                <![CDATA[দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী মেয়েও আহত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্যার ছেলে।
নিহতের সেজো ভাই মো.নাসির জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি রয়েছে। এক বছর আগে তিনি পরিবারকেও সেখানে নিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও আহত হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতের পরিবারের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাইস্যাকের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ড. রাসেল মাহমুদ জুয়েল ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিডিএ) ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি, প্রায় ৯৬টি দেশের ৬৬১ জন স্নাতকের মধ্য থেকে তিনি এ বছরের অত্যন্ত মর্যাদাপূর্ণ ড. জন লি লিগ্যাসি অব লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. অ্যান্থনি লি কয়েক মিনিট ধরে ড. জুয়েলের শিক্ষাগত সাফল্য, গবেষণায় অবদান, নেতৃত্বের গুণাবলি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি ব্যাখ্যা করেন, কেন ড. জুয়েলকে এই সম্মানজনক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. জুয়েল বলেন, আমি সত্যিই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। অনুভূতিটা ছিল ভাষায় প্রকাশের অতীত।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে গ্রিন রুমে ড. রাসেল মাহমুদ জুয়েল এক ব্যতিক্রমী অভিজ্ঞতার মুখোমুখি হন। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষকরা তার সঙ্গে সেলফি তোলার আগ্রহ প্রকাশ করলে তিনি উপলব্ধি করেন, দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায় সার্থকতায় পৌঁছেছে।
বাইস্যাকের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ক্যালিফোর্নিয়ার ৩৮টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে এক প্ল্যাটফর্মে যুক্ত করেন। বর্তমানে তিনি বিভিন্ন প্রবাসী ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং যুব নেতৃত্ব বিকাশে কাজ করছেন।
ড. জুয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, জনস্বাস্থ্য ও ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ে ১৬টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার গবেষণাকর্ম ৩৭০টিরও বেশি বার উদ্ধৃত হয়েছে, যা তাকে একজন উদীয়মান আন্তর্জাতিক গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
                <![CDATA[ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যার করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ৫ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এঘটনায় তার ২০ বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এসময় তারা বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে। ঘটনার চলমান অবস্থায় বাবুলের ছেলে অয়ন বাহির থেকে ঘরে এসে রুমে প্রবেশ করার সময় বিষয়টি টের পায়। এ সময় দুর্বৃত্তরা দ্রুত বের হওয়ার সময় অয়নকেও কুপিয়ে জখম করে। পরে অয়নের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাবুলসহ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অয়নকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ ঘটনায় বাবুলের নোয়াখালীর কোম্পানীগঞ্জস্থ গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, স্থানীয় ভাবে বিষয়টি শুনেছি। নিহতের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হবে।
                <![CDATA[লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, আবার কেউ উচ্চশিক্ষায় অধ্যয়নরত। তবে দেশের মাটি আর পরিবারের বন্ধন থেকে কেউ বিচ্ছিন্ন নন। সবাই একই পরিবারের হওয়ায় তাদের নিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা রয়েছে। ফেনীর দাগনভূঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের শেকড়ে বেড়ে ওঠা গোলাম রহমান ওরফে রহমান সাহেবের পরিবার আজ যুক্তরাজ্যে গড়ে তুলেছে এমনই এক অনন্য দৃষ্টান্ত। লন্ডনের ব্যস্ত নগরজীবনের মাঝেও যখন বাংলা ভাষা, দেশীয় সংস্কৃতি আর আত্মীয়তার বন্ধনে মুখর হয়ে ওঠে একটি পরিবার, তখন সেটি যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।।
