এই জনস্রোত সামাল দিতে স্পেন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও সামরিক সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় স্প্যানিশ টেলিভিশনের হিসাবে প্রায় ২ হাজার থেকে ৩ হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করেছেন। তবে এ সংখ্যা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। সেউতার সীমান্তে বিপুলসংখ্যক মানুষ ঢুকে পড়ায় স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়।
সমুদ্রপথে সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেউতার আঞ্চলিক সরকারের প্রধান ভিভাস জানিয়েছেন, গত এক বছরে এই পথে সমুদ্রে প্রায় ৬০টি মরদেহ দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেনের সরকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানোর পাশাপাশি সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সেউতা সফরের কথাও জানানো হয়েছে।
সেউতা আফ্রিকার ভূখণ্ডে অবস্থিত স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর এবং ইউরোপীয় ইউনিয়নের আফ্রিকার সঙ্গে একমাত্র দুটি স্থলসীমান্তের একটি। এর আগে ২০২১ সালেও মরক্কো থেকে বিপুলসংখ্যক অভিবাসী সেউতায় প্রবেশ করেছিলেন।
সান নিউজ/ রাব্বি
পরিবারের সদস্যরা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার বাদুর ডাংগি গ্রামে। তার বাবা লতিফ মল্লিক জানান, মানসিক সমস্যার কারণে পাঁচ দিন আগে তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার ভোরে সবার অজান্তে তিনি ভবনের আটতলা থেকে নিচে পড়ে যান।
রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাসের পর মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। পরে স্বামী বিদেশে ফিরে গেলে রিয়া ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢামেকে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উয়েফা ঘোষণা দিয়েছে, জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত প্রস্তাব অনুমোদন পেলে বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বর্জন করবে ইউরোপের ৫৫টি সদস্য দেশ। এবার কনকাকাফও তাদের অবস্থান জানাল। তাদের ৪১ দেশের ফুটবল সংস্থার প্রেসিডেন্টরা এক বৈঠক করে। তারপর সংস্থাটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈঠক চলাকালীন সদস্যরা প্রস্তাবটি ঘিরে যথাযথ প্রক্রিয়ার ঘাটতি, চাপিয়ে দেওয়া কৃত্রিমভাবে সংক্ষিপ্ত সময়সীমা এবং ফিফার সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্বারা যেকোনো পর্যালোচনার বা অনুমোদনের অনুপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও ইতিহাসের সবচেয়ে লাভজনক ফিফা বিশ্বকাপের পর নতুন এবং বিদ্যমান ফিফা ফরোয়ার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।’
তারা আরও বলেছে, ‘এই আলোচনাটি আরও স্বচ্ছতা ও সঠিক শাসনের প্রয়োজনীয়তাকে পুনর্ব্যক্ত করেছে। এই সমস্ত কারণে কনকাকাফ এবং এর ৪১টি সদস্য সংস্থা... প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।’
ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে ২ হাজার কোটি ডলার মূল্যের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করে। প্রস্তাব অনুযায়ী, এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নালের নেতৃত্বে আছেন জশুয়া কুশনার। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে তিনি আলোচনায় রয়েছেন।
ফিফার ২১১ সদস্যদেশের ভোটে আগামী ১৯ সেপ্টেম্বর এই প্রস্তাবের ভাগ্য নির্ধারণ হবে। অনুমোদনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এবং ফিফা কাউন্সিলের সমর্থন প্রয়োজন। তাই ইউরোপের পাশাপাশি অন্য কনফেডারেশনগুলোর সমর্থন আদায়ও এখন উয়েফার বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে কনকাকাফের এই প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত তাদের আরও শক্তি বাড়াল।
ফিফা সভাপতি ইনফান্তিনো সদস্যদেশগুলোকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, পরিকল্পনাটি অনুমোদন পেলে ২০২৭-৩১ চক্রে ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির অনুদান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করা হবে। পাশাপাশি এককালীন আরও ২ কোটি ডলার দেওয়া হবে সমর্থনকারী সদস্যদের। তবে প্রস্তাব পাস না হলে অনুদান দাঁড়াবে ১ কোটি ডলারে, অর্থাৎ প্রতিটি সদস্যদেশ ৩ কোটি ডলার কম পাবে।
সম্প্রতি ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কাসেমিরো। ২০২৭ সালের এমএলএস মৌসুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে। চাইলে ২০২৯ সালের জুন পর্যন্ত সেই চুক্তির মেয়াদ বাড়াতে পারবে ক্লাবটি।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত মায়ামিকেই বেছে নেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তার মতে, মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগই এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ।
সংবাদ সম্মেলনে কাসেমিরো বলেন, "আমি সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতে এসেছি। আমি চাই তাকে আরও শিরোপা জিততে সাহায্য করতে। তিনি একজন জন্মগত বিজয়ী এবং আমি সেই জয়ের অংশ হতে চাই।"
মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, "তিনি ফুটবলের অন্যতম ঈশ্বর, এমনকি বলা যায় ফুটবল ঈশ্বরই। তার পাশে খেলতে পারাটা আমার জন্য গর্বের।"
রিয়াল মাদ্রিদের জার্সিতে দীর্ঘ সময় বার্সেলোনার বিপক্ষে খেলেছেন কাসেমিরো। সেই সময় মেসিকে থামানো কতটা কঠিন ছিল, সেটিও স্মরণ করেন তিনি।
কাসেমিরোর ভাষায়, "মেসি আমাকে অসংখ্য সমস্যায় ফেলেছে। তাকে আটকাতে কখনোই একা পারিনি, সবসময় সতীর্থদের সহযোগিতা প্রয়োজন হয়েছে। এখন তার সঙ্গে একই দলে খেলতে পারছি, এটা দারুণ অনুভূতি।"
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির নেতৃত্বে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জিতেছে ক্লাবটি। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে কাসেমিরোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।
গত সপ্তাহে সিএফ মন্ট্রিলের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে কাসেমিরোর। ইনজুরি কাটিয়ে মেসিও অনুশীলনে ফিরেছেন। ফলে আসন্ন ম্যাচগুলোতে এই দুই তারকাকে একসঙ্গে মাঠে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট প্রতিষ্ঠা করা হয়েছে।
অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্তকারী কৌশলগত সামুদ্রিক করিডোরের অন্তর্ভুক্ত তিনটি জলপথে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে।
আল জাজিরা জানিয়েছে, এ পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। প্রণালিটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। কারণ, এ পথ দিয়ে আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস রপ্তানি হতো।
এ ছাড়া, সাম্প্রতিক উত্তেজনার জেরে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা বাব এল-মান্দেব, লোহিত সাগর ও এডেন উপসাগরীয় নৌপথে বারবার হামলা চালিয়ে আসছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জোটটি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। লোহিত সাগরে ইইউর ইতোমধ্যেই ‘অ্যাসপিডেস’ নামে একটি নৌ-নিরাপত্তা মিশন রয়েছে। ফলে সৌদি নেতৃত্বাধীন জোটটি কীভাবে ভিন্ন ভূমিকা পালন করবে, তা এখনো স্পষ্ট নয়।
জানা গেছে, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কমোরোস এ জোটের স্বাক্ষরকারী দেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকেন্দ্রিক সংঘাতের কারণে একই ধরনের নিরাপত্তা ঝুঁকিতে থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এ জোটে যোগ দেয়নি।
সৌদি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য দেশের জন্যও নিজ নিজ জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর জোটের সনদে যোগদানের সুযোগ উন্মুক্ত থাকবে।
এতে আরও বলা হয়েছে, অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর বিশ্বাস, সামুদ্রিক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। অভিন্ন ও আন্তঃরাষ্ট্রীয় সামুদ্রিক হুমকি মোকাবিলায় সহযোগিতা ও সমন্বয়ই এ জোটের মূল ভিত্তি।
আল জাজিরা জানিয়েছে, প্রতিটি দেশ কী ধরনের জাহাজ বা বিমান সরবরাহ করবে, তা উল্লেখ করা হয়নি। তবে কার্যক্রমের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, অভিযানগত পরিকল্পনা সমন্বয়, যৌথ মহড়া এবং সামুদ্রিক অভিযান পরিচালনা অন্তর্ভুক্ত থাকবে।
এতে উল্লেখ করা হয়েছে, জোটটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। এটি কোনো রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবকে জোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জোটটির সদর দপ্তরও সৌদি আরবে হবে, যদিও বিবৃতিতে এর সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।
ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী গত সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ আরোপ করেছে। এর ফলে লোহিত সাগর হয়ে তেল পরিবহন ব্যাহত হয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরও রিয়াদ পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে তার বেশিরভাগ তেল রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। পাইপলাইনটি দেশের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র ও শোধনাগারকে লোহিত সাগর উপকূলের ইয়ানবু টার্মিনালের সঙ্গে সংযুক্ত করেছে।
সৌদি আরবের রপ্তানি পণ্য বাব এল-মান্দেব প্রণালি অতিক্রম করে। প্রণালিটি ইরিত্রিয়া, জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। এ সামুদ্রিক সংকীর্ণ পথের মুখোমুখি ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে লোহিত সাগরে জাহাজ লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে গোষ্ঠীটি কৌশলগত সুবিধা পেয়ে থাকে।
বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এ প্রণালি দিয়ে পরিচালিত হয়। এ পথ দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। এটি লোহিত সাগরে প্রবেশ ও প্রস্থানের দুটি প্রধান পথের একটি; অন্যটি হলো সুয়েজ খাল।
সূত্র: গালফ নিউজ
তবে এসব সমালোচনা ও ট্রলের জবাব দিয়েছেন কিয়ারা নিজেই। তিনি ব্যাখ্যা করেছেন, কেন ‘টক্সিক’-এর মতো চ্যালেঞ্জিং একটি প্রজেক্টে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, ছবিটি কিয়ারার অভিনয়জীবনের অন্যতম সাহসী ও বৈচিত্র্যময় কাজ হতে যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে কিয়ারা বলেন, ‘গল্পটা প্রথম যখন শুনি, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চরিত্রটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে আমি সব সময় এমন চরিত্রই খুঁজি। আমার মনে হয়েছে, ক্যারিয়ারের এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে এই ধরনের কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার আত্মবিশ্বাস অর্জন করেছি।’
