বুধবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, মুরাদপুর, পতেঙ্গা, কুয়াইশ, আকমল আলী সড়ক, হাজীপাড়া, লালদিঘির পাড়, সিঅ্যান্ডবি মোড়, পলিটেকনিক মোড়, গোলপাহাড় ও কাজীরহাটসহ নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী আরও দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধসেরও আশঙ্কা রয়েছে। এ কারণে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে টানা বৃষ্টিতে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেনি।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, রেললাইনের ওপর অতিরিক্ত পানি জমে থাকায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। এ ছাড়া বিকল্প কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে, তাদের টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে।
মঙ্গলবার রাত ৮টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত মৃত্তিকা অ্যাড ফার্মে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সবার আগে শুভেচ্ছা জানায় নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্র কণ্ঠ পত্রিকার প্রতিনিধিরা। এরপর একে একে শুভেচ্ছা জানান জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর নেতৃবৃন্দ, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিয়নের নেতৃবৃন্দ, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, প্রথম সংবাদ পাঠক ফোরামের সদস্যরা, নওগাঁ জেলা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকেতন পরিবারের সদস্যরা এবং জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়নসহ সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য।
এ সময় বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরতে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বুধবার (৮ জুলাই) দুপুরে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল খায়ের উল্লেখ করেন, বিগত ২০২২ সালের ১৫ নভেম্বর তিনি ওয়ারিশসূত্রে মালিক দুই ভাইয়ের ওয়ারিশ ও তিন বোনের কাছ থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটে অবস্থিত 'ছেরাজ প্লাজা' এবং 'হাজী মার্কেটের ৪ শতাংশ ৮০ পয়েন্ট সম্পত্তি ক্রয় করেন। উক্ত মার্কেটে দুটিতে মোট ২০টি দোকান ঘর রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মার্কেটের দোকানের ভাড়াটিয়া খায়রুল বাশারসহ অন্যান্য ভাড়াটিয়ারা বিগত চার বছর ধরে কোনো প্রকার ভাড়া পরিশোধ না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।
সংবাদ সম্মেলনে আবুল খায়ের আবেগঘন কণ্ঠে বলেন, ‘অনেক কষ্টার্জিত উপার্জনে কেনা সম্পত্তি আজ অবৈধ দখলদারদের হাতে। বছরের পর বছর ভাড়া না পেয়ে এবং প্রতিনিয়ত হুমকির শিকার হয়ে আমি আজ প্রায় কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন। আমার পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে, পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে।’ তাই তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
দোকান দখল করে রাখা ও ভাড়া পরিশোধ না করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মার্কেটের ভাড়াটিয়া ও আদালতে দায়ের করা মামলার আসামি খায়রুল বাশার বলেন, অভিযোগকারী আবুল খায়ের যে ওয়ারিশদের কাছ থেকে মার্কেটের সম্পত্তি ক্রয় করার দাবি করছেন, তারা সেখানে মালিক নন। তিনি ভুয়া দলিল ও কাগজপত্র তৈরী করে নিজেই অবৈধভাবে মার্কেট দখলে নেওয়ার চেষ্টা করছেন এবং একের পর এক মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন। তারা মার্কেটের প্রকৃত মালিকের কাছে নিয়মিত ভাটার টাকা পরিশোধ করে আসছেন।
বুধবার ( ৮ জুলাই) দুপুরে জেলা শহর মাইজদীর একটি দৈনিক পত্রিকার জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে বিচার দাবি করেন সদর উপজেলার পূর্ব শুল্যকিয়া গ্রামের আবুদল হালিমের ছেলে ভুক্তভোগী মো. সুমন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. সুমনের স্ত্রী জান্নাতুল মাওয়া, বাবা আবদুল হালিম, ভাই মো. ছানা উল্যাহসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
মো.সুমন অভিযোগ করেন, গত ৬-৭ বছর ধরে তার মালিকানাধীন ও ভোগদখলীয় জমি এবং বসতবাড়ি দখলের চেষ্টা করে আসছে স্থানীয় আব্দুল বারেকের ছেলে মো.কামাল, মো.জামাল, মো.বাকের, সাবিছ উদ্দিন, মো.বোরহান ও আলাউদ্দিনসহ তাদের সঙ্গীয় সন্ত্রাসীরা। গত ৫ আগস্টের পর থেকে তারা বিএনপির নাম ভাঙিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ ব্যক্তিদের জায়গা-জমি জোরপূর্বক দখল করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল রাতে স্থানীয় উত্তর ওয়াপদা বাজারে তাকে বাড়ির জমির দখল ছেড়ে দিতে প্রথমে গালমন্দ ও এক পর্যায়ে মারধর করে আহত করেন উল্লেখিত সন্ত্রাসীরা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করেন। ঘটনার পর সুধারাম থানায় লিখিত অভিযোগ করলে গত ১৮ মে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়।
