।
উল্লেখ্য যে, প্যানেল ইউপি চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া দায়িত্বে থাকা অবস্থায় ইউনিয়ন পরিষদকে নিজের সম্পদ মনে করে নিজের ইচ্ছে মতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছেন। কোনো ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদের কাজ কর্মে পাত্তা দেননি। এ বিষয়ে ইউপি সদস্য মোঃ তসলিমুদ্দিন সরকার এর সাথে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য, কিন্তু সে দায়িত্বে থেকে ব্যাপক অনিয়ম করেছেন, তদন্ত সাপেক্ষে তার অপসারণ ও অনিয়মের বিচারের দাবি করছি।
অভিযোগের বাদী মোঃ খাজানুর ইসলাম (সুমন) এর সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে ইউনিয়ন পরিষদে সকল ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। তার বিভিন্ন অপকর্মের তদন্ত চেয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।
মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথের বিভিন্ন অংশে এলোমেলোভাবে সিমেন্ট কারখানার পণ্যবাহী জাহাজ নোঙর করে রাখায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌযান চলাচল। নৌপথের গুরুত্বপূর্ণ অংশজুড়ে সারি সারি ক্লিংকার ও সিমেন্টবাহী জাহাজ নোঙর করে রাখায় সংকুচিত হয়ে পড়ছে নৌযান চলাচলের পথ। এতে দিনের পাশাপাশি রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট এলাকায় জাহাজ নোঙরের নির্দেশনা থাকলেও তা পুরোপুরি মানছেন না সংশ্লিষ্ট জাহাজ মালিক ও কর্তৃপক্ষ। এ কারণে নৌপথে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। জরিমানার পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে আবারও একইভাবে নৌপথে জাহাজ নোঙর করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীর মোহনা এবং বিভিন্ন অংশজুড়ে সিমেন্ট কারখানাগুলোর সামনে ও আশপাশের এলাকায় সারি সারি ক্লিংকার ও সিমেন্টবাহী জাহাজ নোঙর করে রাখা হয়েছে। কোনো কোনো জাহাজ দিনের পর দিন একই স্থানে নোঙর করে থাকছে। ফলে লঞ্চ, কার্গো, বাল্কহেডসহ অন্যান্য নৌযানকে সরু পথ দিয়ে চলাচল করতে হচ্ছে।
একাধিক নৌযান চালকদের অভিযোগ, এলোমেলোভাবে জাহাজ নোঙর করে রাখার কারণে দিনের বেলাতেও নৌযান চালাতে সমস্যা হয়। আর রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিশেষ করে বিপরীত দিক থেকে একাধিক নৌযান এলে সংকীর্ণ চ্যানেলে নিরাপদে চলাচল কঠিন হয়ে পড়ে। এ সময় সামান্য ভুল বা অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
নৌযান চালক মো. ইসলাম বলেন, কয়েকদিন ধরে ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর বিভিন্ন অংশে সিমেন্ট কারখানাগুলোর সামনে নোঙর করা জাহাজের সংখ্যা বেড়েছে। কোনো কোনো জায়গায় নৌপথের স্বাভাবিক প্রশস্ততা কমে গিয়ে লঞ্চ ও পণ্যবাহী নৌযানকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
একাধিকবার জরিমানা, তবু বন্ধ হয়নি:
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌপথে এলোমেলোভাবে জাহাজ নোঙর বন্ধে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জরিমানাও করা হয়েছে। তবে অভিযান শেষ হওয়ার পর আবারও একইভাবে জাহাজ নোঙরের অভিযোগ উঠছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নৌপথে জাহাজ নোঙরের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী জাহাজ রাখার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ফলে নৌপথের স্বাভাবিক প্রবাহ ও নিরাপদ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, তিনি নিজে নৌপথে গিয়ে এলোমেলোভাবে জাহাজ নোঙর করে রাখার বিষয়টি দেখেছেন। তিনি বলেন, মালিকপক্ষকে ডেকে নির্দিষ্ট জায়গায় জাহাজ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নৌপথের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌযান চলাচলের পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা শুধু একটি নৌযানের জন্য নয়, পুরো নৌপথের জন্য ঝুঁকি তৈরি করে। তাই সংশ্লিষ্টদের নির্দেশনা মেনে জাহাজ নোঙর করতে হবে।
নৌপথে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা:
