বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডাসার থানা পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের বেতবাড়ি গ্রামের আজিজ মোল্লার ছেলে অসহায় ভ্যানচালক সেকেন্দার মোল্লা একই ইউনিয়নের আলিসা কান্দি গ্রামের সুদ ব্যবসায়ী আজিজুল বেপারীর কাছ থেকে দীর্ঘদিন আগে ২০ হাজার টাকা সুদে নেন। বিগত মাসগুলোতে তিনি ওই সুদ ব্যবসায়ীকে নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসছিলেন। কিন্তু এক মাসের সুদের টাকা পরিশোধ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে সুদ ব্যবসায়ী আজিজুল বেপারী তাঁর লোকজন নিয়ে ভ্যানচালক সেকেন্দার মোল্লাকে মারধর করে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যান, টাকা ও মোবাইল ফোন কেড়ে নেন বলে জানান সেকেন্দার। এ ঘটনায় ওই ভ্যানচালক বাদী হয়ে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সুদ ব্যবসায়ীদের কাছ থেকে ওই অসহায় পরিবারের ভ্যানটি উদ্ধার করে তাঁদের হাতে তুলে দেয়।
অসহায় ভ্যানচালক সেকেন্দার মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আজিজুল বেপারীর কাছ থেকে বেশ কিছুদিন আগে ২০ হাজার টাকা সুদে এনেছি। আমি প্রতি মাসে সুদের টাকা দিলেও গত এক মাসের টাকা দিতে পারিনি। তাই সে তার লোকজন নিয়ে আমার ভ্যান, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে। এজন্য আমি থানায় অভিযোগ দিয়েছি। পরে থানা পুলিশ আমার ভ্যানটি ফেরত এনে দিয়েছে। আমার বাকি মালামাল ফেরত চাই।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে অসহায় পরিবারের ভ্যান উদ্ধার করে তাঁকে দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের পাওয়া যায়নি।
শনিবার সকালে রাজাপুর মুক্তিযোদ্ধা ভবনে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আকিজ মনোয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং আলোকিত ইসলামিক একাডেমির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সাংবাদিক এনামুল হোসেন খান, সাংবাদিক আবু সায়েম আকন, এম খায়রুল ইসলাম পলাশ এবং আলোকিত ইসলামিক একাডেমির পক্ষে সাইদুল ইসলাম আজাদ প্রমুখ।
এ ছাড়া আলহাজ মুনসুর আলী মাদ্রাসা ও আলোকিত ইসলামিক একাডেমির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মালেক সিকদার, কাঞ্চন সিকদার, মাওলানা জসিম, সমাজসেবক সুমন, সোহেল সিকদার প্রমুখসহ মাদ্রাসার শিক্ষকসহ অনেকে।
আলোকিত ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান বলেন, আমরা ঢাকা, নোয়াখালী ও রাজাপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এই সহযোগিতা করার জন্য দাতাদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় ৪ শতাধিক মানুষ কম্বল পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর উপজেলার আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ ক্রফোর্ড নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রীও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের হাতে কম্বল এবং শিক্ষার্থীদের মাঝে খাতা, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী তুলে দেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিতরণকালে বিজিবি অধিনায়ক বলেন, “সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা আর্তমানবতার সেবায় নিয়োজিত। হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পূর্ব টুবিয়া এলাকায় এসব শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়।
এ সময় মানব কল্যাণ সংগঠন, মাদারীপুর-এর সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী কামাল হোসেন খান জানান, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যেমন—সংগঠনের মাধ্যমে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম বিতরণ এবং এমনকি ছাগল বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সংগঠনের উদ্যোগে পূর্ব টুবিয়া এলাকায় অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব কল্যাণ সংগঠন, মাদারীপুর-এর উপদেষ্টা অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, এপেক্স ক্লাব অব মাদারীপুর-এর সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, পাশে আছি মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া, তারুণ্য পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান প্রমুখ।
বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার মধ্যম বাগ্যার দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং লিয়াকত খান জামে মসজিদ এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন।
জানা যায়, শীতের তীব্রতা বৃদ্ধির কারণে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে এ আয়োজন করে। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ঝালকাঠির শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়নকর্মী আজমীর হোসেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উন্নয়নে সামাজিক ও প্রশাসনিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বই ও শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ তাদের শিক্ষা গ্রহণে উৎসাহ জোগাবে এবং মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
সোমবার দুপুরে পৌর চত্বরে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৫ জন দুঃস্থ পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যে অটো রিকশা, খাবার ও কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে অসহায় পরিবারের মাঝে অটো রিকশা তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক আল মামুন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন।
সমাজসেবা অধিদফতর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৭০ হাজার টাকা মূল্যের একটি করে অটো রিকশা, খাবার ও কম্বল ৫টি পরিবারকে প্রদান করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর গ্রামের প্রয়াত অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজের নিজ বাসভবনে শিশু, নারী ও পুরুষসহ প্রায় সাত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতের কষ্ট থেকে কিছুটা হলেও রক্ষা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় শিশু, নারী ও পুরুষদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র হিসেবে সোয়েটার ও চাদর বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার কাজী সামীউল হক, সমাজসেবা অফিসার পারভেজ ভূঁইয়া এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. মাসুদ রানা, দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ সোহান, সংগঠনের মহাসচিব আবু তাহের সীমান্ত, সমাজসেবক আয়নার হক স্বপন, সংগঠক হেলাল উদ্দিন, রহমতুল্লাহ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
তথ্য ভবনের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ে একমাত্র প্রচারধর্মী প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর তথ্যসেবা সর্বত্র ও সকলের জন্য নিশ্চিত করা এই অধিদপ্তরের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তারুণ্যের উৎসব ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে অধিদপ্তরের সংগীত শাখার সৃজনশীলতাকে সর্বোচ্চ ব্যবহারের ওপর মহাপরিচালক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে নারী সহকর্মীদের প্রতি মার্জিত আচরণ করতে হবে। তিনি দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পাদনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে অধিকতর নিষ্ঠা ও আন্তরিকতার ওপর জোর দেন।
তথ্য ভবনের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ে একমাত্র প্রচারধর্মী প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর তথ্যসেবা সর্বত্র ও সকলের জন্য নিশ্চিত করা এই অধিদপ্তরের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তারুণ্যের উৎসব ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে অধিদপ্তরের সংগীত শাখার সৃজনশীলতাকে সর্বোচ্চ ব্যবহারের ওপর মহাপরিচালক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে নারী সহকর্মীদের প্রতি মার্জিত আচরণ করতে হবে। তিনি দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পাদনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে অধিকতর নিষ্ঠা ও আন্তরিকতার ওপর জোর দেন।
