বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, প্রথম দাবি হলো প্রতিটি জুলাই শহীদ পরিবারের জন্য ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে তাদের আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করা। দ্বিতীয় দাবি হিসেবে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তৃতীয় দাবিতে সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের বিভিন্ন হটস্পট এলাকার চিকিৎসকদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার বিস্তারিত তথ্য-উপাত্ত সংরক্ষণ ও ডকুমেন্টেশন কার্যক্রম গ্রহণের আহ্বান জানান আরিফুল ইসলাম আদীব।
ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষপর্বে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।
জানা যায়, বুধবার রাত ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের কামালপুর এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন জাহিদুল আলম জাহাঙ্গীর। বাজার থেকে বাড়ি ফেরার পর তিনজন দুর্বৃত্ত চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাকে।
এ সময় হামলা ঠেকাতে এগিয়ে এলে স্থানীয় বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলায় অংশ নেওয়া তিনজনই ঢাকা থেকে মিঠামইনে এসেছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে সরকারি গাছ কাটার একটি ঘটনায় এর আগে দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ও রাতে ব্যানার এবং লাঠিসোঠা নিয়ে ৩৫ থেকে ৪০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী মহাসড়কের কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেন। মিছিল শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে যান। পরে অভিযান চালিয়ে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় কয়েকজন পানিতে সাঁতরে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন এবং সজীব মিয়া।
পুলিশের তথ্যমতে,গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক। বাকি নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের অধিকাংশই সাভার পৌর এলাকার বাসিন্দা। তারা আওয়ামী লীগ নেতা রাজীব সমর ও আতিকের অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বুধবার সকালে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম নগরীতে একটি ইন্টারনেট ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, চট্টগ্রামের ওই প্রতিষ্ঠানে হামলা চালানো ব্যক্তিদের যদি কোনো সামাজিক বা রাজনৈতিক পরিচয় থাকে, তাহলে তা প্রকাশ করা প্রয়োজন। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশে একের পর এক ব্যতিক্রমধর্মী অপরাধমূলক ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে। হামলাকারীদের পেছনে কারা রয়েছে এবং তারা কী ধরনের প্রভাবের কারণে এমন কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছে—সেটিও খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে বর্তমান পরিস্থিতিতে সরকার নাগরিকদের কার্যকর নিরাপত্তা দিতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “লক্ষণ খুব ভালো নয়।”
চট্টগ্রামের ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে সংঘটিত হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে সাদিক কায়েম বলেন, সংগঠনের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তার আনুষ্ঠানিক বিদায় সম্পন্ন হয়েছে। ছাত্রশিবিরকে নিজের ‘আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন’ উল্লেখ করে তিনি লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো এই সংগঠনের সঙ্গেই কেটেছে।
তিনি আরও লেখেন, ছাত্রশিবির তাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করেছে। পাশাপাশি আত্মিক ও আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রেও সংগঠনটির ভূমিকার কথা উল্লেখ করেন।
স্মৃতিচারণ করে তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সান্নিধ্য তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। জীবনের বিভিন্ন পর্যায়ে তাদের কাছ থেকে শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছেন বলেও জানান তিনি।
পোস্টের শেষাংশে আবু সাদিক কায়েম সংগঠনের কর্মীদের জন্য দোয়া করেন এবং ভবিষ্যতে নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে ছাত্রশিবির আরও কার্যকর ভূমিকা রাখবে ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
