                <![CDATA[আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। সংস্থাটি বলেছে, রাজস্ব ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈদেশিক চাপ বর্তমানে বাংলাদেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ।
সরকারের অনুরোধে আইএমএফের একটি প্রতিনিধি দল ১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফর করে। সফরের শেষ দিন বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিনিধি দলের প্রধান আইভো ক্রজনার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে প্রকাশিত এক বিবৃতিতে আইএমএফ জানায়, সফরকালে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি, সরকারের সংস্কার পরিকল্পনা এবং সম্ভাব্য নতুন আইএমএফ-সমর্থিত কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।
আইএমএফ জানিয়েছে, নতুন কর্মসূচির পরিধি, ঋণের পরিমাণ এবং সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম নিয়ে আগামী কয়েক মাসে বিস্তারিত আলোচনা হবে।
সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, সীমিত রাজস্ব আহরণ, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের চাপ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈদেশিক ঝুঁকি বাংলাদেশের অর্থনীতিকে চাপে রেখেছে। জ্বালানি ও অন্যান্য পণ্যের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। একই সঙ্গে ভর্তুকি ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারের আর্থিক সক্ষমতার ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
আইএমএফের মতে, আমদানি ব্যয় বৃদ্ধি বৈদেশিক খাতের ওপর চাপ বাড়িয়েছে। যদিও প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক রয়েছে, তবুও উচ্চ আমদানি ব্যয়ের কারণে বহিঃখাতের ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ব্যাংকিং খাতের ঝুঁকিও এখনও উচ্চ পর্যায়ে রয়েছে।
বিবৃতিতে রাজস্ব আহরণ বাড়ানো, ভর্তুকি ব্যবস্থা যৌক্তিক করা, কঠোর মুদ্রানীতি বজায় রাখা এবং ব্যাংকিং খাতের ব্যাপক সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও লক্ষ্যভিত্তিক করার পরামর্শ দিয়েছে সংস্থাটি, যাতে সংস্কারের প্রভাব থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষা পায়।
আইএমএফ আরও বলেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে কঠোর মুদ্রানীতি ও সতর্ক রাজস্বনীতি অব্যাহত রাখতে হবে। পাশাপাশি চালু থাকা ‘ক্রলিং পেগ’ বিনিময় হার ব্যবস্থা ধারাবাহিকভাবে বাস্তবায়নের মাধ্যমে বিনিময় হার আরও নমনীয় করার সুপারিশ করা হয়েছে।
ব্যাংকিং খাতের ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য ও সমন্বিত পুনর্গঠন কৌশল গ্রহণের ওপর জোর দিয়ে আইএমএফ বলেছে, খাতটির দুর্বলতা দূর করা গেলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে এবং বিনিয়োগ বাড়বে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়িত না হলে ২০২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে। আর রাজস্ব ও ব্যাংকিং খাতে কার্যকর সংস্কার না হলে মধ্যমেয়াদে প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
সফর শেষে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা এবং গঠনমূলক আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে সংস্থাটি।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে আরও সম্পৃক্ত করতে পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ শীর্ষক ডিজিটাল ব্যাংকিং ও বাংলা কিউআর কোড বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) পিরোজপুর টাউন ক্লাবের দ্বিতীয় তলার হলরুমে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ এবং পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি পিরোজপুর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করা সম্ভব। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তুলতে বাংলা QR কোডসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বুথে পূবালী ব্যাংক পিএলসি-এর আধুনিক ডিজিটাল সেবা সম্পর্কে গ্রাহকদের ধারণা দেওয়া হচ্ছে। এছাড়া বাংলা QR Code, PI Internet Banking, Credit ও Debit Card সেবা এবং e-KYC-এর মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। অস্ট্রেলীয় খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান ‘এভারলাস্ট মিনারেলস লিমিটেড’ গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরে ইতিমধ্যে ভারী যন্ত্রপাতি স্থাপন করে খনিজ পৃথকীকরণের কাজ শুরু করেছে।
সংশ্লিষ্টদের ধারণ, এই প্রকল্প থেকে অন্তত ৪ হাজার কোটি টাকার মূল্যবান খনিজ সম্পদ সংগ্রহ করা সম্ভব হবে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গাইবান্ধার কামারজানি, গিদারি ও কঞ্চিপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল জুড়ে এই খনিজ বøকের অবস্থান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) ৫টি নির্দিষ্ট খনিজ আহরণের জন্য প্রতিষ্ঠানটিকে ৭৯৯ হেক্টর বালুচর ইজারা দিয়েছে। চুক্তি অনুযায়ী, উত্তোলিত খনিজ সম্পদের ৪৩ শতাংশ পাবে বাংলাদেশ সরকার এবং বাকি ৫৭ শতাংশ পাবে এভারলাস্ট মিনারেলস লিমিটেড।
বর্তমানে কামারজানি বন্দরসংলগ্ন এলাকায় আধুনিক ‘মিনারেল সেপারেশন প্ল্যান্ট’ এর মাধ্যমে বালু থেকে ৫টি মূল্যবান খনিজ আলাদা করা হচ্ছে। এগুলো হলো জিরকন, রুটাইল, ইলমেনাইট, ম্যাগনেটাইট ও গারনেট। এসব খনিজ সিরামিক, টাইলস, রং, প্লাস্টিক, কসমেটিকস, ঔষধ ও ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে টাইটানিয়াম ধাতু ও ওয়েল্ডিং রড তৈরিতে এসব খনিজের ব্যাপক চাহিদা রয়েছে।
বিশেষজ্ঞরা বলেন, এই প্রকল্প সফল হলে দেশের শিল্প খাতে আমদানিনির্ভরতা কমবে এবং বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
প্রকল্পের নির্বাহী ইমরান আহমেদ বলেন, পরীক্ষামূলক স্তর শেষ করে বর্তমানে পুরোদমে বালু সংগ্রহের কাজ চলছে। চরের এই খনিজ বালু থেকে কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশাবাদী তারা।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জুলাই ২০২৬, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামসুদ্দীন জিয়া এতে সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো. নূরুল্লাহ এবং ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[খুলনা অঞ্চলে কাঁচাপাট রপ্তানি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় পাট শিল্পে নেমে এসেছে অচলাবস্থা। প্রায় ৯ মাস ধরে রপ্তানি কার্যক্রম স্থবির থাকায় বিপুল পরিমাণ পাট গুদামে আটকে রয়েছে, যার বড় একটি অংশ ইতোমধ্যে মান হারাতে শুরু করেছে।
সাধারণত এই মৌসুমে পাট প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির কাজে ব্যস্ত থাকার কথা থাকলেও এখন অধিকাংশ গোডাউন ফাঁকা পড়ে আছে। ব্যবসায়ীদের ভাষ্য, কৃষকদের কাছ থেকে কেনা পাট দীর্ঘদিন ধরে সংরক্ষণে থাকায় গুণগত মান নষ্ট হচ্ছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।
রপ্তানিকারকদের মতে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কাঁচাপাটকে শর্তসাপেক্ষ রপ্তানি তালিকায় যুক্ত করার পর থেকেই এই সংকটের শুরু। বিভিন্ন অনুমোদন ও জটিল প্রক্রিয়ার কারণে রপ্তানি কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের আর্থিক চাপও বেড়েছে। গুদাম ভাড়া, ব্যাংক ঋণের সুদ এবং অন্যান্য খরচ বহন করতে গিয়ে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। অনেক প্রতিষ্ঠান টিকে থাকার জন্য লড়াই করছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিকরা। খুলনা অঞ্চলের প্রায় ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত প্রায় ১০ হাজার শ্রমিক এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নিয়মিত কাজ না থাকায় অনেকেই অন্য পেশায় যাওয়ার চেষ্টা করছেন।
শ্রমিকদের অভিযোগ, আগে সপ্তাহে ছয় দিন কাজ থাকলেও এখন মাসে কয়েকদিনও কাজ মেলে না। ফলে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকেই ঋণ করে জীবনযাপন করছেন।
শ্রমিক নেতারা বলছেন, দ্রুত রপ্তানি চালু না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। এতে শুধু শ্রমিক নয়, দেশের অর্থনীতিও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
এদিকে সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলো জানাচ্ছে, সমস্যা সমাধানে আলোচনা চলছে এবং রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, আগের অর্থবছরে খুলনা অঞ্চল থেকে উল্লেখযোগ্য পরিমাণ কাঁচাপাট রপ্তানি হলেও চলতি বছরে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে দেশের গুরুত্বপূর্ণ এই শিল্পখাত বড় সংকটে পড়বে।
প্রধান অতথিরি ভাষণে মোহাম্মদ জহির হোসেন বলনে, ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক হলেন এর আমানতকারীরা। তাদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক ও বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। তিনি বলনে, ইসলামী ব্যাংক, বাংলাদেশ ও ইসলামী জাতীয়তাবাদের এক অর্পূব মেলবন্ধন। বিশ্বজুড়ে অনেক ইসলামী ব্যাংক থাকলেও আমাদের এই ব্যাংকটি এ অঞ্চলের অন্যতম পথপ্রর্দশক। যতদনি বাংলাদেশ থাকবে, ইনশাআল্লাহ ইসলামী ব্যাংকও সগৌরবে টিকে থাকবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে এ ব্যাংকের সেবা পাবেন। এটি কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের ব্যাংক হবে না, এটি হবে র্সবসাধারণের ব্যাংক। গ্রাহকদের আশ্বস্ত করে তিনি বলনে, ইসলামী ব্যাংকের শেয়ারের পরিমাণ মাত্র ৬৫০০ কোটি টাকা, অথচ গ্রাহকদের আমানত প্রায় পৌনে দুই লক্ষ কোটি টাকা। শেয়ারের এই অনুপাত মোট আমানতের এক নগন্য অংশ। সুতরাং শেয়ার নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এছাড়া লুটের টাকা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক, সরকার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে। ব্যাংকের অভ্যন্তরীণ সংস্কার ও ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলনে, ইসলামী ব্যাংকের দক্ষ ম্যানেজমেন্ট, যারা ৩০-৩৫ বছর ধরে কাজ করছেন, তাদের ওপর পূর্ণ আস্থা ও ক্ষমতা দেওয়া হয়েছে। বোর্ডের কাজ শুধু পলিসি দেওয়া, ব্যাংক পরিচালনা করবেন প্রফেশনালরা। তিনি গ্রাহক ও আমানতকারীদের ব্যাংকের পাশে থাকার এবং আমানত বৃদ্ধিতে সহায়তা করার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী ব্যাংকের নতুন ভোর উদিত হয়েছে। আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তিন দৃঢ়তার সাথে আশাবাদ ব্যক্ত করে বলেন অত্যন্ত পেশাদারিত্বের সাথে ব্যাংকটি তার হারানো গৌরব ফিরিয়ে এনে স্বল্প সময়ের মধ্যেই নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংকের শরী’আহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশে আজ যে অবস্থানে এসেছে, তার পেছনে আমাদের পূর্বপুরুষদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাংকটিকে কবুল করেছেন বলেই এটি আজ দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখতে পারছে। তিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, এ ব্যাংক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য অবদান ছিল। এছাড়া তৎকালীন সৌদি আরবের রাষ্ট্রদূত এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী বায়তুশ শরফের পীর সাহেবেরও এই ব্যাংকটি গড়ে তোলার পেছনে অনন্য ভূমিকা ছিল। তিনি তাঁদের এই অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার তাত্ত্বিক ও ঐতিহাসিক ভিত্তি তুলে ধরে প্রধান আলোচক বলেন, নবুয়ত প্রাপ্তির পূর্বেই মহানবী হযরত মুহাম্মদ (সা:) হযরত খাদিজাতুল কুবরা (রা:)-এর সাথে ‘মুদারাবা’ (অংশীদারিত্ব) পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করেছিলেন। ইসলামের সেই শাশ্বত ও সোনালী আদর্শ এবং মুদারাবা নীতির ওপর ভিত্তি করেই বর্তমান ইসলামী ব্যাংকসমূহ তাদের সামগ্রিক আর্থিক ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।]]>
                <![CDATA[দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই থেকে মে) আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও রপ্তানি আয় সেই হারে বৃদ্ধি পায়নি। ফলে বৈদেশিক পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়ে প্রায় ২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি)-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার। এক বছর আগে একই সময়ে এই ঘাটতি ছিল ১৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে প্রায় ২৪ শতাংশ।
কেন বাড়ছে বাণিজ্য ঘাটতি?