সংশ্লিষ্টরা বলছেন, রাতের বেলায় ঝুঁকি আরও বেশি। নোঙর করে রাখা জাহাজের কারণে নৌযানচালকদের অনেক সময় মূল চ্যানেল থেকে সরে যেতে হয়। এতে একদিকে যেমন নৌযান চলাচলে বিঘ্ন ঘটে, অন্যদিকে বিপরীত দিক থেকে আসা নৌযানের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়।
একাধিক নৌযান চালক বলেন, দিনের বেলায় এলোমেলোভাবে নোঙর করা জাহাজ কিছুটা দেখা গেলেও রাতে তা বোঝা কঠিন হয়ে পড়ে। সামনে থাকা জাহাজ এড়িয়ে চলতে গিয়ে অনেক সময় নৌযানকে ঝুঁকিপূর্ণভাবে ঘুরিয়ে নিতে হয়। ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
যাত্রীদেরও অভিযোগ, নদীর মাঝামাঝি এলাকায় ইচ্ছেমতো জাহাজ নোঙর করে রাখায় রাতে চলাচলের সময় আতঙ্ক তৈরি হয়। নৌপথকে নিরাপদ রাখতে দ্রুত নোঙর করা জাহাজ সরিয়ে নির্দিষ্ট এলাকায় রাখার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। দুর্ঘটনার পুরোনো স্মৃতিও মনে করিয়ে দিচ্ছে নোঙর করা জাহাজ নৌপথে নোঙর করা জাহাজকে ঘিরে এর আগেও দুর্ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ধলেশ্বরী–শীতলক্ষ্যা নৌরুটে অতীতেও একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই বছর আগে কার্গো জাহাজের ধাক্কায় ‘আল হাসান’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যু হয়। এর আগে ২০২২ সালের ২১ মার্চ একই রুটে এমভি রূপসী-৯-এর সঙ্গে আরেকটি লঞ্চের সংঘর্ষে ১১ জন যাত্রী মারা যান। এ ধরনের দুর্ঘটনার পরও নৌপথে অনিয়ন্ত্রিতভাবে জাহাজ নোঙর করে রাখার অভিযোগ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নৌযানচালক ও যাত্রীরা।
নির্দিষ্ট নোঙর এলাকা নির্ধারণের উদ্যোগ:
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ জোন সূত্রে জানা গেছে, জাহাজ নোঙরের জন্য সোনারগাঁও ও শম্ভুপুরা এলাকায় নির্দিষ্ট সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি সার্ভে করা হয়েছে এবং সার্ভের প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জের ট্রাফিক জোনের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, মালিক সমিতির সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এলোমেলোভাবে জাহাজ নোঙর না করে নির্দিষ্ট জায়গায় রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরপরও যদি একই সমস্যা থেকে যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জাহাজগুলোকে নির্দিষ্ট সীমার মধ্যে নোঙর করতে হবে। নদীর মাঝখানে কিংবা নৌযান চলাচলের পথে জাহাজ রাখা যাবে না। নৌপথে এমন কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না, যার কারণে নৌযান চলাচলে বিঘ্ন বা দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়।
কঠোর নজরদারি ও স্থায়ী সমাধানের দাবি:
এ নৌপথের যাত্রী ব্যবসায়ী মো. বরকউল্লাহ্ বলেন, শুধু অভিযান চালিয়ে জরিমানা করলেই সমস্যার সমাধান হবে না। নির্দিষ্ট নোঙর এলাকা চিহ্নিত করে সেখানে জাহাজ রাখার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নিয়মিত নজরদারি চালিয়ে নৌপথের মাঝখানে বা চলাচলের চ্যানেলে নোঙর করা জাহাজ দ্রুত সরিয়ে দিতে হবে। আমাদের লঞ্চ চালাতে বাঁধার পরতে হচ্ছে নিয়মিত।
আরেক যাত্রী মামুন মিয়া বলেন, মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত নৌরুট। প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী লঞ্চ, কার্গো, বাল্কহেড ও পণ্যবাহী নৌযান এ পথে চলাচল করে। তাই নৌপথ সংকুচিত করে জাহাজ নোঙর করে রাখার সুযোগ দেওয়া হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে সংশ্লিষ্টদের দাবি, প্রশাসন ও নৌপরিবহন কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি। নির্দিষ্ট নোঙর এলাকা কার্যকর করা, নিয়মিত অভিযান পরিচালনা এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে ব্যস্ত এই নৌরুটে নৌযান চলাচল আরও নিরাপদ হবে।
পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) এর যৌথ উদ্যোগে সারাদেশে এক লক্ষ তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা), রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ পদ্মার পাড়ে রোপণ করা হবে উক্ত চারাসমূহ। অদ্য শনিবার সকাল ১১ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজ চত্ব¡রে তালগাছের চারা রোপণের মাধ্যমে উদ্বোধন করা হয় উক্ত কর্মসূচির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: আমীরুল ইসলাম।
সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মোঃ ফয়সাল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এক লক্ষ তালগাছের চারা রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।
অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে তালগাছের চারা তুলে দেন মাননীয় মন্ত্রী।
বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা একাই একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা পরিষদের প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি)-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং গৌরীপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি বৃহৎ জনসংখ্যার ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলায় একক কোনো কর্মকর্তার পক্ষে একই সঙ্গে এতগুলো দায়িত্ব যথাযথভাবে পালন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ভূমি অফিসের কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় সাধারণ সেবাগ্রহীতারা প্রতিদিন ভোগান্তির মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে, গৌরীপুর পৌরসভার নিয়মিত নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক তদারকিও প্রভাবিত হচ্ছে।
উল্লেখ্য, গৌরীপুর পৌরসভা দেশের অন্যতম ঐতিহ্যবাহী পৌরসভা। আগামী কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটি তার গৌরবময় শতবর্ষ পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এমন একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পৌরসভার জন্য সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ প্রয়োজন, যা অতিরিক্ত দায়িত্বে থাকা একজন কর্মকর্তার পক্ষে কার্যকরভাবে নিশ্চিত করা কঠিন।
এ প্রেক্ষাপটে স্থানীয় সচেতন নাগরিক ও এসিএ নিউজ সেন্টার অব গৌরীপুর রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। প্রথমত, যেসব উপজেলায় তুলনামূলক কম কর্মভার রয়েছে বা যেখানে পৌরসভা নেই, সেখান থেকে দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) বদলি করে গৌরীপুরে পদায়ন করতে হবে। দ্বিতীয়ত, গৌরীপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল ও জনমুখী রাখতে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার কার্যালয় অথবা জেলা পরিষদ থেকে একজন পৃথক পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা প্রয়োজন।
স্থানীয় জনগণের প্রত্যাশা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। গৌরীপুরে পূর্ণাঙ্গ এসিল্যান্ড পদায়ন এবং পৃথক পৌর প্রশাসক নিয়োগের মাধ্যমে নাগরিক ভোগান্তি দূর করে প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
গত চার বছর দুই মাসের বেশি সময়ে এই অংশে ৫৪৮টি সড়ক দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ৮৭৪ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম, পিএফএম বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনাও ঘটছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। একই সঙ্গে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্রুতগতির এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিরাপদে বের করে আনা এবং দ্রুত হাসপাতালে পাঠাতে ফায়ার সার্ভিস সদস্যদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীর সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ সহজ হওয়ায় এ রুটে যানবাহনের চাপও ক্রমাগত বাড়ছে। ফলে চালকদের অসতর্কতা, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন না মানার মতো বিষয়গুলো দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