সুমন বলেন, পরের দিন গত ১৯ মে তিনি তার জমিতে মাটি কাটার কাজ করতে গেলে জামাল ও সাজিব সঙ্গবদ্ধ লোকজন নিয়ে তাকে মাটি কাটতে বাধা দেন এবং হামলার চেষ্টা করেন। ওই সময় হামলায় ব্যর্থ হয়ে গত ২২ মে ভোর রাতে বাড়ির একটি বসতঘর ও একটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করে তারা। ওই ঘটনায় জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে থানা থেকে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ গত ৬ জুলাই সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পরিবারের সদস্যদের বসতঘরের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন এবং জোরপূর্বক ঘর দখল করে নেয়। এ সময় তারা রান্নাঘর ও বাথরুম ভেঙে ফেলে এবং ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
তিনি অভিযোগ করে আরও বলেন, বর্তমানে অভিযুক্তরা তার খামারে থাকা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের গরু, মুরগি ও মাছ লুটের চেষ্টাও করছে। তাকে এবং তার আত্মীয় স্বজনকে প্রাণে হত্যার হুমকি দিয়ে বাড়িঘর ছাড়া করেছেন সন্ত্রাসীরা।
ভুক্তভোগীর দাবি, এসব ঘটনায় থানায় অভিযোগ করা হলেও তিনি কোনো আইনগত সহযোগিতা পাননি। তাই পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, দখলকৃত সম্পত্তি উদ্ধার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি প্রধানমন্ত্রীরসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্তদের মুঠোফোনে কল করে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
যোগাযোগ করা হলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগকারী এবং অভিযুক্তরা পরস্পর আত্মীয়-স্বজন। থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের কাগজপত্র নিয়ে বসার জন্য বলা হয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে বসতঘর দখলের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সংকর কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মঙ্গলবার রাতে আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা গোল খাওয়ার পর ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে ট্রল ও কটাক্ষ করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন।
মারধরের একপর্যায়ে শরিফুল অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
বুধবার (৮ জুলাই ) সকালে জেলার শিবচরের কাঁঠাল ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন বাংলাবাজার এলাকার একটি মাঠে "পদ্মা পাড়ের জীবন যুদ্ধ" শীর্ষক এই মাঠ মহড়ায় তুলে ধরা হয় আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সামাজিক সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলার নানা কৌশল।
ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং এসডিএস-এর বাস্তবায়নে অনুষ্ঠিত মহড়ায় কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাঈদ ব্যাপারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
এছাড়াও ফায়ার সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং এসডিএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর ওপর জোর দেন।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সহস্রাইল থেকে আলফাডাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার পথে ছত্রকান্দা এলাকার খালেক স্যারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাইল বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা সৈয়দ সোহরাব আলী মোটরসাইকেলে আলফাডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে একদল অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা নগদ প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৮ জুলাই) সকালে চৌমুহনী প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী তাজুল ইসলাম লিটন।
তাজুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, সৌদি আরবে অবস্থানকালে মোহাম্মদ ইউসুফের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ব্যবসায় অংশীদার করার আশ্বাসে ইউসুফকে নগদ ৭০ হাজার রিয়াল দেন। তবে দীর্ঘ সময় পার হলেও তাকে ব্যবসায় অংশীদার করা হয়নি এবং কোনো লাভও দেওয়া হয়নি। পরে টাকা ফেরত চাইলে ইউসুফ নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় সৌদি আরবের আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তার পক্ষে ৫০ হাজার রিয়াল ফেরত দেওয়ার রায় দেন। কিন্তু অভিযুক্ত উচ্চ আদালতে আপিলের কথা বলে সময় নিলেও শেষ পর্যন্ত কোনো আপিল না করে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী টাকা পরিশোধ না করেই বাংলাদেশে চলে আসেন।
তিনি আরও বলেন, দেশে ফিরে পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত ও তার সহযোগীরা উল্টো তাকে এবং তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। পাশাপাশি প্রাণনাশেরও ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তার কষ্টার্জিত অর্থ উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মামলার এজাহারে বিস্ফোরণের পেছনে কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে। এঘটনায় সন্দেহভাজন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের মোঃ নুরুল ইসলাম (৫২) ও সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মোঃ সজীব (৩২)। তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত দুইটার দিকে সাভারের আনন্দপুর থেকে দুজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে নুরুল ইসলাম সিংগাইর থানার একটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সজীব সাভার যুবলীগের কর্মী। তাঁদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচির একটি সমাবেশ সাভার মডেল থানার তারাপুর ঈদগাহ মাঠে আয়োজন করা হয়।
সন্ধ্যার পর সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান। কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার ৫ থেকে ১০ মিনিট আগে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে সমাবেশস্থল অন্ধকার হয়ে পড়ে। পরে জেনারেটরের মাধ্যমে আলোর ব্যবস্থা হলেও তা ছিল অপর্যাপ্ত। আয়োজকেরা বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। আনুমানিক রাত ৯টা ৪২ মিনিটে নেতাদের বক্তব্য চলাকালে মঞ্চ থেকে ১০ থেকে ১৫ ফুট সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে চারদিক সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এতে অনেকে রক্তাক্ত ও গুরুতর আহত হন।
এজাহারে আরও বলা হয়, পরে সমাবেশ সংক্ষিপ্ত করে মামলা করার জন্য নেতা-কর্মীরা সাভার মডেল থানার দিকে যান। অজ্ঞাতনামা আসামিরা এনসিপির নেতাদের ও সাধারণ শ্রুতাদের হত্যার উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করা হয়েছে এজাহারে।
এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, ‘পুলিশের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীদের যেন আইনের আওতায় আনা হয়। নিরপেক্ষ তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, সে যেই দলেরই হোক না কেন আমরা চাই তাঁর শাস্তি হোক। কিন্তু যদি কেউ নিরপরাধ হয়, তাহলে সে যদি আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) হোক, বিএনপি হোক, একজন নিরপরাধ লোক শাস্তি পাক এটা আমরা কখনোই চাই না।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুজনকে সন্দেহভাজন হিসেবে গোয়েন্দা পুলিশ আটক করে। পরে জিজ্ঞাসাবাদের পর তাঁদের গতকাল রাতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রবিবার থেকে মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত টানা তিন দিন ধরে এই অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। দিনভর আকাশ ঘন কালো মেঘে ঢাকা থাকছে এবং বিরতিহীনভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। টানা এই দুর্বিপাকের কারণে উপকূলীয় জনপদের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ঘরবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ, যার মধ্যে সবচেয়ে চরম সংকটে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো। অন্যদিকে, বৈরী আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্র বন্দরে, যেখানে অবস্থানরত দেশ-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও বোঝাইয়ের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
টানা ৭২ ঘণ্টার বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে মোংলা পৌর শহরসহ সুন্দরবন কোলঘেঁষা চিলা, বুড়িরডাঙ্গা, চাঁদপাই ও মিঠাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, ইজিরাইডার চালক এবং পশুর ও মোংলা নদীর খেয়াঘাটের মাঝিরা।
