শুরুতেই জানতে হবে জিনসের ইতিহাস। আজ স্টাইলের জন্য যে জিনস পরি, এর জন্ম হয়েছিল মূলত খনিশ্রমিক ও কঠোর পরিশ্রমী মানুষদের জন্য।
আঠারো শতকের দিকে যুক্তরাষ্ট্রে সোনার খনি আর রেলপথ তৈরির কাজ ব্যাপকভাবে শুরু হয়। তখন শ্রমিকেরা এক বড় সমস্যায় পড়েন।
খনির ভেতরের পরিবেশ আর দিনভর কঠোর পরিশ্রমের ফলে তাদের সাধারণ প্যান্টগুলো খুব দ্রুত ছিঁড়ে যেত। এই কঠিন কাজের জন্য এমন এক বিশেষ পোশাকের প্রয়োজন ছিল, যা সহজে ছিঁড়বে না এবং অনেক দিন টিকবে।
সেই চিন্তা থেকে নতুন ধরনের প্যান্ট তৈরি করেন যুক্তরাষ্ট্রের লিভাই স্ট্রাউস নামের এক কাপড় ব্যবসায়ী। তিনি খেয়াল করেন, সাধারণ সুতি বা লিনেনের প্যান্ট খনির পরিবেশে টিকছে না।
তখন তিনি ফ্রান্সের নিম শহরের একধরনের শক্ত সুতার কাপড় দিয়ে প্যান্ট বানাতে শুরু করেন। এই কাপড়কে বলা হতো ‘সার্জ দে নিম’। মানুষের মুখে মুখে ছোট হয়ে পরবর্তী সময়ে এই ‘দে নিম’ থেকেই আজকের ‘ডেনিম’ শব্দটি এসেছে।
সে সময় ডেনিম কাপড়টি ছিল যেমন মোটা, তেমনই টেকসই। ১৮২৯ সালের দিকে লিভাই স্ট্রাউস যুক্তরাষ্ট্রে এই প্যান্ট বিক্রি শুরু করেন।
অন্যদিকে জিনস নামটির পেছনেও আছে এক মজার কাহিনী। ইতালির জেনোয়া শহরের এই কাপড়কে নীল রং করে জাহাজের পাল বা কাজের পোশাক তৈরিতে ব্যবহার করা হতো। ফরাসিরা একে বলত ‘ব্লু দে জেনেস’, যা থেকে পরবর্তীকালে ‘ব্লু জিনস’ নামটির উৎপত্তি হয়। শব্দটি বিশ্বজুড়ে পরিচিতি পায়।
শুরুর দিকে এই প্যান্টগুলো ছিল ঢিলেঢালা ও কেবল নীল রঙের। নীল রং ব্যবহার করার বৈজ্ঞানিক কারণও ছিল। প্রাকৃতিক নীল বা ইন্ডিগো ডাই কাপড়ের ভেতরে না ঢুকে কেবল ওপরের স্তরে লেগে থাকত বলে বারবার ধোয়ার পরও সুতার ভেতরের অংশ অক্ষত ও মজবুত থাকত। সেই থেকে বেশির ভাগ জিনসের রং নীল।
জিনসের পকেটের কোনায় যে ছোট্ট ধাতব বোতামগুলো দেখা যায়, সেগুলোকে বলে ‘রিভেট’। শুরুর দিকে খনি বা কারখানায় কাজ করা শ্রমিকদের একটি বড় সমস্যা ছিল। পকেটের কোনা আর প্যান্টের জয়েন্টগুলো খুব দ্রুত ছিঁড়ে যেত।
১৮৭১ সালে যুক্তরাষ্ট্রের নেভাডা শহরের এক দরজি জ্যাকব ডেভিস এ সমস্যার সমাধান বের করেন। তিনি প্যান্টের সেই দুর্বল জায়গাগুলোয় হাতুড়ি দিয়ে ছোট ছোট তামার রিভেট দিয়ে জোড়া লাগান। এতে সাধারণ সেলাইয়ের চেয়ে প্যান্টের স্থায়িত্ব অনেক বেড়ে যায়।
এভাবেই জন্ম নেয় আজকের এই জনপ্রিয় ‘রিভেটেড ব্লু জিনস’। সে সময় এই প্যান্টগুলো ‘XX’ নামে পরিচিত ছিল, যা পরে বিশ্বজুড়ে ‘৫০১ জিনস’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়।
খনিশ্রমিক বা ভারী কাজ করেন, এমন ব্যক্তিদের জন্য এই রিভেট ছিল একটি চমৎকার ও টেকসই সমাধান। পকেটের কোনা বা সেলাই ফেটে যাওয়া ঠেকাতে এটি ম্যাজিকের মতো কাজ করত।
জ্যাকব ডেভিসের তৈরি এই মজবুত প্যান্টগুলো বাজারে আসার সঙ্গে সঙ্গেই দারুণ জনপ্রিয়তা পায়। এমনকি সে সময় অন্য দরজিরাও তার এই নকশা নকল করতে শুরু করেন।
ডেভিস বুঝতে পেরেছিলেন, তার এই আইডিয়ার পেটেন্ট করা জরুরি। কিন্তু সে সময় পেটেন্টের জন্য প্রয়োজনীয় ৬৮ ডলার তার কাছে ছিল না। তাই ১৮৭২ সালে তিনি তার কাপড়ের জোগানদাতা লিভাই স্ট্রাউসের সঙ্গে চুক্তি করেন।
স্ট্রাউস পেটেন্টের খরচ দেন এবং সান ফ্রান্সিসকোয় গিয়ে উৎপাদন তদারকির দায়িত্ব নেন ডেভিস। ১৮৭৩ সালের ২০ মে তারা যৌথভাবে এই রিভেটেড ডেনিম তৈরির পেটেন্ট পান।
১৮৯০ সাল পর্যন্ত এই নকশার ওপর কেবল লিভাই স্ট্রাউস অ্যান্ড কোম্পানির একচ্ছত্র অধিকার ছিল। অনেক প্রতিযোগী অন্য উপায়ে প্যান্ট মজবুত করার চেষ্টা করলেও তামার রিভেটের মতো সহজ ও সুন্দর সমাধান আর কেউ দিতে পারেনি।
১৮৯০ সালে পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর সব কোম্পানিই তাদের জিনসে রিভেট ব্যবহার শুরু করে।
পরবর্তী সময়ে লিভাইস তাদের ট্রেডমার্ক দুই ঘোড়ার লেবেল, লাল ট্যাব এবং বিখ্যাত লিভাইস নামটি ট্রেডমার্ক করে নেয়।
এখন হয়তো আগের মতো খনিতে কাজ করার জন্য রিভেটের প্রয়োজন পড়ে না। তবু এটি আজও প্যান্টের পকেটে রয়ে গেছে। রিভেট ছাড়া জিনস যেন অসম্পূর্ণ। অনেকে তো রিভেট ছাড়া জিনসকে নকল বলেও মনে করেন!
আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
বলার অপেক্ষা রাখে না, ঈদের জন্য পাঞ্জাবি অপরিহার্য। নতুন পাঞ্জাবি ছাড়া ঈদের আনন্দ যেন ধুসর ও বর্ণহীন। সেক্ষেত্রে যদি ডিজাইন আর রঙে বৈচিত্র্য ও ভিন্নতা থাকে, তাহলে ঈদের আনন্দটা হয় আরও বর্ণিল।
আনন্দপ্রিয় ও ফ্যাশন-সচেতন তরুণদের ঈদকে আরও রঙিন করে তুলতে বাজারে মনকাড়া ডিজাইনের পাঞ্জাবির সমাহার রয়েছে।
আরও পড়ুন: বুয়েটে ছাত্ররাজনীতি চালু করতে হবে
সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে শোরুমগুলোতে। পাঞ্জাবির পাশাপাশি থাকছে নতুন নতুন ডিজাইনের সব শার্ট। অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট,ক্যজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি।
আরও পড়ুন: ঐশ্বরিয়ার সুন্দর চুলের রহস্য
১। পশমিনা শাল
নরম ও কোমলতার প্রতীক ক্লাসিক পশমিনা শাল। যা তৈরি হয় পশমিনা জাতের ভেড়ার পশম থেকে। পশমিনা ভেড়া পাওয়া যায় লাদাখ ও হিমালয়ের জম্মু-কাশ্মীরের কিছু অংশে ৷ পশমিনা ভেড়ার পশম সংগ্রহ করে সেখানকার শাল শিল্পীরা নিপুণ হাতে তৈরি করে বিখ্যাত কাশ্মিরি পশমিনা শাল ৷ যা কাশ্মিরের শিল্পকর্মের ঐতিহ্যবাহী নিদর্শন। পশমিনা শাল যে কোনও পোশাকের সঙ্গে মানানসই।
২। উলের শাল
উলের শাল শীতে যেমন আরাম দেয়, তেমনি চমৎকার লুক ক্রিয়েট করতেও সাহায্য করে। যেকোনো পোশাকের সঙ্গেই উলের শাল পড়া যায়। শীতের পোশাকে নতুনত্ব ও স্টাইলিশ ভাইব আনতে প্রাণবন্ত প্যাটার্নের, বিভিন্ন রঙের, মোটা অথবা পাতলা উলের শাল বেছে নিতে পারেন দৈন্দিন ব্যবহারের জন্য। জিন্স কিংবা সোয়েটার, ফরমাল আইটফিট কিংবা শাড়ির উপরেও অনায়াসে পরতে পারেন আরামদায়ক উলের শাল।
আরও পড়ুন: আইলাইনার লাগাতে যা করবেন
৩। এমব্রয়ডারিড সিল্ক শাল
সিল্ক শালের উপর এমব্রয়ডারির স্পর্শ আভিজাত্য নিয়ে আসবে লুকে। রাতের যেকোনো অনুষ্ঠানে নিখুঁত এই শালগুলো পরতে পারেন। নিখুঁত সূচিকর্ম, পুঁতির কাজ বা সিকুইন করা এমব্রয়ডারি শাল জমকালো অনুষ্ঠানে আপনার সাজে আলাদা মাত্রা যোগ করবে।
৪। মখমল শাল
বিলাসবহুল মখমলের শালগুলো যেকোনো উৎসবে মানানসই। বার্গান্ডি, পান্না বা গাঢ় নীল বা সবুজ রঙের শাল পোশাকের সৌন্দর্য বাড়িয়ে দেবে অনেকগুণে।
আরও পড়ুন: চকচকে ত্বক পেতে যা করবেন
৫। বোহেমিয়ান ফ্রিংড শাল
ঝালরযুক্ত বোহেমিয়ান এই শালগুলো উপজাতীয় বা জাতিগত নকশা দ্বারা অনুপ্রাণিত। এগুলো সাধারণত পঞ্চ স্টাইলের হয়। ডেনিম এবং টিশার্টের সাথে চমৎকারভাবে মানিয়ে যায় এ ধরনের শাল। গাউন বা ম্যাক্সি ড্রেসের উপরে লেয়ার করে পড়া একটি বোহেমিয়ান ফ্রিংড শাল অনায়াসে আপনার লুকে বোহো-চিকের ছোঁয়া এনে দেবে।
আরও পড়ুন: এ সময় কেমন পোশাক পরবেন?
শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আলোকি’তে ‘সুদিন সত্তা ২.০’ শীর্ষক এক আয়োজনের মাধ্যমে এসব কারুকলা ও হস্তশিল্প তুলে ধরা হয়। দেশের শীর্ষস্থানীয় অলাভজনক প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন এর আয়োজন করে।
আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি, যার অন্যতম আকর্ষণ ছিল বেরাইদ ঋষি পাড়ার বাসিন্দাদের অংশগ্রহণে ফ্যাশন শো।
সংশ্লিষ্ট জনগোষ্ঠীর দক্ষ কারিগরদের নিজ হাতে নকশাকৃত ও তৈরিকৃত বাহারি সব পোষাকের ফ্যাশন শো’টি অতিথিরা দারুণ উপভোগ করেন। আয়োজনটি আরো সফল ও জমজমাট করে তোলার লক্ষ্যে হস্তশিল্পে নির্মিত পণ্যগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়।
আরও পড়ুন: কোট ও ব্লেজারের মধ্যে পার্থক্য
সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ফারুক সোবহান বলেন, সুদিন সত্তা কেবল একটি সাধারণ অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের স্বপ্ন ও প্রত্যাশার আন্তঃবিনিময় ও বন্ধুত্বের মাধ্যমে সকলের জন্য কল্যাণকর একটি ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এক সার্থক মিলনমেলা।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহিদা ফিজ্জা কবির বলেন, ‘সুদিন’ কর্মসূচিটি মূলত পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে, যার আওতায় আমরা শহরাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও গোষ্ঠী উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকি।
‘সুদিন সত্তা’র এই আয়োজন আমাদের ‘সুদিন’ প্রকল্পের সামগ্রিক প্রভাবকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। সাজেদা ফাউন্ডেশনের ‘সুদিন’ কর্মসূচির মাধ্যমে যাদের জীবন ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে, তাদের অন্যতম হলেন বেরাইদ ঋষি পাড়ার মলি রানী দাশ।
আরও পড়ুন: শাড়ি পরাতেই ২ লাখ!
প্রকল্পটির কার্যক্রম ও উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে মলি রানী বলেন, একটা সময় দৈনন্দিন জীবনযাপন চালিয়ে নেয়াও আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কিন্তু হস্তশিল্পের এ দক্ষতা অর্জন এখন থেকে আমার পরিবারের ভরণপোষণের আরো উন্নত সম্ভাবনা তৈরি করবে বলে আমি আত্মবিশ্বাসী।
সুদিন সত্তা ২.০’এর আয়োজনে কমিউনিটি পার্টনার (উদ্যোক্তা) হিসেবে যুক্ত ছিল রাঙতা, তানিস বাংলাদেশ, পাড়, শাবানা, ভাঁজ বিন্যাস, সুতন্তু, লৌকিক, রঙদারু, এবং পিরান বাংলাদেশ।
এছাড়া সার্বিক আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন মো. আল আমিন (আর্ট), আবিদ আজাদ (ফটোগ্রাফি), এবং সুমাইয়া আক্তার সুমি (ফ্যাশন কোরিওগ্রাফি)। অনুষ্ঠানে মেকআপ পার্টনার হিসেবে সহযোগিতা করে পারসোনা।
আরও পড়ুন: এ সময় কেমন পোশাক পরবেন?
কোট আর ব্লেজারের পার্থক্য:
কোথাও ভ্রমণ করতে গেলে হোটেল, মোটেল, রিসোর্টের মধ্যে পার্থক্য জেনে রাখা ভালো। আবার রেল ভ্রমণে বগি এবং কোচের পার্থক্য জানা উচিত। ঠিক তেমন, কিছু পোশাকেও পার্থক্য রয়েছে। আমাদের দেশে শীতকালে কোট ও ব্লেজারের কদর বাড়ে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ২ পোশাকের পার্থক্য জানতে চেয়েছেন। আসলে কোট আর ব্লেজারের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।
এদের মৌলিক পার্থক্য, কোট একটি স্যুটের অংশ। অর্থাৎ এর সাথে প্যান্টও থাকে। অন্যদিকে ব্লেজার আলাদাভাবেও কেনা যায়। সেটি যেকোনো প্যান্ট, জিন্সের সাথে পরা যায়।
আরও পড়ুন: শাড়ি পরাতেই ২ লাখ!
যেকোনো আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় জায়গায় ব্লেজার পরা যেতে পারে। অন্যদিকে, কোট একটি স্যুট হিসেবে গৃহীত হয়। এটি অনেক বেশি আনুষ্ঠানিক পরিধান।
এই ২ পোশাকের কাপড়ের ধরন ও রঙেও পার্থক্য আছে। সাধারণত কোট বা স্যুট গাঢ় রঙের হয়ে থাকে। ব্লেজার যেকোনো রঙের হতে পারে।
আরও পড়ুন: বুবলীর বৃহস্পতি তুঙ্গে
কোট সাধারণত টেরি এবং উলেন টেক্সটাইলে তৈরি হয়। আর ব্লেজার লিনেন, কটন বা কাউড্রা যেকোনো কাপড়ের হতে পারে।
আরও পড়ুন: শাড়ি পরাতেই ২ লাখ!