ফেনীর দাগনভূঞা উপজেলার এনায়েত ভূঞার বংশধর রহমান সাহেব ১৯৫৫ সালে জীবিকার তাগিদে লন্ডনে যান। তখন লন্ডনে বাঙালি কমিউনিটি ছিল খুবই ছোট। প্রবাসের কঠিন সংগ্রামের মধ্য দিয়েই তিনি পরিবারের জন্য নতুন স্বপ্ন গড়তে শুরু করেন। ১৯৫৯ সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। সেই নাগরিকত্বই পরবর্তীতে পুরো পরিবারের ভাগ্য পরিবর্তনের পথ খুলে দেয়। পরে তার সন্তানরাও একে একে লন্ডনে যেতে শুরু করেন।
লন্ডন যাওয়ার বেশ কয়েক বছর পর ছুটিতে দেশে আসেন। এরপর ১৯৬৯ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে তিনি নতুন বসতি গড়েন। তিন ছেলে ও চার মেয়ের জনক রহমান সাহেব ছিলেন অত্যন্ত শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তি। এলাকার শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি রেখে গেছেন অনন্য অবদান। শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিরাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি ৪৯ ডিসমিল জমি দান করেন। পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য ৫ ডিসমিল এবং ধর্মীয় শিক্ষা ও ইবাদতের পরিবেশ গড়ে তুলতে রহমানিয়া জামে মসজিদের জন্য ৭৫ ডিসমিল জমি দান করেন। ২০১১ সালের ১ নভেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাবা থাকাকালীন ২০০৪ সালে মেঝো ছেলে গোলাম মাহমুদ ও ছোট ছেলে আব্দুল কুদ্দুছ সুমন প্রথমে লন্ডনে গিয়ে সেখানে চাকরি শুরু করেন। এরপর ২০০৬ সালে রহমান সাহেবের চার মেয়ে আশ্রাফের নেছা রুবি, শামসুর নাহার মিনা,নূর নাহার রিনা, নূরজাহান রুনা একসাথে লন্ডনে যান। পরে রুবি,মিনার পরিবারের ১৮ সদস্য, রিনার পরিবারের ৭সদস্য, রুনার পরিবারের ৭ সদস্য, মাহমুদের পরিবারের ৬ সদস্য ও সুমনের পরিবারের ৪ সদস্যসহ ৪৩ সদস্য সেখানে স্থায়ী হন। তাদের সাথে মা মমতাজ বেগমও বসবাস করছেন।
বর্তমানে পরিবারের প্রায় ৩৮ সদস্য ব্রিটিশ পাসপোর্টধারী। নতুন প্রজন্মের অনেকেই উচ্চশিক্ষা সম্পন্ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। কেউ ব্যবসা পরিচালনা করছেন, কেউ আবার পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজনের বিয়ে হয়েছে লন্ডনেই। সামনে আরও কয়েকটি বিয়ের আয়োজন রয়েছে। তাদের পরিবারের কয়েকজন সন্তান সেখানে জন্ম গ্রহণ করেন। প্রজন্ম বদলালেও পরিবারটির ভেতরে এখনো টিকে আছে দেশীয় সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য আর আত্মীয়তার বন্ধন।
পরিবারের সদস্যরা লন্ডনের বিভিন্ন এলাকায় আলাদা বাসায় থাকলেও ঈদ, বিয়ে কিংবা পারিবারিক আয়োজনে সবাই একত্রিত হন। তখন পুরো পরিবেশটাই যেন হয়ে ওঠে বাংলাদেশি আবহে ভরপুর। ঘরে রান্না হয় পিঠা-পুলি, বিরিয়ানি, ভর্তা কিংবা গ্রামের ঐতিহ্যবাহী খাবার। ছোটরা বাংলা ভাষা শেখে, বড়রা স্মৃতিচারণ করেন গ্রামের দিনগুলো নিয়ে।
লন্ডন প্রবাসী আশ্রাফের নেছা রুবি বলেন, আমাদের বাবা সবসময় চাইতেন পরিবার একসঙ্গে থাকুক। বিদেশে থেকেও আমরা সেই পারিবারিক বন্ধন ধরে রাখার চেষ্টা করছি। পরিবারের বন্ধনটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বাবা যখন লন্ডনে আসেন, তখন এখানে বাঙালি খুব কম ছিল। এখন আমাদের পরিবারের এত সদস্য এখানে প্রতিষ্ঠিত এটা সত্যিই আনন্দের। বাবার কষ্ট আর পরিশ্রমের কারণেই আজ পরিবারের সবাই ভালো অবস্থানে আছে।
লন্ডন প্রবাসী নুরজাহান রুনা বলেন, আমরা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি শেখানোর চেষ্টা করি। বিদেশে থেকেও যেন তারা নিজেদের শেকড় না ভুলে যায়। আমরা চাই আমাদের সন্তানরাও বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখুক।
লল্ডনের বার ট্রেনিং কোর্সের শিক্ষানবিশ আইনজীবী কাজী ইমদাদুল হক তানিম বলেন, পরিবারটির সদস্যরা নিয়মিত দেশে অর্থ পাঠাচ্ছেন। শুধু নিজেদের স্বজনদের সহযোগিতা নয়, গ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজেও তারা অংশ নেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও দেশের প্রতি টান, গ্রামের স্মৃতি আর পরিবারের ঐক্য ধরে রেখে রহমান সাহেবের পরিবার আজ অনেকের কাছে অনুপ্রেরণার নাম। লন্ডনের বুকে তারা যেন গড়ে তুলেছেন এক ছোট্ট বাংলাদেশ।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন সার্কুলার জারি করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সার্কুলার অনুযায়ী, ১০টি দেশ থেকে পুরুষ ও নারী গৃহকর্মী নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি ২৭টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
অনুমোদিত দেশগুলোর মধ্যে রয়েছে ফিলিপিন্স, শ্রীলঙ্কা, ভারত,দক্ষিণ আফ্রিকা, বেনিন, সেনেগাল (শুধুমাত্র পুরুষ কর্মী), ইরিত্রিয়া, ইথিওপিয়া, ভিয়েতনাম এবং নেপাল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারের সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হবে।
বাংলাদেশ থেকে দীর্ঘদিন থেকে সরকারিভাবে নারী গৃহকর্মী প্রেরণ বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। কিন্তু পুরুষ গৃহকর্মী, দারোয়ান, বাবুর্চী, ড্রাইভারসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিকরা যাচ্ছেন কুয়েতে। বর্তমানে প্রকাশিত অনুমোদিত দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকায় কুয়েতে গৃহকর্মী পাঠানোর বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে কুয়েত ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ভবিষ্যতে কোনো সমঝোতা বা নতুন সিদ্ধান্ত আসে কি না, সেদিকে নজর রয়েছে প্রবাসী মহলের।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ববর্তী সরকারি সার্কুলার ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত নিষিদ্ধ দেশগুলোর তালিকায় রয়েছে: মালাউই, চাদ, সিয়েরা লিওন, নাইজার, তানজানিয়া, গাম্বিয়া, ঘানা, জিম্বাবুয়ে, ক্যামেরুন, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, ইরিত্রিয়া,ইন্দোনেশিয়া, ভুটান, আইভরি কোস্ট, মাদাগাস্কার, জিবুতি, ইথিওপিয়া, বুরকিনা ফাসো, গিনি, গিনি-বিসাউ, কেনিয়া, উগান্ডা, নাইজেরিয়া, টোগো, সেনেগাল, লাইবেরিয়া।
২০২৬ সালের প্রতিবেদনে ১০টি অনুমোদিত দেশের তালিকা প্রকাশ করা হয়েছে।
সান নিউজ/ জামান]]>
২০২৬ সালের প্রতিবেদনে  ১০টি অনুমোদিত দেশের তালিকা প্রকাশ করা হয়েছে।
সান নিউজ/ জামান
                <![CDATA[সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক ১৭০ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে বুরাক এয়ারের ফ্লাইটে তাদের দেশে ফেরার তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজী থেকে তাদের ফিরিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এদের বেশির ভাগই সমুদ্রপথে ইউরোপ যেতে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিল। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসচেতনতা বাড়াতে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর লিবিয়ায় আটক অন্তত ৮৯৩ বাংলাদেশি দেশে ফিরলেন। আটক অন্যদের ফেরানোর প্রচেষ্টা অব্যাহত থাকার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইওএমের তথ্য বলছে, মে মাসে মাঝামাঝি সময় পর্যন্ত সাগরপথে ইউরোপে পা বাড়ানো ব্যক্তিদের মধ্যে ছয় হাজার ৮১১ জন আটক হয়েছেন লিবিয়ায়। এই সময়ে ৮২২ জন নিখোঁজ বা নিহত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশিদের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
২০২৫ সালে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার পথে ২৭ হাজার ১১৬ জনকে আটক করা হয়েছিল। ওই সময়ে এক হাজার ৬৯৯ জনের নিখোঁজ বা মৃত্যুর তথ্য দেয় আইওএম।
সাননিউজ/আরএ]]>
                <![CDATA[যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (৬ মে) স্থানীয় সময় দুপুর ২টায় টাম্পা এলাকায় এই জানাজা সম্পন্ন হয়।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বৃহস্পতিবার (৭ মে) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অনেক শিক্ষার্থী ও শিক্ষক এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানাজায় অংশ নেন।
মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
জানাজা শেষে বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সার্ভিস প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটি আজ অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠাবে।
অরল্যান্ডো বিমানবন্দরেও মিয়ামি বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
আগামী শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস, মিয়ামি কনসুলেটের সাথে সমন্বয় করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পুরো প্রক্রিয়াটি তদারকি করছে।
নাহিদা সুলতানা বৃষ্টি এবং নিহত অন্য আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানোর সমস্ত খরচ বহন করছে বাংলাদেশ সরকার।
লিমনের মরদেহ গত সোমবার (৪ মে) ঢাকা পৌঁছায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে লিমনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।
হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে গত ২৪ এপ্রিল বেশ কয়েকটি কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর এ তথ্য মেলে।
লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছের একটি ম্যানগ্রোভ অঞ্চলে কয়েকজন জেলে একটি কালো পলিথিন ব্যাগ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে বৃষ্টির মরদেহের অংশ পায়।
এ ঘটনায় সন্দেভাজন খুনি হিসেবে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাননিউজ/আরএ]]>
                <![CDATA[দেশে ফিরছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার (২ মে) রাত পৌনে ৯টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার উদ্দেশ্যে অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার (৪ মে) সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ।
গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আটদিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ। এ ঘটনায় শোকাবহ আবহ সৃষ্টি হয়েছে স্থানীয় প্রবাসীদের মধ্যৈ।
এদিকে আগামী বুধবার (৬ মে) বাদ জোহর যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেছেন, পরিবারের পক্ষ থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এরইমধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।
সাননিউজ/আরএ]]>
                <![CDATA[মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।। গত রোববার কুয়ালালামপুরের জালান পেটালিং-এর আশেপাশের বেশ কয়েকটি স্থানে পতিতাবৃত্তির অভিযোগে একটি অপারেশনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (JIM) পুত্রজায়া এবং JIM জোহর কর্তৃক ১ বাংলাদেশি নাগরিকসহ ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার জালান পেটালিং-এর আশেপাশের বেশ কয়েকটি পতিতাবৃত্তি প্রাঙ্গণে এ অভিযান চালানো হয়।
সকাল ১১.৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে জালান ইম্বি এবং জালান পুডু সহ আরও বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানের ফলে, অনুমতি ছাড়াই সন্দেহভাজন বিদেশী অভিবাসী (PATI) ১৩৯ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ১১২ জন মহিলাও রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায় যে জড়িত পতিতালয় দোতলা প্রাঙ্গণের বেশ কয়েকটি কক্ষ সংস্কার করা হয়েছে এবং পতিতাবৃত্তি কার্যক্রম পরিচালনার জন্য ছোট ছোট কক্ষ প্রস্তুত করা হয়েছে।
মালয়েশিয়া পুলিশ ও অভিবাসন দল মাঝে মধ্যে এ ধরণের অভিযান পরিচালনা করে থাকে।
সান নিউজ/আরএ]]>
                <![CDATA[দূতাবাসের মাধ্যমে সাতটি দেশে ১৯ হাজারের বেশি প্রবাসীকে ভোটার করেছে নির্বাচন কমিশন (ইসি)। তদন্তাধীন রয়েছে আরো প্রায় একই পরিমাণ নাগরিকের আবেদন।এছাড়া প্রতিদিনই আসছে নতুন নতুন আবেদন।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতটি দেশ থেকে আসা আবেদনগুলোর মধ্যে তদন্ত শেষে ১৯ হাজারের বেশি নাগরিকের আবেদন অনুমোদন পেয়েছে। তারা ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। এই সংখ্যা ধীরে ধীরে আরো বাড়বে, কারণ প্রবাসে ভোটার কার্যক্রম চলমান রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ভোটার হওয়ার জন্য অনুমোদন পেয়েছে ১৯ হাজার ২৮৬টি আবেদন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন ১১ হাজার ১২৩ জন। সাতটি দেশ থেকে ১৭ মে পর্যন্ত মোট আবেদন করেছেন ৪৫ হাজার ১৮৪ জন প্রবাসী। এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ২৮ হাজার ৯২৬ জন। তদন্তে বাতিল হয়েছে ৩ হাজার ৫৬৩টি আবেদন। বিভিন্ন উপজেলায় তদন্তাধীন রয়েছে ২১ হাজার ৮৮৯টি আবেদন।
দেশভিত্তিক আবেদন ও অনুমোদনের সংখ্যা -
সংযুক্ত আরব আমিরাত: ১৯ হাজার ১৯৭টি আবেদন, অনুমোদন ১০ হাজার ৬২৭টি
সৌদি আরব: ৩ হাজার ৫৫৪টি আবেদন, অনুমোদন ১ হাজার ৭৪টি
যুক্তরাজ্য: ৮ হাজার ৫২৯টি আবেদন, অনুমোদন ৩ হাজার ৯৯টি
ইতালি: ৬ হাজার ৩৭২টি আবেদন, অনুমোদন ১ হাজার ৮৪৪টি
কুয়েত: ৩ হাজার ৮৭২টি আবেদন, অনুমোদন ১ হাজার ৩৮টি
কাতার: ২ হাজার ৮৩২টি আবেদন, অনুমোদন ৯৪৪টি
মালয়েশিয়া: ৯৪৮টি আবেদন, অনুমোদন ২৬০টি
এছাড়াও সম্প্রতি অস্ট্রেলিয়া ও কানাডায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে, যেখান থেকে আসা আবেদনের তথ্য এখনো একীভূত করা হয়নি।
প্রবাসীদের জন্য চারটি তথ্য বাধ্যতামূলক-
বিদেশে বসে ভোটার হওয়ার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক))
মেয়াদসহ বাংলাদেশি পাসপোর্ট
অনলাইন জন্ম নিবন্ধন
পাসপোর্ট সাইজের রঙিন ছবি
এগুলো বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য-
• বিশেষ এলাকার নাগরিকদের জন্য “বিশেষ তথ্য ফরম”
• শিক্ষা সনদ (JSC/SSC/HSC/সমমান)
• পিতামাতার এনআইডি বা মৃত্যু সনদ (যদি প্রযোজ্য হয়)
• ড্রাইভিং লাইসেন্স/টিআইএন (যদি থাকে)
• দ্বৈত নাগরিকত্ব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
• নিকাহনামা এবং স্বামী-স্ত্রীর এনআইডি (যদি প্রযোজ্য হয়)
• নাগরিকত্ব সনদ (কাউন্সিলর/চেয়ারম্যান/মেয়র/সিইও কর্তৃক প্রদত্ত)
• ইউটিলিটি বিলের কপি বা বাড়িভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র (ভাড়াটিয়া হলে)
• বাধ্যতামূলক নয় এমন তথ্য জমা দিতে না পারলে প্রবাসী নাগরিকের দেশে বসবাসকারী আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে জমা দেওয়া যাবে।
নির্বাচন কমিশন ৪০টি দেশের প্রবাসীদের নিজ নিজ দেশেই ভোটার করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এরই মধ্যে ৯টি দেশে কার্যক্রম চলছে। ডিসেম্বর নাগাদ আরো ১০ থেকে ১২টি দেশে এ কার্যক্রম শুরু করতে চায় কমিশন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ২০১৯ সালে তৎকালীন কমিশন (কেএম নূরুল হুদার নেতৃত্বে) প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ নেয়। এরপর ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে ২০১৯ সালের ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে এবং ৫ নভেম্বর মালয়েশিয়ায় এ কার্যক্রম শুরু হয়। এরপর সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপেও সুযোগ চালু করা হয়। তবে করোনা মহামারির কারণে কার্যক্রমে ভাটা পড়ে।
২০২২ সালে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর আবারও এ কার্যক্রম শুরু হয়। আগের আবেদনগুলো পেছনে ফেলে নতুনভাবে কাজ শুরু করে তারা। বর্তমানে সেই কার্যক্রমকেই এগিয়ে নিচ্ছে নাসির কমিশন।
সাননিউজ/ইউকে
                <![CDATA[যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক বলেছেন, তাকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
দুদকের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ অভিযোগ করেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শেখ হাসিনার শাসনামলের নানা ধরনের দুর্নীতির অভিযোগ বড় পরিসরে তদন্ত শুরু করে দুদক। তার অংশ হিসেবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্ত করছে সংস্থাটি।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর আলোচনা-সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’–এর পদ থেকে ইস্তফা দেন তিনি। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগের মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে রবিবার (১৩ এপ্রিল) টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত।
সোমবার (১৪ এপ্রিল) গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক। জবাবে তিনি বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষগুলোর কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। পুরোটা সময় তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে। আমার আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন। তবে তারা কখনো এর জবাব দেয়নি।
টিউলিপ সিদ্দিক বলেন, আমি নিশ্চিত, আপনারা বুঝবেন যে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না। এটি পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনতে তাকে প্রত্যর্পণের জন্য এক দেশ আরেক দেশের কাছে আবেদন করতে পারে। যুক্তরাজ্যে বাংলাদেশ ‘২বি’ প্রত্যর্পণ দেশ হিসেবে তালিকাভুক্ত। এর অর্থ প্রত্যর্পণের সিদ্ধান্তের জন্য যুক্তরাজ্যের মন্ত্রী ও বিচারকদের সামনে অবশ্যই স্পষ্ট প্রমাণ তুলে ধরতে হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র জানান, তিনি একক ঘটনার বিষয়ে মন্তব্য করবেন না।
আর রবিবার টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলেছেন, দুদক বিগত কয়েক মাসে গণমাধ্যমের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছে।
বিবিসির নজরে আসা এক বিবৃতিতে টিউলিপ সিদ্দিকের আইনজীবী স্টিফেনসন হারউড বলেছেন, অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা এবং টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা সেগুলো লিখিতভাবে মোকাবিলা করছেন।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামো প্রকল্প থেকে ৩৯০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এ তদন্ত করা হচ্ছে ববি হাজ্জাজ নামে একজনের ধারাবাহিক অভিযোগের ভিত্তিতে, যিনি শেখ হাসিনার বিরোধী রাজনৈতিক শিবিরের সদস্য।
বিবিসির নজরে আসা আদালতের নথি অনুযায়ী, ববি হাজ্জাজ অভিযোগ করেন, ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটি চুক্তিতে মধ্যস্থতায় সহায়তা করেন টিউলিপ সিদ্দিক। ওই চুক্তিতে বাংলাদেশে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যয় বাড়িয়ে দেখানো হয়েছিল।
দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এর আগে বিবিসিকে বলেছিলেন, অভিযোগগুলোয় কোনোভাবেই কাউকে নিশানা করে করা হয়নি এবং সেগুলো ভিত্তিহীন নয়। দুর্নীতির দালিলিক প্রমাণের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।
দুদকের চেয়ারম্যান বলেন, টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের আদালতের বিচারপ্রক্রিয়া থেকে দূরে থাকা ঠিক হবে না। আমি টিউলিপ সিদ্দিককে (বাংলাদেশে) এসে সম্ভাব্য সবচেয়ে ভালো আইনি সহায়তা নিয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য স্বাগত জানাব।
সাননিউজ/ইউকে]]>
সাননিউজ/ইউকে    ]]>
                <![CDATA[প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এতে আরও ২ বাংলাদেশি গুরুতর ভাবে আহত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তারা মারা যায়। তবে এই ঘটনায় হতাহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা
তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস বলেন, সোমবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় একটি জরুরি কল পাওয়ার পর বিপিপি চেংয়ের সহায়তায় মোট ১২ জন দমকল কর্মী দ্রুত ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে একটি ২ তলা ভবনের ওপরের তলায় ১ হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফর্মার রুমে আগুনে ওই কক্ষের ৪০ শতাংশ পুড়ে যায়। এই আগুনে ৪ জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন।
তিনি আরও বলেন, আটকে পড়াদের মধ্যে ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২ জন বাংলাদেশি কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
সান নিউজ/এমএইচ]]>
                <![CDATA[প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকা এবং অতিরিক্ত সময় অবস্থানে তাদের গ্রেফতার করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
আরও পড়ুন : আ’লীগ নির্বাচনে ফিরতে পারবে না
বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে তাদের গ্রেফতার করা হয়।
কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ‘হটস্পট’ হিসেবে পরিচিত বুকিত বিনতাংয়ের জালান আলোর আশপাশে অভিযান চালিয়ে ১৭৬ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭১ জন বাংলাদেশি।
আরও পড়ুন : দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় শুরু হওয়া এই অভিযানে ৭১ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের ৩, মিশর ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। গ্রেফতারকৃদের নথিপত্র ও পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/এমআর]]>
                <![CDATA[প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৭৬ বাংলাদেশিসহ ১২১ জনকে আটক করা হয়েছে। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা ২ দিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন : দক্ষিণ সুদানে কারফিউ জারি
শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা পরিষদ জানায়, বুধবার থেকে ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ার, ১৪ জন মিয়ানমারের, ৪ জন পাকিস্তানি, ২ জন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামি রয়েছেন। আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।
আরও পড়ুন : ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
ক্যামেরন হাইল্যান্ডস পুলিশ জানায়, পাহাড়ি পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধীদের নির্মূল করতে এ অভিযান চালানো হয়। এতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দফতরের ১৪৩ জন কর্মকর্তা অংশ নেন।
যৌথ অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২ হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।
সান নিউজ/এমআর]]>
                <![CDATA[প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশিসহ ১৫৩ জন অভিবাসীকে আটক করা হয়ছে। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি আছেন।
আরও পড়ুন : বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজ্যের শাহ আলম এলাকার সেকশন-১২ এর নির্মাণ সাইডে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সময় রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৪০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ১৩৪ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালের ৫ জন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।
আরও পড়ুন : খালেদা জিয়ার চিকিৎসা শুরু 
সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানিয়েছেন, অভিযানে দেখা যায়, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল সেখানে।
সান নিউজ/এমআর]]>
                <![CDATA[প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।
আরও পড়ুন : আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা 
মালয়েশিয়া গেজেটে প্রকাশত খবরে বলা হয়েছে, ১ জানুয়ারি জোহর রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) পরিচালক, দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান , নববর্ষের গভীর রাতে (সোয়া ১ টায়) শ্রমিকদের বসতিতে অভিযান চালানো হয়।
অভিযানে মোট ৪৫৪ বিদেশী এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষারপর এদের মধ্য থেকে ১০৫ জন অবৈধ অভিবাসীকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অপরাধে তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন : ডিসেম্বরে এলো সর্বোচ্চ রেমিট্যান্স 
আটকদের মধ্যে ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং ৬৪ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
মোহাম্মাদ রুসদি জানান, অভিবাসন আইন ও প্রবিধানের অধীনে অপরাধকারী বিদেশিদের বিরুদ্ধে প্রয়োগ জোরদার করা অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক অবৈধ অবিবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের সঙ্গে আপস করবে না।
সান নিউজ/এমআর]]>
                <![CDATA[প্রবাস ডেস্ক : কুয়েতের মরুভূমিতে তাঁবুতে ঘুমন্ত অবস্থায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নীপতি।
আরও পড়ুন : ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব
মৃত প্রবাসীরা হলেন– সিলেটের বিশ্বনাথের পৌর এলাকার নরশিংপুর গ্রামের মৃত হাজী মনা উল্লাহর ছেলে কয়েছ মিয়া (৪৪) ও উপজেলার শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)।
পরিবার সূত্রে জানা যায়, কয়েছ মিয়া কুয়েতের মরুভূমি এলাকায় একটি তাবুতে বসবাস করতেন। গত মঙ্গলবার তিনি অসুস্থ হলে তার শ্যালক রাসেল আহমদ তাকে দেখতে আসেন। ওই দিন কয়েছকে দেখাশোনার জন্য রাতে রাসেল সেখানে থেকে যান। রাতে অতি ঠান্ডার কারণে তারা তাঁবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে আশপাশের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা
কয়েছ মিয়া দীর্ঘদিন সৌদি আরবে থেকে দেশে ফিরে ৩ মাস আগে কুয়েতে যান।
তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আর রাসেল আহমদ বিগত চার বছর আগে কুয়েতে যান। তার ১৩ মাস বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।
সান নিউজ/এমআর]]>
                <![CDATA[প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১১ বাংলাদেশিসহ ৩২ প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
আরও পড়ুন : শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বুধবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সুবৃহৎ কম্পিউটার ও প্রযুক্তি মার্কেট প্লাজা ল-ইয়াটে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, অবৈধভাবে কাজ করার অভিযোগে এ সময় ১১ বাংলাদেশিসহ মোট ৩২ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
অভিযানে ৩৯ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ভিসা অপব্যবহারের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশির পাশাপাশি ১৮ জন পাকিস্তানি ও তিনজন ভারতীয় নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ২৩ থেকে ৪৬ বছরের মধ্যে।
দেশটির ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(ডি), ৬(১)(সি) এবং ১৫ ধারা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালায় ৩৯ (বি) ধারার অধীনে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলেও জানায় অভিবাসন বিভাগ।
এছাড়া আটকদের মধ্যে অনেকেই মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কাজের অনুমতি না থাকলেও অবৈধভাবে কাজ করছিলেন তারা।
সান নিউজ/এমআর]]>