আরও পড়ুন: পরীমনির সংসারে ভাঙনের আভাস
বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ কুপে গ্যাসের মজুত থাকার বিষয়টি নিশ্চিত হয় বাপেক্স। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের পরিত্যক্ত ১ নম্বর এই কূপ খনন শুরু করে বাপেক্স। প্রতিদিন এই কূপ থেকে ৭ থেকে ৮ মিলিয়ন ঘন ফুট গ্যাস ও ১০০ ব্যারেল কনডেনসেট সরবরাহ সম্ভব হবে বলে আশাবাদী বাপেক্স।
বিষয়টি নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম বলেন, বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর ২০২২ থেকে প্রায় ২ মাস ১ নম্বর কূপে পুনঃ খনন কাজ চালিয়ে ওই কূপের ৩ হাজার ৪৫৪ মিটার গভীর থেকে পরীক্ষা করে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরীক্ষামূলক অবস্থায় ১০ মিলিয়ন গ্যাস প্রবাহ হচ্ছে এবং গ্যাসের চাপ রয়েছে ৩ হাজার ১০০ পিএইচ। ওই কূপটিতে আগামী ৩ দিন পরীক্ষা চলবে। পরীক্ষা শেষে তখন এ কূপ থেকে কী পরিমাণ গ্যাস দেওয়া সম্ভব হবে তা নিশ্চিত করা যাবে। তবে, মনে করা হচ্ছে দৈনিক ৭ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং প্রায় ১০০ ব্যারেল কনডেনসেট সরবরাহ করা যাবে।
আরও পড়ুন: বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড সূত্রে জানা যায়, সিলেট গ্যাস ফিল্ডসের অধীন বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রে দুটি কূপ রয়েছে। ১৯৮১ সালে ওই দুটি গ্যাস কূপের খনন কাজ শুরু হলেও ১ নম্বর কূপ থেকে ১৯৯৯ সালে উৎপাদন শুরু হয়। ২০১৪ সালে তা বন্ধ হয়ে যায়। ফের ২০১৬ সালের শুরুতে ফের উৎপাদন শুরু হয়ে আবার ওই বছরের শেষ দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় থাকার পর ১ নম্বর কূপে চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে আবারও গ্যাসের সন্ধানে খননকাজ শুরু করে বাপেক্স। এসজিএফএলর অধীনে থাকা পরিত্যক্ত গ্যাস কূপগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কৈলাশটিলা-২, রশীদপুর-২, রশীদপুর-৫ ও হরিপুর-৭ মোট ৪টি কুপ পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩ সালের শেষের দিকে ৪টি কূপের খনন শুরু হবে এবং সেখানেও গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: কারও কাছে মাথা নত করা যাবে না
আর তাদের হাতের কারিশমায় তৈরি হওয়া হেয়ার ক্যাপ চীনসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। গ্রামের নারীরা বাড়িতে বসে না থেকে নিজে উপার্জনের পথ বেছে নিয়েছে। দরিদ্র পরিবারের মহিলারা পরচুলা তৈরির কারখানায় কাজ পেয়ে বদলে দিয়েছে তাদের জীবন যাত্রার মান।
শিক্ষার্থী, গৃহবধু ও অসহায় দরিদ্র নারীরা নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। সেই সাথে বদলে দিয়েছে গ্রামের অর্থনীতির চাকা। শুধু খামার বোয়ালী নয়, সদর উপজেলার বাদিয়াখালী ও তিনমাইল নামক স্থানে পরচুল বা হেয়ার ক্যাপ তৈরি কারখানা স্থাপন করেন দিনাজপুরে রাজ আহম্মেদ।
আরও পড়ুন: হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন
এমএস মমতা হেয়ার প্রোসেসিং কারখানায় টাক মাথার জন্য ব্যবহার করা এসব পরচুল ক্যাপ তৈরি করে এসব গ্রামের প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র নারী ও স্কুল পড়ূয়া শিক্ষার্থী প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা আয় করছেন। বেকার নারীরা খুঁজে পেয়েছে বাড়তি আয়সহ নতুন কর্মসংস্থানের। তাদের তৈরি করা হেয়ার ক্যাপ যাচ্ছে চীনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
খামার বোয়ালী গ্রামের মোছা. মুন্নি আক্তার বলেন, এখানে কাজ করে সংসারে অনেকটাই স্বচ্ছলতা এসেছে। কারণ প্রতিমাসে ৮ থেকে ১০ হাজার টাকা উপার্জন করছি। আগেতো বাড়িতে বসে থাকতে হয়েছে। এ কারখানাতে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ আয়ের কারণে স্বামীকেও সাপোর্ট দিতে পাচ্ছি। পাশাপাশি আমার বাচ্চাদের পড়াশুনার খরচ চলছে।