কারণ ঋতুর সাথে তাল মিলিয়ে পোশাক পরতে হয়। তাই বর্ষার সময়টায় পোশাক বাছাই করতে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
বৃষ্টির দিনে প্রাধান্য পায় হালকা ও ব্রিদেবল ফেব্রিক। কারণ জর্জেট, লাইট ক্রেপ, ফেইলি, মার্সেরাইজড কটন, ভিসকস ও ব্লেন্ডেড ফেব্রিকে তৈরি পোশাকগুলো পরিষ্কার করা সহজ। এছাড়া সহজে দাগ বসে না এ ধরনের কাপড়ে। এ সময়ের গম্ভীর পরিবেশের সাথে কনট্রাস্ট করে এমন রংও প্রাধান্য পেতে পারে।
আরও পড়ুন: রূপচর্চায় লাল চন্দন!
এ সময় বর্ষায় পরার উপযোগী রং, কাটছাঁট, আরাম ও স্বাচ্ছন্দ্য, পার্টি ও প্রাত্যহিক অফিসের কাজ উপযোগী পোশাক দিয়ে বিশেষ কালেকশন সাজানো হয়।
পোশাক বাছাইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, বৃষ্টিতে ভিজে গেলেও যেন অস্বস্তিতে পড়তে না হয়। তাছাড়া বৃষ্টির সময় হালকা প্ল্যাস্টিকের ছাতা, ব্যাগ ও জুতা বেশি ব্যবহার করা হয়। তাই এমবেলিশমেন্টের জন্য মিনিমাল কাজ করা পোশাকগুলোই কিউরেট করা হয়।
আরও পড়ুন: বিয়ের আগে ত্বকের যত্ন
ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির সময় উপযোগী পোশাকগুলোই সিলেকশন করা উচিত। বৃষ্টির দিনে পোশাকের লেংথ যত সম্ভব কম হওয়াই ভালো। কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসে যাওয়া তরুণ-তরুণীরা বর্ষার দিনে স্বাচ্ছন্দ্যকে বেশি গুরুত্ব দেন।
এ মৌসুমে স্মোক, র্যাফল, ডলমেন, ল্যান্টার্ন ও ড্রপস্লিভস, টাই-বেল্ট ও হাইনেকের কম্বিনেশন সবচেয়ে ট্রেন্ডি পোশাকের রেশ এনে দিতে পারে। সেই সাথে কিছু কিছু ক্ষেত্রে রুচিশীল হাতের কাজ যোগ হতে পারে। শুধু কাজই নয়, কাজের পর পার্টিতে যাওয়া কিংবা বন্ধুদের আড্ডায় যোগ দিতেও এ ধরনের পোশাক খুব মানানসই।
আরও পড়ুন: বিজয়ীর মকুট কার মাথায় উঠবে?
অন্যদিকে পুরুষের জন্য হতে পারে ক্রিউ-নেক ও হেনলি টি-শার্ট, পোলো শার্ট ও শর্টস্লিভ ক্যাজুয়াল শার্ট। এক্ষেত্রে ভিসকোস, লিনেন, মার্সেরাইজড কটন, টপ-নোচ নিট ও ব্লেন্ডেড ফেব্রিকে তৈরি পোশাকগুলো ভিজে গেলেও কোনো অস্বস্তি তৈরি করে না।
বর্ষা সেলিব্রেট করতে বাঙালির চিরায়ত পোশাক শাড়ি-পাঞ্জাবির জুড়ি নেই। সেক্ষেত্রে ধূসর এবং সাদা জমিনের শাড়ির পাড়ে উজ্জ্বল নীল বা ফুশিয়া পিঙ্ক হতে পারে। কখনো আবার জল ভরা মেঘের মোটিফরাঙা পাড়ে থাকতে পারে রঙিন ট্যাসেলের দল। সাথে থাকতে পারে পুরুষের ম্যাচিং পাঞ্জাবি।
আরও পড়ুন: প্রসাধনীতে ক্যান্সারের ঝুঁকি!
বর্ষার সন্ধ্যার পার্টির জন্য নেওয়া যায় বক্স প্লিট করা ক্রেপ স্টাইল অথবা হালকা জর্জেট-শ্রাগের লেয়ার দেওয়া টিউনিক। এছাড়া ডেনিম আর টপসেই সাবলীল হলে ক্রেপের শ্রাগেই লেয়ার করা যায়।
নান্দনিক অনুষঙ্গের পসরা পার্টির আউটলুককে পারফেক্ট করে তুলতে পারে। পুরুষের পার্টিওয়্যার হিসেবে রঙিন ফুলহাতা শার্ট অথবা এক্সক্লুসিভ পাঞ্জাবি বাছাই করা যেতে পারে।
আরও পড়ুন: দ্রুত মেকআপ করার উপায়
দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড এ ধরনের পণ্য বাজারে আনছে। যেমন- বর্ষার একটি বিশেষ কিউরেটেড কালেকশন ‘দি রেইনি ডে কিউরেশন’ লঞ্চ করেছে লা রিভ। পাশাপাশি ইয়েলো, রিচ ম্যান, আড়ং, অঞ্জনস, বিশ্বরঙ এই মৌসুম উপযোগী বিভিন্ন ডিজাইনের পোশাক এনেছে বাজারে।
এ বিষয়ে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস জানান, বিশেষ উপলক্ষ মাথায় রেখে সম্পূর্ণ নতুন একটি সংগ্রহ তৈরি করা হয়। সামার কালেকশন (বিলঙ্গিং) থেকে বাছাই করে বর্ষার উপযোগী পোশাকগুলো এ কিউরেশনে যোগ করা হয়েছে, যাতে গরম-বর্ষার নস্টালজিয়া দুটোই কাভার হয়।
আরও পড়ুন: ত্বকের ক্ষতি করে যেসব খাবার
ডলির আঙুলের ছোঁয়ায় নাকি সাধারণ শাড়িও ভোল পাল্টে ফেলে! এমনই বিশ্বাস ফ্যাশন দুনিয়ায়। বলিউড তারকারা তাই ইদানীং নামি ব্র্যান্ডের ‘কুতুর’ গাউন ছেড়ে শাড়ি হাতে শরণাপন্ন হন ডলির।
দিন কয়েক আগে প্যারিসের কান চলচ্চিত্র উৎসবে শাড়ি পরে হাজির হয়েছিলেন বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী সারা আলি খান। ভারতীয় ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার হাতে তৈরি সরু পাড় সাদা শাড়িটি তাকে কানের রেড কার্পেটের জন্য পরিয়ে দিয়েছিলেন এই ডলিই। এর আগেও কানে দীপিকা পাড়ুকোনকে রেড কার্পেটের জন্য শাড়ি পরিয়েছিলেন ডলি।
এ ছাড়া কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা, প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকান, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, নয়নতারাকেও তাদের বিয়ের দিনে শাড়ি পরিয়েছিলেন ডলিই।
ডলির নিয়মিত খদ্দেরদের তালিকা তারকাখচিত। শাহিদ কাপুরের স্ত্রী মীরা থেকে শুরু করে নীতা আম্বানি, নীতু সিংহ, কারিশমা কাপুরকেও বহুবার সাজিয়েছেন ডলি।
আরও পড়ুন: চিরতরুণ থাকতে যেসব খাবার খাবেন
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানিকে বিয়ের শাড়ি পরিয়েছেন ডলি। শাড়ি পরিয়েছিলেন মুকেশের পুত্রবধূ শ্লোক মেহতা ও হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের বাগদানের অনুষ্ঠানেও। আবার ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার বিয়েতে তার স্ত্রী নাতাশাকেও শাড়ি পরানোর জন্য ডাক পড়েছিল ডলির।
এ ছাড়া গত বছর মেট গালায় আমন্ত্রণ জানানো হয়েছিল সেরাম ইনস্টিটিউটের কর্ণধার ভারতীয় শিল্পপতি আদর পুনাওয়ালার স্ত্রী নাতাশা পুনাওয়ালাকে। মেট গালার জন্য নাতাশাকে পরিয়েছিলেন কলকাতার ডলি।
ডলি অবশ্য নিজের পরিচয় দেন ‘ড্রেপিং আর্টিস্ট’ হিসাবে। ডলির দাবি— তিনি ১২ হাতের একটি কাপড়কে ৩৬০ রকম স্টাইলে পরাতে পারেন।
আরও পড়ুন: স্লিপ ডিসঅর্ডারের লক্ষণ
১) লাল চন্দনের গুড়ার সঙ্গে লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মুখে মাখার পর ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক খুব উপকারী।
২) তৈলাক্ত ত্বকে ব্রণ সমস্যা হলে গোলাপ জলের সঙ্গে মধু এবং লাল চন্দনের গুড়ার ভালো করে মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে ভালো করে মুখ ধুয়ে এই মিশ্রণ মুখে মেখে নিন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।
৩) স্পর্শকাতর ত্বকে বাজার চলতি কোনো স্ক্রাব ব্যবহার করতে পারেন না? ১ চামচ লাল চন্দনের গুড়ার সঙ্গে আধ কাপ পাকা পেঁপে মিশিয়ে নিন। শুধু মুখে নয়, এই মিশ্রণ সারা শরীরেই মাখতে পারেন।
