২০২৫ সালে ভাগ্য বদলের আশায় সৌদি আরবে যান শিউলি নামের এক নারী। সেখানে নির্যাতন থেকে বাঁচতে চাকরি পরিবর্তনের চেষ্টা করলে দালালের মাধ্যমে টিস্যু কোম্পানিতে কাজের প্রলোভন দেখানো হয়। পরে তাকে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করা হয়।
ভুক্তভোগী শিউলি গণমাধ্যমকে জানান, একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর করা হতো, ঠিকমতো খাবার দেওয়া হতো না। সারাদিন কাজ করানো হতো এবং অমানবিক নির্যাতনের মধ্যে থাকতে হয়েছে তাকে।
এমন ঘটনার পুনরাবৃত্তি বাড়ছে। ২০২৫ সালে শুধু মধ্যপ্রাচ্য থেকেই প্রায় ২ হাজার নারী নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। একই সময়ে ৮০টি দেশ থেকে প্রায় ৭৪ হাজার পুরুষ কর্মীও দেশে ফেরত আসেন, যাদের বেশিরভাগই অবৈধভাবে গিয়েছিলেন। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত আরও প্রায় ২৪ হাজার কর্মী দেশে ফিরেছেন, যার মধ্যে পুরুষই ২৩ হাজারের বেশি।
অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান গণমাধ্যমকে বলেন, বিদেশে পাঠানোর আগে নারী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও বাছাই জরুরি। পাশাপাশি নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার পর যেন বিচার নিশ্চিত করা যায়, সে ব্যবস্থাও নিতে হবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দেশগুলোতে দূতাবাসের মাধ্যমে প্রতিটি ঘটনার তদন্ত নিশ্চিত করা প্রয়োজন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সৌদি, ওমানসহ কয়েকটি দেশে লিগ্যাল ফার্মের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করার সুযোগ তৈরি হয়েছে, ফলে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।
রোববার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকীম। এর আগে, শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া পুলিশ ক্যাম্পে অভিযুক্তকে সোপর্দ করা হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরবালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক তারেক একই গ্রামের আলমগীর সওদাগরের পালক ছেলে।
ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা জানান, ভিকটিম দুই সন্তানের জননী। তার স্বামী দিনমজুর হিসেবে কুমিল্লায় কাজ করেন। ঘটনার রাতে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন। বাইরে প্রবল বৃষ্টি চলাকালে রাত দেড়টার দিকে তারেক দরজার পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে টাকা-পয়সা ও মালামাল খোঁজাখুঁজি করে। ঘরে কিছু না পেয়ে যাওয়ার সময় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শনিবার সন্ধ্যায় একাধিক মামলার আসামি শাহীন ও তার সহযোগীরা অভিযুক্ত তারেককে আটক করে মারধর করে। একপর্যায়ে তারেক ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে একই দিন রাত ১০টার দিকে তাকে চরবালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, চরবালুয়া কোম্পানীগঞ্জ উপজেলার একটি দুর্গম ও বিচ্ছিন্ন এলাকা। তারেকসহ আরও কয়েকজন যুবক গৃহবধূকে ধর্ষণের এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি ধামাচাপা দিতে শুধুমাত্র তারেককে আটক করে একাধিক মামলার আসামি শাহীন। একই সঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের এবং অভিযুক্ত যুবককে অন্য কারও নাম প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। চরবালুয়া গ্রামে একটি অস্ত্রধারী সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার শাহীনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম বলেন, এ ধরনের একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে। এ ঘটনায় অভিযুক্ত একজন আটক রয়েছে। তিনি আরও বলেন, "ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।
শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি (৩৫) একই গ্রামের মো.খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত মো. সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং একই এলাকার মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।
ভুক্তভোগী খুকি অভিযোগ করে বলেন, তার স্বামী গত দুই মাস ধরে সফিকের অধীনে কাজ করলেও বেতন পাননি। বেতন চাইতে গেলে সফিক দাবি করেন, তার স্বামী ইয়াবা সেবন করে সব টাকা খরচ করেছেন। ঈদুল আজহার সময়ও বেতন না পাওয়ায় তাদের পরিবারকে কষ্টে দিন কাটাতে হয়েছে। এরপর তিনি স্বামীকে সফিকের কাজে যেতে নিষেধ করেন, যা নিয়ে সফিক ক্ষুব্ধ হয়ে ওঠেন।
তিনি আরও বলেন, শনিবার সকালে বাড়ির পাশের নদীতে বসানো একটি রিং জাল সফিক নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় সফিক তার স্বামীকে প্লাস্টিকের পাইপের ভেতরে লোহার রড ঢুকিয়ে বেধড়ক মারধর করেন। পরে বেলা ১১টার দিকে সফিক তার ভগ্নিপতি নূরে মাওলাকে সঙ্গে নিয়ে এসে আবারও তার স্বামীকে মারধর শুরু করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।
খুকি আরও অভিযোগ করেন, সফিক তার প্রজেক্টে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার স্বামীকে দিয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করাতেন। আবার হিসেবে গরমিল হলে বেজায় গালমন্দ করতেন। সব সময় তার প্রজেক্টে ১০-১৫ টি মোটরসাইকেল থাকে। প্রায় সেখানে হরেক রকম মাদকের আসর বসে।
অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মো. সফিক বলেন, খুকির পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তার স্বামী আমার বোনের বসত ঘরের দরজা খোলার চেষ্টা করেন, আমার মাছ চুরি করেন। শনিবার সকালে জাল নিয়ে আসার পথে খুকি ও তার স্বামী আমাকে আক্রমণ করে এবং আমার নাক ফাটিয়ে দেয়।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ বিশ্ব মা দিবস। তাইতো বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয় মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য।
মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে। তবু আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি।
‘মা’ শব্দের ভেতর জড়িয়ে আছে জন্ম, নিরাপত্তা, আত্মত্যাগ, মমতা, শিকড় আর অস্তিত্বের গল্প। একজন মানুষের জীবনে প্রথম যে আশ্রয়, স্পর্শ ও ভাষা, তার অনেকটাই শুরু হয় মায়ের মধ্য দিয়ে। তাই যুগে যুগে, সভ্যতা থেকে সভ্যতায়, ভাষা থেকে ভাষায় মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশের নানা রীতি তৈরি হয়েছে। আধুনিক বিশ্বে সেই অনুভূতিরই একটি বৈশ্বিক প্রকাশ– বিশ্ব মা দিবস।
বাংলাদেশেও দিনটি এখন পারিবারিক এবং সাংস্কৃতিক নানা আয়োজনে পালিত হয়। তবে মা দিবসের গল্প শুধু আবেগের নয়। এর ভেতরে আছে সামাজিক আন্দোলন, ইতিহাস, প্রতিবাদ এবং একজন নারীর দীর্ঘ সংগ্রামের কাহিনী।
মাতৃত্বকে সম্মান জানানোর ইতিহাস আধুনিক সময়ের অনেক আগের। প্রাচীন গ্রিসে মাতৃদেবী রিয়ার সম্মানে উৎসবের আয়োজন করা হতো। রোমান সভ্যতায় দেবী সাইবেলি ঘিরেও ছিল মাতৃত্বের উৎসব। পরে ইংল্যান্ডে ‘মাদারিং সানডে’ নামে একটি ঐতিহ্য গড়ে ওঠে। যেখানে সন্তানরা বছরের একটি নির্দিষ্ট দিনে নিজেদের পরিবার ও মায়ের কাছে ফিরে আসত। তবে আধুনিক মা দিবসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রে।