আরও পড়ুন: বিএনপির দেশ চালানোর সুযোগ নেই
পরচুলা তৈরির কাজে নিয়োজিত শিক্ষার্থী মিষ্টি বেগম বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পড়াশুনার পাশাপশি এ কারখানায় কাজ করে বাড়তি উপার্জন করছি। এতে আমার পড়াশুনার খরচ চলছে পাশাপাশি সংসারেও সহযোগিতা করতে পারচ্ছি। বাড়িতে বসে না থেকে বেকার নারীরা এখানে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করলে নিজেই স্বাবলম্বী হবে।
এমএস মমতা হেয়ার প্রোসেসিং গাইবান্ধা জেলা ম্যানেজার ফিরোজ কবীর বলেন, দিনাজপুরে আমাদের মূল কারখানার শাখা হিসেবে গাইবান্ধায় এ কার্যক্রম চালু করা হয়েছে। ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সদর উপজেলার খামার বোয়ালী, বাদিয়াখালী ও তিনমাইল নামক এলাকার বেকার নারীরা কাজ করে মাসে ১০ থেকে ১২ হাজার টাকা উপার্জন করছে।
আরও পড়ুন: গভীর সংকটে আছে বিএনপি
গাইবান্ধা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক রবীন চন্দ্র রায় বলেন, গাইবান্ধা জেলার বেশ কয়েকটি স্থানে পরচুলা তৈরির কারখানা গড়ে উঠায় এলাকার বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এটি একটি ভালো উদ্যোগ। চায়না থেকে কাচামাল আমদানি করে, বাংলাদেশের নারীদের দিয়ে তৈরি করা হেয়ার ক্যাপ চায়নাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে। উদ্যোক্তা রাজু আহম্মেদ কোন সহায়তা চাইলে বিসিক পাশে থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: গণতন্ত্র থাকলে দেশের উন্নতি হয়
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজেদের নাগরিকদের জন্য সীমান্ত খুলতে শুরু করে নিউজিল্যান্ড। এরপর বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হয়।
বর্তমান সিদ্ধান্তের মাধ্যমে সম্পূর্ণভাবে নিউজিল্যান্ডের দরজা খুলে দেওয়া হয়েছে। এখন ভ্রমণকারী ও শিক্ষার্থীরাও দেশটিতে প্রবেশের ভিসা পাবে। তাছাড়া দেশি-বিদেশি নাগরিকদের জন্য বিনোদনকেন্দ্রগুলোও চালু করে দেওয়া হচ্ছে।
বলা হয়, যারা নিউজিল্যান্ডে প্রবেশে ইচ্ছুক তাদের অবশ্যই করোনাপ্রতিরোধী টিকার সনদ লাগবে। তাছাড়া দেশটিতে পৌঁছেও করোনা পরীক্ষা করাতে হবে। যদিও এখন আর কোয়ারেন্টোইনের নিয়ম থাকছে না।
এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন সোমবার অকল্যান্ডে চায়না বিজনেস সামিটে বক্তৃতার সময় বলেছেন, সীমান্ত খোলার বিষয়টি একটি বিশাল মুহূর্ত ছিল।
আরও পড়ুন: ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ
শরীয়তপুরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নতুনমাত্রা যোগ হল। ইতিমধ্যেই পর্যটন কেন্দ্রে রুপ নিয়েছে সেতুর দুইপাড়। শরীয়তপুর প্রান্তের জাজিরায় গড়ে উঠছে রেষ্টুরেন্ট, রিসোর্ট, হোটেল, মোটেলসহ বিলাশবহুল বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্ম সেতুর সেতুর কারণেই এক সময়ের অবহেলিত সোনালী শ্যামল ভূমি শরীয়তপুর এখন উন্নয়ন ও সমৃদ্ধির মহাসড়কে এগিয়ে যাচ্ছে। চলছে মহাকর্মযজ্ঞ। পদ্মা পাড়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবার বিশাল মুক্ত চরাঞ্চলে গড়ে উঠছে বিশ্বমানে রেষ্টুরেন্ট, রিসোর্ট, হোটেল, মোটেলসহ বিলাস বহুল নানা প্রতিষ্ঠান। গড়ে ওঠার সম্ভাবনার তালিকায় বিমান বন্দরও রয়েছে বলে জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
পদ্মা সেতুর ল্যান্ডিং পয়েন্ট জাজিরার নাওডোবাতে শেখ হাসিনা তাঁতপল্লী প্রতিষ্ঠার কাজও চলমান রয়েছে। দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান এসব এলাকায় বিনিয়োগ করছে। নতুন নতুন উদ্যাক্তারাও স্বপ্ন বুনছে। বিভিন্ন শিল্প-কারখানায় ভরে যাবে এ এলাকা। শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। সর্বক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে আশা পদ্মা পাড়ের মানুষের। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শরীয়তপুর জেলা গত ২১ বছর ছিল একটি অনুন্নত অবহেলিত জনপদ।