আরও পড়ুন: তাঁর পাশে বসলে ঘুম এসে যায়
বিয়ে নিয়ে সব নারী-পুরুষের মনেই নানা পরিকল্পনা থাকে। সবাই চায় তার বিয়ে যেন হয় রাজকীয়ভাবে। পুরুষের চেয়ে নারীরাই হয়তো বিয়ে নিয়ে বেশি উচ্ছ্সিত থাকেন।
বিয়ের অন্তত ২-৩ মাস আগে থেকেই তারা প্রস্তুতি নিতে শুরু করেন। বিয়ের কেনাকাটা, বিয়ের ভেন্যু, কোন দিন কী পরবেন কিংবা কীভাবে সাজবেন এসব চিন্তায় হয়তো কনেরা দু’দণ্ড অবসরের সময় পান না।
তবে শত ব্যস্ততার মাঝে ত্বকের যত্ন নিতে ভুলবেন না কনেরা। অনেকেই হয়তো ভাবেন, বিয়েতে তো নামি-দামি পার্লার বা সেলুন থেকে মেকআপ করবো, তাহলে রূপচর্চার কী দরকার! এমন ভাবনা ঝেড়ে ফেলুন।
আরও পড়ুন: একা থাকার উপকারিতা
শুধু মেকআপ করলেই হবে না, ত্বক যাতে ভালো থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বিয়ের আগে শরীরের পাশাপাশি ত্বকের যত্নও নিতে হবে কঠোরভাবে। যাতে জীবনের স্মরণীয় দিনটিতে অত্যন্ত সুন্দর দেখায় আপনাকে। ত্বকের যত্ন যা করবেন:-
১. সিটিএম মানুন: সিটিএম অর্থ হলো ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং। শুধু বিয়ের আগেই নয় বরং ত্বক পরিষ্কার রাখতে নিয়মিত এটি অনুসরণ করুন। ত্বকের ধরন অনুসারে একটি ভালো ফেসওয়াশ ব্যবহার করুন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি টোনার ও ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
২. স্ক্রাবিং জরুরি: স্ক্রাব করার মাধ্যমে ত্বক এক্সফোলিয়েট করতে পারবেন। এক্ষেত্রে মরা চামড়া দূর হয়। এর মাধ্যমে শুধু ব্ল্যাকহেডসই দূর হয় না, তকে প্রাকৃতিক আভাও ফিরে আসে।
৩. ফেসিয়াল করুন: বিয়ের আগে করতে পারেন প্রি ব্রাইডাল ফেসিয়াল। এর মাধ্যমে আপনার ত্বক আরও চকচকে হয়ে উঠবে। ফেসিয়াল করার মাধ্যমে ত্বকের কালো দাগ-ছোপ দূর হয়। তবে খেয়াল রাখুন ভালো মানের প্রসাধনী ব্যবহার করা হচ্ছে কি না।
৪. ডিআইওয়াই ফেস মাস্ক মাখুন: ত্বকের যত্নে রান্নাঘরের বিভিন্ন উপাদানেও ভরসা রাখতে পারেন। ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের মাস্ক তৈরি করতে পারেন টকদই, হলুদ, বেসন, চন্দনের গুঁড়া, মুলতানি মাটি, ময়দা, গোলাপজল ইত্যাদি দিয়ে। ত্বক পরিচর্যার রুটিন নিয়মিত অনুসরণ করার অভ্যাস করুন।
৫. ঠোঁটের জন্য গোলাপজল: শীত আসতে আর বেশি দেরি নেই! এখনই অনেকের ত্বক শুষ্ক হয়ে উঠছে, ফাটছে ঠোঁট। এজন্য ঠোঁটের যত্ন নেওয়াও জরুরি। সবসময় লিপবাম সঙ্গে রাখুন। আর ঠোঁটে গোলাপজল ব্যবহার করুন প্রতিদিন! এটি ঠোঁটকে গোলাপি রাখবে।
৬. হাত-পা মেনিকিউর ও পেডিকিউর করান: শুধু মুখের যত্ন নিলেই হবে না, এর সঙ্গে সঙ্গে কনের হাত-পায়ের যত্নও নিতে হবে। বিভিন্ন কাজে হাত-পা বেশি ব্যবহৃত হলেও এগুলো অযত্নেই থাকে বেশি। এ কারণে হাত-পায়ে পড়ে কালো দাগ-ছোপ। এজন্য বিয়ের আগে হাত-পা পরিষ্কারের জন্য মেনিকিউর ও পেডিকিউর করুন দু’দিন অন্তর।
৭. স্বাস্থ্যকর খাবার খান: যারা অতিরিক্ত ওজনে ভুগছেন কিংবা শারীরিকভাবে দুর্বল, তাদের উচিত বিয়ের আগ থেকেই স্বাস্থ্য সচেতন হয়ে ওঠা। এ সময় সবজি, বাদাম ও ডার্ক চকলেট রাখুন যোগ করুন খাদ্যতালিকায়। এর পাশাপাশি প্রচুর পানি পান করতে হবে, যাতে শরীর হাইড্রেটেড থাকে। এই অভ্যাসের কারণে ত্বকের উজ্জ্বলতাও বাড়বে।
৮. মেডিটেশন করুন: বিয়ের আগে কোনো বিষয় নিয়ে উত্তেজিত হওয়া মন ও শরীর দুটোর জন্যই ক্ষতিকর। এ সময় যতটা সম্ভব চাপমুক্ত থাকতে হবে। এজন্য মনকে শান্ত রাখতে মেডিটেশন করুন। এতে ঘুমও ভালো হবে, আবার মেজাজও ভালো থাকবে।
আরও পড়ুন : ভালুকায় আলোচনার শীর্ষে জামাল উদ্দিন আহমেদ
এবারের প্রশিক্ষক ছিলেন রানী চৌধুরী (মডেল, অভিনেত্রী ও নৃত্য পরিচালক) মিডিয়া পাড়ায় যার অবদান অসীম। তিনি নতুনদের প্রতিভা বিকাশে সব সময় কাজ করে থাকেন এছাড়াও কাজ করছেন বাংলাদেশের সমাজ সেবামূলক প্রতিষ্ঠান গুলোর সাথে।
নৃত্য বিষয়ক ক্লাস এর প্রশিক্ষণ প্রদান করেছেন তিনি, রানী চৌধুরীর পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন আমাদের এবার সিজন-২ এর প্রতিযোগিরা।
আরও পড়ুন : তরুণীর রহস্যজনক মৃত্যু
গত ৯ নভেম্বর থেকে শুরু হবে ২০ দিন এর গ্রুমিং সেশন। যেখানে বাংলাদেশের সেরা প্রশিক্ষকগন প্রশিক্ষণ দিবেন প্রতিযোগিকে। এরপর একে একে ফটোজেনিক, ট্যালেন্ট, সেমিফাইনাল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে জায়গা করে নিবেন সেরা প্রতিযোগীরা। এবারের সিজনে সেরাদের নিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনাল।
আরও পড়ুন : ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
এবারের আয়োজনে নারী পুরুষ এর পাশাপাশি এপি হাউস ট্রান্সজেন্ডারদের কে বিশ্বের কাছে তুলে ধরার প্রচেষ্টা রেখেছেন।
আরও পড়ুন: এখন সবচেয়ে বিপজ্জনক সময়
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একাধিক ‘রকাহোলিক’ শ্যাম্পু ও ‘এরোসল ড্রাই শ্যাম্পু’-র নাম। এই তালিকায় রয়েছে ইউনিলিভারের ডাভ, ট্রেসামে, নেক্সাসের মতো ব্র্যান্ডও। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
তালিকা প্রকাশ হওয়ার পরই ২০২১ সালের অক্টোবর মাসের আগে তৈরি বিভিন্ন শ্যাম্পু বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিলিভার। এর আগে ২০২১ সালে একইভাবে একাধিক প্রসাধনী সামগ্রী বাজার থেকে তুলে নিতে দেখা গিয়েছিল জনসন অ্যান্ড জনসন, পি অ্যান্ড জি এবং ওল্ড স্পাইসের মতো একাধিক সংস্থাকে। পি অ্যান্ড জি নিজেদের সব প্রসাধনীর উপর বিশেষ পরীক্ষা চালিয়েছিল। ওই বছরের ডিসেম্বর মাসে বেঞ্জিন মেলায় বাজার থেকে তুলে নেয় প্যান্টিন অ্যান্ড হার্বল এসেন্সেস ড্রাই শ্যাম্পু।
আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ
এফডিএ জানিয়েছে, এই ‘ড্রাই শ্যাম্পু’-তে প্রোপেন ও বিউটেন ব্যবহার করা হয়। এগুলি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। পেট্রোলিয়ামের বিভিন্ন উপজাত পদার্থের মধ্যে অশুদ্ধি হিসাবে মিশে থাকে বেঞ্জিন। এই বেঞ্জিন এমন একটি উপাদান যার নিয়মিত সংস্পর্শে বিভিন্ন গুরুতর রোগ দেখা দিতে পারে।
এমনকি লিউকিমিয়া বা রক্তের ক্যান্সার সৃষ্টি করতে পারে। কী পরিমাণে এই উপাদান ওই শ্যাম্পুগুলিতে পাওয়া গিয়েছে তা নির্দিষ্ট করে না বলা হলেও, তা সহনীয় মাত্রার থেকে বেশি ছিল বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: হেমা মালিনীর সৌন্দর্যের রহস্য!