অর্থনীতি বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি, শিল্প কাঁচামাল এবং অন্যান্য আমদানিনির্ভর পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের আমদানি ব্যয় বেড়েছে। অন্যদিকে বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ, চাহিদার পরিবর্তন এবং প্রতিযোগিতার কারণে রপ্তানি প্রত্যাশিত হারে বাড়েনি। ফলে আমদানি ও রপ্তানির ব্যবধান আরও বিস্তৃত হয়েছে।
আমদানিতে ঊর্ধ্বগতি
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ ৬৪ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬০ দশমিক ২৫ বিলিয়ন ডলার। ফলে আমদানি ব্যয় বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, শিল্প উৎপাদন সচল রাখা, জ্বালানি আমদানি এবং কাঁচামালের উচ্চমূল্য আমদানির ব্যয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রপ্তানি আয়ে নিম্নমুখী প্রবণতা
একই সময়ে দেশের মোট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪০ দশমিক ০৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৪০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার থেকে প্রায় ২ শতাংশ কম।
রপ্তানি আয়ের এই পতন এবং আমদানির উচ্চ প্রবৃদ্ধিই মূলত বাণিজ্য ঘাটতি বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
চলতি হিসাব এখনও ঋণাত্মক
চলতি হিসাবের ভারসাম্য (Current Account Balance) একটি দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের গুরুত্বপূর্ণ সূচক। এই হিসাবে উদ্বৃত্ত থাকলে বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমে, আর ঘাটতি থাকলে তা পূরণে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের মে মাস শেষে চলতি হিসাবের ঘাটতি কমে ৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৭৮ কোটি ডলার।
সামগ্রিক বৈদেশিক লেনদেনে ইতিবাচক অবস্থান
বাণিজ্য ঘাটতি বেড়েছে হলেও সামগ্রিক বৈদেশিক লেনদেন বা ওভারঅল ব্যালেন্সে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।
প্রথম ১১ মাসে এই সূচকে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪০২ কোটি ডলার। অথচ আগের অর্থবছরের একই সময়ে এই সূচক ছিল ১১৫ কোটি ডলার ঘাটতিতে।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক অর্থপ্রবাহের কিছু ইতিবাচক পরিবর্তনের কারণে সামগ্রিক লেনদেনে এই উন্নতি এসেছে।
রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
অর্থবছরের প্রথম ১১ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ২৭৭ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স।
আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৭৫০ কোটি ডলার। ফলে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১ শতাংশ, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।
কমেছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ
বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) প্রবাহেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে এফডিআই এসেছে ১৩১ কোটি ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৫৫ কোটি ডলার।
শেয়ারবাজার থেকেও বিদেশি মূলধন বেরিয়ে যাচ্ছে
শুধু প্রত্যক্ষ বিনিয়োগ নয়, পোর্টফোলিও বিনিয়োগেও নেতিবাচক চিত্র দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা নিট ১৭ কোটি ৫০ লাখ ডলার তুলে নিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই নেতিবাচক অবস্থান ছিল ১৩ কোটি ৪০ লাখ ডলার।
অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ
বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য ফিরিয়ে আনতে রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার সম্প্রসারণ, উৎপাদন ব্যয় কমানো এবং উচ্চমূল্যের আমদানিনির্ভরতা কমানোর দিকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো না গেলে দীর্ঘমেয়াদে বাণিজ্য ঘাটতির চাপ অর্থনীতিতে আরও গভীর প্রভাব ফেলতে পারে।
                <![CDATA[যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির চাপ বাড়লে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার উচ্চ পর্যায়ে ধরে রাখতে পারে। এমন আশঙ্কাই স্বর্ণবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১১৫ দশমিক ৭৯ ডলারে নেমে আসে। এতে সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ৪ শতাংশ কমার পথে রয়েছে।
এদিকে আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৪ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। ইরানের দক্ষিণ উপকূলীয় ও পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এর ফলে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনাও আরও জোরালো হয়েছে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাজার এখন ৬৩ শতাংশ হিসেবে বিবেচনা করছে। এক সপ্তাহ আগে এই সম্ভাবনা ছিল প্রায় ৫৪ শতাংশ।
অর্থনীতিবিদদের ভাষ্য, মূল্যস্ফীতির সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়লেও সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।
বাজার বিশ্লেষক ওয়াটারার বলেন, তেলের দাম বর্তমান পর্যায়ে থাকলে স্বর্ণের দাম কমে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে। তবে তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি হলে তা আবারও মূল্যস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা বাড়াবে, যা স্বর্ণবাজারের জন্য নেতিবাচক হবে।
এর আগে চলতি সপ্তাহে প্রকাশিত ফেডের জুন মাসের নীতিনির্ধারণী সভার কার্যবিবরণীতেও মূল্যস্ফীতি নিয়ে নীতিনির্ধারকদের উদ্বেগের বিষয়টি উঠে আসে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কঠোর মুদ্রানীতির সম্ভাবনা এবং শক্তিশালী ডলারের প্রভাব বিবেচনায় রেখে বৈশ্বিক ব্যাংক এইচএসবিসি ২০২৬ ও ২০২৭ সালের জন্য স্বর্ণের গড় মূল্য পূর্বাভাস কমিয়েছে।
অন্যদিকে, স্পট মার্কেটে অন্যান্য মূল্যবান ধাতুর দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে। রুপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ১৯ ডলারে, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩২ দশমিক ৯৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ২৭০ দশমিক ৫৪ ডলারে উঠেছে। তবে এই বৃদ্ধি সত্ত্বেও সাপ্তাহিক হিসাবে তিনটি ধাতুর দামই নিম্নমুখী রয়েছে।
সূত্র: রয়টার্স
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত, আমদানি সহজীকরণ এবং নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলনের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা ও চালসহ গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি সহজীকরণ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে শুল্ক ও করহার যৌক্তিকীকরণ এবং বিকল্প উৎস থেকে আমদানির সুযোগও অনুসন্ধান করা হচ্ছে।
তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
মন্ত্রী বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুদদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা কার্যকর রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাতে মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব থেকে সাধারণ ভোক্তাদের সুরক্ষা দেওয়া যায়।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[বাংলাদেশের আর্থিক খাতে চলমান অস্থিরতা মোকাবিলায় সংকটে থাকা ব্যাংকগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংককে মোট ৭৬ হাজার কোটি টাকারও বেশি তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ সহায়তার ফলে ব্যাংকগুলো স্বল্পমেয়াদে গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে এবং নিয়মিত ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে সক্ষম হলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল অস্থায়ী সমাধান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের সরকারের সময় ব্যাংক খাতে ১৭ হাজার ২৫০ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সহায়তার পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৫১ হাজার কোটি টাকায়। এছাড়া সাম্প্রতিক সময়ে ঈদ উপলক্ষে গ্রাহকদের অতিরিক্ত অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা জরুরি সহায়তা দেওয়া হয়। অন্যদিকে ইসলামী ব্যাংকও পেয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেপো সুবিধা, বিশেষ তারল্য সহায়তা, আন্তঃব্যাংক অর্থায়ন এবং বিভিন্ন নীতিগত ব্যবস্থার মাধ্যমে এসব অর্থ সরবরাহ করা হয়েছে। এর ফলে ব্যাংকগুলো গ্রাহকদের লেনদেন নির্বিঘ্ন রাখা এবং আন্তঃব্যাংক দায় পরিশোধে সক্ষম হয়েছে।
তবে অর্থনীতিবিদদের মতে, তারল্য সংকট মোকাবিলায় অর্থ সরবরাহ করা গেলেও ব্যাংক খাতের গভীর সমস্যাগুলো এখনও অমীমাংসিত। বিশেষ করে খেলাপি ঋণের ক্রমবর্ধমান হার, দুর্বল করপোরেট সুশাসন, অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণের সংস্কৃতি অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে এই সহায়তার ইতিবাচক প্রভাব সীমিতই থাকবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর মতে, বর্তমানে প্রায় ২০ থেকে ২২টি ব্যাংকে মূলধনের ঘাটতি রয়েছে। তাঁর ভাষ্য, যেসব ব্যাংকের মূলধন বা তারল্য ঘাটতি রয়েছে, তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। উন্নত দেশগুলোতে এমন পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংক বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশেও ব্যাংকিং খাতে কঠোর ও কার্যকর সংস্কার প্রয়োজন বলে তিনি মত দেন।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, শুধু তারল্য সহায়তা নয়, খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপও নেওয়া হচ্ছে। পুনঃতফসিল, রাইট-অফ হওয়া ঋণ পুনরুদ্ধার, সম্পদ উদ্ধার এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রাইট-অফ করা ঋণের বর্তমান অবস্থা, মামলার অগ্রগতি, আদায়ের হার এবং নতুন ঋণ খেলাপিতে পরিণত হচ্ছে কি না—এসব বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই পালন করতে হবে।
বিশ্লেষকদের মতে, জরুরি তারল্য সহায়তা স্বল্পমেয়াদে ব্যাংকিং খাতকে স্থিতিশীল রাখতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য প্রয়োজন ব্যাংক পুনর্গঠন, শক্তিশালী করপোরেট সুশাসন, কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা। এসব সংস্কার বাস্তবায়িত হলে আমানতকারী ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা সহজ হবে এবং দেশের ব্যাংকিং খাত আরও স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।]]>
                <![CDATA[ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় ৮ জুলাই ২০২৬, বুধবার এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মোঃ মাহবুব-এ-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নং সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ। স্বাগত বক্তব্য দেন উত্তরা শাখা প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ।
গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজ সেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, এড. ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মোঃ আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং হিউম্যান আপিল ইন্টা. অস্ট্রেলিয়া এর কান্ট্রি ডাইরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
সভায় ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৬-২৭ অর্থবছরেও রফতানিকারকরা আগের মতোই এই সুবিধা পাবেন।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি)-১ এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়।
০.৩% থেকে ১০% পর্যন্ত নগদ সহায়তা
নতুন নির্দেশনা অনুযায়ী, পণ্য ও খাতভেদে রফতানিকারকরা সর্বনিম্ন ০.৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা পাবেন। এই সুবিধার আওতায় মোট ৪৩টি পণ্য ও সেবা খাত অন্তর্ভুক্ত রয়েছে।
সরকার নির্ধারিত সময় অনুযায়ী, এই প্রণোদনা কার্যকর থাকবে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর জুড়ে।
নিরীক্ষা প্রক্রিয়া কঠোরভাবে মানতে হবে
রফতানি আয়ের বিপরীতে নগদ সহায়তা গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত বহিঃনিরীক্ষক বা নির্ধারিত অডিট ফার্মের মাধ্যমে সঠিক নিরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।
এর মাধ্যমে রফতানি আয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধ করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকগুলোর জন্য কঠোর নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নগদ সহায়তা বিতরণের ক্ষেত্রে বিদ্যমান সব শর্ত, যোগ্যতা এবং প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে।
অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রতিটি আবেদন যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রণোদনা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
রফতানি খাতে ইতিবাচক প্রভাবের আশা
অর্থনীতিবিদদের মতে, এই প্রণোদনা অব্যাহত থাকলে দেশের রফতানি খাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে তৈরি পোশাকসহ বিভিন্ন সেবা খাতে বৈদেশিক বাজারে অবস্থান আরও শক্তিশালী হবে।
বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এই ধরনের সহায়তা রফতানি আয় স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।]]>
                <![CDATA[বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দক্ষতা উন্নয়নে আয়োজিত মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি”-এর সমাপনী, সনদপত্র বিতরণ ও বিনিয়োগ প্রদান অনুষ্ঠান ৫ জুলাই ২০২৬, রবিবার ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমই অ্যান্ড এসপিডি)-এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোহা. আনোয়ার হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুম বিল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম।
এ সময় ইসলামী ব্যাংকের মাইজদি কোর্ট শাখার প্রধান মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ এবং চৌমুহনী শাখার প্রধান মোঃ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ, ইসলামী ব্যাংকের মার্চেন্ট কিউআর প্রদান এবং তিনজন উদ্যোক্তার মধ্যে তাৎক্ষণিক বিনিয়োগ বিতরণ করা হয়।
উল্লেখ্য, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত ২৫ জন সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তা মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[কর নথি অডিটের কথা বলে কিংবা অডিট থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে একদল প্রতারক করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (৫ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি কিছু প্রতারক বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে বলে দাবি করছে। এরপর অডিট থেকে অব্যাহতির আশ্বাস অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে তারা।
এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এনবিআর বলেছে, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো করদাতা অডিটের জন্য নির্বাচিত হলে প্রচলিত আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তাকে বিষয়টি জানানো হয়।
সংস্থাটি আরও জানায়, কর-সংক্রান্ত সব ধরনের অর্থ পরিশোধ কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিকাশ, রকেট, নগদ, অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে কর বা ফি গ্রহণের অধিকার রাখেন না।
এনবিআরের পরিচয় দিয়ে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচেঞ্জ রেটস ক্যালকুলেশন ফিলোসোফি অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) ও বাফেডার ট্রেজারার মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাস চন্দ্র দাস। কর্মশালায় দেশের ৫৪টি ব্যাংকের বিভিন্ন পদমর্যদার ১০৮ জন নির্বাহী ও কর্মকর্তা অংশ গ্রহন করেন।]]>
                <![CDATA[আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা মূল্যের ৩০৪টি আমদানিকৃত গাড়ি। আদালতে একাধিক রিট বিচারাধীন থাকায় এসব গাড়ি নিলামে বিক্রি কিংবা স্ক্র্যাপ—কোনোটিই করা যাচ্ছে না। ফলে একদিকে যেমন মূল্যবান যানবাহন ধীরে ধীরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে, অন্যদিকে নতুন আমদানি হওয়া গাড়ি সংরক্ষণেও বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
চট্টগ্রাম বন্দরের আধুনিক বহুতল কারশেড ঘুরে দেখা যায়, বছরের পর বছর ধরে অযত্নে পড়ে থাকা গাড়িগুলো ধুলাবালিতে ঢেকে গেছে। অনেক গাড়ির টায়ার নষ্ট হয়ে মেঝেতে বসে গেছে, আবার অনেকগুলোর ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে যেন একটি পরিত্যক্ত যানবাহনের ডাম্পিং ইয়ার্ড।
বন্দর সূত্রে জানা গেছে, দুটি কারশেডে মোট ১ হাজার ২৫০টি গাড়ি রাখার সক্ষমতা থাকলেও বর্তমানে সেখানে ৬০৩টি গাড়ি রয়েছে। এর মধ্যে ৩০৪টি ইতোমধ্যে চলাচলের অনুপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ জানান, এসব গাড়ির অনেকগুলো ১০ থেকে ১৫ বছর আগে আমদানি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে জায়গা দখল করে থাকায় নতুন আমদানিকৃত গাড়ি আধুনিক কারশেডে রাখার সুযোগ পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অনেক নতুন গাড়ি খোলা জায়গায় সংরক্ষণ করতে হচ্ছে, যা সেগুলোর গুণগত মানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য অনুযায়ী, তিন বছর আগে বিআরটিএ ১৮২টি গাড়িকে সম্পূর্ণ অচল ঘোষণা করে। এর মধ্যে ৭৪টি গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা সম্ভব হলেও অবশিষ্ট ১০৮টি গাড়ির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট থাকায় পরবর্তী ব্যবস্থা নেওয়া যায়নি। এছাড়া আরও ৮৭টি গাড়ি সম্পর্কিত পৃথক রিটও বিচারাধীন রয়েছে। এসব চালানের অনেক গাড়িই ১৫ থেকে ২০ বছর আগে দেশে আমদানি করা হয়েছিল।
চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন বলেন, আদালতে মামলা বা রিট চলমান থাকলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ি নিলাম বা ধ্বংস করা যায় না। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাপানসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা এসব গাড়ির প্রতিটির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। সেই হিসাবে বন্দরে পড়ে থাকা গাড়িগুলোর সম্মিলিত মূল্য প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছেছে। যদিও এসব গাড়ির আমদানি বাবদ বৈদেশিক মুদ্রা অনেক আগেই বিদেশে পরিশোধ করা হয়েছে।
ব্যবসায়ীদের মতে, দীর্ঘদিন বন্দরে যানবাহন পড়ে থাকার কারণে যেমন সম্পদের অপচয় হচ্ছে, তেমনি বন্দরের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তাই দ্রুত নীতিগত সিদ্ধান্ত নিয়ে টেন্ডারের মাধ্যমে গাড়িগুলো বিক্রি অথবা প্রয়োজন হলে স্ক্র্যাপিংয়ের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া উচিত।
পিএইচপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক আকতার পারভেজ বলেন, আগ্রহী ক্রেতাদের কাছে টেন্ডারের মাধ্যমে গাড়িগুলো হস্তান্তর করা হলে তারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার বা স্ক্র্যাপ করতে পারবেন। বিকল্পভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নিজ উদ্যোগে স্ক্র্যাপিংয়ের মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান করতে পারে।
বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশ থেকে আমদানি করা গাড়ি ৩০ দিনের মধ্যে খালাস করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে খালাস না হলে বন্দর কর্তৃপক্ষ গাড়িগুলো কাস্টমস হাউজের কাছে নিলামের জন্য হস্তান্তর করে। তবে আইনি জটিলতার কারণে এই ৩০৪টি গাড়ির ক্ষেত্রে সেই প্রক্রিয়াও থমকে আছে।
ফলে বন্দরের মূল্যবান জায়গা বছরের পর বছর ধরে অচল গাড়ির দখলে থাকছে। এতে নতুন আমদানিকৃত গাড়ির সংরক্ষণ, বন্দর ব্যবস্থাপনা এবং সামগ্রিক আমদানি কার্যক্রম—সব ক্ষেত্রেই বাড়ছে চাপ। সংশ্লিষ্টদের মতে, দ্রুত আইনি নিষ্পত্তি এবং কার্যকর প্রশাসনিক উদ্যোগ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
                <![CDATA[ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর মধ্যে গ্রাহক সেবা বিষয়ক এক কর্পোরেট চুক্তি ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে (বাবিউবো) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রি-পেইড মিটারের যাবতীয় রিচার্জ সেবা ক্রমান্বয়ে ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, সেলফিন, আই স্মার্ট ও এমক্যাশ অ্যাপ এর মাধ্যমে সম্পন্ন করা যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মোহাম্মদ নুরুল আবছার।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর পক্ষে প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মোঃ জিয়াউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জমান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহক সবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে ১ জুলাই ২০২৬, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান।
অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। রেমিট্যান্স গ্রাহকগণও নির্বিঘ্নে সেবা গ্রহণ করছেন। যেসব গ্রাহক হিসাব বন্ধ করে অর্থ উত্তোলন করেছিলেন, তাঁদের অধিকাংশই ইতোমধ্যে ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে এসেছেন। এই স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন আমাদের প্রতি তাঁদের দীর্ঘদিনের বিশ্বাসেরই সুস্পষ্ট প্রতিফলন।
তিনি বলেন, ইসলামী ব্যাংক একটি শক্তিশালী, স্থিতিশীল ও সুদৃঢ় আর্থিক প্রতিষ্ঠান। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নিরলস কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সান নিউজ/ জামান]]>