মাত্র অর্ধ কিলোমিটার পাকা সড়কে শরীয়তপুর জেলা। তিন দিকেই নদী বেষ্টিত এ জেলার মানুষের যোগাযোগের মাধ্যম ছিল নৌকা ও লঞ্চ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই উন্নয়নের পথে হাঁটে শরীয়তপুর। এছাড়াও ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই দক্ষিণাঞ্চলসহ শরীয়তপুরে উন্নয়নের মহাকর্মযজ্ঞ। তারই ধারাবাহিকতায় নানা ষড়যন্ত্র চড়াই উৎরাই পার করে জুনের শেষ দিকে (সম্ভাব্য তারিখ আগামী ২৫ জুন) পদ্মাসেতু চলাচলেল জন্য খুলে দেয়া হবে। পদ্মা সেতু থেকে শরীয়তপুর পর্যন্ত ফোর লেন সড়ক এবং মনোহর বাজার থেকে আলুরবাজার ফেরীঘাট পর্যন্ত ফোর লেন সড়ক। শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে শরীয়তপুরে।
আরও পড়ুন: স্বামীকে নায়ক বানাতে চান মাহি
এদিকে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে এখন চলছে কর্মযজ্ঞ। আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি। সবকিছু ঠিক থাকলে ২৫ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
শনিবার (২১ মে) বিকেলে শরীয়তপুরে এক অনুষ্ঠানে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিয়ে বাস্তবায়ন করা হয়েছে পদ্মাসেতু। আগামী মাসের শেষ সপ্তাহের আগে আমরা পদ্মাসেতু খুলে দেব। পদ্মাসেতুর জন্য শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষ সবচেয়ে বেশি ত্যাগ ও সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও কঠোর নির্দেশনার কারণে শত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সৎভাবে পদ্মাসেতু করতে পরেছি। পদ্মাসেতুর কাজ করতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি বিশ্বাস রেখে ব্যাঙ্ক চেক প্রদান করেছেন। যে কারণে আমরা কোন সময় ক্ষেপণ না করে দ্রুত কাজ সমাপ্ত করতে পেরেছি।
আরও পড়ুন: পাট ক্ষেতে নিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ
এ ব্যাপারে জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন, পদ্মা সেতু আমাদের ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই পদ্মাপাড় জাজিরা এখন আধুনিক বিশ্বমানের শহরে রুপান্তারিত হওয়ার পথে। আমরা জাজিরা জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।
এ ব্যাপারে শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, পদ্মা সেতুর কারণে শুধু শরীয়তপুর, দক্ষিণাঞ্চলই নয় বাংলাদেশ এগিয়ে গেছে। এক পদ্মাসেতুর ওপর ভিত্তি করে এসব এলাকায় চলছে উন্নয়নের বিশাল মহাকর্মযজ্ঞ। এসব প্রকল্প বাস্তবায়ন হলে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চল হবে বিশ্বে মডেল।
আরও পড়ুন: দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
এ বাপারে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেন, শরীয়তপুর সদর ও জাজিরাতেও চলছে উন্নয়নমূলক মহাকর্মযজ্ঞ। বর্তমান সরকারের আমলেই অবহেলিত জেলা শহরসহ জাজিরাতে উন্নয়নের জোয়ার বইছে। পদ্মা সেতুর সঙ্গে শরীয়তপুরবাসীর সড়ক পথে যোগাযোগের মাধ্যম হিসেবে ইতোমধ্যে ১ হাজার ৬শ’ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিস হতে কাজিরহাট পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণ, কাজিরহাট ব্রিজের ও কোটাপাড়া নদীর ওপর ব্রিজের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, শরীয়তপুর জেলা শহরে ২শ’ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণকাজ চলমান আছে। এই জেলায় প্রথম শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গীর মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল নির্মিত হয়েছে। পদ্মার বিচ্ছিন্ন চরাঞ্চল শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকায় পদ্মার মাঝের চরে হাজারো পরিবারকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এই সেতুর কারণে আমরা সবদিক থেকেই এগিয়ে যাচ্ছি। এ জন্য শরীয়তপুরবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।
আরও পড়ুন: ১২ গুণীকে সম্মাননা দিলো বাচসাস
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী নুসরাত লায়লা।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জেলা শাখার সদস্য ফাহমিদা তমা।