উনিশ শতকের আমেরিকায় সামাজিক অস্থিরতার সময় নারীদের স্বাস্থ্য, শিশু পরিচর্যা এবং পারিবারিক পুনর্গঠনে কাজ করতেন সমাজকর্মী জুলিয়া ওয়ার্ড হো এবং অ্যান রিভস জার্ভিস। ১৮৭০ সালে শান্তি ও মানবতার পক্ষে ‘মাদারস ডে প্রোক্লেমেশন’ প্রকাশ করেন জুলিয়া ওয়ার্ড হো। একই সময়ে অ্যান রিভস জার্ভিস নারীদের সংগঠিত করে শিশুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছিলেন।
অ্যান রিভস জার্ভিস বিশ্বাস করতেন, পরিবার ও সমাজের জন্য মায়ের অবদানকে সম্মান জানাতে একটি দিন থাকা প্রয়োজন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ১৯০৫ সালের ৫ মে তিনি মারা যান। মায়ের মৃত্যু বদলে দেয় তার মেয়ে জার্ভিসকে। মায়ের সমাধির সামনে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, মায়ের স্বপ্ন তিনি পূরণ করবেন। এরপর শুরু হয় তার সংগ্রাম। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর, রাজনীতিবিদ, সামাজিক সংগঠন, সংবাদমাধ্যম– সবার কাছে তিনি চিঠি লিখতে শুরু করেন। তার আহ্বান ছিল একটাই– মায়েদের সম্মানে একটি জাতীয় দিবস ঘোষণা করতে হবে।
১৯০৮ সালে পশ্চিম ভার্জিনিয়ার গ্রাফটনের সেন্ট অ্যান্ড্রুস মেথডিস্ট এপিস্কোপাল চার্চে আনা জার্ভিস প্রথম আনুষ্ঠানিকভাবে মা দিবস পালন করেন। সেদিন তিনি অংশগ্রহণকারীদের হাতে তুলে দিয়েছিলেন ‘সাদা কার্নেশন’; তার মায়ের প্রিয় ফুল। এরপর ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে দিবসটি ছড়িয়ে পড়ে। অবশেষে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে জাতীয় মা দিবস হিসেবে ঘোষণা করেন। সরকারি ছুটিও দেওয়া হয় দিনটিতে। এর পর থেকে বিশ্বের নানা দেশ এই দিনকে নিজেদের মতো গ্রহণ করে।
তবে যে নারী মা দিবস প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন, তিনিই পরে এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। কারণ আনা জার্ভিসের কাছে মা দিবস ছিল হৃদয়ের, সম্পর্কের; ব্যক্তিগত ভালোবাসার দিন। তিনি চেয়েছিলেনম সন্তানরা নিজের হাতে মাকে চিঠি লিখুক, সময় দিক, কৃতজ্ঞতা জানাক। কিন্তু খুব দ্রুত ফুলের দোকান, শুভেচ্ছা কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান, উপহার ব্যবসায়ী এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান মা দিবসকে বাণিজ্যিক উৎসবে পরিণত করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন আনা জার্ভিস। তিনি প্রকাশ্যে বলেন, ‘আমি এই দিনটি ভালোবাসার জন্য চেয়েছিলাম; ব্যবসার জন্য নয়।’ এরপর তিনি ফুল ব্যবসায়ী, কার্ড কোম্পানি এবং নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। জীবনের সঞ্চয় পর্যন্ত ব্যয় করেন এই লড়াইয়ে। প্রায় নিঃস্ব অবস্থায় ১৯৪৮ সালে তিনি মারা যান।
এক শতাব্দীর বেশি সময় পর আজ মা দিবস বিশ্বজুড়ে জনপ্রিয়। তবে শুধু এর ইতিহাস দিয়েই মা দিবসের গল্প পূর্ণ হয় না। একসময় ভাবা হতো, মায়ের ভূমিকা পরিবার ও সন্তান লালন-পালনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বর্তমান সমাজে মায়ের পরিচয় বহুমাত্রিক। তিনি একই সঙ্গে সন্তানের প্রথম শিক্ষক, পরিবারের মানসিক শক্তি, কর্মজীবী নারী, উদ্যোক্তা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি।
বাংলাদেশের বাস্তবতায় একজন মা ভোরে উঠে পরিবারের জন্য রান্না করেন, সন্তানকে স্কুলে পাঠান, আবার অফিসে যান বা নিজের ব্যবসা পরিচালনা করেন। গ্রামে একজন মা সংসার সামলে কৃষিকাজে অংশ নেন। শহরে একজন মা করপোরেট অফিস, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা প্রশাসনিক দায়িত্ব পালন করেন। অনেক পরিবারে মা এখন প্রধান উপার্জনকারীও।
তবুও বাস্তবতা হলো, পরিবারের অদৃশ্য শ্রমের বড় অংশের ভার এখনও মায়ের কাঁধেই। কর্মজীবনের চাপ, সংসারের দায়িত্ব, সন্তানের পড়াশোনা, ডিজিটাল যুগের নানা চ্যালেঞ্জ, সামাজিক নিরাপত্তাহীনতা– সব মিলিয়ে আজকের মা প্রতিদিন এক নীরব সংগ্রামের ভেতর দিয়ে যান। অনেক মা আছেন, যাদের সন্তান দূরে থাকে; ভিডিও কলে কথা বলেই দিন কাটে। অনেক মা বৃদ্ধ বয়সে একা থাকেন, অথচ একসময় সন্তানের প্রতিটি স্বপ্ন পূরণে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন। আবার অনেক একক মা (সিঙ্গেল মাদার) সমাজের চাপ উপেক্ষা করে সন্তানকে মানুষ করছেন। তবু মা থেমে থাকেন না।
বাংলাদেশে এই দিনটি ঘরোয়া পরিবেশে উদযাপন করা হয়। সন্তানরা মায়েদের ফুল, উপহার ও ভালোবাসার বার্তা দিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন কবিতা, ছবি ও স্ট্যাটাসের মাধ্যমে।
মা দিবসের মূল বার্তা হলো মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও স্নেহের প্রতি সম্মান জানানো। এই দিনে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে মনে করি, যিনি আমাদের প্রথম শিক্ষক, অভিভাবক ও বন্ধু।
মাকে নিয়ে আছে, সাহিত্য, চিত্রকলা ও গান। শিল্পের প্রতিটি শাখায় আছে মা। তাই বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মায়েরাই যেন সুখী থাকেন, সন্তান হিসেবে এই যেন হয় আমাদের সবার প্রত্যাশা।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে ইউএনএফপিএ ও অ্যাকশনএইডের সহযোগিতায় হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক–প্রাণ এই কর্মসূচির আয়োজন করে।
এতে স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিক্রিয়ার জন্য একটি সমন্বিত কৌশল তৈরি করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। এছাড়াও, দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা, সেবা ও রেফারেল পাথওয়ে উন্নয়ন এবং প্রতিটি স্টেকহোল্ডারের প্রতিশ্রুতি ও সহযোগিতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, প্রশাসন, শিক্ষক, কাজীসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম সকল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সুবর্ণচর ইউনিয়নের চর জব্বার থানার নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর আব্দুল মোমিত শুভ বলেন, স্থানীয় সালিশ বৈঠকে অনেক অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা হয় না। ঘরোয়া সহিংসতা হলে তা আরও আমলে নিতে চান না। তিনি ভুক্তভোগীদের যেকোনো সহিংসতার মুখে ডেডিকেটেড ডেস্কের মাধ্যমে পুলিশের সাহায্য নিতে আহ্বান জানান।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার তার বক্তব্যে বলেন, “সুবর্ণচর এলাকায় নারী নির্যাতনের প্রচুর অভিযোগ আসে। নারীর প্রতি সহিংসতা রোধে আগে নারীকে সচেতন হতে হবে এবং পরিবার থেকেই শিশুকে সম্মান ও সমতার শিক্ষা দিতে হবে।” আলোচনার এক পর্যায়ে তিনি উপস্থিত কমিউনিটির সদস্যদের সহিংসতার প্রতিকারে কোথায় সহযোগিতা পেতে পারেন, সে বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
উপস্থিত নারীরা জানান, সহিংসতার শিকার হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়ে তেমন সমাধান মেলে না এবং ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি থাকে। তারা আইনের আশ্রয়কেই বেশি নিরাপদ মনে করেন।