দুর্ঘটনা কমাতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা, নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো এবং সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সামনে চলাচলকারী যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা, ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো এবং অসতর্ক ও বেপরোয়া ড্রাইভিং পরিহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই দুর্ঘটনা কমানো সম্ভব নয়; চালক, যাত্রী ও পথচারী—সবার মধ্যে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে মহাসড়কে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করা প্রয়োজন।
বালাসীঘাট এলাকায় দেখা যায়, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থান থেকে শ্রমিক দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলন বালু নৌকায় করে নদীর তীরে এনে রাখা হচ্ছে। পরে সেখান থেকে ট্রাক্টর ও ট্রাকে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছে।
এলাকাবাসী বলেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বালাসীঘাটে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। তাদের অভিযোগ, প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করেই চলছে বালুর ব্যবসা। এমনকি গাইবান্ধা-বালাসী সড়কের বিভিন্ন স্থানে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার মাধ্যমে বালু পরিবহন করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বালাসীঘাটে বালু উত্তোলনের ফলে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে নদীতীর রক্ষা ও নদী বন্দর কেন্দ্রীক উন্নয়ন প্রকল্প নিয়ে।
স্থানীয়দের দাবি, বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ ও গতিপথে পরিবর্তন ঘটলে নদীতীরের স্থিতিশীলতা নষ্ট হয়ে ভাঙন তীব্র হতে পারে। এতে বালাসী ফেরিঘাট টার্মিনালসহ প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে নদী তীরবর্তী ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের মতে, বালু উত্তোলনের স্থান ও পরিমাণ নিয়ন্ত্রণ করা না গেলে বর্ষা মৌসুমে নদীভাঙনের প্রবণতা আরও বাড়তে পারে।
বালাসীঘাটের বালু উত্তোলন নিয়ে নতুন করে উদ্বেগের আরেকটি কারণ হলো এই অঞ্চলের সম্ভাবনাময় খনিজ সম্পদ । সরকারি তথ্য অনুযায়ী, গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র-যমুনার চর এলাকায় খনিজ বালু উত্তোলনের জন্য এভারলাস্ট মিনারেলস লিমিটেডকে তিনটি ব্লকে মোট ২ হাজার ৩৯৫ হেক্টর এলাকার খনি ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে বালাসি ব্লকে রয়েছে ৭৯৯ হেক্টর এলাকা। ইজারার মেয়াদ ২০ জুন ২০২৪ থেকে ১৯ জুন ২০৩৪ পর্যন্ত।
এভারলাস্টের তথ্য অনুযায়ী, গাইবান্ধা মিনারেল স্যান্ডস প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র-যমুনার বালুচরে থাকা ভারী খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব খনিজের মধ্যে রয়েছে জিরকন, রুটাইল, ইলমেনাইট, গারনেট ও ম্যাগনেটাইট। সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত খনি এলাকার বাইরে বা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে মূল্যবান খনিজসমৃদ্ধ বালুর স্তুর স্থানচ্যুত বা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সরকারের পরিকল্পিত খনিজ সম্পদ আহরণ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে রাষ্ট্রীয় রাজস্বের সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বালাসীঘাটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ নতুন নয়। বালাসীঘাটের ব্লকের নিচ থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয়রা বিভিন্ন সময় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেছিল, নদী ভাঙন প্রবণ এলাকা থেকে বালু উত্তোলনের কারণে ভাঙনের ঝুঁকি আরও বাড়ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বালাসীঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও তা ফলপ্রসূ হয়নি।
স্থানীয়দের অভিযোগ, অভিযান পরিচালনার পরও বিভিন্ন সময়ে নতুন করে বালু উত্তোলন শুরু হয়েছে। নদী থেকে বালু উত্তোলনের পাশাপাশি তা পরিবহনে ব্যবহৃত বিপুলসংখ্যক ট্রাক্টর ও ট্রাকের কারণে গাইবান্ধা-বালাসী সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের ফলে সড়কের স্থায়িত্ব কমে যাচ্ছে এবং সড়কের পাশে বসবাসকারী মানুষ দুর্ভোগে পড়েছে।