আরও পড়ুন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুখবর নিয়ে আসছেন
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার, ডিআইও-১ (ডিএসবি) মোহাম্মদ হেলাল উদ্দিন, লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ মার্চ দেশ ত্যাগ করবেন। পরেরদিন আগামী ৮ মার্চ দুবাই এক্সপোতে আনুষ্ঠানিক প্রোগ্রামে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। এর মধ্যে নারী দিবসে ওই দেশের আয়োজিত একটি হাই-লেভেল প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া আমিরাতের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন ও দুবাইয়ের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। সফর শেষে আগামী ১২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে। এছাড়া আমিরাত বাংলাদেশের একটি বড় শ্রম বাজার। আমিরাতের বড় ধরনের বিনিয়োগও টানতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সফরকালে একাধিক বৈঠকে এসব আলোচনা প্রাধান্য পাবে।
আরও পড়ুন: জায়েদকে ১৮ সংগঠনের বয়কট
সংযুক্ত আরব আমিরশাহি বা সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন। এগুলি একসময় ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল। ১৯৭১ সালে দেশগুলি স্বাধীনতা লাভ করে। প্রতিটি আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত এবং ঐ লোকালয়ের নামেই এর নাম।
আরও পড়ুন: দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা
আমিরাতের শাসনকর্তার পদবী আমির। সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের নাম হল আবু ধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ্ এবং উম্ম আল ক্বাইওয়াইন। আবু ধাবি শহর ফেডারেশনের রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর। সংযুক্ত আরব আমিরাত একটি মরুভূমি দেশ।
এর উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব, এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। ১৯৫০-এর দশকে পেট্রোলিয়াম আবিষ্কারের আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত মূলত ব্রিটিশ সরকারের অধীন কতগুলি অনুন্নত এলাকার সমষ্টি ছিল। খনিজ তেল শিল্পের বিকাশের সাথে সাথে এগুলির দ্রুত উন্নতি ও আধুনিকায়ন ঘটে, ফলে ১৯৭০-এর দশকের শুরুতে আমিরাতগুলি ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সক্ষম হয়।
সরেজমিন গিয়ে দেখা গেছে, উচ্ছেদের পর আজ ভেকু দিয়ে খালের ময়লা আবর্জনা স্তূপ পরিস্কার করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রিকাবীবাজার পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ভেকু দিয়ে ওয়াকওয়ের জন্য মাটি ভরাট করা হচ্ছে।
এর আগে, মুন্সীগঞ্জ জেলা প্রশাসন খাস জমি ও রিকাবীবাজার খাল থেকে অবৈধ স্হাপনা সরানো জন্য গেল ৮ ফেব্রুয়ারি মাইকিং করে। পরে ১৯ ফেব্রুয়ারি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে প্রায় পাঁচশত মতো অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়েছে।
মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার খালটির দৈর্ঘ এক কিলোমিটারেরও বেশি। এটি প্রায় দুইশ বছরেরও বেশি পুরোনো। ধলেশ্বরী নদীর কাঠপট্টি ঘাট থেকে এই খালের উৎপত্তি হয়। মিরকাদিম পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রিকাবীবাজার সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন ইছামতী নদীর সঙ্গে যুক্ত হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান মারুফ জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে খাল এবং সরকারি জায়গা দখল করে পাকা, আধা পাকা অন্তত ৫’ শ স্থাপনা সরানো হয়েছে। গেলো ১৯ ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল।
আরও পড়ুন: এবার রাশিয়াকে জাপানের নিষেধাজ্ঞা
তিনি আরও বলেন, উচ্ছেদ কার্যক্রমে পর খাল খনন কাজ ও ওয়াকওয়ে শুরু হয়েছে। খাল নতুন করে কেও যেন দখল করতে না পারে, সে জন্য খাল পাড় ঘেষেঁ পায়ে হাঁটার জন্য ওয়াকওয়ে বানানো হচ্ছে।