উদ্যোক্তারা আশা করছেন, এই অধিপরামর্শ সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সকল অংশীজনের প্রতিশ্রুতি ও সহযোগিতার মাধ্যমে সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি কার্যকর সমন্বিত প্রক্রিয়া তৈরি হবে।
রবিবার (৪ মে) সু্প্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন। আইনজীবী বলেন, “উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫” -এর অধ্যায় ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২-এ অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থি, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থি এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
“উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫”- এই রিপোর্টটি ৩১৮ পৃষ্ঠাব্যাপী এবং সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। রিপোর্টের বিভিন্ন সুপারিশ ইসলামী শরীয়ত, আমাদের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
রিটে তিনটি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীরের বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
আরও পড়ুন: কৃষকের আঙিনায় ভুট্টার সোনা রাঙা হাসি
পরিচিতজনদের কাছে ভালোই সাড়া পান। তখনও ব্যবসা উদ্যোগটি প্রাতিষ্ঠানিক রূপ নেয়নি। ২০১৯ সালে একটি ফেসবুক পেজ খুলে নিজের আঁকা ডিজাইনের হ্যান্ড এমব্রয়ডারি পণ্যগুলো নিয়ে ফাতিহা হ্যান্ডিক্রাফট নামে অনলাইনে সরব হয়ে ওঠেন। তখন থেকে শুরু হয় সুঁই-সুতোয় তাসলিমা আজম লিজার রঙিন দিন।
ছোটবেলা থেকেই আঁকাআঁকির ঝোঁক ছিল তার। খাতায় তিনি আঁকতেন সেই চিরচেনা গ্রামের দৃশ্য কুঁড়েঘর, তার পেছনে কলাগাছ আর নদী-মাছ, ফুল-পাখি।
ইউটিউব আর টেলিভিশন দেখে শখের বসে কাপড়ে নিজের আঁকায় নকশি তোলার কাজ শিখেছিলেন।
কে জানত এটিই তার উপার্জনের মাধ্যম হয়ে উঠবে। তিনি হয়ে উঠবেন একজন উদ্যোক্তা, যার মাসে আয় লক্ষাধিক টাকা। তিনি লড়াকু এক যোদ্ধা। যিনি নানা ঘাত-প্রতিঘাত জয় করেন, সমাজের বাধা-বিপত্তি ঠেলে জয়ের মশাল জ্বালিয়েছেন।
আরও পড়ুন: ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী
গাইবান্ধা জেলা শহরের ব্রিজ রোডে মডার্ণ হাই স্কুলের বিপরীতে তার বাড়ি। সেখানে গড়েছেন রকমারি হস্তশিল্পের প্রতিষ্ঠান।
বর্তমানে তাসলিমা আজমের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের ফ্যাশনেবল হাতে তৈরি শাড়ি, থ্রিপিস, ওয়ান পিস, পাঞ্জাবি, শাল, শিশুদের পোশাক, নকশিকাঁথা, ওয়ালমেট ও কুশন কাভার ইত্যাদি সামগ্রী প্রস্তুত করছে।
যাত্রাটা ফেসবুক পেজ থেকে শুরু হলেও এখন তার রয়েছে নিজস্ব বিক্রয় কেন্দ্র। তার প্রতিষ্ঠানের জন্য সেলাইয়ের কাজ করছে ২ শতাধিক কর্মী। পাশাপাশি স্থায়ীভাবে ৫ জন কর্মী ছাড়াও স্কুল-কলেজের আরও শতাধিক শিক্ষার্থী খন্ডকালীন কর্মী হিসেবে কাজ করে লেখাপড়ার খরচ চালাচ্ছে।
ফাতিহা হ্যান্ডিক্রাফট এখন অনেক সমৃদ্ধ। সেবা গ্রহণকারীরাই তাসলিমার প্রতিষ্ঠানের প্রাণ। তারাই ফাতিহা হ্যান্ডিক্রাফটকে সবার সামনে তুলে ধরেছেন। এটিই তাসলিমার বড় অর্জন।
আরও পড়ুন: শিক্ষকতা ছেড়ে সফল উদ্যোক্তা রেজবিন
তবে শুরুতে প্রতিবন্ধকতাও কম ছিল না। সৃজনশীল কিছু করার তাগিদে হস্তশিল্প পণ্যের ব্যবসা শুরু করেন তিনি। শ্বশুরবাড়ির যৌথ পরিবারে থেকে নতুন একটি ব্যবসা শুরু করতে প্রথমে একটু ধাক্কা সামলাতে হয়েছে।
নারীদের বাইরে কাজের ক্ষেত্রে পারিবারিক যে প্রতিবন্ধকতা থাকে, তেমনটি তারও ছিল। তবে শুরুতে প্রধান সমস্যাটা ছিল অর্থনৈতিক। এছাড়া সামাজিক দৃষ্টিভঙ্গিও খুব একটা নারীবান্ধব ছিল না। এগুলোকে মোকাবিলা করেই হয়তো এ পর্যায়ে আসা সম্ভব হয়েছে।
তবে কয়েক দিন পর ব্যবসার সফলতা দেখে পরিবারও সহযোগিতার হাত বাড়িয়েছে। ২০১২ সালে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন তাসলিমা। ওই বছরই নিজের পছন্দের মানুষ শাহরিয়ার সাগরকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন।
আরও পড়ুন: দুঃখের চরে মিষ্টি আলু, কৃষকের মুখে হাসি
সাগর ব্যবসায়ী পরিবারের ছেলে এবং তিনি নিজেও একজন ব্যবসায়ী। বিয়ের পর তাসলিমা জেলা শহরের চকমামরোজপুরে বাবার বাড়ি ছেড়ে ব্রিজ রোডে শ্বশুরবাড়িতে চলে আসে।
সেখানে শাশুড়ি, দুই ভাশুর-জা আর ননদের যৌথ পরিবারে বর সাগরের সঙ্গে নিজের সংসার গড়ে তোলেন। এখন সাগর-তাসলিমা দম্পতির ঘর আলো করে বেড়ে উঠছে তাদের ২ সন্তান। পুত্র তাহমিদ আবরার ছোয়াদ চতুর্থ শ্রেণিতে পড়ছে আর কন্যা ফাতিহা সাফা প্রাক-প্রাথমিকে।
শ্বশুরবাড়ি থেকেই তাসলিমা বিএসএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাসলিমার বাবা গোলাম আজম অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মা লাকী আজম গৃহিণী। তাদের ২ কন্যা সন্তানের মধ্যে তাসলিমা বড়।
তাসলিমার হাতের কাজের গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বকীয়তা। আঁকার প্রতি ভালো লাগা থেকেই মূলত শুরু হয় ফাতিহা হ্যান্ডিক্রাফটের যাত্রা। সম্পূর্ণ দেশি কাঁচামালে তৈরি হস্তশিল্প পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান তার।
আরও পড়ুন: গাইবান্ধায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী
কাপড় সংগ্রহ, সুতা, রং ও নকশা নির্ধারণ এবং সমসাময়িক ধারা অনুসরণ করে পণ্য তৈরি করাসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় দেশি কাঁচামালে।
যখন নিজের দেশের কাঁচামাল, স্থানীয় নারী সুচিশিল্পী-কারিগর দিয়েই তৈরি হয়, তখনই আত্মতৃপ্তি অনেকগুণ বেড়ে যায় তাসলিমার।
দেশের প্রায় প্রতিটি জেলা শহরে হস্তশিল্প মেলায় অংশ নেয়া তাসলিমা বলেন, মূলত মেলায় বেচা-কেনা তেমন একটা না হলেও মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরি হয়। মেলায় অনেক ব্যবসায়ী-উদ্যোক্তার সঙ্গে পরিচয় হয়েছে।
পরবর্তীতে দেখা গেছে, তারাই আমার বড় ক্লায়েন্ট হয়েছে। মেলা ও ফেসবুকের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত ও নেপালসহ বিভিন্ন দেশের নারীদের সঙ্গে পরিচয় হয় তাসলিমার।
আরও পড়ুন: অস্তিত্ব সংকটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি
সেসব দেশের নারীরা তার কাছ থেকে শাড়ি, শাল, নকশিকাঁথা নিয়ে অনেকেই নিজেদের ব্যবসা-উদ্যোগ গড়ে তুলেছেন। অনলাইনে পরিচিত দেশে-বিদেশে অনেকের কাছে পণ্য পাঠান। তাদের সঙ্গে লেনদেনও ভালো।
মূলত বছরের ২ ঈদ, পহেলা বৈশাখ আর শীতকে টার্গেট করেই সারা বছর পণ্য উৎপাদন করে তাসলিমার প্রতিষ্ঠান। হস্তশিল্পের ব্যবসায় নেমে উদ্যোক্তা তাসলিমা আজম লিজা বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। সবশেষ গাইবান্ধায় উদ্যোক্তা মেলায় জেলা পর্যায়ে সেরা নারী উদ্যোক্তা-২০২১ হিসেবে সম্মানিত হন।
এর আগে ২০২০ সালে সফল নারী উদ্যোক্তা হিসেবে অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা দেশের শীর্ষ স্থানীয় সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের লাখপতি অ্যাওয়ার্ড পান তিনি। এছাড়া এসএমইসহ অন্তত ১২টি পুরস্কার রয়েছে তার ঝুলিতে।
তাসলিমা বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: প্রবেশ মূল্য ২০ টাকা, ফুল ছিঁড়লে ৫০০ টাকা জরিমানা!