বাংলাদেশের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী নদীভাঙনের আশঙ্কা সৃষ্টি করে, নদীর তীর বা তীরসংলগ্ন ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে ফেলে এমনভাবে বালু উত্তোলন নিষিদ্ধ। আইন অনুযায়ী সেতু, কালভার্ট, বাঁধ, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিঘ্নিত হয় এমন স্থান থেকেও বালু উত্তোলনের ওপর বিধিনিষেধ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক বালু ব্যবসায়ী বলেন, তার নাম ভাঙিয়ে অনেকেই বালু উত্তোলন করছেন। ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে যাওয়া নদী সিকস্তি জমিতে চর জেগে ওঠায় সেখান থেকে বালু উত্তোলন করে বিক্রি করছি। তিনি একা নন, সবাইকে ম্যানেজ করেই বালু উত্তোলন করেন। তবে তার এ বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সান নিউজকে বলেন, বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, বালাসীঘাটে নিয়মিত নজরদারি ও সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা প্রয়োজন। কোন এলাকায় খনিজ সম্পদ আহরণের জন্য ইজারা দেওয়া হয়েছে, কোথায় বালু উত্তোলন বৈধ এবং কোন কোন এলাকায় বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ তা স্পষ্টভাবে নির্ধারণ ও বাস্তবায়ন করা জরুরি। স্থানীয়দের আশঙ্কা, অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে একদিকে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, ফেরিঘাট টার্মিনাল,সড়ক ও নদীতীরবর্তী জনপদ ক্ষতির মুখে পড়তে পারে, অন্যদিকে দীর্ঘমেয়াদে দেশের সম্ভাবনাময় মূল্যবান খনিজ স¤পদ আহরণ ও ব্যবস্থাপনাও বাধাগ্রস্ত হতে পারে।
বালাসীঘাটের নদী, পরিবেশ, সরকারি অবকাঠামো ও খনিজ স¤পদ রক্ষায় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ খনিজ স¤পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।
সান নিউজ/আরএ
এদিকে হাসপাতালের সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসদাচরণের অভিযোগও করেছেন কয়েকজন। পাশাপাশি কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকার কারণে দাপ্তরিক কার্যক্রম ও চিকিৎসাসেবা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন চিকিৎসা কর্মকর্তা অফিস সময়ে কর্মস্থলে না থাকায় প্রয়োজনের সময় তাকে পাওয়া যায় না। এতে অনেকে কাঙ্ক্ষিত চিকিৎসা পরামর্শ ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
এছাড়া অফিস সময়ের মধ্যে তিনি বিভিন্ন বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখেন—এমন অভিযোগও রয়েছে।
রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, দায়িত্ব পালনকালে ডা. রাজিব আহমেদ চৌধুরীর আচরণ অনেক সময় রূঢ় হয়ে ওঠে। সামান্য বিষয়েও তিনি ক্ষুব্ধ হয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।
জেলার বাসিন্দা সাগর আহমেদ চৌধুরী বলেন, “একজন আরএমও হিসেবে যদি সরকারি বিধি-নিষেধ অমান্য করার অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে তার দায়িত্বশীল আচরণ করা উচিত।”
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান অভিযোগ করে বলেন, “আরএমও নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো হাসপাতালে আসা-যাওয়া করেন। রোগী ও তাদের স্বজনরা প্রয়োজনের সময় তাকে ঠিকমতো পান না। প্রায়ই সময় রোগী ও স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। আমার সঙ্গেও তিনি খারাপ আচরণ করেছেন।”
তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।” এবং রোগীদের সঠিক সময়ে চিকিৎসা সেবা যেনো নিশ্চিত করা হয়।
১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট করার বিষয়ে জানতে চাইলে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.রাজিব আহমেদ চৌধুরী বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয়। এই কথা বলে তিনি কল কেটে দেন।
এসব বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন বলেন,১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি সহ সব বিষয়ে উর্ধতন কৃর্তপক্ষকে জানানো হয়েছে এবং সবাই বিষয় গুলো জানেন।