শনিবার (১১ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১২ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম এবং দলের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। দলীয় ইউনিটগুলোকে আরও সক্রিয় করার পাশাপাশি দ্রুত জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা আয়োজনের দায়িত্ব মহাসচিবকে দেওয়া হয়েছে।
সভায় জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধী দলের বক্তব্যকে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে এর জবাবে দলীয় অবস্থান জনগণের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর এবং দুই দেশের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির বিষয়েও আলোচনা হয়। এসব সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়।
দেশে মাদকের বিস্তার রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় দলের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
বৈঠক শেষে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত নেতাদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে জানিয়ে এসময় তিনি আরও বলেন, অন্যায়, জুলুমকারী, অত্যাচারকারী, ভূমিদস্যুদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী কখনই চাঁদাবাজ, ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ী ও সেবীদের ক্ষমা করবেনা। তাই মাদক কেউ সেবন করতে পারবে না, বিক্রি করতে পারবে না কারণ মাদক একটি সংসারকে ধ্বংস করে দেয়। মাদক খেয়ে বাবা-মাকে পিটায়, স্ত্রীকে পিটায়, সন্তানকে পিটায়, চাঁদাবাজি করে, জমি দখল করে যে কারণে সংসার নষ্ট হয়ে যায়। একটি সংসার যদি নষ্ট হয়ে যায়, রাষ্ট্র কিন্তু ভালো থাকে না।
বিএনপিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই নেই উল্লেখ করে তিনি আরও বলেন, তেঁতুলঝোড়াসহ কোনো এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি চলবে না। চাঁদাবাজ-সন্ত্রাসীরা যদি বিএনপির লোক হয়ে তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে। ভূমিদস্যুর টাই বিএনপিতে হবে না। ইতোমধ্যে এই এলাকার একজনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অভিযোগ এসেছে, তাকে আমরা দূরে রেখেছি। আপনাদের সকলের সামনে বলে দিচ্ছি, আগামী ১৫ দিনের মধ্যে দখলকৃত জমি ফিরিয়ে না দিলে কোন বিচার-সালিশ চলবেনা, সোজা গ্রেপ্তার করে করে নিয়ে যাবে পুলিশ।
মাদকবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে কার্যক্রম চলছে। তেঁতুলঝোড়া, ভাকুর্তা, আমিনবাজার, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজের সঞ্চালনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
শনিবার (১১ জুলাই) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শিক্ষকদের পর্যাপ্ত ও যুগোপযোগী প্রশিক্ষণের অভাবে শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারছে না। পাশাপাশি অনেক শিক্ষকের মধ্যে পেশার প্রতি আন্তরিকতা ও দায়বদ্ধতা আগের তুলনায় কমে যাওয়ায় শিক্ষাব্যবস্থা নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে।
তিনি বলেন, একজন শিক্ষক যত বেশি জ্ঞানসমৃদ্ধ, দক্ষ ও অভিজ্ঞ হবেন, তত বেশি শিক্ষার্থীরা আলোকিত ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাই শিক্ষার গুণগত মান উন্নয়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।
স্কুল ফিডিং কর্মসূচির প্রসঙ্গ তুলে রিজভী অভিযোগ করেন, কিছু অসাধু ঠিকাদার নিম্নমানের খাদ্য সরবরাহ করে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছেন। তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের মানবতার বিরুদ্ধে কাজ করছে বলেও মন্তব্য করেন।
শিক্ষা খাতে সরকারের ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ে প্রশাসনিক দুর্বলতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, দায়িত্বহীনতা ও সমন্বয়ের অভাবে অনেক ভালো উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না।