তাসলিমা বলেন, বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য প্রধান বাধা হলো আমাদের সংস্কৃতি। যেখানে আমরা নারীকে ঘরকন্যার একটি নির্দিষ্ট ভূমিকায় দেখতে অভ্যস্ত। বাস্তবতায় পারিবারিক দায়িত্ববোধের সঙ্গে একজন নারী তার সত্তাকে সমাজে সফলভাবে পরিচিত করে তুলতে সক্ষম। ঘরে-বাইরে নারীরা আত্মনির্ভরতা চান।
অনলাইনভিত্তিক উদ্যোগগুলোকে অনেকেই সংসার সামলে অবসরে করা শখের কাজ ভাবেন। অনেকে ব্যবসাটি ঘরকেন্দ্রিক ভেবে ব্যবসা-উদ্যোগটির ন্যায্য স্বীকৃতি দেন না। যেকোনো পেশাজীবীর চেয়ে একজন উদ্যোক্তাকে তার ব্যবসায় ভাবনা, শ্রম ও সময় কোনো অংশেই কম দিতে হয় না।
ব্যবসায় পারিবারিক ও সামাজিক বিভিন্ন চ্যালেঞ্জ ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রযুক্তিগত জ্ঞান। এসব বিষয়ে দক্ষতা বাড়ানোর প্রচেষ্টা সফল নারী উদ্যোক্তা হওয়ার অন্যতম শর্ত।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদ যেন মরা কঙ্কাল!
ব্যবসায় নারীদের উপস্থিতিতে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে, অন্যদিকে তাদের ব্যবসায়িক উদ্যোগগুলো দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গাইবান্ধার শহর ছাড়িয়ে গ্রামগুলোতেও নারীরা ছোট অঙ্কের ঋণ নিয়ে উদ্যোক্তা হচ্ছেন।
তবে একজন নারীর উদ্যোক্তা হয়ে উঠা সহজ নয়। অনেক বাধা পেরিয়ে আসতে হয় তাদের। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সবদিক থেকে বাধার মুখে পড়েন আমোদের দেশের নারীরা।
তবুও উদ্যোগ বাস্তবায়ন করতে দৃঢ়প্রত্যয় নিয়ে অনেকেই সামনে এগিয়ে যান। সেসব সাহসী নারীই হয়ে উঠেন সফল উদ্যোক্তা। তেমনি একজন সফল উদ্যোক্তা পিপলস ফুটওয়্যার এ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন বেগম। তিনি চামড়াজাত সামগ্রী তৈরিতে সাফল্য অর্জন করেছেন।
আরও পড়ুন: কাল রাজধানীতে সমাবেশ করবে আ’লীগ
চামড়াজাত পণ্য উৎপাদনে সাফল্যের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় এসএমই বিজনেস ফোরাম অ্যাওয়ার্ড-২০২০। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সেবারের বর্ষসেরা পুরস্কারটি তিনি জীবনের বড় স্বীকৃতি হিসেবে পেয়েছেন।
এছাড়াও তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২০-এ সেরা নারী উদ্যোক্তা এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২২ ও ২০২৩-এ দ্বিতীয় সেরা নারী উদ্যোক্তার গৌরব অর্জন করেন।
প্রায় একযুগের কঠোর পরিশ্রম আর প্রচেষ্টা তাকে এ সফলতা অর্জনে সহায়তা করেছে। একইসঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করেছেন ২ শতাধিক মানুষের। এ যাত্রাপথে সহযাত্রী ও পথপ্রদর্শক হিসেবে আছেন তার জীবন সঙ্গী হাফিজুর রহমান।
আরও পড়ুন: ৪র্থ দফায় শহিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারীর খাঁপাড়া গ্রামে রেজবিন বেগমের জন্ম। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। রেজবিন গাইবান্ধা সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ২০০২ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২০১১ সালে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ২০১৯ সালে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে লেদার ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিংয়ের উপর পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। বিয়ের পর থেকেই স্বামী হাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকায় বসবাস তার।
রেজবিন ২০০৭ থেকে ১ জুলাই থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত বেপজা পাবলিক স্কুল এ্যান্ড কলেজ এবং ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সাল পর্যন্ত মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে শিক্ষকতা করেন।
আরও পড়ুন: এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
এছাড়া তিনি এসএমই ফাউন্ডেশন, স্কিটি, বিএসসিআইসি, আইএলও, বিআইডিএ প্রজেক্ট গাইবান্ধায় রিসোর্স পার্সন ও প্রশিক্ষক হিসেবে কাজ করেন। বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী।
দেশের সার্বিক উন্নয়নে নারীর অবদান কোনো অংশে কম নয় উল্লেখ করে রেজবিন বলেন, এ উন্নয়নে নারীদের অবদান থাকলেও ব্যবসা-বাণিজ্য এবং কর্মক্ষেত্রে নারীরা এখনো পিছিয়ে আছেন। নারী উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরিতে শক্তিশালী ব্যবসায়িক যোগাযোগ, কার্যকর সহায়তা ব্যবস্থা, সৃজনশীলতা, উদ্ভাবন ও প্রশিক্ষণের বিকল্প নেই।
সরকার নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণ প্রদানের নীতিমালা প্রণয়ন করলেও এ সুবিধা পাচ্ছেন না নারী উদ্যোক্তারা। নানা শর্তের বেড়াজালে ঋণ পাওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন তারা।
আরও পড়ুন: হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
ফলে ব্যবসা-বাণিজ্যে পিছিয়ে যাচ্ছেন নারীরা। ব্যাংক ঋণের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা আরও সহজীকরণের মাধ্যমে তার কার্যকর বাস্তবায়ন করে নারী উদ্যোক্তাদের সংকট নিরসনের উদ্যোগ জরুরি বলে মনে করেন এ নারী উদ্যোক্তা।
তিনি আরও জানান, প্রকৌশলী হাফিজুর রহমানের অনুপ্রেরণায় একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম শুরু করেন রেজবিন। চামড়াজাত সামগ্রী তৈরির পরিকল্পনা নিয়ে রাজধানীর ধামরাইয়ে কালামপুর বিসিক শিল্পনগরীতে গড়ে তোলেন পিপলস লেদার ইন্ডাস্ট্রিজ।
ভ্যানিটি ব্যাগ ও বেল্টসহ নানা পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শুরু করেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন: ভুটানের রাজা ঢাকায় আসছেন কাল
নিজ জেলা গাইবান্ধার অর্থনৈতিক উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে বিসিক শিল্পনগরী এবং গাইবান্ধায় প্রতিষ্ঠা করছেন পিপলস ফুটওয়্যার এ্যান্ড লেদার গুডস নামের শিল্পপ্রতিষ্ঠান। এছাড়া চামড়াজাত শিল্পের কর্মীদের দক্ষতা উন্নয়নে ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত পিপলস ফুটওয়্যার এ্যান্ড লেদার ট্রেনিং সেন্টারের পরিচালক তিনি।
রেজবিন এসএমই ফাউন্ডেশনের জেনারেল বোর্ড মেম্বর, বিসিক উদ্যোক্তা ফোরামের ব্যবস্থাপনা পরিচালক এবং বিসিক এসইআরডবিউটিআইসি ট্রাস্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উদ্যোক্তা রেজবিন জানান, ২০১২ সালে উত্তরা মাইলস্টোন কলেজে শিক্ষকতার পাশাপাশি পিপলস নাইফ ইঞ্জিনিয়ারিং নামে চামড়া খাতে ব্যবহৃত ডাইসের (কাটিং নাইফ) কারখানা গড়ে তোলেন তিনি।