সোমবার (২৪ আগস্ট) মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি সমন্বিত অফিস ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।
পরে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান ‘সর্বজনীন পেনশন মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এরপর সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান সর্বজনীন পেনশন ব্যবস্থার গুরুত্ব ও ভবিষ্যৎ নিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম এবং পুলিশ সুপারের প্রতিনিধি বিমল চন্দ্র বর্মন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, সিনিয়র সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্ব, সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রবাসী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অংশ গ্রহনে উৎসাহিত করার উদ্যেগ গ্রহণ করা হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তাসলিমা আখতার বলেন, শুধু সার্টিফিকেট অর্জন বা ভালো ফলাফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে তারা শুধু নিজেদের প্রতিষ্ঠানের জন্য নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, “আমরা গত ১৫ বছরে যে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম সেখানে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ ছিল। বর্তমানে যে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এসছে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে এবং হাজারো শহীদের প্রাণের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ, নতুন আকাঙ্খা আমাদের তৈরি হয়েছে।
বর্তমান সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যেন সবাই সমানভাবে অংশগ্রহণ ও সুযোগ-সুবিধা পাওয়ার পরিবেশ নিশ্চিত করা হয়। পাশাপাশি যেসব স্কুল-কলেজে অবকাঠামোগত দুর্বলতা রয়েছে, সেগুলো দূর করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মো.সাজ্জাদ হোসেন রিয়েল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মতিলাল ভৌমিক, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরন্ময় ভৌমিক এবং মানদত্ত উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক।
রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার সহস্রাইল বাজার মসজিদ মার্কেটসংলগ্ন একটি তিনতলা ভবনের ভাড়া বাসার কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইলিয়াস শেখ আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের হারুন শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সহস্রাইল বাজারের ওই ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে ইলিয়াস কিছু সময়ের জন্য বাইরে যান। পরে বাসায় ফিরে নিজের শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা নাশতার জন্য তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের বিষয়টি জানান।
পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ দরজা খুলে ইলিয়াসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি শোবার ঘরের জানালার গ্রিলের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতের স্বজনদের দাবি, স্ত্রী সনিয়া বেগমের সঙ্গে ইলিয়াসের দীর্ঘদিন ধরে দাম্পত্য বিরোধ চলছিল। তাদের দাবি, ওই বিরোধের জেরে ইলিয়াসের বিরুদ্ধে তার স্ত্রী ধর্ষণের মামলা করেছিলেন। ওই মামলায় তিনি প্রায় আট মাস কারাগারে ছিলেন বলেও স্বজনেরা জানান। মামলা ও পারিবারিক নানা বিষয় নিয়ে ইলিয়াস মানসিক চাপে ছিলেন বলে তাদের দাবি ।
নিহতের বাবা হারুন শেখ বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে তার স্ত্রী মামলা দিয়েছিল। মামলা ও পারিবারিক নানা বিষয় নিয়ে সে চাপে ছিল। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
ইলিয়াসের স্ত্রী সনিয়া বেগম বলেন, সকালে রাগ করে ইলিয়াস ঘর থেকে বের হয়ে যান। পরে বাসায় ফিরে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। নাশতার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের বাসার লোকজনকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা খুলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে বন্ধ দরজা খুলে ইলিয়াসের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে দাম্পত্য ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) তাসলিমা ইসলামের আদালতে তিনি জবানবন্দি দেন।
