কখনো প্রতিবাদী নারী, কখনো মমতাময়ী মা,আবার কখনো মধ্যবিত্ত পরিবারের চিরচেনা ‘নিলু ভাবী’—বহু বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেছেন গুণী অভিনেত্রী ডলি জহুর।
আজ (১৭ জুলাই) তার জন্মদিন। জীবনের ৭৩ বছরে পা দিলেন বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের এই বরেণ্য শিল্পী।
ডলি জহুরের অভিনয়ের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, ১৯৭৪-৭৫ সালের দিকে। সমাজবিজ্ঞান বিভাগের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে তার প্রতিভার প্রকাশ ঘটে। এরপর নাট্যব্যক্তিত্ব ম. হামিদের হাত ধরে যুক্ত হন ‘নাট্যচক্র’ থিয়েটারে। সেখানে তার অভিনীত প্রথম নাটক ছিল ‘লেট দেয়ার বি লাইট’।
পরবর্তীতে বন্ধু ও জীবনসঙ্গী জহুরুল ইসলামের সঙ্গে যুক্ত হন ‘কথক নাট্যগোষ্ঠী’তে। এই দলের হয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প ‘প্রাগৈতিহাসিক’ অবলম্বনে নির্মিত নাটকে অভিনয় করেন তিনি। মঞ্চে তার অভিনয় প্রতিভা ধীরে ধীরে পরিচিতি পেতে থাকে।
মঞ্চনাটকে ডলি জহুরের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মামুনুর রশীদের ‘বাংলা থিয়েটার’-এর ‘মানুষ’ নাটক। এই নাটকে অভিনয় করে তিনি দেশের বাইরেও প্রশংসা অর্জন করেন। পরে আরণ্যক নাট্যদলের বিখ্যাত ‘ময়ূর সিংহাসন’ নাটকে ‘প্রিন্সেস বলাকা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দলটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন।
মঞ্চের পর ছোট পর্দায় ডলি জহুরের অভিষেক ঘটে ১৯৮৫ সালে, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা প্রথম ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’র মাধ্যমে। মোস্তাফিজুর রহমান পরিচালিত এই নাটকে ‘নিলু ভাবী’ চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন। এরপর হুমায়ূন আহমেদের ‘জননী’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ডলি জহুরের অবদান অনন্য। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অসাধারণ’। এরপর তিনি ১৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘শঙ্খনীল কারাগার’ (১৯৯২)-এ ‘রাবেয়া’ চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মানিত হন। এরপর হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’তেও তার অভিনয় দর্শকের প্রশংসা পায়।
২০০৬ সালে কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’ চলচ্চিত্রে ‘রোকেয়া’ চরিত্রে অভিনয়ের জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হন এই গুণী শিল্পী।
ডলি জহুর শুধু নাটক ও চলচ্চিত্রেই নয়, বিশেষ টেলিফিল্মেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী উপলক্ষে নির্মিত অঞ্জন আইচের ‘শেষের রাত্রি’ টেলিফিল্মেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।
অভিনয়ের প্রতি ভালোবাসা ও পেশার প্রতি নিষ্ঠা দিয়ে ডলি জহুর প্রমাণ করেছেন, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার সৃষ্টিশীলতায়। প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে তিনি আজও সমান জনপ্রিয়।
এর আগে গত জুনে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, সংসদীয় বিধি অনুযায়ী সদস্যকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। সে সময় দেশের বাইরে থাকায় প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি কোয়েল। পরে দেশে ফিরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা কমে ৯-এ নেমেছে। এর আগে দলটির মনোনীত সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকও পদত্যাগ করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়। পরে এপ্রিলে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। শপথের পর তিনি বলেছিলেন, দেশ ও মানুষের সেবা করার সুযোগ পাওয়াকে তিনি বড় দায়িত্ব হিসেবে দেখছেন।
তবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও পদত্যাগের কারণ সম্পর্কে কোয়েল মল্লিক আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে পরীমণি লেখেন, "আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।" স্ট্যাটাসের শেষে তিনি কয়েকটি ইমোজিও যুক্ত করেন।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে এর আগেও আলোচনায় ছিলেন পরীমণি। বিভিন্ন সময়ে তার একাধিক সম্পর্ক ও বিয়ে নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে দাম্পত্য কলহের জেরে ২০২৩ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
এর আগে পরীমণির একাধিক বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে তথ্য প্রকাশিত হলেও, সেসব বিষয়ে ভিন্ন ভিন্ন দাবি ও তথ্য রয়েছে। তবে শরিফুল রাজের সঙ্গে তার বিয়ে ও পরবর্তী বিচ্ছেদ প্রকাশ্য ও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে নতুন করে বিয়ে করার ঘোষণা বাস্তবে কতটা রূপ পায়, সেটিই এখন দেখার অপেক্ষা।
গত বছরের ডিসেম্বরে বিয়ের পর চলতি বছরের জুনে মা-বাবা হতে যাওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা ও রাজ। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম *পিংকভিলা*কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন অভিনেত্রী।
সামান্থা বলেন, “এটি আমার জীবনের একেবারে নতুন এবং দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। সত্যি বলতে, আমি বহু বছর ধরেই এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। আমি সবসময় একজন মা হতে চেয়েছি। তাই এই নতুন জীবনের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চাই।”
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সামান্থা অভিনীত ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রথমবারের মতো তার বেবি বাম্প প্রকাশ্যে আসে। পরে তিনি গণমাধ্যমের কাছে মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেন।
গর্ভকালীন সময় তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে উল্লেখ করে সামান্থা বলেন, “আমি সবসময় জীবনের প্রতি আবেগপ্রবণ ছিলাম। তবে এখন নিজের ভেতরে নতুন এক শক্তি ও জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। প্রতিদিন নতুন কিছু শিখছি, গভীর কৃতজ্ঞতা অনুভব করছি এবং সামনে যা-ই আসুক, তা আনন্দের সঙ্গে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করছি।”
উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু এর আগে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে তাদের বিয়ে হলেও ২০২১ সালে বিচ্ছেদ ঘটে। অন্যদিকে নির্মাতা রাজ নিদিমোরুও এর আগে শ্যামলী দে-র সঙ্গে বিবাহিত ছিলেন।
জানা গেছে, গত বছর থেকেই নতুন করে সাজানো হচ্ছে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখের এই বাড়িটি। সেখানে আরও দুটি তলা নির্মাণের পরিকল্পনা ছিল তার। তবে এই নির্মাণকাজের বৈধতা নিয়ে আপত্তি জানিয়ে আদালতে আবেদন করেছিলেন এক সমাজকর্মী। তার অভিযোগ ছিল, প্রয়োজনীয় নিয়ম না মেনেই নির্মাণকাজ চালানো হচ্ছে।
দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ভারতের সর্বোচ্চ আদালত ওই আবেদন খারিজ করে দেন এবং শাহরুখ খানের পক্ষে রায় দেন। আদালত জানায়, আইন মেনেই ‘মান্নাত’-এ নতুন দুটি তলা নির্মাণের কাজ করা হচ্ছে। ফলে এই নির্মাণকাজ চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা নেই।
শুনানিতে আবেদনকারীর আইনজীবী শোয়েব আলম বলেন, মামলাটি একজন জনপ্রিয় অভিনেতাকে ঘিরে হলেও আদালতের বিষয়টি সাধারণ আইনি দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত। তিনি দাবি করেন, তার মক্কেল একজন সমাজসেবী, যিনি এর আগেও বিভিন্ন আবাসনসংক্রান্ত অনিয়ম প্রকাশ্যে এনেছেন।
তবে বিচারপতি সঞ্জয়কুমার বাগচী বলেন, আদালত কোনোভাবেই বিষয়টিকে ব্যক্তির পরিচয়ের ভিত্তিতে বিবেচনা করেনি।
এদিকে ‘মান্নাত’-এর আইনি জটিলতা কাটার পাশাপাশি শাহরুখ খানের ব্যক্তিগত জীবনেও এসেছে আরেকটি সুখবর। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত তার স্মৃতিবিজড়িত বাড়িটির সম্পূর্ণ মালিকানা এখন শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের।
বিয়ের পর এই বাড়িতেই সংসার শুরু করেছিলেন শাহরুখ-গৌরী। আগে বাড়িটির বেসমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন তারা। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপি খরচ করে দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নিয়েছেন এই তারকা দম্পতি। ফলে পুরো বাড়িটির একক মালিকানা এখন তাদের।
কমেডি টাইমিং, দুর্দান্ত নাচ এবং পারিবারিক ঘরানার সিনেমায় অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার নতুন সিনেমা ‘রূপা’ নিয়ে থাকছে বিশেষ চমক। কারণ সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও থাকছেন গোবিন্দ নিজেই।
‘রূপা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে নবাগতা রানী স্বর্ণকারের। সিনেমাটিতে গোবিন্দের বিপরীতে জুটি বাঁধবেন তিনি।
দীর্ঘ বিরতি শেষে ফেরার বিষয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন গোবিন্দ। তিনি বলেন, “হয়তো এটাই আমার নিয়তি ছিল যে আমাকে বহুবার বাতিলের তালিকায় রাখা হয়েছে। মানুষ বারবার বলেছে, আমি আর কখনো সিনেমায় ফিরতে পারব না। কিন্তু আমি প্রতিবারই নতুনভাবে শুরু করেছি।”
তিনি আরও বলেন, “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই সিনেমা যেন আমার সেই স্বপ্ন পূরণ করে, যা হয়তো অনেকেই কল্পনাও করতে পারছেন না। আমি আবারও নিজের ম্যাজিক দেখাতে চাই।”
নতুন সিনেমা নিয়ে আশাবাদী গোবিন্দ বলেন, ‘রূপা’ মূলত তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার ভাষায়, “থিয়েটারে বসে তরুণরা যখন সিনেমাটি দেখবে, আমি আশা করি এটি তাদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের বিশ্বাস জোগাবে।”
এর আগে সর্বশেষ ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দ। তবে সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
এরই মধ্যে স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে ছবিটির প্রচারণা শুরু করেছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার এক বার্তায় তিনি জানান, ‘ওপেনহেইমার’ -এর সাফল্যের পর নোলানের নতুন চলচ্চিত্রটি বিশ্ব মুক্তির সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে। তিনি বলেন, চলচ্চিত্র ইতিহাসে প্রথম মূলধারার ফিচার ফিল্ম হিসেবে ‘দ্য ওডিসি’ -র প্রতিটি দৃশ্য আইম্যাক্স ৭০ মিলিমিটার ফিল্ম ক্যামেরায় ধারণ করা হয়েছে, যা সিনেমাটিকে প্রযুক্তিগত দিক থেকেও অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। নোলানের পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন হলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা।
স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, মুক্তির আগে যথাসময়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে দেশের অন্য মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি প্রদর্শিত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
‘দ্য ওডিসি’ -র প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও এবং শার্লিজ থেরন। ছবিটি প্রযোজনা করেছেন নোলানের দীর্ঘদিনের সহযোগী ও স্ত্রী এমা থমাস।
সম্প্রতি পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে মুম্বাইয়ের পালি হিলের নিজ বাসভবনে আয়োজন করা হয় এই বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠানে আমিরের আগের সংসারের সন্তান ও সাবেক দুই স্ত্রীও উপস্থিত ছিলেন, যা বিয়েটিকে আরও ভিন্নমাত্রা দেয়।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। জানা গেছে, বিয়ের পর নতুন ঠিকানায় ওঠার পরিকল্পনা রয়েছে তার। মুম্বাইয়ের একটি অভিজাত আবাসনে একাধিক ফ্ল্যাট কিনেছেন তিনি, যেখানে পরিবারের সদস্যদের জন্য আলাদা থাকার ব্যবস্থাও রাখা হয়েছে।
নতুন সংসার শুরু করার আগে কিছুটা নিরিবিলি সময় কাটাতেই অস্ট্রেলিয়ায় গেছেন এই দম্পতি। ব্যক্তিগত অবকাশের পাশাপাশি মেলবোর্নে অনুষ্ঠিতব্য একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবেও অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
গৌরীর সঙ্গে আমিরের সম্পর্কের শুরু প্রায় দুই বছর আগে। এক পারিবারিক সূত্রে পরিচয়ের পর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। পরে নিজের জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি এবং প্রকাশ্যে আনেন তাদের সম্পর্কের কথা।
সম্পর্ক প্রকাশের এক বছরের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। এখন নতুন জীবনের প্রথম অধ্যায় উপভোগ করছেন তারা, যা নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
শুক্রবার (১০ জুলাই) বিচারপতি স্বরণ কান্ত শর্মার একক বেঞ্চ রাজপাল যাদবের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে এ রায় দেন। একই সঙ্গে আদালত জানিয়েছেন, মামলার বিচার চলাকালে বারবার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করায় অভিনেতাকে ‘প্রবেশন অব অফেন্ডার্স অ্যাক্ট’-এর আওতায় কোনো ধরনের আইনি সুবিধা দেওয়া হবে না।
রায়ে আদালত উল্লেখ করেন, মামলার শুনানির সময় রাজপাল যাদব একাধিকবার বকেয়া অর্থ পরিশোধের লিখিত প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। আদালত তাকে সমঝোতার জন্য একাধিক সুযোগ দিলেও তিনি শর্ত অনুযায়ী পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হন।
বিচারপতি স্বরণ কান্ত শর্মা বলেন, আদালত ও সংশ্লিষ্ট আইনজীবীদের পক্ষ থেকে তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজের দেওয়া অঙ্গীকার এবং আদালতের শর্ত বারবার লঙ্ঘন করেছেন।
মেসার্স মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা সাতটি চেক বাউন্স মামলার রায়ের অংশ হিসেবে আদালত রাজপাল যাদবকে প্রতিটি মামলায় ১ কোটি ৫ লাখ রুপি করে জরিমানা করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে প্রতিটি মামলায় ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার রুপি অভিযোগকারী প্রতিষ্ঠানকে এবং ২৫ হাজার রুপি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
একই সঙ্গে অভিনেতার স্ত্রী রাধা যাদবকে প্রতিটি মামলায় ৫ লাখ ৫১ হাজার ৩৮০ রুপি করে জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতে আগে জমা দেওয়া ২ কোটি ২৫ লাখ রুপি চূড়ান্ত হিসাবের সঙ্গে সমন্বয় করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
এদিকে রায় কার্যকরের প্রক্রিয়া দুই মাসের জন্য স্থগিত রেখেছে দিল্লি হাইকোর্ট। এই সময়ের মধ্যে রাজপাল যাদব চাইলে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন অথবা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারবেন।
অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে হানিয়াকে ভক্তদের শুভেচ্ছা জানাতে, ছবি তুলতে এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।
এদিন অভিনেত্রী সম্পূর্ণ কালো রঙের ‘ইভস সেন্ট লরেন্ট’ পোশাক পরেছিলেন। তার পরনে ছিল একটি সিল্কের রাফলড ম্যাক্সি স্কার্ট, কালো স্টকিংস এবং ওয়েস্টার্ন স্টাইলের সাজ। এর সঙ্গে ন্যুড মেকআপ ও ‘ওয়েট হেয়ার’ লুক বেছে নিয়েছিলেন তিনি।
হানিয়ার এই পোশাক প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদল ভক্ত তার ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান জানিয়ে সমর্থন প্রকাশ করেন। তাদের একজন মন্তব্য করেন, একজন কী পোশাক পরবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং কেবল পোশাকের ভিত্তিতে কাউকে বিচার করা উচিত নয়।
অন্যদিকে সমালোচকদের দাবি, এ ধরনের পোশাক পাকিস্তানের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কেউ কেউ হানিয়ার সঙ্গে ভারতীয় ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ ও রাখি সাওয়ান্তের তুলনাও করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী রসিকতা করে লেখেন, ‘দারাজ থেকে উরফি জাভেদকে অর্ডার করলে এমনই দেখাবে।’ আবার অনেকে মন্তব্য করেন, এ ধরনের পোশাক তরুণীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।
কয়েকজন ব্যবহারকারী অভিনেত্রী আলিজাহ শাহর প্রসঙ্গও টেনে আনেন। তাদের দাবি, একই ধরনের পোশাক পরলে আলিজাহ শাহ হয়তো আরও বেশি সমালোচনা ও ট্রোলের মুখে পড়তেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি হানিয়া আমির। অতীতের মতো এবারও বিষয়টি নিয়ে নীরব অবস্থান বজায় রেখেছেন এই অভিনেত্রী।
সূত্র: সামা টিভি
সম্প্রতি মুক্তি পেয়েছে জেনিফার লোপেজ অভিনীত রোমান্টিক কমেডি ‘অফিস রোমান্স’। সিনেমাটির প্রচারণায় মিশরীয় কমেডিয়ান ও শিল্পী কারিম রাহমারের জনপ্রিয় শো ‘সাবওয়ে টেকস’-এ অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
লোপেজ বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছে হৃদয় ভাঙার অভিজ্ঞতা থেকে। তার ভাষায়, “মানসিক, মনস্তাত্ত্বিক এবং আবেগীয় দিক থেকে আমার জীবনের সবচেয়ে বড় বিকাশগুলো ঘটেছে হৃদয় ভাঙার পর। এটা শুধু প্রেমের সম্পর্ক নয়, ক্যারিয়ার বা কাজের ক্ষেত্রেও সত্য।”
তিনি আরও বলেন, বিচ্ছেদ মানুষকে নিজের ভেতরটা নতুন করে খুঁজে দেখতে শেখায়। তখন মানুষ নিজেকে প্রশ্ন করে—কী ভুল হয়েছিল, কেন এমন হলো এবং ভবিষ্যতে কীভাবে আরও ভালো করা যায়। এই আত্মবিশ্লেষণই মানুষকে বদলে দেয় এবং আরও পরিণত হতে সাহায্য করে।
সমাজে ব্রেকআপ বা ডিভোর্সকে সাধারণত নেতিবাচকভাবে দেখা হলেও জেনিফারের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি বলেন, **“আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা। মানুষের বলা উচিত, ‘তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? অভিনন্দন!’ কারণ, আপনি একটি সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং সম্ভবত সেটাই সবার জন্য সবচেয়ে ভালো হয়েছে।”
ব্যক্তিগত জীবনে ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথম বিয়ে করেন জেনিফার লোপেজ। পরে ক্রিস জুড ও গায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে সংসার করেন তিনি। মার্ক অ্যান্থনির সঙ্গে তার যমজ সন্তান ম্যাক্স ও এম্মে রয়েছে। এরপর অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বাগদান হলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। একই বছর পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেকের সঙ্গে আবার সম্পর্কে জড়ান লোপেজ এবং ২০২২ সালে তারা বিয়ে করেন। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে দাবি করেছে, ‘কিং’ নির্মাণে প্রায় ৪৫০ কোটি রুপি ব্যয় হচ্ছে। দাবি সত্য হলে এটি হবে শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।
প্রথমে ‘কিং’ পরিচালনার দায়িত্বে ছিলেন নির্মাতা সুজয় ঘোষ। পরে তিনি সরে দাঁড়ালে পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে শাহরুখ খানকে নিয়ে ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’ নির্মাণ করেছিলেন তিনি।
বাজেট নিয়ে আলোচনা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিদ্ধার্থ আনন্দ এক শব্দে প্রতিক্রিয়া জানান ‘ফলস’ (মিথ্যা)। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে ধারণা করা হচ্ছে, ৪৫০ কোটি রুপির বাজেট সংক্রান্ত দাবিকেই তিনি নাকচ করেছেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘কিং’।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের ফরাসি অ্যাকশন-ড্রামা ‘লিও: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে ছবিটি।
প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই অনিন্দ্যসুন্দর ভেন্যুতে মঞ্চ মাতাবেন তিনি।
এক বিবৃতিতে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি মিশরের গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’
পপ-মিউজিকের এই রানীর আগমনকে কেন্দ্র করে এখনই মিশরের সাধারণ দর্শক এবং বিশ্বজুড়ে থাকা তার ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা ও আগ্রহ তৈরি হয়েছে।
সর্বশেষ ২০০৭ সালে এই একই স্থানে পারফর্ম করেছিলেন এই কলম্বিয়ান সুপারস্টার।