যখন দেখেন তার কাটিং নাইফ দিয়ে জুতা তৈরী হচ্ছে, তখন শিক্ষকতার চাকরি ছেড়ে ২০১৪ সালে ২ জন কর্মী নিয়ে জুতা তৈরির কাজে হাত দেন রেজবিন। তখন পুঁজি ছিল সাড়ে ৩ লক্ষ টাকা। জুতা, ব্যাগ ও বেল্টসহ চামড়াজাত পণ্য তৈরি করার জন্য আশুলিয়ায় একটি ঘর ভাড়া নিয়ে পিপলস ফুটওয়্যার এ্যান্ড লেদার গুডস নামের কারখানা গড়ে তোলেন।
আরও পড়ুন: তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না
কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠে তার প্রতিষ্ঠানের জুতা। বাড়তে থাকে পাইকারি ক্রেতার চাহিদাও। তার প্রতিষ্ঠানে বর্তমানে ২০০ জন কর্মী কাজ করছে। যেখানে প্রতি মাসে উৎপাদন হয় ১২-১৩ হাজার চামড়াজাত পণ্য, যার ৭০ শতাংশই জুতা।
দেশের বিভিন্ন ব্র্যান্ডের অর্ডার নিয়ে পণ্য তৈরির পাশাপাশি রেজবিনের প্রতিষ্ঠানে তৈরি পণ্য রফতানি হয় চায়না, মালয়েশিয়া, জাপান ও ভারতে।
নারী উদ্যোক্তাদের ব্যবসা করার ক্ষেত্রে প্রধান বাধার বিষয়ে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের কয়েকটি বাধা রয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ অন্যতম। তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রয়োজন। এটা না হলে ব্যবসা শুরুর পর নানা ধরনের সমস্যায় পড়তে হয়। সঙ্গে আছে সামাজিক বাধা।
যদিও এটা আগের চেয়ে অনেক কমেছে। পারিবারিক ও সামাজিকভাবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তবে একজন নারী ব্যবসা করতে পারবে কিনা, সে বিষয়ে পরিবার ও সমাজের সহযোগিতা আরও বেশি প্রয়োজন। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিতে হবে। তা হলে নারীরা ব্যবসা-বাণিজ্যে আরও উৎসাহিত হবেন।
আরও পড়ুন: গাজরের লাড্ডু তৈরির রেসিপি
ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার ২০২৪-এ প্রাথমিক পর্যায়ে রান্না বিষয়ক একটি কর্মশালা আয়োজন করা হবে। এরপরে গালা রাউন্ডে অনুষ্ঠিত হবে রান্না প্রতিযোগিতা, যেখানে নির্দিষ্ট সময়ের ভেতর খাবার প্রস্তুত করতে হবে।
নিবন্ধন সাপেক্ষে বাংলাদেশে বসবাসরত সকল মায়েদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার জন্য সকল অংশগ্রহণকারীকে কর্মশালায় অংশগ্রহণ করতে হবে। কর্মশালাটি পরিচালনা করবেন একজন স্বনামধন্য শেফ।
কর্মশালায় অংশগ্রহণকারী মায়েরা রান্না সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন পরামর্শ ও মূল্যবান টিপস সম্পর্কে জানার মাধ্যমে নিজেদের রন্ধনশৈলীকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: মুরগির মাংসের তেহারি’র রেসিপি
কর্মশালাটি আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল ক্যাফেটারিয়ায় অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৪ ফেব্রুয়ারি, যেখানে সেরা রাধুনীকে ‘চ্যাম্পিয়ন মাদার’ হিসেবে নির্বাচন করা হবে। বিজয়ী শেফকে পুরস্কার হিসেবে প্রফেশনাল সার্টিফিকেট, ট্রফি ও এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
এ প্রতিযোগিতা নিয়ে ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ ড. শিবানন্দ সি এস বলেন, গত বছর মায়েরা আগ্রহ ও উদ্দীপনার সাথে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মায়েরা সাধারণত তাদের সন্তান ও পরিবারের সদস্যদের সন্তুষ্টিতে নিঃস্বার্থভাবে কাজ করে যান। তাদের অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়।
আরও পড়ুন: তীব্র শীতে কাঁপছে দেশ
আমরা সকল মায়েদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি। একইসাথে, হোম-স্টাইল কুকিং নিয়ে তাদের দক্ষতা আরও শাণিত করতে চেয়েছি। আমাদের প্রত্যাশা এ বছর এ প্রতিযোগিতা মায়েদের জন্য আরও রোমাঞ্চকর ও আনন্দদায়ক হবে।
জানা গেছে, ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার-২০২৪ এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ম্যাগি। তাদের সহযোগিতা ও অংশীদারিত্ব এ বছর আয়োজনকে নতুন এক উচ্চতা নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মজাদার ও সুস্বাদু খাবার প্রস্তুত করে তুলতে ভালোবাসেন যেসব মায়েরা, তাদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে এ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা তাদের অর্জন ও রন্ধনশিল্পের প্রতি তাদের নিবেদনের স্বীকৃতি হিসেবে পেশাদার সনদপত্র লাভ করবেন।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে নিবন্ধনের সংখ্যা সীমিত। তাই ম্যাগি থেকে আগ্রহী অংশকারীদের দ্রুতই প্রতিযোগিতায় নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। নিবন্ধন করতে অনুগ্রহ করে ভিজিট করুন: https://tinyurl.com/2m8m39j2। নিবন্ধনের সংখ্যা পূর্ণ হয়ে গেলে পরে আর নিবন্ধন করা যাবে না।
আরও পড়ুন: পরকীয়ার জেরে আ’লীগ নেতা খুন
দুলারহাট থানা পুলিশ রাতেই এ ঘটনায় জড়িত অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে বুধবার (১৭ জানুয়ারি) সকালে আদালতে সোপর্দ করে। এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় জমি সংক্রান্ত মামলার জের ধরে এ নির্যাতনের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহত সুমাইয়াসহ তার পরিবারের সদস্যদের উদ্ধার করে সন্ধ্যায় চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বুধবার নারীকে প্রকাশ্যে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে মুহুর্তে ভাইরাল হয়ে যায়। নির্যাতনের ভিডিও নিয়ে উপজেলাজুড়ে আলোচনার ঝড় বয়ে যায়। ওই নারী দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মো. সেরাজল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
আরও পড়ুন: পীরগঞ্জে বাসে ডাকাতি, আটক ৫
এ ঘটনায় মঙ্গলবার রাতে আহত সুমাইয়ার মা ফিরোজা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলা দায়ের করেন। রাতেই দুলারহাট থানা পুলিশ ঘটনায় জড়িত শহিন ও ফিরোজ নামের দুই জনকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে সোপর্দ করে।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা ও সুমাইয়ারা পরস্পর আত্মীয়। তারা একই বাড়িতে বসবাস করেন। অভিযুক্তদের সাথে তার বাবা সেরাজল ইসলামের জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে।
মঙ্গলবার ওই মামলার হাজিরার দিন ধার্য্য ছিল। ওই দিনই অভিযুক্তরাও মামলার হাজিরা দিয়েছেন।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নিহত ২