পৌর শহরের কবরস্থান সড়কের এক রিকশাচালক বলেন, গত তিন দিন ধরে ঠিকমতো গাড়ি চালাতে পারছি না। বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হয়ে যাচ্ছে, আবার রাস্তায় কোনো যাত্রীও নেই। দিনে এক-দেড়শ টাকাও আয় হচ্ছে না। এভাবে চললে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। একই অবস্থা সুন্দরবনের নদী-খালে জাল টেনে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীদের। নদীতে পানি বৃদ্ধি পাওয়া এবং নিষেধাজ্ঞা থাকার কারণে তারা মাছ ধরতে যেতে পারছেন না, ফলে তাদের ঘরে ঘরে এখন চাল-ডাল ফুরিয়ে আসার উপক্রম হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের মালামাল খালাস ও বোঝাইয়ের কাজ ব্যাপক ধীরগতিতে চলছে। বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানিয়েছে, বন্দরে এই মুহূর্তে ক্লিংকার, সার, কয়লা ও খাদ্যশস্যবাহী বেশ কয়েকটি বিদেশি জাহাজ অবস্থান করছে। বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় খোলা পণ্য (বাল্ক কার্গো) যেমন, চাল ও সার খালাসের কাজ বারবার সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। কারণ, খোলা অবস্থায় এই জাতীয় পণ্য বৃষ্টিতে ভিজলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে কন্টেইনার এবং যান্ত্রিক উপায়ে খালাসযোগ্য তরল বা অন্যান্য পণ্যের কাজ সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। পণ্য খালাস ধীর হওয়ায় বন্দরে জাহাজের অবস্থানকাল (টার্ন অ্যারাউন্ড টাইম) বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে, টানা বৃষ্টি এবং বাতাসের গতিবেগ বাড়ার কারণে মোংলার বুক চিরে বয়ে যাওয়া পশুর নদীসহ উপকূলের নদীগুলোর পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে চরাঞ্চলের কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার সংঙ্কায় রয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে বনের অভ্যন্তরে থাকা সকল ক্যাম্প, ফাঁড়ি এবং টহল দলগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বনের ভেতরের নদী বা খালে কোনো নৌযান যেন আশ্রয় ছাড়া চলাচল না করে, সেদিকে নজর রাখা হচ্ছে।
মোংলা আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, উপকূলীয় এলাকায় আরও অন্তত ২ থেকে ৩ দিন এই বৈরী আবহাওয়া এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। হঠাৎ ভারী বর্ষণে উপকূলের মৎস্য চাষি এবং চিংড়ি ঘের মালিকদের মধ্যেও কিছুটা উৎকণ্ঠা দেখা দিয়েছে। এমন বিরামহীন বৃষ্টি অব্যাহত থাকলে চিংড়ি ঘেরগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম।
তিনি বলেন, বৃষ্টি চলমান থাকলে ঘের মালিকদের ঘেরে পানি বদ্ধ না রেখে ভাটির সময় বেড়ীবাঁধ কেটে পানি সরিয়ে ফেলার জন্য সকলকে পরামর্শ দেয়া হয়েছে। তবে এখন পর্যস্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি সংলগ্ন পদ্মা নদীর এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামবাসীর ব্যানারে।
মানববন্ধনে একাধিক বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পদ্মার ভাঙন চললেও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছর নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে হাজারো পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় মানবেতর জীবনযাপন করছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো জনপদ, ফসলি জমি এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও শিলই ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মো. মাহবুব হাসান সোহাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন বেপারী, মো. পিয়ার হোসেন বেপারী, মো. মহি মল্লিক, মুফতী আবু সাইদ, মো. ইকবাল খান প্রমুখ।
বক্তারা আরও বলেন, অবিলম্বে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ও কংক্রিট ব্লক নিক্ষেপ এবং দীর্ঘমেয়াদি নদীশাসন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, শিলই ইউনিয়নের মানুষকে পদ্মার অব্যাহত ভাঙনের হাত থেকে রক্ষা করতে এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সোমবার ( ৬ জুলাই ) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাঙামাটির সাজেক থানার পদ্মা চাকমা (১৮), ধনা চাকমা (১৮), এবং পানছড়ি উপজেলার রিয়েল চাকমা (১৮)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরের দিকে মধু মঙ্গলপাড়া এলাকায় প্রতিপক্ষকে লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশফায়ার শুরু করে। এতে ঘটনাস্থলে তিন নিহত হন। এঘটনার পরপরেই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় অস্ত্রের মুখে আরও দুইজনকে অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর জানানো হলে দ্রুত ঘটনাস্থলে হতে মরদেহ উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এঘটনায় এলাকাজুরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের ধারণা, অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
এসময়,ঘটনাস্থল থেকে দুটি মিসফায়ার রাউন্ড, ১৪টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং চারটি বুলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আলামত সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
ঘটনার বিষয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফের) সাংগঠনিক সম্পাদক অংগ্য মারমা এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করে জানান, এই হত্যাকান্ড মূলত জেএসএসের নিজস্ব অভ্যন্তরীণ কোন্দলের বর্হিপ্রকাশ।
অপরদিকে এবিষয়ে, জেএসএসের সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, দলের ভিতরে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন বিরোধের রয়েছে এমনটা তাদের জানা নেই। তবে সংঘটিত এ হত্যাকাণ্ডের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানতে পারেননি তিনি।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ, (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, দু গ্রুপের আধিপত্য ধরে রাখার জন্য এঘটনা ঘটেছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
তবে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
বর্ষা মৌসুম শুরু হতেই আবারও ভয়াল রূপ ধারণ করেছে। আড়িয়াল খাঁ নদীর তীব্র স্রোতে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খুনের চর, সাহেবরামপুর, কয়ারিয়া, মোল্লারহাটসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক নদীভাঙন। চলতি বর্ষা মোসুমে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে শত শত পরিবার।
খুনেরচর এলাকার ৭০ বছর বয়সী সলেমান খা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন দেখা দেয়। এতে গড়ে ১০০ থেকে ২০০ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়। অনেক পরিবার সর্বস্ব হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। কেউ স্বজনের বাড়িতে, আবার কেউ ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন।
সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে বাঁশগাড়ী ইউনিয়নের খুনের চর এলাকায়। এছাড়া মাদারীপুর সদর উপজেলার মহিষের চর এলাকাতেও নদীভাঙন শুরু হয়েছে। নদীর তীব্র স্রোতে প্রতিদিনই নতুন নতুন এলাকা বিলীন হওয়ায় চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন মালত বলেন, “প্রতি বছর বর্ষা এলেই আমাদের আতঙ্ক শুরু হয়। কখন ঘরবাড়ি নদীতে চলে যায়, সেই ভয় নিয়ে দিন কাটাতে হয়। অনেকেই সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।”
আনোয়ার বাদশা নামে আরেক বাসিন্দা বলেন, “প্রতিবছর জিও ব্যাগ ফেলা হলেও কয়েক দিনের মধ্যেই সেগুলো নদীর স্রোতে কার্যকারিতা হারায়। স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ছাড়া এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না।”
রহিম সন্যামতের স্ত্রী হালিমন বেগম বলেন, “আমাদের রাতের ঘুম নেই। নদী একটু একটু করে এগিয়ে আসছে। সন্তানদের নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়। সরকার যেন দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়, এটাই আমাদের একমাত্র দাবি।”
এলাকাবাসীর অনেকের অভিযোগ, প্রতিবছর সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না। তাই আড়িয়াল খাঁ নদে দ্রুত একটি স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন, নদীভাঙন রোধে সরকারের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর ও স্থায়ী উদ্যোগ নেওয়া হলে প্রতিবছরের নদীভাঙনের অভিশাপ থেকে রক্ষা পাবে হাজারো মানুষ। সেই সঙ্গে টিকে থাকবে তাদের বসতভিটা, ফসলি জমি ও জীবিকার শেষ সম্বল।
গত রোববার (৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার আজ (৬ জুলাই) মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ঝিকরহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আনিসা আক্তারের সাথে একই এলাকার বিল্লাল হাওলাদারের ছেলে ফজলে রাব্বির (৩৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় ও টাকার দাবিতে আনিসার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, গত ৫ জুলাই রাতে অভিযুক্ত ফজলে রাব্বি তার শ্বশুড়বাড়িতে আসেন। সেখানে এসে তিনি আবারও টাকার জন্য চাপ সৃষ্টি করেন এবং আনিসাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাব্বি লোহার রড দিয়ে আনিসার শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি আঘাত করেন। নির্যাতন চরম রূপ নিলে আনিসাকে হত্যার উদ্দেশ্যে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। এ সময় আনিসার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।​
বর্তমানে আনিসা আক্তার মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই ঘটনায় আনিসার পরিবার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি জিডি (জিডি নং-৩৬৪, তারিখ: ০৬/০৭/২০২৬) দায়ের করেছেন।
​ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ফজলে রাব্বি পলাতক থাকায় এবং তার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এই বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।​
ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব বা ওয়ারিশ সনদের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলোতে বহিরাগতদের প্রভাব বিস্তার করা সম্পূর্ণ বেআইনি ও দন্ডনীয় অপরাধ হলেও দালাল বা বহিরাগত ব্যক্তিরা মূলত অতিরিক্ত অর্থ আদায় (ঘুষ), কৃত্রিম সংকট তৈরি এবং জালিয়াতির উদ্দেশ্যে এসব স্পর্শকাতর সেবায় হস্তক্ষেপ করছে বলে জানা গেছে।
সরেজমিনে সোমবার (৬ জুলাই) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের মূল ফটক দিয়ে প্রবেশের সময় দেখা যায়, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা এক ব্যক্তিকে ঘিরে ধরেছে তিন যুবক। তার হাতে থাকা কাগজপত্র নিয়ে দেখে বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছে ওই যুবকেরা। পরিষদের সচিবের কক্ষের সামনে এবং ভিতরে সেবা প্রত্যাশীদের প্রচুর ভিড় থাকা সত্বেও ওই যুবকদেরকে বিভিন্ন লোকজনের কাগজপত্র হাতে নিয়ে কথা বলতে দেখা গেলো।
কাগজপত্র দেখার কারন জানতে চাইলে নিজেকে ছাত্রদল কর্মী দাবি করে জনি বলেন, স্থানীয় সংসদ সদস্য আমাদের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শামীম আহমেদকে এই পরিষদটি দেখে রাখার দায়িত্ব দিয়েছে আমরা শামীম আহমেদের হয়ে এখানে সেবা প্রত্যাশীদের সহযোগীতা করছি।
তবে বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর সাথে কথা বলে তার উল্টো চিত্র পাওয়া গেছে। মূলত এই ছাত্রদল কর্মীরা বিভিন্ন জনকে সেবা দিচ্ছেন নিজেদের লাভের জন্য। এতে করে কাউকে আগে কাজ করিয়ে দেয়ায় অন্যরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন।
সেবা প্রত্যাশীরা অভিযোগ করেন, সেবা নিতে আসা ব্যক্তিদের হাতের কাগজ দেখে তাদের সমস্যার কথা শুনে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেন কয়েকজন যুবক। টাকা হলে তারা দ্রুত কাজ করে দেয়ার আশ্বাস দেয়। আর তাদের দিয়ে কাজ না করালে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয়। এছাড়া বিভিন্ন শিল্প কারখানার ট্রেড লাইসেন্স নিতে আসা গ্রাহকদের টাকা কমিয়ে দিয়ে তাদের কাছ থেকে সুবিধা নেয়ারও অভিযোগ রয়েছে ওই যুবকদের বিরুদ্ধে। এতে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে টাকার বিনিময়ে যারা সেবা নিতে পারছেন তাদের ভোগান্তি চরমে পৌছেছে।
স্থানীয় শাপলা হাউজিং থেকে ভোটার হওয়ার জন্য ইউনিয়ন পরিষদে প্রত্যয়নপত্র নিতে আসা শাহিদা বেগম বলেন, আমি ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিয়েছি তবুও আমার কাজটা হচ্ছেনা। কয়েকজন যুবক আমাকে ডেকে নিয়ে সমস্যার বিষয়টি শুনে ২০ হাজার টাকা দিলে দ্রুত প্রত্যয়নপত্র প্রদানসহ সবকাজ করে দিবে বলে জানায়। কিন্তু আমার কাছে এতো টাকা না থাকায় আমি দুই হাজার টাকা দিতে চাইলেও তারা কাজটি করে দিতে রাজি হয়নি।
অপর সেবাপ্রার্থী ইউনিয়নটির মেইটকা গ্রামের বাসিন্দা লিয়কত আলীর অভিযোগ, তার বাবা মারা যাওয়ায় ওয়ারিশ সার্টিফেট নেয়ার জন্য পরিষদে এসেছেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে টাকা দাবি করেছে তা দিতে না পারায় আমার কাজটি হচ্ছেনা। বিষয়টি ছাত্রদল নেতকর্মীদের জানালে টাকা হলে তারা দ্রুত কাজ করে দেয়ার কথা জানায়।
সেবা প্রত্যাশীদের কাছ থেকে অর্থের বিনিময়ে সহায়তা প্রদানের বিষয়ে জানতে চাইলে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শামীম আহমেদ বলেন, আমরা কারও কাছ থেকে টাকা নিয়েছি কেউ বলতে পারবেনা। উল্টো এখানে যে দালাল চক্রের সদস্যরা টাকা নিয়ে সেবা দিতো তাদেরকে আমরা এখান থেকে বের করে দিয়েছি।
নিরাপত্তা ঝুঁকি ও দুর্নীতি রোধে পরিষদে বহিরাগতদের উপস্থিতি সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও কিভাবে ছাত্রদলের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদে সরকারি ফাইল পরিচালনা ও খবরদারি করছে এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আনিছুর রহমান বলেন, এখন থেকে আমিই সবকিছু দেখবো। যাতে গ্রাহকদের ভোগান্তি না হয় এবং বহিরাগতরা খবরদারি করতে না পারে সেজন্য আগামীকাল থেকে সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে। এরপরই তিনি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শামীম আহমেদ ও সম্পাদককে কাল থেকে তার সাথে কাজ করার আহ্বান জানান।
সোমবার ( ৬ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামী শাহিন রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।
আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী ( পিপি) সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। এই মামলায় রাষ্ট্রপক্ষের ১০ জন ও আসামিপক্ষের ৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার ১১ মাস ১৪ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করে আদালত এরায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায় , মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে গত বছরের ২৫ জুলাই দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নাকাপা বাজারের মীম হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামী শাহিন ডেকে তাকে ভেতরে নিয়ে যায়। দোকান খালি থাকায় সুযোগ পেয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের (পিপি) সৃজনী ত্রিপুরা জানান, ধর্ষণ মামলার রায় দ্রুত সময়ের মধ্যে ঘোষণা হওয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।
অন্যদিকে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার সেনের সভাপতিত্বে এবং অধ্যাপক মাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নবীর হোসেন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ‘বোয়ালমারী বার্তা’র সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট কোরবান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিআরডিবির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন অশোক কুমার ঠাকুর ও নাঈমা খাতুন আলেয়া।
পরে উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় জেসমিন বেগমকে ১ লাখ ৫০ হাজার টাকা, মনজুর মোল্যা, বশির মিনা, অঞ্জনা বিশ্বাস ও পারভীন নাহারকে ৫০ হাজার টাকা করে, জলি সুলতানাকে ৬০ হাজার টাকা এবং মরিয়ম বেগম ও নুরনাহারকে ১ লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল থেকেই ঝালকাঠির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং জোয়ারের প্রভাবে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় থেকে দুই ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের কাছাকাছি পৌঁছে গেছে পানি। তলিয়ে গেছে নদীতীরবর্তী এলাকার সড়ক, ফসলি জমি ও আমন ধানের বীজতলা। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, পানি আরও বৃদ্ধি পেলে রোপণের জন্য প্রস্তুত করা বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
এদিকে বিষখালী নদীর তীরবর্তী চর ভাটারকান্দা এলাকায় নতুন করে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু স্থানে ব্লক ফেলে ভাঙন প্রতিরোধ করা হলেও বেশ কয়েকটি এলাকায় এখনও নদীর তীব্র স্রোতে ভাঙন অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি ও নদীর পানি বাড়লেই তাদের আতঙ্ক বেড়ে যায়। কখন যে বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে, সেই শঙ্কায় দিন কাটছে তাদের। দ্রুত কার্যকর নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জনসেবা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. সাইদুর নুর কামালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, তিন্নি ড্রাগ হাউজেও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছিল। এ অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক তপন রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল অভিযানে সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ওষুধ নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো সতর্ক অবস্থায় রয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত জেটি ও পশুর চ্যানেলে পণ্য খালাস ও পরিবহনের কাজ সীমিত পরিসরে সচল রয়েছে।
খাদ্যবাহী জাহাজের কাজ বন্ধ রয়েছে। এছাড়া আবহাওয়া আরও খারাপ হলে অনান্য জাহাজের কাজ সাময়িক বন্ধ রাখা হতে পারে।
সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সুন্দরবন ও বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের সুন্দরবন ও গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ইতিমধ্যে অনেক ট্রলার কানাইনগর, জয়মনি ও চিলা এলাকার নদীগুলোতে আশ্রয় নিয়েছে।
নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের মোংলাসহ আশেপাশের নিচু এলাকাগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বেশি উচ্চতার জলোচ্ছ্বাস এবং অতি ভারী বর্ষণ হতে পারে। স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।