স্থানীয়রা জানান, জেলা প্রশাসনের উদ্যােগে খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে। এতে অনেক বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান অবৈদ দখলের তালিকায় পড়েছে। আমরা চাই সব বাধা উপেক্ষা করে উচ্ছেদ হয়েছে। আরও জানান, বর্ষা আগে খান খনন হউক।এতে খাল দিয়ে আবারও লঞ্চ চলবে। খালের পানি রান্না-বান্নাসহ গৃহস্থলির সব ধরেণর কাজ করার উপযোগী হবে। এ খাল দিয়ে আবারো প্রাচ্যের কলকাতা’ বলে পরিচিত কমলাঘাট নৌবন্দরে বড় বড় নৌকা দিয়ে মালামাল পরিবহন করা যাবে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, মার্চের প্রথম সপ্তাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বনন্দিত এয়ারলাইন্স সেবা প্রযুক্তির মাধ্যমে অনলাইন টিকেটিং, রিজারভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে চেক-ইনসহ অত্যাধুনিক সেবা গ্রহণের পথ উন্মোচন করতে যাচ্ছে। এতে আমাদের সুনাম বাড়বে।
তিনি বলেন, বিভিন্ন আর্ন্তজাতিক রুটে বিমানের আরও ফ্লাইট চালু করতে চাই। ঢাকা-নিউইর্য়ক ফ্লাইট চালু করতে চাই। ঢাকা-মালদ্বীপ বেসরকারিভাবে ফ্লাইট চালু হয়েছে। বিমানও যেন ফ্লাইট চালু করতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তির কথা ভেবে বিমানের যাত্রী সেবার মান বাড়াতে হবে। প্রবাসীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কারণ তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং তাদের কল্যাণে রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার। করোনার সময়ে বিমান ভালো সেবা দিয়েছে। তবে প্রবাসীদের প্রতি আরও যত্নবান হতে হবে।
আরও পড়ুন: মিজান-বাছিরের কারাদণ্ড
‘দেশ উন্নত হচ্ছে, মানুষ সাবলম্বী হচ্ছে। আমাদের যাত্রীসেবা যত উন্নত করতে পারব, ততই দেশের লাভ হবে। দেশের মানুষের লাভ হবে এবং দেশটাও আরও উন্নত হবে।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে বিমানের প্রতীক ‘বলাকা’র ডিজাইন করেন শিল্পী কামরুল হাসান। এরপর ঢাকা-যশোর, ঢাকা-সিলেট এবং ঢাকা-কক্সবাজার অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়। ১৯৭২ সালের ৪ মার্চ লন্ডন থেকে ১৭৯ যাত্রীকে ঢাকায় ফিরিয়ে আনা ছিল বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট। তার সাড়ে তিন বছরের সরকারের সময় ব্যাংকক, কলকাতা, কাঠমাণ্ডু ও দুবাই আন্তর্জাতিক রুট চালু হয়। তিনি বিমানের জন্য আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং ডিপার্টমেন্ট অব সিভিল এভিয়েশন প্রতিষ্ঠা করেন, যা এখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে বহির্বিশ্বের সঙ্গে আকাশপথে যোগাযোগ বাড়াতে কাজ করেছে। ১৯৯৬ সালে সরকার গঠনের পর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নে ১৯৯৯ ও ২০০০ সালে দুটি বিমান বহরে যুক্ত করি। অভ্যন্তরীণ ও আঞ্চলিক ফ্লাইটের তিনটি এয়ারক্রাফট সংগ্রহ করি।
‘২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এসে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানকে পরিণত করে দুর্নীতি আর লুটপাটের স্বর্গরাজ্যে। তারা নিউইয়র্ক, ব্রাসেলস, প্যারিস, ফ্রাংকফুর্ট, মুম্বাই, নারিতা এবং ইয়াঙ্গুন রুটে বিমান চলাচল বন্ধ করে দেয়। চরম লোকসান আর অব্যবস্থাপনায় বিমান মুখ থুবড়ে পড়ে। ২০০৯ সালে আমরা সরকারের দায়িত্ব নিয়ে দেখি বিমানের সার্বিক অবস্থা খুবই নাজুক। জরাজীর্ণ বিমান বহর, বিপর্যস্ত শিডিউলসহ নানান অন্তহীন অভিযোগ।’
শেখ হাসিনা আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে ৪টি বৃহৎ পরিসরের বোয়িং-৭৭৭-৩০০-ইআর, চতুর্থ প্রজন্মের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত ৪টি ৭৮৭-৮ ও ২টি ৭৮৭-৯ সহ মোট ৬টি ড্রীমলাইনার, ৬টি ৭৩৭-৮০০ এবং ৫টি ড্যাশ-৮-৪০০ উড়োজাহাজ রয়েছে। এই ২১টি উড়োজাহাজের মধ্যে ১৮টি উড়োজাহাজই বিমানের নিজস্ব মালিকানাধীন। অনেকগুলো আমাদের সময়েই সংগ্রহ বা ক্রয়কৃত।
আরও পড়ুন: আজ বুস্টার ডোজ নেবেন খালেদা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় এবং দক্ষ জনবল দ্বারা অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার রিপ্লেসমেন্ট এবং বোয়িং ৭৮৭ এর সি-চেক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এতে প্রচুর অর্থ সাশ্রয় হয়েছে।