সেরাজল ইসলাম মামলার হাজিরা শেষে বাড়ি ফিরে আসরের নামাজ পড়তে যাওয়ার পথে তার দায়ের করা দেওয়ানী মামলার আসামি নুরনবী, কবির হোসেন, শাহিন, ফিরোজ, আয়েশা বেগম, সাথি বেগম ও খতেজা বেগমসহ ১০/১২ জনের একটি সংবদ্ধ চক্র তার বাবা সেরাজল ইসলামের ওপর অর্তকিত হামলা চালিয়ে মারধর করেন।
এ সময় মেয়ে সুমাইয়া বাবাকে উদ্ধারে এগিয়ে গেলে তার ওপর হামলা চালানো হয়। তাকে মাটিতে ফেলে মধ্যযুগীয় কাদায় নির্যাতন করে আসামিরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত ২ আসামি পুলিশের হেফাজতে রয়েছে এবং অপর আসামিরা পলাতক রয়েছে।
দুলারহাট থানার ওসি (তদন্ত) মো. মহিবুল্লাহ জানান, নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, দিনাজপুরের হাকিমপুর উপজেলার, ডাংগাপাঁড়া এলাকার নাবালিকা, তাজরিয়ান ইয়াসমিন, তার বাবা মোঃ শাহজালালের দ্বারা সাজানো প্রতারণার জালে নিজেকে জড়িয়ে ফেলে। মেয়েকে যুক্তরাষ্ট্রের নাগরিকের সাথে বিয়ের পরিকল্পনার অংশ হিসেবে মেয়েকে যোগ্য দেখানোর জন্য তিনি নথিপত্র জাল করার কাজে জড়িয়ে পরেন।
বাবার পরিকল্পনা প্রকাশ্যে আসে যখন একই মেয়ের দুটি জন্ম নিবন্ধন তৈরির প্রচেষ্টা সামনে চলে আসে। বিরামপুর আইসিটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী তাজরিয়ান যুক্তরাষ্ট্র প্রবাসী ইশরাক জাহিম আল আমিনের সাথে ভার্চুয়াল সম্পর্কে জড়িয়ে পড়ে। যেখানে বয়সের পার্থক্য তাদের পরিকল্পনার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি হয়ে দাঁড়ায়।
মোঃ শাহজালাল, উত্তর রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার মেয়ের জন্য একটি স্কুল ছাড়পত্র সংগ্রহ করেন, যাতে ২০০৪ সালের ১১ জুলাই জন্মতারিখ দেখানো হয়। যা তার প্রকৃত জন্ম সনদের বিপরীত।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দীন নথিটি অনুমোদনও করেন। এছাড়া মো: শাহজালাল তার মেয়ের জন্য নকল জাতীয় পরিচয় পত্র (এনআইডি) তৈরির জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়টি থেকে একটি প্রশংসাপত্রও তোলেন, যেখানে তার মেয়ের বয়স প্রাপ্তবয়স্কা হিসাবে উপস্থাপন করেন। প্রধান শিক্ষক মাহতাব উদ্দীনের হাত ধরেই এই অপরাধের ভিত্তি স্থাপন হয়।
স্কুলের তথ্যরকর্ড এবং তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার তথ্য প্রমাণ মেলে তাজরিয়ানের বয়স মাত্র ১৪ বছর। আইনি বাধা থাকা সত্ত্বেও, শাহজালাল সরকারী নথিতে তার মেয়েকে প্রাপ্তবয়স্কা দেখানোর জন্য জন্ম নিবন্ধন পত্রে হেরফের সহ সন্দেহজনক কৌশল অবলম্বন করেছেন বলে অভিযোগ রয়েছে। সরাসরি অপরাধী পদক্ষেপে, তিনি তার মেয়ের একটি ভিন্ন নামে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন, তাজরিয়ানকে বর্ধিত বয়সের সাথে দ্বিতীয় কন্যা হিসাবে চিত্রিত করেন তিনি। পরিস্থিতি অনুধাবন করতে পেরে ইউনিয়ন পরিষদ সচিব দ্রুত এই প্রতারণামূলক আবেদন প্রত্যাখ্যান করিয়ে দেন, শাহজালালের দ্বারা তার একমাত্র মেয়ের সরকারী নথিতে হেরফের করার চেষ্টার কথা প্রকাশ হয়। খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার হোসেন বলেন, নাবালিকাকে বিয়ে দেয়া গুরুতর অপরাধ, এবং এই পরিকল্পনার অনুসরণ করলে উভয় পরিবারের জন্য আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
এতো কিছুর পরেও, শাহজালাল তার মেয়ের জন্য একটি জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে সক্ষম হন, এই জাল নথি দিয়ে মেয়েকে দেশের বাইরে পাঠানো হলে তা একটি বড় অপরাধ হিসেবেই যে চিহ্নিত হবে তা বলার অপেক্ষা রাখে না।
তাজরিয়ানের আসল জন্ম নিবন্ধন নম্বর: ২০০৮২৭১৪৭৮১১১২২৮৯, যা জাল নথিতে উপস্থাপিত বানোয়াট তথ্যের সম্পূর্ণ বিপরীত। প্রাপ্ত জাল এনআইডি (৭৩৭৫৪১৮১৬২) যা অন্যতম প্রতারণা। এই ধরণের অপরাধ থেকে বিরত থাকতে নাগরিকদের আরও সোচ্চার হতে হবে।
আরও পড়ুন: গৃহবধুকে গণধর্ষণ, গ্রেফতার ২
এ সময় বাগেরহাটের শরণখোলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত শামিম আরা বাদলকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।
উপজেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আ. হাই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, শ্রেষ্ঠ জয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উষান আরা বাদলের মা শামিম আরা বাদল ও হালিমা খাতুন।
আরও পড়ুন: খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর
বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন সফল নারীকে উপজেলার শ্রেষ্ঠ জয়ীতার পুরস্কার প্রদান করা হয়।
তাদের মধ্যে রয়েছেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের সহধর্মিনী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বাগেরহাট-৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের শাশুড়ি শামীম আরা বাদল।
এছাড়া শ্রেষ্ঠ জননী কোটায় উপজেলা সদরের আরকেডিএস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিসেস হালিমা খাতুন, সমাজসেবক কোটায় বারবার নির্বাচিত রায়েন্দা ইউপির সংরক্ষিত আসনের সদস্য আকলিমা বেগম, নারী উদ্যোক্তা কোটায় মিসেস ফয়জুন্নেছা বেলী জেলায় এ পুরষ্কার পেয়েছেন।
আরও পড়ুন: একদিনে ৫ জনের করোনা শনাক্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার এ্যসোসিয়েশনের নির্বাচিত প্রতিনিধি ও কেন্দ্রীয় লাইব্রেরিয়ান এ্যাসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জয়িতা শামিম আরা বাদল বলেন, আমার হাতের মেহেদী শুকায়নি, তখন আমি বিধবা হয়েছি।
তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে শান্তনা দিয়ে বলেছিলেন, আগে পড়াশোনা শেষ করো। তারপর চাকরি করবে। তখন আমি বলেছিলাম, আগে আমার চাকরি দরকার, তারপর সুযোগ পেলে পড়াশোনা করব। চাকরি করেছি, পাশাপাশি পড়াশোনাও করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাবল মাস্টার্স করেছি।
এ কারণে আমার একমাত্র কন্যা উষান আরা বাদলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছি। যার সুফল হিসেবে উষান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মেয়ের আলোতে আমি আজ আলোকিত হয়েছি। আমার স্বামী বেচে থাকলে আরও ভালো লাগত।
তিনি আরও বলেন, পরিশ্রম মানুষকে আলোকিত হওয়ার পথ তৈরি করে দেয়। একজন পুরুষ যদি একটি সংসার চালাতে পারে, আমি কেন আমার সন্তানকে মানুষ করতে পারব না?