রিজভী আরও বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সফল হচ্ছে, তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা উচিত। একই সঙ্গে ঘুষ বা অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রম আরও আধুনিক ও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বক্তব্য দেন। তিনি বলেন, অতীতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠানেও এক ধরনের কর্তৃত্ববাদী সংস্কৃতি বিরাজ করেছিল। তবে বর্তমান বাস্তবতায় শিক্ষকদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে পেশাগত দায়িত্বকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মূল শক্তি হলো একজন আদর্শ শিক্ষক। তাই রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক বিকাশে নিজেদের নিবেদিত রাখার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১০ জুলাই) তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে বলা হয়, আদালতের নির্দেশনা এবং দেশের প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণের স্বার্থেই এই অনুরোধ জানানো হয়েছে।
সব ধরনের গণমাধ্যমের প্রতি নির্দেশনা
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের সংবাদমাধ্যমকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
প্রচলিত আইন অনুসরণের ওপর গুরুত্ব
সরকারের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের বিদ্যমান আইনে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, অডিও-ভিডিও ভাষণ কিংবা সাক্ষাৎকার গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনি বিধিনিষেধ রয়েছে।
এই কারণে আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার যেকোনো ধরনের বক্তব্য—সরাসরি সম্প্রচার কিংবা ধারণকৃত ভিডিও বা অডিও—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান
সরকার বলেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কারণে দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নাগরিকদের প্রতি প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সরকার আশা প্রকাশ করেছে, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম আইন ও বিচার বিভাগের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং সংশ্লিষ্ট বিধান বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখবে।
সাক্ষাতে যুবদল নেতৃবৃন্দ সদ্য ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত যুব নেতাদের বাদ দিয়ে ব্যাপক অনিয়ম,পদ বাণিজ্য, দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়,অপরিচিত ও বিতর্কিতদের দিয়ে কমিটি গঠনের বিষয়ে অবহিত করেন।নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রী মহোদয়ের জ্ঞাতার্থে আরও বলেন-আমরা সংবাদ মাধ্যম জানতে পেরেছি যে সম্প্রতি যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরী সভায় সভাপতি ও সম্পাদক মহোদয়ের মধ্যে বিতর্কিতদের কমিটিতে অন্তর্ভুক্তি করনের দায় নিয়ে দু'জনের মধ্যে ব্যাপক তর্কাতর্কী ও তুই তোকারী পর্যায়ের বাকবিতণ্ডা সংঘটিত হয় এবং তারা দু'জনে অন্তত ৪ জন বিতর্কীত সদ্য পদায়িত ব্যক্তির নাম উল্লেখ করেন যেমন আন্দোলন সংগ্রামে নিশ্ক্রিয় ও চাঁদাবাজ খ্যাত সহ সভাপতি জনাব ফিরোজ আবদুল্লাহ যাকে নিয়ে খোদ সভাপতি প্রশ্ন তুললে তর্কাতর্কীর সুত্রপাত হয় এই সময় সাধারণ সম্পাদকও সভাপতির অনৈতিক সুপারিশে পদ পাওয়া যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের নাম উল্লেখ করে তাদের দায় সভাপতির উপর চাপালে সভাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরি হলে জরুরি সভাটি পন্ড বা বাতিল হয়ে যায়।
পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ সবিনয় দাবী করে বলন- কমিটির আরো যারা বিতর্কিত,অযোগ্য ও অনৈতিক পন্থা অবলম্বন করে পদায়িত হয়েছেন অতি দ্রুত সময়ের মধ্যে তাদের নাম পদবি উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশ করার জন্য যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিনীত আহ্বান জানান।পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাথে সাক্ষাতে -দ্রুত সময়ের মধ্যে একটি তদন্তের মাধ্যমে অনৈতিক পন্থা অবলম্বন করে পদ পাওয়া বিতর্কীতদের বাদ দিয়ে দলের দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগীদের কমিটিতে অন্তর্ভুক্তিকরনের ব্যবস্থা নিতে বিনীত অনুরোধ জানান।জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তাদের বক্তব্য শুনে পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করে বলেন-আমিসহ বিএনপি'র হাইকমান্ড এ বিষয়ে অবগত আছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে উক্ত সমস্যার সমাধান হবে বলে তিনি তাদেরকে আশ্বস্ত করেন।
বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল ও জাকির হোসেন খান; যুবদলের সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মিজানুর রহমান সোহাগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মেজবাউল আলম সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, শাহীন আকন্দ, যুবদল সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,ইসমাইল হোসেন খান শাহীন, সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মুজাহিদুল ইসলাম সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মোহাম্মদ আরিফ সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,আনোয়ার জাহিদ সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাসুদ সরকার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সুমন চৌধুরী সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,গোলাম আজম সৈকত সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সবুর খান সাগর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মিরাজ আজিম সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,স্বপন মন্ডল সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাজেদুল ইসলাম মাসুম সাবেক সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,রবিউল হাসান আরিফ, সহ ক্রীড়া সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, খন্দকার আমিনুল হক কাকন সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দশর্ন বিভাগ জবি,নজরুল ইসলাম নাহিদ সাবেক সভাপতি ছাত্রদল ঢাবি,ফরিদ খান সাবেক সহ-সভাপতি ঢাবি শাখা,মহিবুল্লাহ জয় সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,খলিলুর রহমান জনি সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,শরিফ আল ফরহাদ দীপু,, সাবেক সহ সভাপতি ঢাবি শাখা,ফজলুল হক নিরব সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,রাকিবুল ইসলাম রোকন সাবেক যুব সাধারন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,জাহাঙ্গীর আলম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,ইয়াকুব রাজু সাবেক বেসরকারি বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,শফিউল আজম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,বিশ্বজিৎ ভদ্র সাবেক সহ-সভাপতি ছাত্রদল ঢা বি শাখা,এম কামরুল হাসান সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাহমুদ খান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল মহানগর উত্তর,দুলাল মাতব্বর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল পূর্ব, খসরু আহমেদ হিরন সাবেক সিনিয়র সহ-সভাপতি ছাত্রদল জহু হল শাখা ঢাবি,সেলিম রেজা সাবেক ছাত্রনেতা,মাসুদ রানা সাবেক ছাত্রনেতা,মানিক হোসেন সাবেক ছাত্রনেতা মহানগর পশ্চিম,এমদাদুল হক পারভেজ সাবেক জবি,ইমদাদুল হক সাবেক ছাত্রনেতা জবি, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম হিরন, নজরুল ইসলাম সাবেক ছাত্রনেতা জবি,মহিউদ্দিন বেগ সুজন সাবেক ছাত্রনেতা,সাবেক ছাত্রনেতা মহিবুল্লাহ জয়, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফ, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, কবির আহমেদ সাবেক ছাত্রনেতা ঢাবি।সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা, ও হাসান জাহিদ হিরন প্রমুখ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান।
মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টায় এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলামের শ্যালক সাইদুল ইসলাম বলেন, মিরপুর ১০ নম্বর সেনপাড়া পর্বতা তাদের বাসা। রাতে বাসার সামনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎকিছু দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে দুই পা ও কোমরে গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তবে কী কারণে তার ওপর এমন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে পরিবার নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই ব্যক্তির দুই পায়ে ও কোমরে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা তদন্ত করে দেখছে।
মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আপনারা জানেন আমরা পরিবেশের একটা চরম সংকটকালীন অবস্থায় রয়েছি। উন্নত দেশের তুলনা আমরা অনেক পিছিয়ে আছি। একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার সমিক্ষায় দেখা গেছে আমরা পরিবেশ দুষণের দিক দিয়ে অনেক পিছনে অর্থাৎ ১৭৩ নাম্বারে আছি। আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, আমরা নির্বিচারে খাল ভরাট ও দখল করছি, আমরা পুকুর ভরাট করে ফেলছি। এই পরিবেশ আমাদেরকে আক্রান্ত করছে, অসুস্থ্য করছে।