অনেকে হয়তো জানেই না মেকআপ করার সময় কোনটার পরে কোনটা ব্যবহার করতে হবে। শার্প কন্টোরিং, মেকআপ ব্লেন্ড কোনোটাই ঠিকভাবে জানে না। এসব কারণে মেকআপ করলেও আসে না পারফেক্ট লুক।
যেকোনো উৎসব-আয়োজনে একটুখানি সাজগোজ তো করা হয়ই। তাই মেকআপের টুকিটাকি জেনে রাখা ভালো। মূল বিষয়গুলো জানা থাকলে ৫ মিনিটেই মেকআপ শেষ করতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক-
আরও পড়ুন: কারিনা কাপুরের গোমর ফাঁস
১. মুখ প্রস্তুত করা: মেকআপ শুরুর আগেও কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। যেমন প্রথমেই আপনাকে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে। এরপর লাগিয়ে নিতে হবে টোনার। এরপর ব্যবহার করবেন ময়েশ্চারাইজার। এই পর্যায়ে আপনার মুখ মেকআপের জন্য প্রস্তুত।
২. মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্য: মেকআপ দীর্ঘস্থায়ী করতে চাইলে প্রাইমার ব্যবহার করতে হবে। এটি ভালো করে মুখে লাগিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এতে ত্বকের উপরিভাগ মসৃণ হবে। প্রাইমার লাগানোর পর মেকআপ শুরু করতে হবে।
৩. ফাউন্ডেশন ব্যবহার: মুখে অতিরিক্ত ফাউন্ডেশন লাগিয়ে ভারী প্রলেপ কেন তৈরি করবেন না। সামান্য ফাউন্ডেশন নিয়ে তা মুখে লাগিয়ে নিন। ফাউন্ডেশনের পরিবর্তে ব্যবহার করতে পারেন সিসি বা বিবি ক্রিমও।
৪. কনসিলার ব্যবহার: ত্বকে দাগছোপের সমস্যা থাকলে তা ঢাকার জন্য ব্যবহার করতে হবে কনসিলার। অনেকের চোখের নিচে কালি থাকতে পারে। এক্ষেত্রেও কনসিলার ব্যবহার করবেন। চোখের নিচে ও আপনার মুখে যে যে জায়গায় দাগছোপ আছে, সেখানে কনসিলার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
৫. হাইলাইটার ও ব্লাশ: মেকআপের শেষের দিকে ব্যবহার করতে হবে হাইলাইটার ও ব্লাশ। আপনি চাইলে কন্টোর করতে পারেন। এক্ষেত্রে কন্টোর স্টিক ব্যবহার করুন। এরপর চিক বোন, নাকের ডগা, কপাল ও থুতনিতে হাইলাইটার লাগিয়ে নিন। সেইসঙ্গে গালে হালকাভাবে ব্লাশ করুন।
৬. চোখের মেকআপ: মুখের মেকআপ তো শেষ হলো, চোখের মেকআপ করবেন না? চোখের সাজের জন্য কিছুটা সময় বাড়তি লাগবে। কাজল, আইলাইনার, মাস্কারা তো ব্যবহার করবেনই, সেইসঙ্গে ম্যাচিং আইশ্যাডো লাগাতে পারেন।
৭. সেটিং স্প্রে ব্যবহার করুন: মেকআপ শেষ করে বাইরে বের হলে গরমের কারণে মেকআপ গলতে শুরু করতে পারে। এটি হতে দেওয়া যাবে না। সেজন্য আপনাকে অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করতে হবে। তাহলে দীর্ঘ সময় পরও মেকআপ ঠিক থাকবে।
আরও পড়ুন: শুক্রবার কখন কোথায় লোডশেডিং
এবার সারা বিশ্বের জন্যই একই পদক্ষেপ নিতে চলেছে তারা। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এক বিবৃতিতে জেঅ্যান্ডজে কর্তৃপক্ষ বলেছে, বিশ্বব্যাপী পোর্টফোলিও মূল্যায়নের অংশ হিসেবে ২০২৩ সাল থেকে ট্যালকম পাউডার বিক্রি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরপর থেকে শতভাগ কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার উৎপাদন করবে প্রতিষ্ঠানটি।
২০২০ সালে যুক্তরাষ্ট্র ও কানাডায় ট্যালকম বেবি পাউডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় জেঅ্যান্ডজে। কারণ হিসেবে পণ্যের সুরক্ষার বিষয়ে ‘ভুল তথ্য’ ছড়িয়ে পড়ায় চাহিদা কমে যাওয়া এবং একঝাঁক আইনি চ্যালেঞ্জকে দায়ী করেছিল তারা।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ
জনসনের বেবি পাউডারে অ্যাসবেস্টস নামে একধরনের খনিজ সিলিকেট রয়েছে, যা ক্যান্সার সৃষ্টি করতে পারে- এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রায় ৩৮ হাজার মামলা করেন ভোক্তা ও ভুক্তভোগীরা।
জেঅ্যান্ডজে সেই অভিযোগ অস্বীকার করে বলেছে, কয়েক দশকের বৈজ্ঞানিক পরীক্ষা এবং নিয়ন্ত্রক অনুমোদনগুলো তাদের ট্যালকমকে নিরাপদ ও অ্যাসবেস্টস-মুক্ত বলে প্রমাণ করেছে। বৃহস্পতিবারের বিবৃতিতেও তারা একই কথা বলেছে।
গত বছরের অক্টোবরে জেঅ্যান্ডজে এলটিএল ম্যানেজমেন্ট নামে একটি অঙ্গসংস্থা চালু করে ট্যালকম সংক্রান্ত বিষয়গুলোর দায়ভার সেটির ওপর অর্পণ করে এবং তাৎক্ষণিকভাবে সংস্থাটিকে দেউলিয়া ঘোষণার আবেদন করে। এতে ঝুলে থাকা মামলাগুলোর কার্যক্রম স্থগিত হয়ে যায়। জেঅ্যান্ডজে ও দেউলিয়া অঙ্গসংস্থা প্রক্রিয়ার বিবাদীরা বলেছে, দাবিদারদের ক্ষতিপূরণ দেওয়ার এটি একটি ন্যায়সঙ্গত উপায়।
বাদী সংস্থা কেলার পোস্টম্যানের অ্যাটর্নি বেন হোয়াইটিং বলেন, দেউলিয়াত্বের কারণে যেহেতু মামলাগুলো থামিয়ে দেওয়া হয়েছে, তাই জেঅ্যান্ডজের বিক্রয় সিদ্ধান্ত অবিলম্বে সেগুলোকে প্রভাবিত করবে না। তবে যদি ফেডারেল আপিল আদালত মামলাগুলো এগিয়ে নেওয়ার অনুমতি দেয়, তাহলে গ্রাহকরা প্রমাণ হিসেবে জনসন অ্যান্ড জনসনের সিদ্ধান্তকে ব্যবহারে চেষ্টা করতে পারেন। যদি এসব মামলা আবার এগোয়, তাহলে এটি অনেক বড় বিষয়।
আরও পড়ুন: তাইওয়ানকে দমনে চীনের নতুন কৌশল
দেউলিয়াত্বের আবেদনের আগে মামলার শুনানি ও সমঝোতা বাবদ অন্তত ৩৫০ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে জেঅ্যান্ডজের। এ মধ্যে আদালতের নির্দেশে ভুক্তভোগী ২২ নারীকে দেওয়া ২০০ কোটি ডলারের ক্ষতিপূরণও রয়েছে।
আরও পড়ুন: বয়সের ছাপ দূর করতে ঘরোয়া টিপস
গানের পাশাপাশি তার রূপ ও ফিটনেসেরও প্রশংসা করেন সবাই। বর্তমানে এই শিল্পীর বয়স ৪৫ বছর। নিশ্চয়ই তাকে দেখলে বয়স বুঝার উপায় নেই! আজও তার বয়স যেন কুড়িতেই আটকে আছে। তবে এর রহস্য কী?
পপ তারকা শাকিরা নাচে পারদর্শী, তা সবারই জানা। অসাধারণ নাচ করেন এই শিল্পী। তিনি নাকি নিয়মিত নাচের প্রশিক্ষণও নেন। ইনস্টাগ্রামে নিয়মিত নাচের বিভিন্ন সেশনের ছবি ও ভিডিও ভক্তকূলের সঙ্গে ভাঙাভাগি করে নেন তিনি।
এর পাশাপাশি তিনি নিয়মিত ওয়েট লিফ্টিং করেন। জিমে গিয়ে ওজন প্রশিক্ষণ নেন ও পর্যাপ্ত শররচর্চা করেন ফিটনেস ধরে রাখার জন্য। গ্লু ওয়ার্কআউটের দিকে তিনি বিশেষ নজর রাখেন। স্কোয়াট, ফ্রন্ট কিকসহ বিভিন্ন ব্যায়াম নিয়মিত করেন এই শিল্পী। টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ফিটনেসফ্রিক শাকিরা স্কেটবোর্ডিংয়েও বেশ দক্ষ। এ বিষয়ে তার আগ্রহ বরাবরই। তার ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই দেখতে পাবেন স্কেবোর্ডিং কতটা ভালো করেন শাকিরা।
এক সাক্ষাৎকারে শাকিরার ফিটনেস প্রশিক্ষক আনা কায়সার জানান, এই পপ তারকা সব সময় তাজা খাবারের স্বাদ নেন। নিজের স্বাস্থ্যের প্রতি তিনি বেশ যত্নশীল।
শারীীরক ফিটনেসের পাশাপাশি মানসিকভাবেও খুশি থাকার চেষ্টা করেন শাকিরা। তিনি প্রতি সপ্তাহের রোববার অবসর সময় কাটান। এদিন তিনি সর্বোচ্চ বিশ্রাম নেন ও নিজেকে সময় দেন।
যদিও শাকিরার ব্যাক্তিগত জীবন এখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রেমিক বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন শাকিরা।
এক যুগ একসঙ্গে লিভ ইন করার পর তারা দুজনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ১২ বছরের সম্পর্ককে কখনো বিয়েতে রূপ দেননি পিকে ও শাকিরা। তবে দুজনের দুটি সন্তান আছে। বড় ছেলে মিলানের বয়স ৯, আর সাশার বয়স ৭।
চাইলে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নিতে পারবেন। চকচকে ও সতেজ ত্বক পেতে কী কী করবেন জেনে নিন-
আরও পড়ুন: দেশে শিক্ষার মান ভালো
১. ত্বকের যত্নে সিটিএম বা ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং দিয়ে দিন শুরু করুন। দিনে দুবার আপনার ত্বক পরিষ্কার করুন সকালে ও রাতে। মুখে টোনার ব্যবহার করুন নিয়মিত।
২. ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে দুবার এক্সফোলিয়েট করুন। এতে ত্বকে জমে থাকা ময়লা, তেল ও মৃত কোষ সহজেই দূর হবে। আর ত্বক সতেজ ও উজ্জ্বল দেখাবে।
৩. ত্বককে ভেতর থেকে পুষ্ট করতে খাদ্যতালিকায় সবুজ শাকসবজি ও মৌসুমি ফল রাখুন। শরীর হাইড্রেটেড রাখতে প্রচুর পানি পান করুন। এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ঈদের জন্য ত্বককে আরও সতেজ ও উজ্জ্বল রাখতে প্রতিদিন ত্বকে ৩-৪ বার গোলাপ জল মাখুন।
৪. তৈলাক্ত বা মসলাদার খাবার শুধু স্বাস্থ্যের জন্যই নয় বরং ত্বকের জন্যও ক্ষতিকর। এতে ত্বকে ব্রণ হতে পারে ও ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়।
৫. ত্বককে সতেজ রাখতে ও ডার্ক সার্কেল প্রতিরোধে প্রতিদিনের কফি বা চা খাওয়া কমিয়ে দিন। পরিবর্তে দুধ পান করুন। কারণ এটি ত্বকসহ পুরো শরীরকে পুষ্টি দেয়।
৬. সর্বোপরি পর্যাপ্ত বিশ্রাম নিন। কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের মধ্যে আমাদের ত্বক মেরামত হয়। এছাড়া ঘুমের অভাবে চোখের চারপাশে কালো দাগ পড়তে পারে। যা আপনাকে ক্লান্ত ও বয়স্ক দেখাতে পারে।
৭. ত্বকের সানট্যান দূর করতে ১ চা চামচ তাজা লেবুর রস, ২-৩ চামচ দুধ ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। মুখে ও ঘাড়ে এই মিশ্রণটি লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৮. ত্বকের স্ক্রাবার হিসেবে কয়েক টুকরো পেঁপেতে মধু মিশিয়ে মুখে লাগান (চোখের এলাকা এড়িয়ে চলুন)। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। ঈদে সতেজ ত্বকের জন্য প্রতিদিন এটি করুন।
৯. ত্বক চকচকে করতে কমলার খোসা বেটে নিন। এর সঙ্গে শসার রস মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান। ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
১০. চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে ১ টেবিল চামচ টমেটোর রস, আধা চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ ও বেসন একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের চারপাশে ব্যবহার করে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করুন। দেখবেন ডার্ক সার্কেলের সমস্যা একদমই দূর হয়ে যাবে।
আরও পড়ুন: শসার উপকারিতা
ফলে আইলাইনার সমানভাবে আঁকানো যায় না। তবে কয়েকটি নিয়ম মানলে আপনাকে আর এ সমস্যায় পড়তে হবে না। ডাসবাসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
চলুন তবে জেনে নেওয়া যাক উপায়-
১. বেশিরভাগ নারীই আই মেকআপের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে পড়েন। এর ফলে আইলাইনার লাগানো আরও কঠিন হয়ে পড়ে। এজন্য আইলাইনার ব্যবহারের সময় বসে ধীর স্থির হয়ে নিন।
২. এরপর চেয়ারে বসে সামনের কোনো একটি টেবিলে একটি আয়না রাখুন। তারপর টেবিলে কনুই রেখে হাতের পাতাটি চিবুকে সাপোর্ট দিয়ে আইলাইনার লাগান।
আরও পড়ুন: ‘মিষ্টি মেয়ে’ কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী
৩. আবার চাইলে ফ্ল্যাগ স্টিকারও ব্যবহার করতে পারেন আইলাইনার লাগানোর সুবিধার্থে। এজন্য দু’টি স্টিকার নিয়ে চোখের আইল্যাশের উপরেরর একটু অংশে লাগান। তারপর ফাঁকা স্থানে আইলাইনার লাগান। এরপর স্টিকারটি তুলে ফেলুন।
৪. চাইলে চামচের সাহায্যেও আইলাইনার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চোখের বাইরের কোণে দুটি উইং আঁকুন। আইলাইনার লাগানোর ক্ষেত্রে এটিই সবচেয়ে কঠিন কাজ। এরপর চামচটি উল্টো করে নিয়ে বাঁকা অংশটি চোখের উপর রেখে সেই বরাবর আইলাইনার লাগিয়ে নিন।
৫. সুন্দরভাবে আইলাইনার লাগাতে আইল্যাশ কার্লারও ব্যবহার করতে পারে। এক্ষেত্রে লিকুইড আইলাইনার কার্লারের বাঁকানো অংশে লাগিয়ে চোখে প্রেস করুন। দেখবেন স্ট্যাম্পের মতো চোখে আইলাইনারের ছাপ পড়ে গেছে।
৬. এক্ষেত্রে আপনি পেনসিল লাইনারও ব্যবহার করতে পারেন। তাহলেও সুন্দর করে এঁকে নিতে পারবেন চোখ। এসব টিপস মেনে আপনি খুব সহজেই আইলাইনার লাগাতে পারবেন।
আরও পড়ুন:আমিরাতের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
লকডাউনের কারণে একাধিকবার ঘরে বসে অলস সময় কাটিয়েছেন। করোনার সংক্রমণ কমেছে, তাই এ সময়টাকে কাজে লাগাচ্ছেন। পার করছেন অভিনয় নিয়ে ব্যস্ত সময়। আগামীর দিনগুলোতে শুটিং নিয়েই প্রচন্ড ব্যস্ত থাকবেন তিনি। কারন নিয়মিত নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন।