এজন্য পরিশ্রম করতে হবে। আমার পরিশ্রমের সুফল শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার। আমাকে এ পুরষ্কার দেয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আরও পড়ুন: জয়িতা সম্মাননা পেলেন মা-মেয়ে
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আরও পড়ুন: ময়লার স্তুপে ফুলের বাগান করল বিডি ক্লিন
অনুষ্ঠানে Socio-Economic Empowerment with Dignity and Sustainability-SEEDS প্রকল্পের উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের ৫ ক্যাটাগরির মধ্যে ৪ ক্যাটাগরির জয়িতা নির্বাচিত হয়।
শেষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী শ্রীমতি আরতি রানী, নির্যাতনের বিভীষিকা পেরিয়ে অগ্রসর নারী খাতিজা বেগম, সফল জননী হামিদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রীমতি মালতি রানীকে বেগম রোকেয়া দিবসে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
আরও পড়ুন: পেঁয়াজের ঝাঁজে দিশাহারা মানুষ
শনিবার (৯ ডিসেম্বর) "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় সফল জননী ও নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে মা বিবি মরিয়ম এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে তারই বড় মেয়ে ও পুলিশের এডিশনাল এসপি আকলিমা আক্তার এ সম্মাননা পেয়েছেন।
মা-বিবি মরিয়ম উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করলেও তার মেয়ে আকলিমা আক্তার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালির মিনুসমাতে বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্বরত থাকায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ছেলে সাদমান সাকিব মায়ের পক্ষে এ গৌরবমণ্ডিত সম্মাননা গ্রহণ করেন।
আরও পড়ুন: নান্দনিক আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল
"সফল জননী" বিবি মরিয়মের ৪ সন্তানের মধ্যে বড় মেয়ে ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডার, ছোট ছেলে ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার, বড় ছেলে প্রথম শ্রেণীর অনার্স-মাস্টার্স সম্পন্ন করে এখন সফল ব্যবসায়ী, ছোট মেয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় অধ্যয়নরত।
মুক্তিযোদ্ধা আব্দুর রবের বিধবা কন্যা বিবি মরিয়ম তার ৪ সন্তানকে প্রতিষ্ঠিত করে আজ সফল জননী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অন্যদিকে "সাফল্য অর্জনকারী নারী" হিসাবে তারই বড় মেয়ে ও পুলিশের এডিশনাল এসপি আকলিমা আক্তার কলেজের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে হওয়ায় শ্বশুরবাড়ি চলে যায়।
আরও পড়ুন: ৪ পরীক্ষার্থীর শিক্ষক হওয়ার স্বপ্ন ভঙ্গ
শ্বশুরবাড়ি একান্নবর্তী পরিবার ও স্বামী সন্তানদের দায়-দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। পরে বিবিএ (ফিন্যান্স ও ব্যাংকিং) বিষয়ে প্রথম শ্রেণীতে এমবিএ ডিগ্রী অর্জন করেন।
৩৪তম বিসিএসে গেজেটেড মুক্তিযোদ্ধার নাতনী হিসেবে "মুক্তিযোদ্ধা কোটা" পাওয়ার চেষ্টা না করে সবার সাথে প্রতিযোগিতা করে মেধার ভিত্তিতে তিনি 'পুলিশ ক্যাডারের' জন্য সুপারিশপ্রাপ্ত হয়ে পুলিশে যোগদান করেন।
আরও পড়ুন: দ. আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে "মাষ্টার্স অব পুলিশ সাইন্সে" কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে তৃতীয় মাস্টার ডিগ্রী অর্জন করেন।
৮ বছর বাংলাদেশ পুলিশের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার বিক্ষুব্ধ দেশ মালির মিনুসমায় বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এ অবস্থিত নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে (Global Security, Conflict Management & Cyber Crime) বিষয়ে অধ্যয়নের জন্য আকলিম আক্তারকে আমন্ত্রণ জানিয়ে চিঠি প্রেরণ করা হয়। জাতিসংঘের মিশনে শেষে তিনি সেখানে ভর্তি হবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আকলিম আক্তারের দীর্ঘ সংগ্রামী জীবনের অসামান্য সাফল্যে সমাজের বিভিন্ন বাধা-বিপত্তির কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া মেয়েদের আত্মবিশ্বাস সৃষ্টিতে অনুপ্রেরণা যোগাবে বলে অনেকেই মনে করছেন।
বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
আরও পড়ুন: মহিষের দই খেয়ে অসুস্থ শতাধিক
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল নাহারের সভাপতিত্ব অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নোয়াখালী জেলার ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯ টায় বেগমগঞ্জ উপজেলা অফিসে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত উপজেলার ৫ জন জয়িতার মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
আরও পড়ুন: ৪ পরীক্ষার্থীর শিক্ষক হওয়ার স্বপ্ন ভঙ্গ
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যােগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থ বছরের নির্বাচিত ১০ টি রেজিস্ট্রিকৃত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে এ সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম ও জয়িতা সম্মাননাপ্রাপ্ত নারীরা।
আরও পড়ুন: নিয়োগ পরীক্ষায় আটককৃত ৯ জন হাজতে
বক্তারা বলেন, সারা বিশ্বের ন্যায় এদেশের নারীরা আজ সাহসের সাথে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে গেলে এদেশ ও সমাজ এগিয়ে যাবে।
নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের মূর্ত প্রতীক হলো আজকের এ জয়িতা। কেবল নিজেদের ইচ্ছা শক্তিকে সম্বল আর বিভিন্ন প্রতিকূলতা ডিঙিয়ে জয়িতারা তৃণমূল থেকে সমাজে নিজেদের সাফল্যের চূড়ায় স্থান করে নিয়েছেন।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবারের জয়িতা সম্মাননায় নির্বাচিত হয়েছেন মহালছড়ি উপজেলার নোয়াপাড়া গ্রামের মিতা চাকমা। একজন সফল জননী হিসেবে ভূষিত হয়েছেন দীঘিনালা উপজেলার বড়াদম গ্রামের ইন্দিরা চাকমা।
আরও পড়ুন: উলিপুরে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সভা
পারিবারিকভাবে নির্যাতনের বিভীষিকাময় স্মৃতি মুছে ফেলে নতুন উদ্যমে আবার জীবন শুরু করায় ভূষিত হলেন মানিকছড়ি উপজেলার মহামুনি এলাকার জামেনা বেগম। সামাজিক উন্নয়নে বিভিন্নভাবে অসামান্য অবদান রাখায় ভূষিত হলেন খাগড়াছড়ি সদরের পেরাছড়া হেডম্যান এলাকার রাঙ্গাবী চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দিন, শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা।
আরও পড়ুন: প্রধান বিচারপতি করার আফসোসটা থেকে গেল
জেলা প্রশাসন ও ভোলার মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
আরও পড়ুন: মহিষের দই খেয়ে অসুস্থ শতাধিক
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- ভোলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, শিশু একাডেমীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার হোসেন ও সাংস্কৃতিক কর্মী তালহ তালুকদার বাঁধন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আরিফুজ্জামান ৫ টি ক্যাটাগরিতে ১০ জন মহীয়সী নারীকে আনুষ্ঠানিক সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। জেলায় ৩৫ জন নারীকে এ সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুন: নান্দনিক আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল
জেলা পর্যায়ে জয়িতা সংবর্ধনা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসা. সেলিনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোসা. হোসনে আরা বেগম, সফল জননী হোসনেয়ারা বেগম, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সাথী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে আইনুন নাহার রেনু বেগম।
উপজেলা পর্যায়ে জয়িতা সংবর্ধনা পেয়েছেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ফারজানা আক্তার লিমা, সফল জননী রেহানা বেগম, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বিবি ফাতেমা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসা. সেলিনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুলতানা রাজিয়া।