তিনি আরও বলেন, আমাদের জিডিপির প্রায় ১৮-১৯ শতাংশ টাকা স্বাস্থ্যক্ষতিতে ব্যায় হয়। এই স্বাস্থ্যক্ষতি হচ্ছে পরিবেশের জন্য। শুধু তাই নয়, বিশ^ ব্যাংকের একটি প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের ৩২ শতাংশ মৃত্যু হচ্ছে এই পরিবেশ দুষণের কারনে। অথচ আমাদের বন উজার হয়ে যাচ্ছে, নদীতে পানি নাই,খাল শুকিয়ে গেছে, বৃষ্টি আসবে কোত্থেকে, মেঘ উৎপন্ন হবে কোথা থেকে।
পরিবেশ দুষণের জন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করে রুহুল কবির রিজভি আরও বলেন, আজকে যেখানে সেখানে বিল্ডিং নির্মান করা হচ্ছে। কৃষি জমিতে বিল্ডিং নির্মান করা হচ্ছে। এই বিষয়গুলোতে সরকারকে শক্ত হাতে ব্যবস্থা গ্রহন করতে হবে। বর্তমানে পরিবেশ ভয়ঙ্কররকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। এখনই যদি আমরা সচেতন না হই, এখনই যদি আমরা এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, আমরা আসন্ন একটি ধ্বংসকে মোকাবেলা করার জন্য এখনই যদি প্রস্তুতি না নেই তাহলে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবো।
আয়োজিত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, বিএলআরআইএর ঠিকাদার হাফিজ উদ্দিন প্রমুখ।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। আকস্মিক বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত দাবি করেন, পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার প্রতিবাদে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়ে ঘটনার বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান।
অন্যদিকে, সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
তবে বিস্ফোরণের প্রকৃতি ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ নিয়ামুল হাসান তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন, তার কোনো বাস্তব ভিত্তি নেই। বরং অভিযোগকারীরা রেলওয়ে কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে তার নামে ও দখলে থাকা রেলওয়ের লিজকৃত জমি মো. আবুল কাশেম মাহমুদের নামে বন্দোবস্ত নেওয়ার চেষ্টা করেন। কৃষি লাইসেন্সের আওতায় ওই জমিতে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, যা রেলওয়ের নীতিমালা ও আইনের পরিপন্থী বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিষয়টি উদ্ঘাটিত হওয়ার পর রেলওয়ের তৎকালীন বিভাগীয় ভূ-সম্পত্তি ও ইমারত শাখার ডেপুটি কমিশনার ২০০৫ সালের ২২ নভেম্বর মো. আবুল কাশেম মাহমুদের লাইসেন্স ফি বাজেয়াপ্ত করে লাইসেন্স বাতিল করেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পরে আবুল কাশেম মাহমুদ উচ্চ আদালতে রিট আবেদন করলে আদালত সার্বিক বিষয় বিবেচনা করে তার পক্ষে রায় দেন। পরবর্তীতে ২০১২ সালে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ তাকে বকেয়া খাজনা পরিশোধের জন্য চিঠি দেয়। তিনি ব্যাংক ড্রাফটের মাধ্যমে সব বকেয়া পরিশোধ করেন এবং বর্তমানে নিয়মিত খাজনা দিয়ে আসছেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে রেলওয়ের জমি বিক্রির যে অভিযোগ আনা হয়েছে, সেটিও তিনি অস্বীকার করেন। তার দাবি, বিভিন্ন ব্যক্তি রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে বাণিজ্যিক লিজ নিয়ে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন এবং তাদের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র রয়েছে।
তিনি অভিযোগ করেন, একটি মহল তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, সাবেক কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া প্রমুখ।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাতেন খা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সেতু ও সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি এবং রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন বক্তব্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বৈঠকে এ আহ্বান জানানো হয়।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি আগামী ৪ জুলাই সারা দেশে অনুষ্ঠিতব্য গণমিছিল সফল করার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, এনসিপি, এলডিপি, জাগপা, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বিডিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জুলাই চেতনাকে সমুন্নত রাখতে ১১ দলের নেতাকর্মী ও দেশবাসীকে গৃহীত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