আসামি খোকন (৫৫) লক্ষীপুরের সদর উপজেলার সাহাপুর গ্রামের নাছির উদ্দিনের বাড়ির মৃত আলী আকবরের ছেলে।
পিবিআই নোয়াখালী জেলা কার্যালয় জানায়, লক্ষ্মীপুর সদর থানার একটি মামলার তদন্তে উঠে এসেছে, মো. নাছির উদ্দিন ওরফে খোকন ২০১৯ সাল থেকে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির লক্ষ্মীপুর জেলার এজেন্ট ব্যাংকিংয়ের আওতাভুক্ত মিরিকপুর শাখার একটি আউটলেটের দায়িত্বে ছিলেন। তিনি মো. শহিদুল্লাহ ওরফে জিয়াকে ট্রেইলার হিসেবে নিয়োগ দেন।
অভিযোগ অনুযায়ী, তারা পরস্পর যোগসাজশে গ্রাহকদের জমা দেওয়া টাকা ব্যাংকের এজেন্ট শাখায় জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে গ্রাহকেরা টাকা উত্তোলন বা হিসাব হালনাগাদ করতে গেলে বিষয়টি সামনে আসে এবং আসামিরা আত্মগোপনে চলে যান।
পিবিআইয়ের তদন্তে জানা গেছে, ব্যাংকের সার্ভারে ত্রুটির কথা বলে ৪৮ জন গ্রাহককে ভুয়া, হাতে লেখা এবং ভুয়া বায়োমেট্রিক ফিক্সড ডিপোজিট স্লিপ দেওয়া হয়। এভাবে মোট ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
মামলাটি লক্ষ্মীপুর সদর থানায় ২০২৫ সালের ১ জুলাই দণ্ডবিধির ৪০৬, ৪০৮, ৪০৯ ও ৪২০ ধারায় দায়ের করা হয়। লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ২০২৫ সালের ৩ আগস্ট মো. নাছির উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তভার পিবিআই নোয়াখালী জেলার ওপর ন্যস্ত করেন। মামলাটির তদন্তভার গ্রহণ করেন পিবিআই নোয়াখালী জেলার এসআই (নিরস্ত্র) মো. কামাল আব্বাস। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের লক্ষ্যে আদালতের অনুমতি নিয়ে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটির নিরবচ্ছিন্ন তদন্ত পরিচালনা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের বিস্তারিত তথ্য বেরিয়ে আসে। পরে মূল আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পিবিআই নোয়াখালীর অভিযান অব্যাহত রয়েছে।
সভায় জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায় এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাজস্ব বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক বলেন, জনবান্ধব ও কার্যকর রাজস্ব প্রশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসন, পিরোজপুরের কার্যক্রম অব্যাহত থাকবে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার আগে স্থানীয় আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ২-৩ বছর আগে তিনি শিক্ষকতা ছেড়ে দেন।
স্থানীয়দের অভিযোগ, এর আগে গত ৪ আগস্ট একই এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হেলাল উদ্দিনের বিরুদ্ধে সামাজিকভাবে বিচার বসানো হয়। ওই ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাত ধার্য করা হয়। তিনি একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন।
হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা বলেন, হেলাল জামায়াতের কোনো কর্মী নন। তিনি আগে যুবলীগ করতেন। নিজেকে বাঁচাতে ৫ আগস্টের পর একটি বড় মিছিলে তিনি ঢুকে যান।
এ বিষয়ে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাসেদ বলেন, খবর পেয়ে স্থানীয়দের আটক করা অভিযুক্তকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভিকটিমের স্বজনেরা হাতিয়া থানায় মামলা দায়ের করবেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করবেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
রবিবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেলোয়ার বেপারীর বিরুদ্ধে শিবচর থানায় একাধিক মামলা রয়েছে।
ওই মামলাগুলোর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই তাকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর দেলোয়ার বেপারীকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দেলোয়ার বেপারী শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।