নতুন ক্রয়কৃত উড়োজাহাজগুলোর সঠিক ব্যবস্থাপনা করতেও তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তার ফেসবুক পেজে এই ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এছাড়া আবুল কালাম আজাদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, ওই ছাত্রীর সাহসিকতাকে সাধুবাদ জানাই। আমি তার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। কীভাবে পাঠাবো জানি না। আপনারা জেনে থাকলে আমাকে জানান, পুরস্কারের টাকাটা পাঠাতে চাই।
আরও পড়ুন: হিজাব নারীর অধিকার
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কর্ণাটকের প্রি-ইউনিভার্সিটি কলেজে সামনের একটি ঘটনায় মুসকান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছড়িয়েপড়া ভিডিওতে দেখা গেছে, হিজাব পরা মুসাকানকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে একদল তরুণ। তাদের প্রত্যেকের কাঁধে গেরুয়া উত্তরীয়। ভয় পেয়ে গুটিয়ে না গিয়ে হিজাব পরিহিত শিক্ষার্থী পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিচ্ছেন। এ সময় হিজাব পরা মুসকানের পিছু পিছু আসতে থাকে গেরুয়া স্কার্ফধারী তরুণরা। তারা মুসকানকে কলেজ ভবন পর্যন্ত অনুসরণ করে। এরপর কর্মকর্তারা মুসকানকে সেখান থেকে সরিয়ে নেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে- এগুলো যাতে ব্যাপকভাবে প্রমোশন ও ক্যাম্পেইন করে মানুষকে জানানো হয়। মানুষ যাতে প্রতারিত না হয়’।
খন্দকার আনোয়ারুল বলেন, ‘মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইন হবে। ছোট ছোট টিভিসি করে দেওয়া হবে। সরকারের যে চ্যানেল আছে সেখানেও তো করবেই। মূল ক্যাম্পেইন হবে মিডিয়ার মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘সব ধরনের প্রসিডিউর, যত যা আইনের কথা বলা হয়েছে, প্রত্যেকটি যাতে ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, কারও যাতে কোনো ধরনের সমস্যা না হয়।’
আরও পড়ুন: কলেজছাত্রকে মারধর, তিনটি বাস আটক
খন্দকার আনোয়ারুল বলেন, ‘আজ বিশেষ করে শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে জোর দেয়া হয়েছে, কোনোভাবেই যাতে শ্রমিকরা যারা বিদেশে যাবে আমাদের জনশক্তি তারা যেন...তারা নিজেরাও যেন একটু কাইন্ডলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা তাদের অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে, কোনোভাবেই যেন তারা একসেস না করে (অতিরিক্ত টাকা না দেয়)।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনেকে না জেনে সরাসরি পেমেন্ট করে, সেজন্য একটা সাজেশন আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলা হয়েছে। তারা প্রোমোট করবে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে যাক। জমিজমা বিক্রি করে না যেতে, ব্যাংক থেকে লোন নিলে একটা সুবিধা হবে ব্যাংক কিন্তু তার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম না করা না পর্যন্ত পেমেন্ট দেবে না। সেক্ষেত্রে সেও কিন্তু একটা সেইফটিতে থাকবে।’
আরও পড়ুন: লতার মৃত্যুতে মোদির কাছে প্রধানমন্ত্রীর শোকপত্র
তিনি আরও বলেন, ‘কিন্তু দালাল শ্রেণির লোকজনের খপ্পরে পড়ে বাড়িঘর বিক্রি করে, কয়েকজনের স্পেসিফিক আমরা আলোচনাও শুনলাম যে, মালয়েশিয়ায় গেছে, ৩-৪ লাখ টাকা করে দিয়ে, জমি বিক্রি করে কিন্তু আনফরচুনেটলি ওই চার লাখ টাকা সে দুই বছরে তুলতে পারেনি। নিঃস্ব হিসেবে ফেরত এসেছে।’
খন্দকার আনোয়ারুল বলেন, ‘তাই প্রধানমন্ত্রী বিশেষভাগে নির্দেশনা দিয়েছেন, বিদেশে যে লোকজন যাবে তা ভেরি প্রিসাইজ ও ট্রান্সপারেন্ট করে দিতে এবং টেলিভিশন, রেডিও ও মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার করে দেওয়া। বলা যে, এরা হলো অথরিটি (জনশক্তি রপ্তানির) এই পরিমাণে টাকা লাগবে। আপনাদের যদি যথাসম্ভব টাকার প্রয়োজন হয় আপনারা অনুগ্রহ করে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে যান।’