বুধবার (১ জুলাই) সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
জামায়াত আমির আরও বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের নয়। দলের স্বার্থে কিংবা দলের দিকে তাকিয়ে আইন হোক, তেমনটা চাই না। সংস্কার হলেই দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে।
এছাড়াও বাজেট প্রসঙ্গে তিনি বলেন, যেমন ধারণা করা হয়েছিল এবারের বাজেট তার কাছাকাছি হয়েছে। বড় বাজেট দেওয়া অপরাধ নয়; তবে চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি। এই জায়গায় সংস্কার আনা না গেলে বাজেটের সুফল জনগণ পাবে না।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
‘সংসদ দায়িত্ব পালনের জায়গা’
ডা. শফিকুর রহমান বলেন, সংসদ হলো দায়িত্ব পালনের পবিত্র জায়গা, তোষামোদ বা ব্যক্তিগত প্রশংসার মঞ্চ নয়। এখানে প্রত্যেক সদস্য জনগণের ভোট ও আস্থার মাধ্যমে আসেন এবং তারা নিজেদের বিবেক ও জনগণের কাছে দায়বদ্ধ।
তিনি আরও বলেন, সরকারি দল ও বিরোধী দলের চিন্তা এক হওয়া সম্ভব নয়—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
বাজেট অধিবেশনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে অভিহিত
বাজেট অধিবেশনকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় সেশন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই অধিবেশনই পুরো অর্থবছরের দিকনির্দেশনা নির্ধারণ করে। তাই এখানে দায়িত্বশীল আলোচনা অত্যন্ত জরুরি।
ইতিহাস ও শহীদদের স্মরণ
বক্তব্যে তিনি স্বাধীনতা আন্দোলন, বিভিন্ন গণআন্দোলন এবং শহীদদের অবদানের কথা স্মরণ করেন। তিনি অতীতের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
‘সংসদ দুই চাকার যানবাহনের মতো’
সংসদকে একটি যানবাহনের সঙ্গে তুলনা করে বিরোধীদলীয় নেতা বলেন, এটি সরকারি দল ও বিরোধী দলের দুই চাকার ওপর চলে। একটি চাকা অচল হলে পুরো সংসদ অচল হয়ে পড়ে।
তিনি দুই পক্ষের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান এবং অযথা বিরোধিতা বা অন্ধ সমর্থনের প্রবণতা থেকে সরে আসার পরামর্শ দেন।
অতীতের অপসংস্কৃতির সমালোচনা
তিনি অতীতে সংসদে ব্যক্তিকে খুশি করতে গান-কবিতা ও অতিরঞ্জিত প্রশংসার সংস্কৃতির কঠোর সমালোচনা করেন। জনগণের টাকায় এমন অপচর্চা বন্ধ করতে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।
বাজেট ও প্রশাসনিক কাঠামো নিয়ে মতামত
বাজেটকে তিনি একটি দেশের অর্থনৈতিক ‘চার্টার’ হিসেবে উল্লেখ করেন এবং অর্থমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করেন। তবে বাজেট বাস্তবায়নে প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
তিনি অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন, যাতে মৌসুমি দুর্যোগে তড়িঘড়ি কাজের চাপ কমে এবং অপচয় রোধ হয়।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, সংসদ কেবল বিতর্কের জায়গা নয়—এটি হবে জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করার কার্যকর প্ল্যাটফর্ম।
শনিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান ।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে, একজনকে মিরপুর থানা এলাকা থেকে এবং অন্যজনকে বনানী থানা এলাকা থেকে আটক করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার বলেন, জননিরাপত্তা বজায় রাখতে এবং নগরীতে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি সংসদে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে এমন মন্তব্য করা হয়েছে যে আগে তারা রিকশায় চলাফেরা করলেও এখন গাড়িতে চলেন। এ প্রসঙ্গে তিনি সরকারের নিয়ন্ত্রণাধীন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা সংস্থাগুলোর মাধ্যমে তদন্তের আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা যদি তদন্ত করে তার বিরুদ্ধে এক টাকারও দুর্নীতি বা অসৎ উপায়ে অর্জিত সম্পদের প্রমাণ দিতে পারে, তাহলে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দেবেন।
সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। এ সময় বাজেটের বরাদ্দ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনী এলাকার জনগণ যেন কোনোভাবে বঞ্চিত না হন, সে বিষয়েও আহ্বান জানান।