আরও পড়ুন: প্রধান বিচারপতি করার আফসোসটা থেকে গেল
২০০৮ সাল থেকে মনস্তত্ত্ববিদ সায়মা ওয়াজেদ শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ শুরু করেন। তার কাজ অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী প্রশংসা লাভ করে। ২০১৪ সালের সেপ্টেম্বরে তাকে ‘হু অ্যাক্সিলেন্স’ অ্যাওয়ার্ডে ভূষিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন: রোকেয়া সাখাওয়াত হোসেন’র জন্মদিন
সায়মা ওয়াজেদ যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিকসের পরামর্শক হিসেবেও কাজ করেন। ২০১৩ সালের জুন থেকে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলে অন্তর্ভুক্ত হন।
সায়মা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামি শহরে ব্যারি ইউনিভার্সিটিতে পড়ার সময় বাংলাদেশের নারীদের উন্নয়ন নিয়ে গবেষণা করেন। ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সে এ বিষয়ে তার গবেষণা কর্ম শ্রেষ্ঠ বিজ্ঞান ভিত্তিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি পায়।
আরও পড়ুন: ৫ নারীর হাতে পদক দিলেন প্রধানমন্ত্রী
১৯৯৭ সালে ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে মাস্টার্স ও ২০০৪ সালে স্কুল সাইকোলজি নিয়ে বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন পুতুল।
২০১১ সালে তার উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সায়মা ওয়াজেদ পুতুলের স্বামীর নাম খন্দকার মাশরুর হোসেন। তাদের ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
আরও পড়ুন: প্রকৃত সাংবাদিকরাই কার্ড পাবেন
বুধবার (৬ ডিসেম্বর) সকালে চরফ্যাশনের ফ্যাশন স্কয়ারে দিবসটি উপলক্ষে নারীদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (জঐজঘ-২) প্রকল্প সহযোগীতায় দিবসটি পালন করা হয়। এ সময় সমাজকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
আরও পড়ুন: নতুন সংসদে শ্রম আইন সংশোধন হবে
কর্মসূচিতে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মনির আসলামির সভাপতিত্বে ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম চরফ্যাশন উপজেলার সমন্বয়কারী তরিকুল ইসলামের সঞ্চালনায়, প্রভাষক নাহিমা ইসলাম, চরফ্যাসন পৌরসভা (১, ২ ও ৩) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফরিদা বেগম, (৪, ৫ ও ৬) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেজওয়ান পারভীন, (৭, ৮ ও ৯) ওয়ার্ড মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, নারী নেত্রী ইসরাত জাহান, নুসরাত জাহানসহ সংগঠনের অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নারীরা শুধু নির্বাচনকালীন নয় তারা অনেক ক্ষেত্রেই নির্যাতনের স্বীকার হয়। চাকরির প্রলভন দেখিয়ে, বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্নভাবে নির্যাতনের স্বীকার হয়। এছাড়া তারা স্বামী কর্তৃকও নির্যাতনের স্বীকার হয়। তবে তারা মুখ খুলে কিছু বলতে পারে না।
এ সময় নারীর নিরাপদ জীবন বির্নিমাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের প্রতি জোর দাবি জানান তারা।
আরও পড়ুন: ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জান্নাতুল
শনিবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এমন উদ্বেগের কথা জানান।
এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ লক্ষ্য করছে, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের মতো ঘটনা বেড়ে গেছে। আর যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা ক্ষমতার ছত্রছায়ায় থাকায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে না। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে তৈরি হয়েছে অস্থির রাজনৈতিক পরিস্থিতি। পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময়কালে ও নির্বাচনের পরে নারী ও কন্যাদের প্রতি নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটে। এমনই এক সময়ে আমরা পালন করতে যাচ্ছি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।
আরও পড়ুন: নারীর শিক্ষায় ইডেন কলেজের অবদান অনস্বীকার্য
ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশেও ১৯৯৭ সাল থেকে বিভিন্ন সংগঠন একক ও যৌথভাবে নানা কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস। বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং পরিবার-সমাজ ও রাষ্ট্রে নারী ও কন্যার প্রতি সকল ধরনের সহিংসতামুক্ত মানবিক সংস্কৃতি গড়ে তোলার যে বৃহত্তর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
ডা. ফওজিয়া মোসলেম জানান, আজ (শনিবার) নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের নারী ও পুরুষদের সাথে মতবিনিময় এবং আগামী ২ ডিসেম্বর নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা: বাস্তবতা ও করণীয় বিষয়ে তরুণদের সাথে মতবিনিময় সভা করা হবে। ৫ ডিসেম্বর বিকেল ৩ টায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনলাইনে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ২০০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে ‘আমিই সেরা’ অনুষ্ঠিত
এছাড়া, ৭ ডিসেম্বর আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাথে যৌথ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ ডিসেম্বর নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ কমিউনিটি দৌড় আয়োজন করা হবে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হবে।
এসময় ডা. ফওজিয়া নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকে সামনে রেখে বৈশ্বিক পর্যায় থেকে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান।
আরও পড়ুন: নারীর শিক্ষায় ইডেন কলেজের অবদান অনস্বীকার্য
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিশ্বের প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর এ তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) চলতি বছরের বিশ্বের একশ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকা প্রকাশ করা হয়।
জান্নাতুলের পাশাপাশি এ তালিকায় রয়েছেন- যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, ব্যালন ডি অর জয়ী নারী ফুটবলার আইতানা বোনামাতি এবং হলিউড তারকা আমেরিকা ফেরেরার মতো নারীরা।
আরও পড়ুন: আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
বিশ্বে জান্নাতুল ফেরদৌস নামে পরিচিতি পেলেও বন্ধুমহলে তিনি জান্নাতুল আইভি নামেই পরিচিত। শিক্ষাজীবনে ইংরেজি সাহিত্যে মাস্টার্স শেষ করে ডেভেলপমেন্ট স্টাডিসের ওপরও পড়াশুনা করেন তিনি। তবে তার স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটে এক অগ্নিদুর্ঘটনায়।
১৯৯৭ সালে এক অগ্নিদুর্ঘটনায় জান্নাতুলের ৬০ শতাংশ শরীর পুড়ে যায়। রান্না করার সময় অসতর্কভাবে জান্নাতুলের ওড়নায় আগুন লেগে যায়। সেই আগুন থেকে সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে তার। চিকিৎসায় এখন সুস্থ হলেও শরীরের ৬০ শতাংশ অগ্নিদগ্ধ। এ অবস্থাতেও তিনি দমে যাননি। কাজ করে চলেছেন অসহায় মানুষদের কল্যাণে।
আরও পড়ুন: সৌদিতে কর্মক্ষেত্রে বেড়েছে নারীর অংশগ্রহণ
সেই ঘটনার পরও জীবনের পথে পিছিয়ে পড়েননি তিনি। আর তাই বিবিসি তাকে চলতি বছরের বিশ্বের প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে বেছে নিয়েছেন।
‘ভয়েস অ্যান্ড ভিউজ’ নামের একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা জান্নাতুল। এ সংস্থার মাধ্যমে তিনি অগ্নিদুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া নারীদের অধিকার নিয়ে কাজ করেন। নিজে শারীরিকভাবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পার করলেও তিনি মানবিক কাজ চালু রেখেছেন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য।