সম্প্রতি ‘লোকাল’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। প্রশংসিত নির্মাতা সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি বাণিজ্যিক ঘরানার। যেখানে সহশিল্পী হিসেবে কাজ করবেন সম্ভাবনাময় চিত্রনায়ক আদর আজাদ। সিনেমাটি ব্যতিক্রমী একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে।
দৃশ্যত নায়িকা বুবলী অভিনীত এক সিনেমার সঙ্গে আরেকটির কোনো সাদৃশ্য নেই। কারন সিনেমার গল্প এবং চরিত্র নিয়ে চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নেন তিনি। বিশেষ করে গল্প ও চরিত্রের ব্যপারে খুবই সিরিয়াস এ জনপ্রিয় অভিনেত্রী।
আরও পড়ুন:নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও শক্তিশালী করবে
জানা যায়, খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু হবে। আশা করা যায়, দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিবেন বুবলী।
আরও পড়ুন:জঙ্গি বিমান ভূপাতিত করেছে ইউক্রেন
এদিকে জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া’ নামের একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন। সেটির শুটিং এখনো শেষ হয়নি। এটিও দর্শকের কাছে ব্যাপক সাড়া জাগাবে।
আরও পড়ুন:দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হ...
এ ছাড়া তপু খানের পরিচালনায় ‘লিডার, আমিই বাংলাদেশ’, আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘চোখ’, মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’, সৈকত নাসিরের পরিচালনায় ‘তালাশ’, ‘ক্যাসিনো’ সিনেমাগুলো নিয়েও চিত্রনায়িকা বুবলীসহ সবাই আশাবাদী।
আরও পড়ুন:চার পর্যটকের বিরুদ্ধে মামলা
সম্প্রতি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতে দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে। বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে বুবলী বলেন, ভালো পণ্য এবং নির্মাণ পরিকল্পনা থাকলে অবশ্যই কাজ করব। কোনো বিতর্কিত পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা নেই। কারণ এতে আমার ব্যক্তিগত অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।
নায়িকা আরও জানান, এখন আমার অভিনীত যেসব বিজ্ঞাপন প্রচার হচ্ছে, এগুলোর জন্য ভালো সাড়া পাচ্ছি।
আরও পড়ুন:দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
আরও পড়ুন:ভাসানচরে পৌঁছালো আরও ২৯৮৪ রোহিঙ্গা
শবনম ইয়াসমিন বুবলী হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন।
বুবলি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে স্নাতক পাস করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমবিএ পড়ছেন।
চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। বড় বোন নাজনীন মিমি ও আরেক বোন শারমিন সুইটি, যিনি একটি বেসরকারী চ্যানেলের সংবাদ পাঠিকা।
আরও পড়ুন:দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক
প্রসঙ্গত, বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।
আরও পড়ুন:নো-ফ্লাই জোন ঘোষণায় দ্রুত যুদ্ধ শেষ হবে
এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় নায়ক শাকিব খান। এই ছবির শুটিং চলাকালীন তিনি শুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদুল আযহায় সারাদেশে মুক্তি পায়।
তবে ইচ্ছাকৃতভাবেই বড় পর্দায় এখন আর খুব একটা নিয়মিত নন এই বলিউড অভিনেত্রী। নিজের ইমেজকে কখনওই অন্য ব্যকরণে ফেলতে চান না তিনি।
মাধুরী দীক্ষিত দীর্ঘবিরতির পর প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে কাজ করলেন। নেটফ্লিক্সের ব্যানারে ‘ফেমগেম’ নামে একটি দারুণ সিরিজে এরই ভেতরে উপমহাদেশে ট্রেন্ডিং হয়েছে সিরিজটা।’
তবে গণমাধ্যম কর্মীরা এটাকে মাধুরীর কামব্যাক বলতেই রেগেেউঠেন তিনি। তার মতে, ‘এটা আমার ওটিটির ডেবিউ হতে পারে। কিন্তু কামব্যাক কেন হতে যাবে? আমি কখনওই অবসর নিইনি। শিল্পকর্মে অবসর নেয়া যায় না। আমি এটাই বিশ্বাস করি। তবে ফেমগেম নিয়ে এতটা সাড়া পাবো তা ভাবিনি। পুরো প্রডাকশন আমার মতো করেই গল্পটা সাজিয়েছে। আমার পুরনো নতুন সকল দর্শকই এই সিরিজটা দেখে মুগ্ধ হয়েছেন।’
আরও পড়ুন: মেয়ের নাম রাখেননি প্রিয়াঙ্কা-নিক
তবে ফেম গেম এর গল্প নিয়ে অনেকেই এর সাথে শ্রীদেবী-বনি কাপুরের জীবনের কিছু গল্পের সাথে মিল খুঁজতে চাইছেন। অবশ্য নির্মাতা প্রডাকশন এমনকি মাধুরী কেউই এ ব্যাপারে কোনো যুক্তি খণ্ডাতে চাননি। মাধুরীর মতে, ‘একটা আর্টকে মানুষ নানান দিক থেকে নানান ভাবে ভাববে এটাই শিল্পের সৌন্দর্য্য।
আরও পড়ুন:  ‘বাংলার সমৃদ্ধি’ ফেরা অনিশ্চিত
প্রসঙ্গত, মাধুরী দীক্ষিত ১৯৮৪ সালে অবোধ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। কিছু শিশু ও সহ-অভিনেত্রীর ভূমিকায় অভিনয়ের পর তিনি তেজাব (১৯৮৮) ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেন। এ ছবিটিই তাকে খ্যাতির উচ্চতর আসনে বসায় ও প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন এনে দেয়।
শিল্পী সমিতির নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন এবং ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। এর আগের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন জয়। সম্প্রতি জয়ের বিরুদ্ধে টাকার বিনিময়ে অপপ্রচার চালানোর অভিযোগ এনেছেন শিল্পী সমিতির শপথপ্রাপ্ত সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার।
রোববার (২০ ফেব্রুয়ারি) নিপুণ সংবাদ মাধ্যমকে জানান, ‘জায়েদ খান টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। এখানে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী।’
চিত্রনায়ক জয় চৌধুরীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘তুমি মাত্র সিনেমাতে এসেছ। তোমার উচিত এসব নোংরামি বাদ দিয়ে নিজের অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়া।’
চিত্রনায়িকা নিপুণের অভিযোগ প্রসঙ্গে নায়ক জয় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, ‘উনি (নিপুণ) যে অভিযোগ করেছেন, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া। কারণ, এসব কাজ যে কন্টাক্ট করে করা যায়, সে সম্পর্কে আমার ধারণা ছিল না। আমার যারা দর্শক আছেন কিংবা আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আছেন তারা আমার ব্যক্তিগত কোনো ছবিতে বাজে মন্তব্য করেন না। কিন্তু আমি যখন শিল্পী সমিতি নিয়ে পোস্ট করি, তখন সেখানে বেশ কিছু আইডি থেকে প্রচুর নেগেটিভ কমেন্টস করা হয়। এমনকি প্রত্যেকটি আইডি লক থাকে। এটা কারা করে তাহলে?’
তিনি আরও জানান, ‘এটা শুধু আমার সঙ্গে না, আমাদের প্যানেল থেকে যে ২১ জন দাঁড়িয়েছিলাম তাদের সবার ক্ষেত্রেই করা হয়েছে এবং সেই একই আইডিগুলো থেকে করা হয়েছে। আইডিগুলো আমাদের ফ্রেন্ডলিস্টেও নেই। উনি (নিপুণ) কীভাবে, কী বুঝে এই কথাগুলো বললো আমি জানিনা। উনার এই কথাগুলোর জন্য আমি চরম নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কাজের ব্যস্ততার বিষয় উল্লেখ করে জয় বলেন, গত ৪ তারিখ থেকে আমার নিঃশ্বাস নেওয়ার সময় নেই। আমার মাথায় শুধু কাজ, এসব ফালতু বিষয়ে ভাবার সময় নেই। আর টাকার বিনিময়ে এমন নোংরা কাজ করার প্রশ্নই আসে না। ভালোবাসার বিনিময়ে জীবন দিয়ে দিবো, তবুও এসব নোংরা কাজে জড়াবো না। টাকার বিনিময়ে আমাকে কেনার মতো লোক পৃথিবীতে এখনো জন্মায়নি।
আক্ষেপের সুরে জয় চৌধুরী বলেন, ‘আমি আদালতের বিচারাধীন সাধারণ সম্পাদকের পদ নিয়ে কথা বলতে চাই না। উনি (নিপুণ) নিজেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ভাবছেন, আমি কিন্তু একজন নির্বাচিত আন্তর্জাতিক সম্পাদক। এটা উনার একটু ভাবতে হবে। আমাকে নিয়ে উনি এ ধরনের উক্তি না করে, সরাসরি আমাকে ডেকে বললেই পারত।
তিনি আরও বলেন, মানুষের সামনে হেয় না করে, তিনি আমাকেই বলতে পারতেন, জয় এ রকম ঘটনা ঘটছে। আমি যদি সে বিষয়ে জানতাম, তাহলে বলতাম আর না জানলে বলতাম আপু আমি এই বিষয়ে জানি না। আপনি বিষয়টা আরও খতিয়ে দেখেন। আমার মনে হয় এসব অন্য কেউ করছে।’
জয় চৌধুরী আরও যোগ করে বলেন, ‘আমার সঙ্গে কখনও কোনো যোগাযোগ করেনি। এসব বিষয়ে আমাকে কিছু বলেওনি। আমি তো ক্যাবিনেটেরই একজন সদস্য, আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেই পারত। অথবা সভাপতি বরাবর লিখিত অভিযোগ করতে পারত। সবকিছুর তো একটা সিস্টেম আছে। উনি (নিপুণ) যদি নিজেকে সাধারণ সম্পাদক মনে করে থাকেন, তাহলে উনি কীভাবে ক্যাবিনেটের নির্বাচিত একজনকে হেয় প্রতিপন্ন করছেন? এটা তো কোনো কথা হতে পারে না। আমাকে না ডেকে ভিডিওতে এসব কথা বলা উনার মতো সিনিয়র শিল্পীকে মানায় না।’
জয় চৌধুরীর ভাষ্য, ‘আমি আমার প্রয়োজন মতো একটা স্ক্রিপ্ট সাজালাম, ভিডিওতে প্রকাশ করলাম, আরেকজনকে হেয় প্রতিপন্ন করলাম- একজন সিনিয়রের কাছে কখনোই এমনটা আশা করা যায় না।’
শিল্পী সমিতির নতুন কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সমিতির ভবিষ্যত দেখছি না। যেখানে সমিতির একজন নির্বাচিত ক্যাবিনেট সদস্যকেই অপমান করা হচ্ছে, সেখানে আমি আসলেই জানি না সমিতির ভবিষ্যত কী?’
আরও পড়ুন: শহিদ মিনারে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০
প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক জবান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন জয় চৌধুরী। ২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্র ভালবাসলে দোষ কি তাতে ও হিটম্যান ও ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায়। ২০১৫ সালে তার অভিনীত চলচ্চিত্র চিনিবিবি ও আজব প্রেম মুক্তি পায় এবং ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র অন্তর জ্বালা।
গত বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘এ থার্সডে’। সিনেমাটিতে ইয়ামির চরিত্র ও অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে দর্শকমহল ও সিনেবোদ্ধাদের কাছে। ভক্তদের এমন প্রশংসায় রীতিমতো উচ্ছ্বসিত ইয়ামি গৌতম।
ইয়ামি জানান, ‘আমি শুরু থেকেই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করার চেষ্টা করছি। এবারও সেই ধারাবাহিকতা রক্ষা করেছি।
কারণ দর্শকরা আমার থেকে নতুন কিছু প্রত্যাশা করেন। দর্শক-বোদ্ধার এমন প্রশংসায় মনে হচ্ছে সত্যি অভিনেত্রী হতে পেরেছি।
সবার প্রত্যাশা পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে। ভিন্ন কিছু করার এই চেষ্টা অব্যাহত থাকবে। আমি অভিনয় দিয়েই অবস্থান ধরে রাখতে চাই।’
তিনি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় প্রসঙ্গে জানান, ‘এখন অনেকেই একাধিক কাজ নিয়ে ব্যস্ত আছেন। তবে সবাইকে প্রতিটি কাজে ভিন্নতা আনার পাশাপাশি সাবলীল অভিনয় দিয়ে আকর্ষণীয় করে তোলার চ্যালেঞ্জ নিতে হবে।
এই চ্যালেঞ্জগুলো ভালো অভিনেতা হতে সাহায্য করে। একে অন্যের সঙ্গে কাজের প্রতিযোগিতা থাকলে নিজের কাজটিও সুন্দর হয় এবং দর্শকরা অন্যদের থেকে আপনাকে আলাদাভাবে গ্রহণ করেন।’
প্রসঙ্গত, ‘এ থার্সডে’ সিনেমাটিতে একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি। যিনি ১৬ জন শিশুকে জিম্মি করেন। সিনেমাটি পরিচালনা করেছেন বেহজাদ খাম্বাটা।
১৯৮৮ সালের ২৮ নভেম্বর ভারতের বিলাসপুরের হিমাচল প্রদেশে জন্মগ্রহন করেন ইয়ামি গৌতম। তিনি একজন অভিনেত্রী যিনি পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: গ্রিসে ফেরি দুর্ঘটনা, নিখোঁজ ১২
তিনি পরিচালক মুকেশ গৌতমের কন্যা এবং সুরেলি গৌতমের বোন।
প্রসঙ্গত, গৌতম প্রাথমিকভাবে ভারতীয় টেলিভিশন বাণিজ্যিক এবং সোপ অপেরা যেমন চান্দ কে পার চালো (২০০৮), রাজকুমার আরিয়ান (২০০৮), উয়ে পেয়ার না হোগা কাম (২০০৯) এবং মীথি চোরি ন. ১ (২০১০) ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন।