                <![CDATA[ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় আশুলিয়া থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে আশুলিয়া থানার এসআই (নিরস্ত্র) কাজী কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দুর্গাপুর সরকারবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় দুর্গাপুর এলাকার একটি মনোহারী দোকানের সামনে থেকে শফিকুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভারাল্লা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
তল্লাশির সময় তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন আনুমানিক ১৪ গ্রাম এবং এর অবৈধ বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত থানায় সংরক্ষণ করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং অপরাধ দমনে বিশেষ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আশুলিয়াকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
                <![CDATA[ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
রোববার (২১ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সাভার মডেল থানার নামা গেন্ডা এলাকায় অভিযান চালান।
অভিযানকালে মো. ইউসুফ আজাদ মিলন (৪৩) নামে এক ব্যক্তিকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন ২৪ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইউসুফ আজাদ মিলনের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
                <![CDATA[চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ একটি পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে পাথরের ভেতরে লুকানো অবস্থায় ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। ট্রাকটিতে প্রায় ১০ টন পাথরও ছিল।
আটককৃত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোহা. শফিকুল ইসলামের ছেলে মো. মাহফুজুর রহমান (২৩)।
এ বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত মালামাল ও ট্রাকটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
                <![CDATA[ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী এবং তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
শনিবার (২০ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার জামগড়া শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বিল্লাল হোসেন (৩২), মুত্তাকিন (৫০) ও বিউটি খাতুন (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। ডিবি সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, একই রাতে সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সোহাগ মিয়া (২৬), স্বাধীন হাসান (২৫) ও রায়হান (২৩)।
পুলিশের তথ্য অনুযায়ী, সোহাগ মিয়ার বিরুদ্ধে পূর্বে দুটি মামলা এবং স্বাধীন হাসানের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলা রয়েছে। তাদের ডাকাতির প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ছিনতাইকারী দলের সদস্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
                <![CDATA[রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়কে একটি বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানের একাধিক গাড়ি ভাঙচুর করেছে চাঁদাবাজরা।
বুধবার (১৭ জুন) রাত প্রায় ১১টা, কেরানীগঞ্জের ঘাটারচর বেসরকারি কুরিয়ার সার্ভিস স্টেড ফাস্টের ওয়্যার হাউসে প্রবেশ করে ১০-১২ জন ব্যক্তি। চাঁদা দাবি করে দেয়া হয় বিভিন্ন হুমকি। বিষয়টি নিষ্পত্তি করতে এক ঘণ্টা টাইম দেয় ওই ব্যক্তিরা।
প্রতিষ্ঠানটির দাবি, ২ মাস আগে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়া ফারুক ওরফে কাইল্লা ফারুক ঘটনা ঘটান। তাদের দাবি, চাঁদার দাবি পূরণ না হওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে।
এক ঘণ্টা পার হওয়ার পরপরই শুরু হয় তাণ্ডব। চাঁদা না পেয়ে বসিলা ব্রিজের ওপর প্রতিষ্ঠানটির ছয়টি গাড়ি ভাঙচুর করে কাইল্লা ফারুকের আনুসারিরা।
মোহাম্মদপুর জোন অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, ঘটনার ২ মাস আগে বসিলায় একটি গ্যাসের দোকানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয় ফারুক। জামিনে মুক্ত হয়ে আবারও চাঁদাবাজি করছে সে।
এ দিকে বৃহস্পতিবার রাতে আদাবরের একটি মুরগির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানির দাবি, লুট করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন। এ ঘটনায় আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্ত দোকানি।
সান নিউজ/আরাফাত]]>
                <![CDATA[সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে রিহ্যাব-৪। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অস্ত্রটি কীভাবে সেখানে এলো এবং কারা এটি রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রিহ্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনুল কারিম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে রাখা একটি ছেঁড়া, হলুদ রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগের ভেতরে থাকা সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলভার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি সদৃশ বস্তু পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, অস্ত্রটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
                <![CDATA[মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে ভাঙারি ব্যবসায়ীকে ঘরের ভেতর থেকে ডেকে নিজ বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। হত্যাকাণ্ড ঘটিয়ে দুর্বৃত্তরা নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যান।
বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ২টার মধ্যে লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত- ইসমাইল মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে সোহেল মুন্সী তার ঘরে একাই ঘুমাতে যান। মাত্র কয়েকদিন আগে সন্তান জন্ম হওয়ায় তার স্ত্রী নুপুর বেগম ও মা শেফালি বেগম পাশের অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন।
রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে বিকট শব্দ ও আগুন জ্বলতে দেখে নিহতের মা ও স্ত্রী দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। তারা দেখতে পান, উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি দাউদাউ করে আগুন জ্বলছে এবং কিছু দূরে সোহেল মুন্সীর মরদেহ মাটিতে পড়ে আছে।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা সোহেলকে ঘুম থেকে ডেকে ঘর থেকে বের করে বাড়ির উঠানে এনে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং পড়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
নিহতের মা সেফালী বেগম বলেন, আগুনের শব্দ পেয়ে আমরা বাইরে এসে দেখি সব শেষ। সোহেলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো। কারা করলো-এ ঘটনা, আমরা এর বিচার চাই।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মরদেহ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
                <![CDATA[ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অবস্থিত শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা রুজু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে অভিযুক্ত মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসার এক শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও গুরুতর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আবু সাঈদ, রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তসির (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)।
দোকানে ঢুকে কুপিয়ে টাকা লুট
এর আগে আদাবরের একটি বিকাশ এজেন্ট দোকানে ঢুকে ব্যবসায়ী শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তারা নগদ প্রায় তিন লাখ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
আহত শফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ব্যক্তি দোকানে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে তারা হামলা চালিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
পুলিশের ওপর হামলার অভিযোগও
ঘটনার পর মঙ্গলবার বিকেলে অভিযুক্তদের ধরতে আদাবর থানা পুলিশ মোহাম্মদপুরের তুরাগ হাউজিং এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় এবং একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
অভিযান অব্যাহত
                <![CDATA[চট্টগ্রামে বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপহরণের পর নির্মমভাবে শিশুটিকে হত্যা এবং মরদেহ খণ্ড-বিখণ্ড করে গুমের চেষ্টা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সর্বোচ্চ শাস্তি ঘোষণা করা হয়।
বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। আদালত একই সঙ্গে আবির আলীকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে রাষ্ট্রপক্ষের ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় দেওয়া হয়েছে। বিচারক রায়ে উল্লেখ করেন, হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে প্রমাণ নষ্ট ও গোপন করার দায়ে দণ্ডবিধির ২০১ ধারায় আবির আলীকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার বাসা থেকে মসজিদে আরবি পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয় সাড়ে পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না মেলায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ঘটনার তদন্তভার গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের একপর্যায়ে বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী আবির আলীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে অপহরণ ও হত্যার ঘটনা স্বীকার করে।
তদন্তে উঠে আসে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করেছিল আবির। তবে শিশুটি চিৎকার শুরু করলে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহ গোপন রাখার চেষ্টা করে এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে ছয় টুকরো করে সাগর ও পাশের নালায় ফেলে দেয়।
পরবর্তী সময়ে পিবিআইয়ের অনুসন্ধানে সাগরসংলগ্ন এলাকা থেকে আয়াতের খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত আয়াতের পরিবারের সদস্যরা। তারা আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
চট্টগ্রামের অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডের রায়কে শিশুদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ অপরাধের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
                <![CDATA[চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
সোমবার ১৫ জুন দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট বিওপির নায়েব সুবেদার মো. সোনারুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১৯৫/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের একটি আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে পরিচিত ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত সিরাপগুলো জিডি মূলে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
                <![CDATA[নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। পরপর তিনটি ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ। এর আগে, রোববার দিবাগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার মাসুদ মিয়ার নতুন বাড়ি, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকার মান্নানের বাড়ি এবং চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান পণ্ডিত বাড়িতে এসব ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত প্রায় ২টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান পণ্ডিত বাড়িতে আবুধাবি প্রবাসী জনির বিল্ডিংয়ের লোহার দরজার লক ভেঙে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এর প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকায় কাতার প্রবাসী আব্দুল হাই মাসুদের বাড়িতে হানা দেয় ডাকাত দল। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। একই রাতে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকার মান্নানের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ৬ আনা স্বর্ণালংকার ও কিছু নগদ টাকা নিয়ে যায় বলে জানা গেছে।
মঞ্জুর আহমেদ আরও বলেন, খবর পেয়ে পুলিশ তিনটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
                <![CDATA[ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ পুরিয়া হেরোইনসহ সাতজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। একই সময়ে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ১৪ জুন এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ছপুর উদ্দীন (৬০) ও লুৎফর রহমান (৩০) নামে দুই মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া সাভারের বক্তারপুর এলাকায় হেলেনা আক্তার (৩৫) ও নুরজাহান বেগম (২৭) নামে দুই নারী মাদক কারবারিকে ১২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে, ধামরাইয়ের কসমচ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ এবং আশুলিয়ার গেরুয়া এলাকায় আসাদ মিয়া (৩৮) নামে আরেক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
একই দিনে রাত ১১টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে শাফিরুল ইসলাম নয়ন (৩৬) নামে এক মাদক কারবারিকে ৩০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ডিবি পুলিশের আরেকটি বিশেষ অভিযানে সাভার মডেল থানার রেডিও কলোনী এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আজিজুল হাকিম (২০), বিশাল শেখ (২২) ও কাউছার (৩২)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে আজিজুল হাকিমের বিরুদ্ধে একটি এবং বিশাল শেখের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
                <![CDATA[চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ব্লু স্কাই গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছাকিবুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম আদালত) মো. আশরাফুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
মামলার বাদী পৌর এলাকার জয়নগর-মীরাপাড়ার আশরাফুল ইসলাম অভিযোগ করেন, বিনিয়োগের নামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১ কোটি ৪৫ লাখ টাকা গ্রহণ করেন ছাকিবুল ইসলাম। পরে টাকা ফেরত না দিয়ে আত্মগোপন করেন তিনি।
আইনজীবীদের দাবি, ছাকিবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় আরও কয়েকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, ছাকিবুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক ভুক্তভোগী অভিযোগ নিয়ে আসছেন। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সদর উপজেলার চর খোয়াজপুর গ্রামের মৃত বজুল হাওলাদার ছেলে সালাউল্লাহকে (২২) ইতালি নেয়ার কথা বলে বাঁশকান্দি গ্রামের কুদ্দুসের কাছ থেকে ২০ লাখ টাকা নেন। ২০২৫ সালের ২৯ অক্টোবর তাকে সৌদিআরব হয়ে লিবিয়া নিয়ে আটকে নির্যাতন চালায় দালালচক্র।
পরে নির্যাতনের ভিডিও বার্তা পাঠিয়ে সানাউল্লাহর পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণের আরো ২০ লাখ টাকা। মুক্তিপণ দিয়েও ৬ মাস ধরে কোনো হদিশ মিলছে না ওই যুবকের। পরিবার আশঙ্কা নির্যাতন করে তাকে মেরে ফেলেছে দালালচক্র।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘মানবপাচার মামলায় শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। জামাইসহ বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
                <![CDATA[নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকীম। এর আগে, শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া পুলিশ ক্যাম্পে অভিযুক্তকে সোপর্দ করা হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরবালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক তারেক একই গ্রামের আলমগীর সওদাগরের পালক ছেলে।
ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা জানান, ভিকটিম দুই সন্তানের জননী। তার স্বামী দিনমজুর হিসেবে কুমিল্লায় কাজ করেন। ঘটনার রাতে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন। বাইরে প্রবল বৃষ্টি চলাকালে রাত দেড়টার দিকে তারেক দরজার পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে টাকা-পয়সা ও মালামাল খোঁজাখুঁজি করে। ঘরে কিছু না পেয়ে যাওয়ার সময় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শনিবার সন্ধ্যায় একাধিক মামলার আসামি শাহীন ও তার সহযোগীরা অভিযুক্ত তারেককে আটক করে মারধর করে। একপর্যায়ে তারেক ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে একই দিন রাত ১০টার দিকে তাকে চরবালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, চরবালুয়া কোম্পানীগঞ্জ উপজেলার একটি দুর্গম ও বিচ্ছিন্ন এলাকা। তারেকসহ আরও কয়েকজন যুবক গৃহবধূকে ধর্ষণের এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি ধামাচাপা দিতে শুধুমাত্র তারেককে আটক করে একাধিক মামলার আসামি শাহীন। একই সঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের এবং অভিযুক্ত যুবককে অন্য কারও নাম প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। চরবালুয়া গ্রামে একটি অস্ত্রধারী সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার শাহীনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম বলেন, এ ধরনের একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে। এ ঘটনায় অভিযুক্ত একজন আটক রয়েছে। তিনি আরও বলেন, "ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।
                <![CDATA[বাইরে থেকে দেখলে সাধারণ একটি ঝুপড়ি ঘর। তবে ভেতরে প্রবেশ করলেই মিলবে ভিন্ন চিত্র। নোয়াখালীর চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের বেদে পল্লীতে সরকারি খাস জায়গায় গড়ে তোলা একটি কুঁড়েঘরেই চলছে কথিত রাজকীয় জীবনযাপন। সেখানে স্থাপন করা হয়েছে বিলাসবহুল এয়ারকন্ডিশনার (এসি) ও পুরো আস্তানা জুড়ে বসানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।
স্থানীয়দের অভিযোগ, এই আস্তানার মূল হোতা ববিতা আক্তার সুমাইয়া (৩৫) নামে এক নারী। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে, একসময় আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় ব্যবসা শুরু করলেও বর্তমানে বিএনপির কিছু নেতার আশ্রয়ে তিনি সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর আগে চাটখিল থানা পুলিশ কয়েক দফায় তাকে ইয়াবাসহ আটক করে আদালতে পাঠালেও, জামিনে বের হয়ে পুনরায় একই ব্যবসায় জড়িয়ে পড়েন।
অভিযোগ অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্রেতাদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য আস্তানার চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রযুক্তির এই অপব্যবহারের মাধ্যমে বেদে পল্লী থেকে প্রকাশ্যে মাদক বিক্রি হওয়ায় চাটখিলের ছাত্র ও যুবসমাজ বিপথগামী হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তারা এই মাদক সিন্ডিকেটের নেপথ্যে থাকা গডফাদারদের আইনের আওতায় এনে অবৈধ আস্তানা উচ্ছেদের দাবি জানিয়েছেন।
চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি কে হানিফ বলেন, "একজন মাদক কারবারির কাছে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও স্থানীয় মানুষ সবাই অসহায়। পুলিশ বা বহিরাগত কারও উপস্থিতি টের পেলেই তারা দেশীয় অস্ত্র নিয়ে দলবেঁধে বের হয়ে আসে। ববিতার এত ক্ষমতার উৎস খুঁজে বের করা দরকার। যারা তাকে পেছন থেকে সহযোগিতা করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।"
পুলিশ সূত্রে জানা যায়, ববিতা আক্তার সুমাইয়ার বিরুদ্ধে থানায় সাতটি মাদক মামলা রয়েছে। এ পর্যন্ত ছয়বার তিনি পুলিশের হাতে আটক হয়েছেন। তবে প্রতিবারই জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাকে আটক করতে গিয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা হামলার শিকার হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ববিতা আক্তার সুমাইয়ার মুঠোফোনে কল করেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ওই নারী মাদক কারবারি। তাকে কতবার ধরে চালান দিলাম। এখন সড়ক জনপথ বিভাগের একটা জায়গা টার্গেট ছিল। সেটা না পেরে এখন নাকি নতুন করে ঘর দরজা উঠাচ্ছে। আমি আসার পর তার বিরুদ্ধে দুটি মাদকের মামলা দেওয়া হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। কিছুদিন আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তার এমন বিলাসবহুল জীবনযাপনের বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হবে।
                <![CDATA[নোয়াখালীর জেলা শহর মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীর পৌর বাজারে কয়েকজন অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়িয়ে বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাছ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইসমাইল ও বাহার নামে দুই ব্যবসায়ীর কাছে থাকা চিংড়ি মাছে বিষাক্ত জেলির অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে ১৪২ কেজি চিংড়ি জব্দ করে করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়ন সদস্যরা।]]>
                <![CDATA[রাজধানীর পল্লবীতে এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই ওই বাসার ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্ত চলাকালে আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে ঘটনার পাঁচ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।
মামলাটি দ্রুত বিচার কার্যক্রমের আওতায় এনে শিশু ট্রাইব্যুনালে পাঠানো হয়। ঈদুল আজহার ছুটির কারণে নির্ধারিত সময়ের সামান্য পরিবর্তন হলেও ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করে। সাক্ষীদের মধ্যে নিহত শিশুর পরিবারের সদস্য ও স্বজনরাও ছিলেন। পরে আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত রায়ের দিন নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলার তদন্তে ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। আদালত উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে এই রায় প্রদান করেন।
বিচারিক আদালতগুলোতে অবকাশকালীন ছুটি চলমান থাকলেও মামলাটির দ্রুত নিষ্পত্তির স্বার্থে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখা হয়। আইনি সংশ্লিষ্টরা মনে করছেন, আলোচিত এ মামলার রায় শিশুদের বিরুদ্ধে সহিংস অপরাধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে।
                <![CDATA[ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক ফায়জুল মোল্যাকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ ।
অভিযুক্ত ধর্ষকের নাম ফয়জুল্লাহ মোল্যা (৩২)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনি গ্রামের সোলেমান মোল্যার ছেলে।
জানা যায়, ৫ জুন বেলা সাড়ে ১১টার দিকে ফায়জুল্লাহর প্রতিবেশী বুদ্ধি-প্রতিবন্ধী এক কিশোরীকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে দরজা আটকিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
এসময় মেয়েটির চিৎকার শুনে ফয়জুলের ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করে তার চাচি। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফয়জুল। পরে স্থানীয়রা তাকে আটক করে একটি বাড়িতে আটক রাখে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বুদ্ধি-প্রতিবন্ধী মেয়েটির পিতা স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও মা বিভিন্ন বাড়িতে কাজ করে। এ সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্যাক্ত করে আসছিল ফয়জুল। তার স্ত্রী সম্প্রতি বেড়াতে গেলে আজ দুপুরে মেয়েটিকে একা পেয়ে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় সে। পরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে নিজেদের হেফাজতে নেয়।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে ও ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য নিজেদের হেফাজতে নিয়েছি। আগামীকাল সকালে তার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টেপ সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। সেই সাথে অভিযুক্তকে বিচারক আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।