যদিও ছবিতে কিয়ারার চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে যশের বিপরীতে ‘নাদিয়া’ চরিত্রে তার উপস্থিতি এবং প্রকাশিত সাহসী দৃশ্যগুলো ইতোমধ্যেই দর্শক ও অনুরাগীদের দৃষ্টি কেড়েছে।
নারী চরিত্রের প্রচলিত রূপরেখা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন কিয়ারা। তার ভাষ্য, তিনি কখনোই চান না কোনো নারী চরিত্রকে নির্দিষ্ট একটি ছকে সীমাবদ্ধ রাখা হোক। বরং শক্তিশালী, বহুমাত্রিক ও বাস্তবধর্মী চরিত্রেই তিনি নিজেকে তুলে ধরতে আগ্রহী।
অভিনেত্রীর ভাষ্য, ‘আমি চাই না, নারীদের এক ধরনের চরিত্রে আটকে রাখা হোক। আমরা তার চেয়ে অনেকটা এগিয়ে। তাহলে পর্দার চরিত্রও কেন তেমন হবে না?’ তিনি মনে করেন, পর্দায় নারী চরিত্রগুলোর উপস্থাপন হওয়া উচিত বেশ শক্তিশালী ও স্বতন্ত্র, আর ‘টক্সিক’-এর চরিত্রটি ঠিক তেমনই এক নির্মাণ।
প্রসঙ্গত, ‘টক্সিক’ সিনেমাটির যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নায়ক যশ ও গীতু মোহনদাস। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন গীতু মোহনদাস নিজেই। প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটি মূল দ্বভাষিক হিসেবে ইংরেজি ও কন্নড় ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে। পরবর্তীতে এটি হিন্দি, তেলুগু, তামিল ও মলয়ালমসহ একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এনসিপির অভিযোগ, বিএনপির ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া জানান, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্রশক্তির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা দাবি করেছেন, এনসিপি নেতাকর্মীরা তাদের এক কর্মীর ওপর হামলা করে। এরপর তারা (এনসিপি) মিছিল নিয়ে এগিয়ে এলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রদলের চার জন আহত হয়েছেন বলে দাবি করেছেন রেজা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাস্থলে পুলিশ ছিল। কয়েকজন আহত হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরানথানা এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে একটি অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে থেকে বক্তারা হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মশাল মিছিলে জেলা এনসিপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পেঁপেতে থাকা প্রচুর ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য, বদহজম ও অম্বলের সমস্যা কমাতে সাহায্য করে। এতে থাকা ‘প্যাপেইন’ এনজাইম খাবার দ্রুত হজমে সহায়ক। তাই প্রতিদিন এক বাটি পেঁপে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।
এই ফলে থাকা ভিটামিন এ ও সি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ফ্রি র্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, যা দীর্ঘমেয়াদে হৃদ্রোগ ও কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
ত্বকের যত্নেও পেঁপে বেশ কার্যকর। এতে থাকা ভিটামিন এ, সি ও ই কোলাজেন উৎপাদনে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে এবং অকাল বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে। একই সঙ্গে চুলের স্বাস্থ্য ভালো রাখতেও পেঁপের পুষ্টি উপাদান ভূমিকা রাখে।
যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্যও পেঁপে একটি ভালো খাদ্য। এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। পাশাপাশি পেঁপেতে থাকা পটাশিয়াম ও আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যা হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি রক্ষায়ও উপকারী।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে পেঁপে খেতে পারেন, কারণ এতে শর্করার পরিমাণ তুলনামূলক কম।
তবে পেঁপে সবার জন্য সমান উপযোগী নয়। যাদের পেঁপেতে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলা উচিত। এছাড়া গর্ভবতী নারীদের কাঁচা পেঁপে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে থাকা ল্যাটেক্স গর্ভাবস্থায় ঝুঁকি তৈরি করতে পারে।
পুষ্টিবিদদের পরামর্শ, সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে প্রতিদিন পরিমিত পরিমাণে পেঁপে খাওয়াই সবচেয়ে উপকারী। তবে বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা বা খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ থাকলে নিয়মিত পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
পরীমণি বলেন, “আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি জানি না।”
গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, কারাগার থেকে মুক্তির পর এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি। তার ভাষ্য, সত্য কখনো দীর্ঘদিন চাপা থাকে না।
তিনি বলেন, যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক, কোনো না কোনোভাবে তা সামনে আসে। যেমন কোনো অপরাধই নিখুঁত নয়, তেমনি কোনো সত্যও চিরদিন চাপা থাকে না।
পরীমণির দাবি, তাকে গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তিনি বলেন, সে সময় তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং বাসায় তল্লাশির অনুমতিও সংশ্লিষ্টদের কাছে ছিল না।
অভিনেত্রী জানান, পরবর্তী সময়ে পুরো ঘটনার বিবরণ শুনে তার কাছে বিষয়টি পরিকল্পিত বলে মনে হয়েছে। তবে তিনি ধৈর্য ধরে আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছেন।
পরীমণি বলেন, এই ছয় বছরে ধৈর্যই আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন মনে হচ্ছে ঘাড় থেকে সব বোঝা নেমে গেছে। অনেক স্বস্তি অনুভব করছি।
চলমান মামলা প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির করা মামলা নয়। তার বিরুদ্ধে বিভিন্ন মানুষকে বিরক্ত করা, ব্ল্যাকমেইলসহ নানা অভিযোগ আনা হয়েছিল।
আইনি প্রক্রিয়া নিয়ে পরীমণি বলেন, আমি কখনো রাষ্ট্রকে চাপ দিইনি বা আহাজারি করিনি। আমি আইনের ওপর বিশ্বাসী। যতদিন সময় লাগুক, যত বছর আদালতে হাজিরা দিতে হোক, আমি দেব। আমার বিশ্বাস, একদিন আদালত আমাকে নির্দোষ ঘোষণা করে আমার সম্মান ফিরিয়ে দেবে।
দেশে শিল্পীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। শিল্পী, রিকশাচালক কিংবা অন্য যে কেউ—সবার নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত হওয়া উচিত।
কেন বেশি ভাত খেলে ওজন বা ভুঁড়ি বাড়তে পারে?
অতিরিক্ত ক্যালরি জমা হয়
ভাত মূলত কার্বোহাইড্রেটের উৎস। শরীরের প্রয়োজনের চেয়ে বেশি কার্বোহাইড্রেট খেলে অতিরিক্ত শক্তি চর্বি হিসেবে জমতে পারে।
পরিমাণ গুরুত্বপূর্ণ
প্রতিদিন বেশি পরিমাণ ভাত, কম শারীরিক পরিশ্রম এবং অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার খেলে ওজন বাড়ার ঝুঁকি বাড়ে।
সাদা ভাতে আঁশ কম
পরিশোধিত সাদা চালের ভাতে আঁশ তুলনামূলক কম থাকে। ফলে অনেকের ক্ষেত্রে দ্রুত ক্ষুধা লাগতে পারে এবং মোট খাবারের পরিমাণ বেড়ে যেতে পারে।
ভুঁড়ি বাড়ার পেছনে শুধু ভাত নয় আরও অনেক বিষয় কাজ করে:
মোট ক্যালরি গ্রহণ বেশি হওয়া
শারীরিক পরিশ্রম কম হওয়া
ঘুমের অভাব
অতিরিক্ত মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া
বয়স ও হরমোনজনিত পরিবর্তন
ভাত খেয়েও ভুঁড়ি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মূল বিষয় হলো ভাতের পরিমাণ, মোট ক্যালরি, খাবারের ভারসাম্য এবং শারীরিক সক্রিয়তা ঠিক রাখা।
একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা এবং ইরাকে যৌথ হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি জানায়, দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশের বুশেহর, জাম ও খোরমোজ শহরের আশপাশে গভীর রাতে মার্কিন বিমান হামলা চালানো হয়। এসব এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও দক্ষিণাঞ্চলের কেশম আইল্যান্ডে একটি আবাসিক ভবনে হামলায় বাবা, মা ও তাদের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পরিবারের আরও দুই সন্তান আহত হয়েছে বলে জানানো হয়।
হামলার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরআইসি) এক বিবৃতিতে জানায়, ‘মহান আল্লাহর সহায়তায় আগ্রাসীকে আজই কঠোর শাস্তি দেওয়া হবে।’
আইআরআইসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালি ইরানের ভূখণ্ড এবং কোনো বহিরাগত শক্তিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথ বন্ধ থাকবে বলেও সতর্ক করেছে তেহরান।
এদিকে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরাকে ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইরাক থেকে সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে এ অভিযান চালানো হয় বলে দাবি করা হয়েছে। এতে অন্তত ২০ জন পিএমএফ সদস্য এবং চারজন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামলাকে ‘অপরাধমূলক, অমানবিক ও উসকানিমূলক’ আখ্যা দিয়েছে তেহরান। পাশাপাশি শিয়া মুসলিমদের পবিত্র আরবাইন উপলক্ষে কারবালামুখী পুণ্যার্থীদের বিশ্রামস্থল ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাগদাদ ও তেহরান।
এদিকে, সংঘাতের চতুর্থ দিনে জর্ডানে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ইরান থেকে ছোড়া অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে জর্ডানের সামরিক বাহিনী।
অন্যদিকে, এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান আগে থেকে অনুমান করা সম্ভব নয়। তবে লোহিত সাগর ও ইসরাইলের ভূমধ্যসাগরীয় উপকূল হয়ে বিকল্প পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার উপ-মুখপাত্র ফারহান হক জানান, সংঘাত যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে জন্য অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং পাকিস্তান, কাতারসহ অন্যান্য দেশের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন মহাসচিব।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী চার দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও সামগ্রিকভাবে আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত একদিনে সারা দেশে নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৮৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, সংসদে বক্তব্য দেওয়ার জন্য আগে হুইপের কাছ থেকে সময় বরাদ্দ নিতে হয়। সে কারণেই তিনি সংসদে বিষয়টি উত্থাপন করেছিলেন।
তিনি বলেন, “এখন যারা সংসদে বসে আছেন, তাদের কতজনের মুখ জুলাইয়ের আন্দোলনে রাস্তায় দেখা গেছে? আমার চেহারা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কতজন বলতে পারবেন, তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে? কিন্তু জুলাইয়ে আমার বাড়ি ভাঙচুর হয়েছে।”
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমি ফেসবুক লাইভ করেছি। কিন্তু আমাদের সমস্যা হলো, অনেক সময় আমরা সুবিধামতো বিষয়গুলো ভুলে যাওয়ার চেষ্টা করি। প্রথমে তো তারা হাতই ধুয়ে ফেলছিল যে, এই আন্দোলন তাদের নয়। পরে তারা নৈতিক সমর্থন দেয়। এটাই ছিল তাদের অবস্থান। কিন্তু এখন এই আন্দোলনের কৃতিত্ব নেওয়া নিয়ে প্রতিযোগিতা চলছে।”
বিএনপি তাদের ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করতে পেরেছে কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “সেটা বিএনপির ত্যাগী নেতারাই বলতে পারবেন। আমি সে বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি শুধু আমার অবস্থান থেকেই কথা বলতে পারি।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বিশ্ব মানবপাচারবিরোধী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম: এন্ডিং হিউম্যান ট্র্যাফিকিং ফর ফোর্সড ক্রিমিন্যালিটি’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতর (ইউএনওডিসি) এবং জাতিসংঘ অভিবাসন নেটওয়ার্কের কাউন্টার ট্রাফিকিং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচারের ধরন দিন দিন আরও জটিল হচ্ছে। অপরাধী চক্রগুলো এখন ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে চাকরিপ্রার্থী ও তরুণদের প্রতারণার ফাঁদে ফেলছে। উন্নত কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে গিয়ে অনেককে সাইবার স্ক্যাম সেন্টারে আটকে রেখে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের হুমকি মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। প্রযুক্তি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
মানবপাচার প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। জাতিসংঘের ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম কনভেনশন (ইউএনটিওসি) ও সংশ্লিষ্ট প্রটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণীত এ আইনে অনলাইন স্ক্যাম, প্রযুক্তিনির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধে বাধ্য করার মতো আধুনিক অপরাধকে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, ‘মানবপাচার প্রতিরোধ ও দমন বিধিমালা, ২০১৭’ যুগোপযোগী করতে সংশোধনের কাজ চলছে। পাশাপাশি প্রতিরোধ, সুরক্ষা, বিচার ও অংশীদারিত্ব—এই চারটি ভিত্তিকে শক্তিশালী করতে ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ চূড়ান্ত করা হচ্ছে।
ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচারের শিকার প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব। এজন্য ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) আরও কার্যকর করা হচ্ছে, যাতে ভুক্তভোগীদের দ্রুত উদ্ধার করে আইনি, চিকিৎসা, মনোসামাজিক ও পুনর্বাসন সহায়তা দেওয়া যায়।
তিনি জানান, তথ্যভিত্তিক নীতিনির্ধারণ ও কেস ট্র্যাকিংয়ের জন্য একটি আধুনিক ডিজিটাল পাচার প্রতিরোধ তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। একই সঙ্গে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং ভুয়া নিয়োগ চক্র সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ও জাতিসংঘ অভিবাসন নেটওয়ার্কের সমন্বয়কারী ড. লরা টম বোন্ডে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ। ইউএনওডিসি বাংলাদেশের প্রোগ্রাম অফিস প্রধান শাহ মোহাম্মদ নাহিয়ান দিবসটির প্রতিপাদ্য তুলে ধরেন। উদ্বোধনী পর্ব শেষে একটি তথ্যচিত্র প্রদর্শন, প্যানেল আলোচনা, মুক্ত আলোচনা এবং মানবপাচারবিরোধী সচেতনতামূলক পুতুলনাচ অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংশোধিত আইনের খসড়ায় নতুন একটি ধারা (২৬/ক) সংযোজনের প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি সাইবার পরিসরে গুজব বা অপতথ্য প্রকাশ কিংবা প্রচার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা অনধিক ৪০ লাখ টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
খসড়ায় ‘গুজব’-এর সংজ্ঞা নির্ধারণ করে বলা হয়েছে, গুজব হলো এমন অসমর্থিত বা অযাচাইকৃত তথ্য, সংবাদ বা দাবি, যা জনমনে বিভ্রান্তি, আতঙ্ক, উত্তেজনা কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে অথবা এ ধরনের পরিস্থিতি তৈরির ঝুঁকি তৈরি করে।
অন্যদিকে ‘অপতথ্য’ বলতে এমন মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্যকে বোঝানো হয়েছে, যা ব্যক্তি, জনসাধারণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত, প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে প্রকাশ বা প্রচার করা হয়।
সংশোধিত আইনের ২৫ নম্বর ধারায়ও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। সেখানে মানহানি ও হেয়প্রতিপন্ন–সংক্রান্ত অপরাধের পরিধি বাড়ানো হচ্ছে। খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তি যদি অডিও, ভিডিও, স্থিরচিত্র, গ্রাফিকস, অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি কোনো তথ্যের মাধ্যমে অন্য কারও মানহানি বা হেয়প্রতিপন্ন করেন, তাহলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ অপরাধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড অথবা অনধিক ২০ লাখ টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া কোনো নারী বা ১৮ বছরের কম বয়সী ব্যক্তিকে মানহানি বা হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের তথ্য প্রচার করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা অনধিক ৪০ লাখ টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়েছে। মানহানির ব্যাখ্যায় দণ্ডবিধির ৪৯৯ ধারার উল্লেখ করা হয়েছে।
সরকারের একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও, অডিও ও বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে অপপ্রচার রোধে আইনটি আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সে কারণেই কঠোর শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
তবে সংশোধিত আইনের বিভিন্ন সংজ্ঞা ও ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনবিশেষজ্ঞদের একটি অংশ। তাদের মতে, ‘গুজব’ ও ‘অপতথ্য’-এর মতো শব্দের সুস্পষ্ট ও নির্দিষ্ট মানদণ্ড না থাকলে আইনটির প্রয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে এবং অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।
সরকারি সূত্রগুলো বলছে, আইনটি সংশোধনের বিষয়ে সরকারের ভেতরেও ভিন্নমত রয়েছে। এক পক্ষ সংশোধনের পক্ষে মত দিলেও অন্য পক্ষের আশঙ্কা, নতুন বিধান যুক্ত হলে আইনটির অপপ্রয়োগ, সমালোচনা এবং আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
এ বিষয়ে ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান 'ডিজিটাল রাইটস'–এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন, সংশোধনের মাধ্যমে সরকার আবারও ডিজিটাল নিরাপত্তা আইনের সময়কার কঠোর আইনি কাঠামোর দিকে ফিরে যাচ্ছে কি না, সে প্রশ্ন উঠতে পারে। তার মতে, আইনটি বর্তমান খসড়া অনুযায়ী পাস হলে অপপ্রয়োগের আশঙ্কা থাকবে এবং অনলাইন স্বাধীনতার বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সূত্র: প্রথম আলো
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার বাসিন্দা। তিনি মৃত মোশাররফ মল্লিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে একটি ফার্মেসি পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে মিঠু মল্লিক গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
অভিযুক্ত গৃহবধূ বলেন, তাঁর স্বামী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন। ননদও কর্মস্থলে চলে যান। এ সুযোগে মিঠু মল্লিক বাড়িতে এসে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। দীর্ঘদিন ধরেই তিনি তাঁকে উত্যক্ত করে আসছিলেন বলেও অভিযোগ করেন ওই গৃহবধূ। তিনি বলেন, আত্মরক্ষার জন্য একটি ব্লেড দিয়ে তিনি মিঠু মল্লিকের পুরুষাঙ্গে আঘাত করেন।
গৃহবধূর অভিযোগের বিষয়ে আহত মিঠু মল্লিকের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমবার সাংবাদিক পরিচয় দেওয়ার পর কলটি কেটে দেওয়া হয়। পরে একই নম্বরে একাধিকবার ফোন করা হলেও আর সাড়া মেলেনি। তাঁর পরিবারের অন্য সদস্যদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩০শে জুলাই আন্তর্জাতিক মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এবারের প্রতিপাদ্য ‘প্রতারণার ফাঁদে বন্দি’, যা প্রযুক্তিনির্ভর মানবপাচারের বর্তমান বাস্তবতাকেই তুলে ধরে।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে সক্রিয় পাচারকারীরা
মানবপাচারকারীরা বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রুপ খুলে ইউরোপে যাওয়ার লোভনীয় প্রচারণা চালাচ্ছে। সেখানে সমুদ্রপথে যাত্রার ছবি, বিদেশে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন এবং দালালদের যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়।
একই সঙ্গে কম্পিউটার অপারেটর, কল সেন্টার এক্সিকিউটিভ, ডাটা এন্ট্রি অপারেটরসহ বিভিন্ন আকর্ষণীয় চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে তরুণদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখানো হচ্ছে। বাস্তবে এসব চাকরির অধিকাংশই প্রতারণার অংশ।
ইউরোপের স্বপ্ন, লিবিয়ার বন্দিজীবন
মাদারীপুরের শিবচরের বাসিন্দা মাহতাব মৃধা উন্নত ভবিষ্যতের আশায় কয়েক বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে লিবিয়ায় যান। পরিবার গরু বিক্রি, ঋণ এবং কিস্তির টাকাসহ প্রায় ১৪ লাখ টাকা জোগাড় করে তাঁর বিদেশযাত্রার ব্যবস্থা করে।
কিন্তু ইউরোপে পৌঁছানোর আগেই শুরু হয় দুঃসহ অভিজ্ঞতা। কয়েক দিন সমুদ্রে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মৃত্যুভয় নিয়ে কাটাতে হয়। পরে ইতালির পরিবর্তে মাল্টায় পৌঁছালে সেখানকার কর্তৃপক্ষ তাঁকে আটক করে। দীর্ঘ সময় কারাভোগের পর দেশে ফিরলেও ঋণের বোঝা এবং মানসিক চাপ তাঁর জীবনকে আরও কঠিন করে তোলে। পরে পুনর্বাসনমূলক কাউন্সেলিং সেবা গ্রহণ করে তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।
চাকরির নামে সাইবার প্রতারণার কারখানায় বিক্রি
সম্প্রতি কম্বোডিয়া থেকে ফিরে আসা এক বাংলাদেশি জানান, কম্পিউটার অপারেটর পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর পাসপোর্ট কেড়ে নিয়ে একটি সাইবার স্ক্যাম কম্পাউন্ডে বিক্রি করে দেওয়া হয়।
তিনি বলেন, সেখানে পরিচয়ের পরিবর্তে একটি কোড নম্বর দিয়ে কাজ করানো হতো এবং অস্ত্রের ভয় দেখিয়ে অনলাইন প্রতারণায় বাধ্য করা হতো। দেশ ছাড়ার আগেই পাচারকারীরা একটি গোপন কোডওয়ার্ড মুখস্থ করিয়ে দেয়, যা পুরো চক্রের যোগাযোগের সংকেত হিসেবে ব্যবহৃত হতো।
শত শত বাংলাদেশির প্রত্যাবর্তন
চলতি বছরের জুন মাসে কম্বোডিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ৫৮৩ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। বিভিন্ন সংস্থার তথ্যমতে, ফিরে আসাদের অধিকাংশই প্রতিশ্রুত চাকরি পাননি। অনেককে জোরপূর্বক অনলাইন প্রতারণামূলক কাজে নিয়োজিত করা হয়েছিল এবং বেশিরভাগের পাসপোর্ট জব্দ করে রাখা হয়।
অনিয়মিত পথে ইউরোপ যাত্রা অব্যাহত
বাংলাদেশ থেকে অনেকেই বৈধ ভিসায় সার্বিয়া, সাইপ্রাস, বেলারুশসহ ইউরোপের কাছাকাছি বিভিন্ন দেশে গিয়ে পরে অবৈধভাবে ইতালি, গ্রিস বা মাল্টায় প্রবেশের চেষ্টা করেন। এই পুরো প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালায় মানবপাচার চক্র।
বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মিত অভিবাসনের এই প্রবণতা দিন দিন বাড়ছে এবং পাচারকারীরা প্রযুক্তিকে ব্যবহার করে নতুন নতুন কৌশল অবলম্বন করছে।
ভূমধ্যসাগর পাড়ি দেওয়ায় শীর্ষে বাংলাদেশ
অভিবাসন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগর হয়ে ইতালিতে অনিয়মিতভাবে প্রবেশের চেষ্টাকারীদের মধ্যে বাংলাদেশ এখনও শীর্ষ দেশগুলোর একটি। চলতি বছর গ্রিসমুখী সমুদ্রপথেও বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে ২০ হাজারের বেশি বাংলাদেশি সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছেন। আর ২০২৬ সালের প্রথম ছয় মাসেই কয়েক হাজার বাংলাদেশি ইতালি ও গ্রিসে পৌঁছেছেন।
সমুদ্রপথে মৃত্যুর মিছিল
অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে অনেক বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। চলতি বছরের মার্চ মাসে লিবিয়া থেকে গ্রিসগামী একটি নৌকা কয়েক দিন সাগরে ভেসে থাকার পর খাদ্য ও পানির সংকটে বহু যাত্রীর মৃত্যু হয়। পরে জীবিতদের অনেককে জিম্মি করে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের মুক্তিপণ আদায়ের অভিযোগও উঠে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সাইবার স্ক্যাম বর্তমানে মানবপাচারের অন্যতম বড় রূপ। ভুয়া ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে তরুণদের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানো হচ্ছে। পরে তাদের জোরপূর্বক প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হয়।
তাদের মতে, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার, লাওস কিংবা ভিয়েতনামে চাকরির উদ্দেশ্যে যাওয়ার আগে প্রতিষ্ঠানের বৈধতা, নিয়োগপত্র এবং ভিসার ধরন ভালোভাবে যাচাই করা জরুরি।
কী হতে পারে সমাধান?
বিশেষজ্ঞদের মতে, মানবপাচার রোধে শুধু আইন প্রণয়ন করলেই যথেষ্ট নয়; আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মানবপাচারপ্রবণ এলাকায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন, পাচারচক্রের বিরুদ্ধে দ্রুত বিচার এবং আন্তঃদেশীয় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
একই সঙ্গে দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা গেলে অনিয়মিত অভিবাসনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এমপির প্রতিনিধিদল ডাসারের তিন প্রতিবন্ধী বোন ও কালকিনিতে বাদাম বিক্রি করে লেখাপড়া খরচ চালানো এই দুটি পরিবারের মাঝে নগদ অর্থ,বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করেন।
এদিকে আর্থিক সহায়তায় পেয়ে উপকাভোগী পরিবার ও সাধারণ জনগণ এমপি খোকন তালুকদারকে ধন্যবাদ জানিয়েছেন।
জনা'গেছে,মাদারীপুরের ডাসারের পূর্ব দর্শনা এলাকার বাবা-মা হারা তিন প্রতিবন্ধী বোন উম্মি বেগম (৬২), আকিতন (৫৫) ও নুননাহার (৩৯)। মানবেতর জীবন যাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় এমপি আনিসুর রহমান খোকন তালুকদারের নজরে আসলে তার পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হয়। এবং কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার অষ্টম শ্রেণির ছাত্র রবিউল শেখের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পরেই সংসারের হাল ধরতে ও নিজের শিক্ষার স্বপ্ন পূরণে রাজপথে বাদাম বিক্রি করে অভাবের সংসারে সংগ্রাম করেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে রবিউল শেখ। এমন খবর সুনে এমপি সেই ছাত্র রবিউলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বলে জানান এমপির প্রতিনিধি নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,সমাজসেবক ইরান তালুকদার,ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আজাদ, কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান,ডাসার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান,ডাসার উপজেলা যুবদল নেতা রেদোয়ান হাসান রুবেল প্রমুখ।
পুলিশ জানায়, ফকিরহাট থানায় দায়ের হওয়া একটি গরু চুরির মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর প্রথমে দুই সন্দেহভাজনকে আটক করা হয়। পরে আদালতের অনুমতিতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টা ৪০ মিনিটে ফকিরহাট এলাকার শিউলি ফিলিং স্টেশন থেকে গরু বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এরপর আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ।
সেখানে একটি বাড়ির গোয়ালঘর থেকে ছোট-বড় মিলিয়ে মোট ১১টি গরু উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ির মালিককেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই আগে থেকে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তদন্তকারীরা ধারণা করছেন, তারা একটি সংঘবদ্ধ গরু চোরচক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গবাদিপশু চুরি করে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, গরু চুরি ও অন্যান্য সংগঠিত অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রামের মেঠোপথ পেরিয়ে নতুনকুড়িঁ স্পোর্টসে ডাবল চ্যাম্পিয়ন। লাল ট্র্যাকে কিশোরগঞ্জের মারিয়ার গতির ঝড়। কিশোরগঞ্জের অজপাড়াগাঁয়ের মারিয়া আক্তার তাসপিয়া। দেশের উঠতি প্রতিভাদের সেরা আসর নতুনকুড়িঁ স্পোর্টসে জাতীয়ভাবে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে দুটিতেই স্বর্ণ জিতে পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছে এই বিস্ময় বালিকা।
তবে এ সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না। কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে সদরে এসে অনুশীলন করতে গিয়ে প্রতিদিনই সময় ও অর্থ ব্যয় হতো অনেক। দারিদ্র্যের সংসারে কৃষক বাবার পক্ষে খেলার খরচ চালানো অসম্ভব ছিল। সেখানে মারিয়ার অদম্য স্বপ্নই ছিল তার মূল শক্তি।
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের শেহড়া গ্রামের দরিদ্র কৃষক হিরণ মিয়ার ছোট মেয়ে মারিয়া। ৬ ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ ১৪ বছরের মারিয়া স্থানীয় আলহাজ ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
প্রশিক্ষক (কোচ) আ. জব্বারের নিবিড় পরিচর্যায় গড়ে ওঠে মারিয়া। ১০০ মিটারে ১৩.৭৫ এবং ২০০ মিটারে ২৮.৯৯ সেকেন্ডে টাইমিং করে নিজের আধিপত্য প্রমাণ করে। শীর্ষের এই কৃতিত্বে বিশ্বমঞ্চের স্বপ্ন বুনছেন স্থানীয় কোচও। মেঠোপথ পেরিয়ে লাল ট্র্যাকের ঝড়তোলা মারিয়ার গতি এখন অলিম্পিকের স্বপ্নের ডানা মেলছে। প্রয়োজন কেবল সুনির্দিষ্ট পরিচর্যা ও সঠিক পৃষ্ঠপোষকতা।
কিশোরগঞ্জ সদর উপজেলার কৃতি অ্যাথলেট মারিয়া স্প্রিন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করার পর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার (স্বর্ণপদক) গ্রহণ করেন। পুরস্কার গ্রহণের সময় উপস্থিত দর্শক ও ক্রীড়া-সংশ্লিষ্টরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
মারিয়ার এ সাফল্যে পুরো কিশোরগঞ্জে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মারিয়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন।
মারিয়া বলেন, নিয়মিত অনুশীলন, কোচের দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতেও দেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
মারিয়ার ইচ্ছা, আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে আসলে তিনি যেন তাদের বাড়িতে বেড়াতে যান।
দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে নতুন সাফল্যের নজির গড়েছেন কিশোরগঞ্জের মারিয়া। স্প্রিন্ট ইভেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বর্ণপদক জয় করেন তিনি।
গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন কৃতিত্ব অর্জন করায় মারিয়ার এই সাফল্যে আনন্দের বন্যা বইছে কিশোরগঞ্জে। স্থানীয়রা মনে করছেন, তার এই অর্জন তরুণ-তরুণীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। মারিয়ার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র এলাকার জন্যও গর্বের একটি অধ্যায়।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, নতুনকুড়িঁ প্রতিযোগিতায় স্প্রিন্টে জাতীয়ভাবে প্রথম স্থান অধিকার করেছে মারিয়া। সে এ জেলার সম্পদ। সে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিকেএসপিতে ভর্তি, ক্রীড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি, এছাড়াও এককালীন অনুদান, অনুশীলনসহ সার্বিক সহযোগিতা করা হবে তাকে। এ ধরনের প্রতিভাবানদের জন্য সরকার সবসময় সকল প্রকার সহযোগিতা করবে।
মাদারীপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেনের নেতৃত্বে সদর উপজেলার চৌরাস্তা, কুলপদ্দির সামিয়া বেকারি নামক প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকরভাবে বেকারি প্রডাক্টস উৎপাদন, নিম্ন মানের খাদ্য সংযোজন দ্রব্যের ব্যবহার, অগ্রীম তারিখ যুক্ত পাউরুটি,নোংরা পরিবেশ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরীর জন্য ব্যবহৃত রঙ্গিন কাগজ, ফ্লেভার ইত্যাদির যথাযথ সনদ না থাকা, ফ্লোরে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিকের ব্যবহার, কাচামালের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়।
ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা করা হবে বলে সতর্ক করা হয়।
এ কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে বলে জানা গেছে।
বুধবার (২৯ জুলাই) টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করে, যা ইরান যুদ্ধের একটি নতুন ক্ষেত্র উন্মোচন করেছে। হুথিরা এডেন উপসাগরের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করা বাব-এল মানদেব প্রণালি দিয়ে যাতায়াতকারী অধিকাংশ জাহাজের ওপর শুল্ক ধার্য করার পরিকল্পনা করছে, যদিও তা বাস্তবায়নের নির্দিষ্ট কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি।
সংবাদ সংস্থাটিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে জুলাই মাসে হুথি কর্মকর্তারা তেহরান সফর করেন। সেখানে ইরানি কর্মকর্তারা আন্তর্জাতিক জলসীমায় শুল্ক আদায়কে একটি সাধারণ চর্চায় পরিণত করা এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে তাদের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তবে চীনের জাহাজগুলোকে এই শুল্কের আওতামুক্ত রাখা হবে, কারণ তারা আগেই হুথিদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে নিরাপদে চলাচলের বিষয়ে সমঝোতা করেছিল।
একটি সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থা গঠন করে এই ফি নিয়ন্ত্রণ করতে হুথি কর্মকর্তাদের সহায়তার জন্য ইরানি উপদেষ্টারা ইয়েমেনে ফিরেছেন বলে এক আরব কর্মকর্তা জানিয়েছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী আফরা আল-জুবা জানান যে হুথিরা লোহিত সাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং জাহাজ থেকে অর্থ আদায় করতে চেষ্টা চালাবে।
উপসাগরীয় ও ইউরোপীয় দেশগুলো এই উদ্যোগের তীব্র বিরোধিতা করলেও আন্তর্জাতিক নৌবাহিনী বর্তমানে বাণিজ্যিক জাহাজগুলোকে পুরোপুরি সুরক্ষা দিতে পারছে না। অন্যদিকে হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনা এবং শুল্ক আদায়ের বিষয়ে ওমানের একটি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় ওই অঞ্চলে বাণিজ্যিক অচলাবস্থা কাটানোর আশা ভেস্তে গেছে।
বাব-এল মানদেব প্রণালি বন্ধ বা ফি আরোপের কারণে তেল সরবরাহে মারাত্মক ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে, যা সৌদি আরবের জন্য বিকল্প রুট বন্ধ করে দেবে। লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে দক্ষিণ আফ্রিকা ঘুরে এশিয়ার দিকে যেতে ৫০ দিন সময় লাগলেও এই সংক্ষিপ্ত প্রণালি দিয়ে যেতে মাত্র ১৬ দিন সময় লাগে। ২০২৪ সালেও তারা নিরাপদ চলাচলের বিনিময়ে মাসিক প্রায় ১৮ কোটি ডলার ফি আদায় করেছিল বলে জাতিসংঘের এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল।
সূত্র: টাইমস অফ ইসরায়েল
বৃহস্পতিবার (৩০ জুলাই) সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল প্রমূখ।
মাটিরাঙা উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন জনপ্রতি সাত প্রকার সবজী বীজ, ১৫ কেজি করে ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আমন ধান বীজ সহায়তা হিসেবে প্রদান করা হবে।
​বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, পৌরবাসীদের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় দাপ্তরিক সেবার মধ্যে অন্যতম হলো নাগরিক সনদপত্র। কিন্তু বর্তমানে এ সংক্রান্ত সেবা পেতে গিয়ে নাগরিকদের দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে এবং পদে পদে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম ব্যাঘাত সৃষ্টি করছে।
​মানববন্ধনে বক্তব্যে রাখেন মো: আবু সায়েম, আলিম হাং (হাওলাদার), মো: আনোয়ার হোসেন এবং মো: কামরুজ্জামান পলাশ সহ ঝালকাঠি পৌরসভার স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
​বক্তারা তাঁদের বক্তব্যে অভিযোগ করে বলেন, "জনগণের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো যদি সাধারণ মানুষকে সঠিক সময়ে সঠিক সেবা না দেয়, তবে সেই ভোগান্তি মেনে নেওয়া যায় না। পৌরবাসীকে নাগরিক সনদ ও চেয়ারম্যান সার্টিফিকেট নিতে যে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।"
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে এ জটিলতা দূর করে সেবা ব্যবস্থা দ্রুত, স্বচ্ছ ও সহজ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
চলমান সড়ক উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ৪০টি বৈদ্যুতিক খুঁটি অপসারণের চিঠি দিয়েছে মুন্সীগঞ্জ পৌরসভা। আর এ খুঁটি নিরাপদ দূরত্ব না সড়ালে ড্রেন নির্মাণ করা যাচ্ছে। এতে কাজে ধীরগতি হচ্ছে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে জানানো হয়েছে, প্রকল্পের অধীনে নির্ধারিত R-33 নম্বর সড়কে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট থেকে ডিসি রোড পর্যন্ত রাস্তা উন্নয়নকাজ চলমান রয়েছে। তবে রাস্তার ওপর স্থাপিত বৈদ্যুতিক খুঁটির কারণে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় জনস্বার্থে ও উন্নয়নকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ৪০টি বৈদ্যুতিক খুঁটি দ্রুত অপসারণ করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে পৌরসভা।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, খুঁটি অপসারণের সময় যেকোনো সমন্বয় বা কারিগরি সহযোগিতার প্রয়োজন হলে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস মুমু এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী জাহিদ শাহারি মেহেদী এ বিষয়ে বলেন, পল্লীবিদ্যুতে খুঁটিগুলো জন্য সড়ক উন্নয়নের কাজে বিগ্ন ঘটছে। এছাড়াও পানির লাইন রয়েছে। যথাযথ কর্তৃপক্ষ যদি সমস্যাগুলো সমাধান করে। তাহলে সময় মতো কাজ সমাপ্ত করতে পারবো।
মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান পৌর নির্বাহী মো. তৌহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক খুঁটি অপসারণ সম্পন্ন হলে- সড়ক নির্মাণকাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দারা এবং নগর অবকাঠামো উন্নয়নের কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পথ সুগম হবে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম শেখ মানোয়ার মোরশেদ বলেন, এখনও চিঠি হাতে পাইনি। তবে, উন্নয়ন কাজে গতি আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
গবেষণা সংস্থাটির হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে আমেরিকার কাছে আনুমানিক ২ হাজার ৩৩০টি পেট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় ৭৫৯ থেকে ৮২৭টিতে।
একইভাবে যুদ্ধের পূর্বে মার্কিন বাহিনীর কাছে থাড ক্ষেপণাস্ত্রের আনুমানিক সংখ্যা ছিল ৪৫২টি, যা বর্তমানে হ্রাস পেয়ে প্রায় ২৩৪ থেকে ২৭৮টিতে নেমে এসেছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে যে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আমেরিকার এই হ্রাস পাওয়া ক্ষেপণাস্ত্র মজুতের ওপর বড় পরীক্ষা নেবে। এছাড়া মজুত কমে যাওয়ায় প্রতিরক্ষা নিশ্চিত করতে গিয়ে আমেরিকা ও তার মিত্রদের আরও বেশি ঝুঁকি নিতে হতে পারে।
সিএসআইএস জানিয়েছে যে, পরিসংখ্যানগুলো মার্কিন প্রতিরক্ষা বিভাগের ২০২৭ সালের বাজেট সংক্রান্ত নথিপত্র এবং প্রকাশ্য তথ্যাবলি পর্যালোচনা করে তৈরি করা হয়েছে।
সূত্র: ডন
এর আগে ধর্ষণের ফলে ওই নারী অন্তস্বত্বা হওয়ার ঘটনা জানাজানি হলে গত শনিবার (২৫ জুলাই) রাতে ওই নারীর ভাষ্য অনুযায়ী তার আত্মীয় সুজন মোল্যা বাদী হয়ে একই গ্রামের মেহেদীকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নং ২০। মামলার পর পুলিশ পলাতক মেহেদী শেখকে (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। আদালতে ওই বুদ্ধিপ্রতিবন্ধী ২২ ধারা জবানবন্দিতে শেখর গ্রামের তারা শেখ ও বাবুল শেখের নাম বলে। এরপর পুলিশ বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মেহেদী শেখকে গ্রেপ্তার করে গত রোববার আদালতে চালান করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। পরে আদালতে ২২ ধারায় ভিকটিম আরও দুজনের নাম বলে। তাদেরকেও বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে একদল ডাকাত বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের ঘরের দরজা কোরাবাড়ি দিয়ে খুলে ঘরে ঢুকে পড়ে। এরপর পরিবারের সদস্যদের মারধর করে হাত-মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
এসআই সায়মা সুলতানা আরও বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত মো. জুবায়ের (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট এলাকার রহমত উল্লাহর ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের শেষ দিকে জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে ইব্রাহিম নামে এক ব্যক্তির বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে জুবায়ের গুরুতর আহত হন। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
এর আগে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করা হয়। ‘পাখি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এই টালিউড অভিনেত্রীর মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে।
জানা গেছে, সিনেমাটিতে বাঁধনকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। তবে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাননি নির্মাতা মোহাম্মদ ইকবাল কিংবা অভিনেত্রী বাঁধন। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ আগস্ট সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। ওই দিনই অভিনয়শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
গত কয়েক বছরে টালিউডের বেশ কয়েকজন অভিনেত্রী ঢাকাই সিনেমায় কাজ করেছেন। ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতা চট্টোপাধ্যায় ও সৃজা দত্তের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন মধুমিতা সরকার।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দুই বাংলায় পরিচিতি পাওয়া মধুমিতা এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত নাটক ‘মেঘবালিকা’-তে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে ‘গুলশানের চামেলি’ দিয়েই প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা জানিয়েছেন, গল্প ও চরিত্র দুটিই তার খুব পছন্দ হয়েছে। চরিত্রটির বিভিন্ন স্তর থাকায় অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি মনে করেন।
নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরই শুটিং শুরু হবে। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত গুলশানের চামেলির গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। আগামী বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, আজমেরী হক বাঁধনকে সর্বশেষ দেখা গেছে তানিম নূরের বনলতা এক্সপ্রেস সিনেমায়। তার অভিনীত মাস্টার ও দ্য ডিফিকাল্ট ব্রাইড বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
সান নিউজ/ রাব্বি
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফারুক হোসেনের বিরুদ্ধে এক গৃহবধূর সঙ্গে প্রেম করার অভিযোগ এনে তাকে আটক করে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন বলেন, স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির ৪ থেকে ৫ জন আমাকে মারধর করেছেন। তারা আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়েছেন। অতীতে তাদের সঙ্গে আমার পূর্ব বিরোধ আছে। সেই বিরোধের জেরে আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে যে, আমার সঙ্গে এক নারীর সম্পর্ক রয়েছে। আমি তাদের এ ধরনের মিথ্যা অপবাদ না ছড়ানোর অনুরোধ করি। আমি কোনো নারীর সঙ্গে সম্পর্ক করিনি। কোনো নারীও আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেননি। তারপরও কথিত অভিযোগে আমাকে মারধর করা হয়েছে।
জাহানারা বেগম নামে এক নারী বলেন, ফারুক দীর্ঘদিন ধরে আমার পুত্রবধূকে বিভিন্নভাবে বিরক্ত করছেন। তাকে টাকা-পয়সার প্রলোভন দেখাচ্ছে। একপর্যায়ে তিনি আমাদের পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা চলছিল। প্রথমে আমরা তা বিশ্বাস করিনি। পরে কিছু ছবি দেখানোর পর বিষয়টি বিশ্বাস করি। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। এরপরও তিনি আমার পুত্রবধূকে কুপ্রস্তাব দিতে থাকেন।
তবে এ বিষয়ে তার পুত্রবধূর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি দেশবাসীকে বিমান হামলার সতর্কবার্তা গুরুত্ব দিয়ে মেনে চলার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
হামলার কয়েক দিন আগে জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার অনুরোধ জানান।
স্থানীয় কর্মকর্তারা জানান, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানলে পাঁচ ও ১২ বছর বয়সি দুই শিশুকন্যাসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী কিয়েভেও একজন নিহত হয়েছেন। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাতভর হামলায় তিনটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।
পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানান, সেখানে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া ইউক্রেনের আরও কয়েকটি শহরে হামলা হয়েছে। বিবিসি ইউক্রেনের খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র দেশটির পশ্চিমাঞ্চল পর্যন্ত পৌঁছেছে।
পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিবেশী পোল্যান্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সামরিক বিমান মোতায়েন করেছে বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে।
এদিকে রাশিয়ার পেনজা শহরে একটি গুদামে রাতের বেলায় হামলার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, ওয়াইল্ডবেরিজ নামে একটি প্রতিষ্ঠানের গুদামে হামলায় একজন আহত হয়েছেন। প্রতিষ্ঠানটিকে প্রায়ই ‘রাশিয়ার অ্যামাজন’ বলা হয় এবং সাম্প্রতিক সময়ে এর বিভিন্ন স্থাপনা ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
নতুন বেতনকাঠামো কার্যকর হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণের সঙ্গে নতুন বেতনকাঠামোর কোনো সম্পর্ক নেই। বেতনকাঠামো প্রণয়নের কাজ চলছে এবং প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না।
তিনি আরও বলেন, বেতনকাঠামো নিয়ে বারবার মন্তব্য করতে চান না। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্নভাবে খবর প্রকাশ হচ্ছে, তবে তিনি একবারেই বিস্তারিত জানাবেন।
অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়ে আইএমএফ সরাসরি কোনো নির্দেশনা দেয়নি এবং এ বিষয়ে তাদের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারও নেই। তবে বেতন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে সরকারকে গুরুত্ব দিতে বলেছে সংস্থাটি।
এর আগে গত ২১ এপ্রিল সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ দিতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিটি তাদের সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে।
কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক সদস্য হিসেবে রয়েছেন।
সান নিউজ/ রাব্বি
এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় হঠাৎ করেই কাঁধে আঘাত পান জুনিয়র এনটিআর। এরপর দ্রুত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ভবিষ্যতে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যও জানানো হবে বলে জানিয়েছে তার টিম।
চোট পাওয়ার আগে পরিচালক প্রশান্ত নীলের ড্রাগন ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অভিনেতা। কাঁধে আঘাত পাওয়ায় আপাতত সেই কাজ থেকে বিরত থাকতে হচ্ছে তাকে।
দীর্ঘদিন ধরেই ড্রাগন ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। চলতি বছরের মে মাসে জুনিয়র এনটিআরের জন্মদিনে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়। ছবিটি ২০২৭ সালের ১১ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে ছবিটির শুটিং শুরু হয়। এতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করেছেন অনিল কাপুর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর, অংশুমান পুষ্করসহ আরও অনেক তারকা।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনের বরাতে জানা গেছে, মার্কিন এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সফরসূচিতে ট্রাম্পের সঙ্গে এই বৈঠকটি যুক্ত করা হয়। ভ্যান্সের সঙ্গে আলোচনায় তিনি জানান, সৌদি আরব ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান করছে।
এর মধ্যেই চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরানপন্থী ইরাকি মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ইরানের সঙ্গে চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি বার্তা পৌঁছে দেওয়া।
সৌদি আরব এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। গত পাঁচ মাসে বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিলেও, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রিয়াদ একাধিকবার ট্রাম্পের ইরান-নীতি প্রভাবিত করতে সক্ষম হয়েছে।
যুবরাজ মোহাম্মদের ভাই এবং ঘনিষ্ঠ আস্থাভাজন প্রিন্স খালিদের গত সপ্তাহে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল। তবে ইরাকে হামলার কারণে তিনি সেই সফর পিছিয়ে দেন।
গত মঙ্গলবার সৌদি সামরিক বাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড যৌথভাবে ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালায়।
সেন্টকম জানায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশনায় পরিচালিত এবং মিলিশিয়াদের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবে এই হামলা চালানো হয়।
পরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করে যে তারা এই হামলায় অংশ নিয়েছিল এবং জানায়, এটি সেন্টকমের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে।
সান নিউজ/ রাব্বি
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, খাদ্যে ভেজাল, পরিবেশ দূষণ এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে সংক্রামক ও অসংক্রামক নানা রোগের প্রকোপ বাড়ছে। এর ফলে রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন রোগীর চাপ যোগ হচ্ছে।
জেলা পর্যায়ে সীমিত চিকিৎসাসেবা, ঢাকামুখী রোগীর স্রোত
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, ঢাকার বাইরে অনেক সরকারি হাসপাতালে জরুরি অস্ত্রোপচার, আইসিইউ সুবিধা, উন্নত পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। ফলে জটিল রোগে আক্রান্ত অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত রাজধানীর হাসপাতালেই চিকিৎসার জন্য আসতে বাধ্য হন।
এদিকে সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার দীর্ঘ অপেক্ষা ও অতিরিক্ত ভিড়কে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে একাধিক দালাল চক্র। তারা রোগীদের বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশনভিত্তিক ব্যবসা পরিচালনা করে।
দালাল চক্রের প্রতারণায় আর্থিক ক্ষতির শিকার রোগীরা
হাসপাতাল এলাকায় সক্রিয় দালালরা রোগীদের দ্রুত পরীক্ষা, দ্রুত চিকিৎসা কিংবা বিশেষ চিকিৎসকের নাম করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যায়। সেখানে অতিরিক্ত খরচ, অপ্রয়োজনীয় পরীক্ষা কিংবা নিম্নমানের চিকিৎসার কারণে বহু রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে ভুল চিকিৎসা বা অব্যবস্থাপনার অভিযোগও উঠছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, রাজধানী থেকে শুরু করে উপজেলা পর্যন্ত বহু হাসপাতালের আশপাশে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে অনেক প্রতিষ্ঠানের যথাযথ অনুমোদন, আধুনিক যন্ত্রপাতি কিংবা দক্ষ জনবল নেই। এসব প্রতিষ্ঠানের সঙ্গে দালালদের সরাসরি যোগাযোগ থাকায় রোগীদের নানা কৌশলে সেখানে নিয়ে যাওয়া হয়।
নিয়ন্ত্রণে ব্যর্থতা, বারবার ফিরে আসে দালালরা
বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দালালদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হলেও কিছুদিন পর তারা আবার একই কার্যক্রম শুরু করে। ফলে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
নীতিমালা অনুযায়ী সরকারি হাসপাতালের আশপাশে অনিয়ন্ত্রিতভাবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলার সুযোগ না থাকলেও বাস্তবে বছরের পর বছর ধরে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এতে রোগী হয়রানি আরও বেড়েছে বলে অভিযোগ রয়েছে।
ঢাকা মেডিক্যালে শয্যার চেয়ে রোগী দ্বিগুণ
দেশের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্ধারিত শয্যা ২ হাজার ৬০০ হলেও বর্তমানে সেখানে পাঁচ হাজারেরও বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে সাত হাজারেরও বেশি মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন।
হাসপাতালের সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা অব্যাহত থাকলেও পরীক্ষা-নিরীক্ষা করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রোগীদের। এই পরিস্থিতিকেই কাজে লাগিয়ে দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যায়।
অভিযানে ধরা পড়েছে অবৈধ কার্যক্রম
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক অভিযানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপরীতে একটি ডায়াগনস্টিক সেন্টারে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ব্যবস্থাপত্র ব্যবহার করে রোগী আনার প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি পূর্বে বন্ধ ঘোষণা করা হলেও অভিযানকালে সেটি পুনরায় চালু অবস্থায় পাওয়া যায়। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শুধু একটি প্রতিষ্ঠান নয়, হাসপাতালের আশপাশে আরও বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে।
হাসপাতাল পরিচালকের বক্তব্য
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক জানান, প্রতিদিন ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করলেও কাউকে ফিরিয়ে দেওয়া হয় না। শয্যা সংকট দেখা দিলে প্রয়োজনে ফ্লোরে কিংবা একই বেডে একাধিক রোগী রেখে চিকিৎসা নিশ্চিত করা হয়। অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
সমাধানে কী বলছেন বিশেষজ্ঞরা?
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু রাজধানীতে হাসপাতালের ওপর নির্ভরশীলতা কমাতে হলে বিভাগীয় শহর, জেলা এবং উপজেলা পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ জরুরি। সেখানে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক পরীক্ষাগার, আইসিইউ সুবিধা এবং অস্ত্রোপচারের ব্যবস্থা নিশ্চিত করা গেলে রাজধানীমুখী রোগীর চাপ অনেকটাই কমে আসবে।
তাদের মতে, চিকিৎসাসেবার বিকেন্দ্রীকরণ, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং দালাল সিন্ডিকেট নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণই বর্তমান সংকট মোকাবিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কারখানাটির উদ্যোক্তা রেজাউন্নবী রাজু। দীর্ঘদিন ধরেই তিনি এমন একটি পণ্য তৈরির স্বপ্ন দেখছিলেন, যা একদিকে হবে পরিবেশবান্ধব, অন্যদিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। সেই স্বপ্নই বাস্তবে রূপ নিয়েছে। কারখানায় উৎপাদিত হচ্ছে উন্নতমানের প্রিন্টেড ও সিলভার লেমিনেটেড পেপার প্লেট।
তিনি বিশ্বাস করেন, পরিবেশ রক্ষার লড়াই শুধু সচেতনতায় নয়, কার্যকর বিকল্প তৈরির মধ্যেই নিহিত। সেই বিশ্বাস থেকেই গাইবান্ধা পৌরসভার আদর্শপাড়ায় গড়ে তুলেছেন পরিবেশবান্ধব পেপার প্লেট তৈরির একটি ক্ষুদ্র কারখানা। গাইবান্ধা পৌরসভার আদর্শপাড়ার সরু গলির শেষপ্রান্তে ছোট্ট একটি কারখানা। বড় শিল্পকারখানার কোলাহল নেই, নেই কোন বিশাল যন্ত্রপাতির গর্জন। তবু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট মেশিনের ছন্দে তৈরি হচ্ছে অসংখ্য পেপার প্লেট। প্রতিটি প্লেট যেন পরিবেশবান্ধব বাংলাদেশের একেকটি প্রতিশ্রুতি।
মানসম্মত জিএসএম বোর্ড পেপার ও ফুড-গ্রেড ল্যামিনেশন ব্যবহারের কারণে গরম ভাত,তেল-ঝোল কিংবা অন্যান্য খাবার পরিবেশনেও প্লেটের গুণগত মান অটুট থাকে। ব্যবহারের পর সহজেই মাটির সঙ্গে মিশে যায় বলে পরিবেশের ওপর পড়ে না কোনো দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব।
উদ্যোক্তা রেজাউন্নবী রাজু বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য বড় হুমকি। আমরা চাই মানুষ এমন একটি বিকল্প ব্যবহার করুক, যা পরিবেশের ক্ষতি করবে না। আমাদের পেপার প্লেট যেমন মানসম্মত, তেমনি দামও সবার নাগালের মধ্যে। তাই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, পিকনিক, রেস্তোরাঁ এবং ক্যাটারিং সেবায় এর চাহিদা বাড়ছে। শুধু পরিবেশ রক্ষাই নয়, এই উদ্যোগ স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ারও খুলে দিয়েছে। বিশেষ করে কয়েকজন নারী কারখানায় কাজ করে নিজের আয় দিয়ে পরিবারের খরচে সহযোগিতা করছেন।
একসময় যারা শুধুই গৃহস্থালির কাজে সীমাবদ্ধ ছিলেন, এখন তারা উৎপাদন ও প্যাকেজিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এতে তাদের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি পরিবারের আর্থিক অবস্থারও উন্নতি হচ্ছে।
রেজাউন্নবী রাজুর স্বপ্ন আরও বড়। তিনি বলেন, সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে উৎপাদন কয়েক গুণ বাড়ানো সম্ভব। তখন গাইবান্ধা থেকেই সারা দেশে পেপার প্লেট সরবরাহ করা যাবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, উপকৃত হবে স্থানীয় অর্থনীতি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের জেহানাবাদ জেলার পার্স বিঘা থানা এলাকার ইমাদপুর গ্রামে। নিহত নারীর নাম অংশু দেবী (২৫)। তিনি ধর্মেন্দ্র কুমারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। ওই সময় বাড়িতে একাই ছিলেন অংশু দেবী। অভিযোগ অনুযায়ী, তার দেবর কুনাল কুমার বাড়িতে এসে খাবার চান। খাবার দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে কুড়াল দিয়ে অংশু দেবীর ওপর হামলা চালান।
হামলায় অংশু দেবীর মৃত্যু হলে কুনাল তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করেন। এরপর কাটা মাথাটি বাড়ির সামনের একটি গাছে ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে না গিয়ে বাড়ির কাছেই বসে ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কুনাল কুমার মাদকাসক্ত। তবে এই তথ্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত কুনাল কুমারকে গ্রেপ্তার করা হয়েছে।
সান নিউজ/ রাব্বি
সম্প্রতি ভারতের মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। সেখান থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্রুনাল তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন।
তবে ভিডিওটির কোথাও তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। এরপরও বিভিন্ন ফ্যান পেজে দাবি করা হচ্ছে, তারা একসঙ্গে ডেটে গিয়েছিলেন।
তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ সামনে আসেনি। একইভাবে ভাইরাল ভিডিও বা সম্পর্কের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ম্রুনাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল।
এদিকে সিনেমা নিয়ে থেকে ব্যস্ত সময় পার করছেন ম্রুনাল ঠাকুর। তার অভিনীত সিনেমা পূজা মেরি জান–এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। পাশাপাশি তিনি তেলুগু সিনেমা রাকার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।
সান নিউজ/ হুমায়রা
তবে এসব খাবার ও পানীয় সাময়িকভাবে শক্তি জোগালেও পরে শরীরে এনার্জি ক্রাশ তৈরি করতে পারে। ফলে কিছুক্ষণ পর আবারও ক্লান্তি অনুভূত হয়। দীর্ঘস্থায়ী শক্তি ধরে রাখতে প্রয়োজন স্বাস্থ্যকর অভ্যাস ও প্রাকৃতিক উপায়।
চলুন জেনে নেওয়া যাক, ক্লান্তি দূর করে শরীরকে সতেজ রাখার কিছু কার্যকর প্রাকৃতিক উপায়।
১. সকালের নাস্তা বাদ দেবেন না
যারা প্রতিদিন সকালে নাস্তা করেন তারা এটি এড়িয়ে যাওয়া লোকদের তুলনায় কম ক্লান্তি এবং চাপের সম্মুখীণ। উচ্চ ফাইবারযুক্ত খাবার যেমন গরম ওটস, মিষ্টি রোল বা প্যাস্ট্রির চেয়ে বেশি সময় ধরে আপনাকে শক্তি দিয়ে থাকে। দিনের পরতে পরতে এগুলো আপনাকে ক্ষুধার্ত হওয়া থেকে বাধা দেবে।
২. প্রিয় সুর
গান গাওয়ার অভ্যাস আপনাকে এক ধরনের মানসিক স্বস্তি দিতে পারে। কারণ এটি শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা কমায়। তাই টুকিটাকি কাজের ফাঁকে ফাঁকে আপনার পছন্দের গানটি গুনগুনিয়ে গাইতে পারেন। আপনি যদি কর্মক্ষেত্রে থাকেন এবং আপনার সহকর্মীদের বিভ্রান্ত করতে না চান, তাহলে একটুখানি আড়াল কিংবা অবসর খুঁজে প্রিয় সুর গলায় তুলতে পারেন।
৩. পানি পান করুন
ডিহাইড্রেশন আপনাকে ক্লান্ত করতে পারে। দিনে আট গ্লাস- নিয়ম অনুসরণ করতে হবে না, তবে শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রস্রাবের রঙের দিকে খেয়াল করুন, যদি তা গাঢ় হয় তবে বুঝে নেবেন আপনার শরীরে পানির প্রয়োজন, যদি তাতে আপনি তৃষ্ণার্ত বোধ না-ও করেন। পানির পাশাপাশি পানি রয়েছে এমন ফলমূল ও অন্যান্য খাবার খেতে পারেন।
৪. বাদাম খান
একমুঠো কাঠবাদাম বা চিনাবাদাম খান, যাতে উচ্চ পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ফোলেট (ফলিক অ্যাসিড) থাকে। এই পুষ্টিগুলো শক্তি এবং কোষ উৎপাদনের জন্য প্রয়োজনীয়। আপনার সিস্টেমে এই পুষ্টির অভাব আপনাকে ক্লান্ত করতে পারে।
৫. দারুচিনি
অনেকে বলে যে এই সুগন্ধি মসলা ক্লান্তি কমাতে পারে। দারুচিনি না থাকলে পুদিনা পাতা নিন। সামান্য পানিতে ফুটিয়ে পান করে নিতে পারেন। এর মিষ্টি সুবাস আপনার ক্লান্তি কাটিয়ে সতেজতা দিতে কাজ করবে। আপনি অনেকটাই চনমনে বোধ করবেন।
৬. রোদে থাকুন
সূর্যালোককে ভিতরে আসতে দিন। গবেষণা পরামর্শ দেয় যে উষ্ণ, পরিষ্কার দিনে মাত্র কয়েক মিনিটের বাইরে হাঁটার অভ্যাস আমাদের মেজাজ, স্মৃতিশক্তি এবং নতুন তথ্য শোষণ করার ক্ষমতা বাড়াতে পারে। এই অভ্যাস আপনার আত্মবিশ্বাসও বাড়াতে পারে। আপনি যদি একদমই বের হতে না পারেন, অন্তত জানালাগুলো খুলে দিন।
৭. বন্ধুদের সঙ্গে আড্ডা দিন
আবেগ আশ্চর্যজনকভাবে সংক্রামক। যারা ক্রমাগত নেতিবাচক এবং হাতশ থাকে তারা আপনার শক্তি কেড়ে পারে, অন্যদিকে যারা সবসময় ইতিবাচক ও হাসিখুশি থাকে তারা আপনাকে সত্যিকারের প্রাণবন্ত করে তুলতে পারে। তাই বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, যাদের কাছে গেলে নিজেকে ক্ষুদ্র কিংবা হতাশ মনে হয় না।
আপনি যদি সংক্রমিত হন, তবে আপনার শিশুর মধ্যে এটি ছড়ানোর সম্ভাবনা হেপাটাইটিস সি-এর চেয়ে অনেক বেশি। আপনি যদি গত ৬ মাসের মধ্যে হেপাটাইটিস বি-তে অসুস্থ হয়ে থাকেন, যাকে আপনার ডাক্তার তীব্র সংক্রমণ বলতে পারেন, তবে আপনার নবজাতকের এটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৯০%। যদি আপনার সংক্রমণটি আরও বেশি সময় ধরে থাকে, যাকে দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি বলা হয়, তবে সেই সম্ভাবনা কমে ১০-২০% হয়ে যায়।
প্রসব পরবর্তী যত্ন
হেপাটাইটিস বি-এর কোনো নিরাময় নেই। কিন্তু যদি আপনার নবজাতক শিশু ১২ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিনের প্রথম ডোজ এবং হেপাটাইটিস বি ইমিউন গ্লোবুলিন নামক আরেকটি শট পায়, তাহলে তার এই ভাইরাসে আক্রান্ত না হওয়ার সম্ভাবনা ৯০%-এরও বেশি থাকে। শিশুদের সাধারণত প্রথম শটটি দেওয়া হয়। কিন্তু তারা ইমিউন গ্লোবুলিনটি কেবল তখনই পায়, যখন মায়ের HBV থাকে বা থাকার সন্দেহ করা হয়। সর্বোচ্চ সুরক্ষা পাওয়ার জন্য শিশুটির পরবর্তী ৬ মাসের মধ্যে ভ্যাকসিনের বাকি দুটি ডোজও প্রয়োজন হয়।
আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স (AAP) সুপারিশ করে যে, সমস্ত শিশুকে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিনের প্রথম শট, এরপর ১-২ মাস বয়সে একটি শট এবং ৬ থেকে ১৮ মাস বয়সের মধ্যে তৃতীয় শট দেওয়া উচিত। ২০২৫ সালের ডিসেম্বরে, সিডিসি অভিভাবকদের এই টিকার সময়সূচী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার সুপারিশ করেছে।
সাধারণত, মায়ের হেপাটাইটিস বি থাকলেও শিশুকে নিরাপদে বুকের দুধ খাওয়াতে পারেন। যদি স্তনবৃন্ত ফেটে যায় বা রক্তপাত হয়, তবে স্তনবৃন্ত সেরে না ওঠা পর্যন্ত সাময়িকভাবে বুকের দুধ খাওয়ানো বন্ধ রাখা উচিত। আপনি যদি নিশ্চিত না হন তবে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন।
প্রতিশ্রুতিকে গুরুত্ব সহকারে নেয়
পুরুষের সম্পর্কে একটি ধারণা প্রচলিত আছে যে তারা প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পায়। কিন্তু প্রমাণ থেকে বোঝা যায় যে পুরুষরা বিয়েকে গুরুত্ব সহকারে নেয়। প্রতিশ্রুতিবদ্ধ হতে বেশি সময় নিতে পারে কারণ নিশ্চিত হতে চায় যে সে চিরদিনের জন্য প্রস্তুত। বর্তমানে বিবাহিত পুরুষদের ওপর করা একটি সমীক্ষায় ৯০% বলেছেন যে তারা একই নারীকে আবার বিয়ে করতে চাইবেন। তার মানে তারা তাদের সিদ্ধান্ত নিয়ে হতাশ নন।
পরোক্ষভাবে অনুভূতি প্রকাশ করে
পুরুষেরা সাধারণত সরাসরি তাদের অনুভূতি প্রকাশ করে না। করলেও খুব কম। হয়তো আপনাকে নিয়ে অনেক মধুর ভাবনা কিংবা স্মৃতি তার হৃদয়ে সঞ্চিত আছে, কিন্তু তা মুখে বলার প্রয়োজন মনে করবে না। তাই আপনিই নাহয় খুটিয়ে খুটিয়ে জেনে নিলেন। আপনার সঙ্গে তার প্রথম দেখার স্মৃতি, প্রথম একে অন্যকে অনুভব করার স্মৃতি। দেখবেন, উত্তরগুলো তার অনুভূতি প্রকাশ করবে এবং আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে।
পুরুষরা কাজের মাধ্যমে ভালোবাসি বলে
কিছু পুরুষ কথার চেয়ে কাজের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করতে বেশি পছন্দ করে। আপনার সঙ্গী হয়তো বাড়ির জিনিসপত্র ঠিক করে, উঠোন পরিষ্কার করে, বা এমনকি ময়লা ফেলে দিয়েও আমি তোমাকে ভালোবাসি বলতে পারে। সে এমন যেকোনো কিছু করে তার ভালোবাসার প্রকাশ করে, যা আপনার জীবনকে আরও সুন্দর করে তোলে।
নিজের জন্য সময় প্রয়োজন
একসঙ্গে করা কাজ গুরুত্বপূর্ণ হলেও, পুরুষের নিজের জন্যও সময় প্রয়োজন। আপনার সঙ্গী গলফ, বাগান করা বা জিমে শরীরচর্চা করা, যা-ই উপভোগ করুক না কেন, তাকে তার শখগুলো চালিয়ে যেতে উৎসাহিত করুন, আর আপনিও নিজের জন্য সময় বের করুন। যখন উভয় সঙ্গীই তাদের স্বকীয়তা বিকাশের সুযোগ পায়, তখন তারা একে অপরকে আরও বেশি কিছু দিতে পারে।
মনোযোগী শ্রোতা
যখন আপনি কারও কথা শোনেন, তখন আপনি সম্ভবত মাঝে মাঝে হ্যাঁ বা বুঝতে পারছি বলে মন্তব্য করেন। এটা আপনার আমি শুনছি বলার একটি উপায়। কিন্তু কিছু পুরুষ এটা করে না। একজন পুরুষ কিছু বলছে না মানে এই নয় যে সে শুনছে না। সে হয়তো চুপচাপ শুনতে এবং আপনি যা বলছেন তা নিয়ে ভাবতে পছন্দ করে।
বুধবার (২৯ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক (জুন, ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।
অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মেট্রোপলিটন পুলিশ, এসবি, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, রেঞ্জ ও জেলার কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল বলেন, অপরাধ যেন না বাড়তে পারে সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণ ইত্যাদি মামলা নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন।
সভায় জুন-২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়।
আদেশে বলা হয়, বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।
এর আগে মঙ্গলবারের সংঘর্ষের পর এনসিপি, যুবদল ও ছাত্রদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই থমথমে হয়ে ওঠে হবিগঞ্জ শহর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল ১০টার পর হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকেলে ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। গাড়িবহরে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।
সান নিউজ/ রাব্বি
একই নিলামে ব্রাজিলের কিংবদন্তি পেলের রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে। এছাড়া লিওনেল মেসির ক্রোম স্যাফায়ার সিরিজের একটি বিশেষ কার্ডের দাম উঠেছে ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলার।
নিলামমূল্যের দিক থেকে পেলে ও মেসি—দুই কিংবদন্তিকেই ছাড়িয়ে গেছেন স্পেনের এই উদীয়মান তারকা, যা স্মারক সংগ্রহের বাজারে ইয়ামালের জনপ্রিয়তা ও চাহিদার নতুন নজির হয়ে উঠেছে।
এছাড়া, ইয়ামালের আরও দুটি স্মারক বিক্রি হয়েছে বড় অঙ্কে। সব মিলিয়ে ইয়ামালের তিনটি স্মারক থেকেই নিলাম কর্তৃপক্ষ আয় করেছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার।
বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে মানিকদী আমতলা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার একটি ঘটনার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে চার শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাসার ছাদের ইটের স্তূপের ভেতর থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পার্টি করার সময় অস্ত্রটি দেখানোর একপর্যায়ে অসাবধানতাবশত গুলি ছুটে একজন গুলিবিদ্ধ হন। এছাড়া, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্রটি ব্যবহার করে কিশোর গ্যাং-এর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।
এ ঘটনায় অস্ত্র আইনে ক্যান্টনমেন্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত শিশুদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বহু বছর আগে একটি সিনেমার শুটিং চলাকালে ঘটে যাওয়া সেই ঘটনার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেন অভিনেত্রী। তিনি জানান, ওই ঘটনার পর তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে হাত-পা কাঁপতে শুরু করেছিল।
কাজলের ভাষ্য অনুযায়ী, টানা শুটিং শেষে তিনি নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কোনো অনুমতি ছাড়াই সিনেমাটির এক সহকারী পরিচালক ভ্যানে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি নিজের শার্ট খুলে বুকে থাকা একটি ট্যাটু দেখান, যেখানে বড় অক্ষরে খোদাই করা ছিল কাজল আগারওয়ালের নাম।
এমন অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক ঘটনায় রীতিমতো ঘাবড়ে যান অভিনেত্রী। ব্যক্তিগত পরিসরে এমন আগ্রাসনে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে, সেই মুহূর্তের কথা স্মরণ করে কাজল বলেন, ‘ভয়ে আমার হাত-পা কাঁপছিল।’
তবে ভয় পেলেও সাহসিকতার সঙ্গেই পরিস্থিতি সামাল দেন তিনি। কাজল মনে করেন, একজন শিল্পী হিসেবে কেউ তার নামে ট্যাটু করতেই পারে, এটি ভিন্ন বিষয়। কিন্তু অনুমতি ছাড়া একজন নারীর ব্যক্তিগত পরিসরে প্রবেশ করে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।
খ্যাতির বিড়ম্বনা নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী জানান, ভক্তদের নিখাদ ভালোবাসা যেকোনো শিল্পীর জন্যই অত্যন্ত মূল্যবান এক প্রাপ্তি। কিন্তু এই ভালোবাসা প্রকাশেরও একটি নির্দিষ্ট সীমারেখা থাকা উচিত। উন্মাদনার বশবর্তী হয়ে কোনো তারকার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অধিকার কারও নেই।
সান নিউজ/ রাব্বি