শনিবার ঢাকার একটি স্টুডিওতে এটি সম্পন্ন করা হয়। গানের কথা লিখেছেন জমাদ্দার সবুজ, সুর-সংগীতে জীবন ওয়াসিফ। এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সালমান রাজ।
নতুন গান প্রসঙ্গে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। গানটি প্রথম শুনেই ভালো লেগেছে। এর সুর ও কথায় আলাদা মাধুর্য রয়েছে। জীবন ওয়াসিফ একজন মেধাবী সুরকার। আমি চাই, তার কাজ আরও বেশি মানুষের কাছে পৌঁছাক। ভবিষ্যতেও তার সঙ্গে আরও গান করার ইচ্ছা রয়েছে।’
বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করলেও গানই এখনো সাবিনা ইয়াসমিনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করলেই তিনি নিজেকে সঙ্গীতচর্চায় ব্যস্ত রাখেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগকারীদের দাবি, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি, এর শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ঐতিহাসিক গুরুত্বকে অবমাননাকরভাবে উপস্থাপন করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্দোলন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শান্তা ফারজানা নামে অভিযুক্ত এক নারী জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি সাইবার-সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি প্রাথমিক যাচাইয়ের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি বা শান্তা ফারজানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট
২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, তা পরবর্তীতে ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণে দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। ওই বছরের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের পর জুন-জুলাইয়ের সেই আন্দোলন ‘জুলাই আন্দোলন’ নামে পরিচিতি লাভ করে এবং সাম্প্রতিক সময়েও বিষয়টি জনপরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
শনিবার (৫ জুলাই) ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। কমিটির সদস্যদের স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে দেখা যায়, ৫৭৬ জন ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন ৪৮০ জন। ভোট গণনায় ৪৬৩টি ব্যালট বৈধ এবং ১৭টি বাতিল বলে গণ্য হয়েছে।
সহ-সভাপতির দুই পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী নূতন ২০৪ এবং রোজিনা ১৫২ ভোট পেয়েছেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন; প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়ার ভোটসংখ্যা ১৯৫। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অপর সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ভোট মোসফেকুল জামিল (কাকন) এর ১১৮ ভোট। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদের ভোট ১৯৭ ।
এছাড়াও কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে বিজয়ীরা হলেন- চিত্রনায়ক কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। তাদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি পর আবার শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে এক মাস ধরে চলচ্চিত্রশিল্পীদের উপস্থিতিতে সরগরম ছিল এফডিসি প্রাঙ্গণ। প্রার্থীদের ব্যস্ততা, সমর্থকদের আনাগোনা এবং পুরো এলাকার নানামুখী প্রচারণা ছিল দেখার মতোন।
এবারের নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের একটির নেতৃত্বে ছিলেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। আরেকটিতে শিবা শানু ও জয় চৌধুরী।
সান নিউজ/ হুমায়রা
টেলরের মুখপাত্র জানান, তাদের বিয়েতে প্রচলিত অনেক নিয়মই ভাঙ্গা হয়েছে। সাধারণত কনের পাশে যে 'ব্রাইডসমেইড' এবং বরের পাশে যে 'গ্রুমসমেন' নামের একঝাঁক বন্ধু-বান্ধব থাকেন, এই বিয়েতে ছিলেন না তেমন কেউই।
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই বিয়ের আয়োজনকে অনেকেই 'শতাব্দীর সেরা বিয়ে' বলে আখ্যা দিচ্ছেন। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুনের মতো তারকারা। অতিথিদের গোপনীয়তা রক্ষায় কালো রঙের এসইউভি গাড়ি ও বিশাল তাঁবু ব্যবহার করা হয়। এদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় পর্দায় 'জাস্ট অ্যান্ড টি ম্যারিড' (JUST&T MARRIED!) লেখাটি সবচেয়ে নজর কাড়ে।
টেলরের মুখপাত্র জানান, তাদের এদিনের পোশাক তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এছাড়া তাদের জুতো ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের তৈরি এবং সুইফট কার্টিয়ার ব্র্যান্ডের গহনা পরেছিলেন।
আন্তর্জাতিক গণমাধ্যমেগুলোতে বলা হয়েছে, এই ইভেন্টের কারণে ম্যানহাটনের ব্যস্ততম রাস্তাগুলো যান চলাচল ছিল বন্ধ। সে সময় নিউইয়র্কের ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করেও প্রিয় তারকাকে একনজর দেখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
ধারণা করা হচ্ছে, বিয়ের ভেন্যু হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেন ভাড়া করতে তাদের খরচ করতে হয়েছে কয়েক কোটি ডলার। তবে বিয়ের উৎসব শুরুর আগেই এই যুগল ২০টির ও বেশি দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার দান করেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কের সূচনার পর গত আগস্টে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে তারা নিজেদের বাগদানের ঘোষণা দেন।
সান নিউজ/ হুমায়রা
শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু হয়। দীর্ঘ গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় এবং শনিবার ভোরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন জয় চৌধুরী। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এতে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি আমন্ত্রিত থাকবেন।
সবচেয়ে আলোচিত বিষয় হলো, এই বিয়েতে উপস্থিত থাকতে পারেন আমিরের দুই সাবেক স্ত্রীও। পাশাপাশি থাকবেন তার তিন সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা। অতিথি তালিকায় বলিউডের কিছু পরিচিত নির্মাতার নামও শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছেন আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষী।
অন্যদিকে, শাহরুখ খান ও সালমান খানের উপস্থিতি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, মূল অনুষ্ঠান শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।
জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা দিনের প্রথম ভাগেই শেষ করা হবে। এরপর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। হবু দম্পতি নিজেরাই পছন্দ অনুযায়ী খাবারের তালিকা নির্ধারণ করেছেন, যদিও সেই মেনু এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে চলতি বছরের মার্চে নিজের জন্মদিনে গৌরী স্প্র্যাটকে সবার সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনে পা রাখতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা।
ছবির ক্যাপশনে শাকিব লেখেন,‘বরবাদ’ টিম আবার ফিরছে। চলুন আবারও ইতিহাস গড়ি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার ইঙ্গিত দিয়ে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন তিনি
এ পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই নতুন সিনেমায় শাকিব খানের নতুন লুক ও জমজমাট অ্যাকশন দেখার প্রত্যাশার কথা জানান।
জানা গেছে, রিয়েল এনার্জির নতুন সিনেমায় বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন ‘বরবাদ’-খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সংশ্লিষ্টদের আশা, নতুন সিনেমাটিও ‘বরবাদ’-এর মতো দর্শকপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল হবে।
আগামী ঈদুল ফিতরকে লক্ষ্য করে বড় বাজেটের সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তবে এখনই সিনেমাটির নাম বা গল্প প্রকাশ করা হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিনেমাটির নাম, কাস্ট ও অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে।